01/04/2026
জমে থাকা চাপ ও অস্থিরতা
আপনার কি মনে হয় আপনি যেন আটকে গেছেন?
আপনি সামনে এগোতে চাইলে কিছু একটা আপনাকে পিছনে টেনে ধরে?
যদি এই অনুভূতি দীর্ঘদিন থাকে, তাহলে এটা আপনার জীবনের অংশ হয়ে যায়। তখন আপনি ভাবতে শুরু করেন সমস্যা আপনার, বা আপনার ভাগ্যই খারাপ।
আমি বলছি আপনার বুকে জমে থাকা চাপের গীট সম্পর্কে। যা মাসের পর মাস, বছরের পর বছর ধরে জমে আপনার বুকের ওপর ভার হয়ে বসে গেছে।
জমে থাকা চাপের গিঁট” বলতে কী বোঝায়?
এটি এমন এক ভারী অবস্থা যা আপনার মধ্যে তৈরী হয়,
# ধিরে ধিরে জমতে থাকা বদ নযর ও হাসাদ লাগার কারনে।
# ধারাবাহিক মানসিক আঘাত ও কষ্টের কারনে।
# যিকির ও আযকার থেকে দূরে থাকার কারনে যার ফলে ক্বারীন অথবা আছরকৃত শয়তান আরো প্রভাব দেলছে।
# গোপন গুনাহ যা আপনার মনের অস্থিরতা আরও বাড়িয়ে দেয়।
কিভাবে বুঝবেন এটা আপনার মধ্যে আছে?
# আপনি কোনো কাজ উৎসাহ নিয়ে শুরু করেন কিন্তু হঠাৎ আর করতে ইচ্ছা করে না।
# শরীরে অকারনে সমস্যা কিন্তু ডক্তার বলছে সব ঠিক আছে।
# বুকে খোচা লাগা,ভার অনুভব হওয়া,ধড়ফড় করা।
# বিকেলে বা মাগরিবের পর থেকে মাথা ব্যাথা করতে থাকা।
# হাতে পায়ে ঝিন ঝিন ভাব অনুভব হওয়া বা ঠান্ডা হয়ে যেতে থাকা।
# অকারনে বিরক্তি অনুভব।
# কুরআন পড়তে গেলে বুকে ভারী অনুভব হওয়া।
# ফোকাস মুলক কাজে অতিরিক্ত হাই আসা ও ক্লান্ত লাগা।
# বার বার একই ধরনের স্বপ্ন দেখা।
# শুতে গেলে অতিরিক্ত অযথা চিন্তা আসা।
মন্তব্যঃ এই অবস্থা আপনাকে হতাশ করে দেয়। ভালো কিছু করতে ইচ্ছা করে না, চিকিৎসাও করতে আলসেমি লাগে।