জনসেবা ফাউন্ডেশন

জনসেবা ফাউন্ডেশন ভৈরবদী জনসেবা ফাউন্ডেশন অন্যের কল্যাণের পাশে_

25/03/2026

ভৈরবদী জনসেবা ফাউন্ডেশন এর পক্ষ থেকে দান বক্স।
লোকেশন:- ভৈরবদী শরীফের দোকানে।
#ভৈরবদী

পিছিয়ে পড়া শিশুদের সুশিক্ষা নিশ্চিত করাই জনসেবা ফাউন্ডেশন-এর অঙ্গীকার। আপনার যাকাতের একাংশ হতে পারে এই প্রকল্পের প্রাণশক...
11/03/2026

পিছিয়ে পড়া শিশুদের সুশিক্ষা নিশ্চিত করাই জনসেবা ফাউন্ডেশন-এর অঙ্গীকার। আপনার যাকাতের একাংশ হতে পারে এই প্রকল্পের প্রাণশক্তি।

প্রতিবছরের মত এ বছরে মাহে রমজান উপলক্ষে ভৈরবদী গ্রামে কিছু মানুষকে হাদিয়া দেওয়া হয়েছে আমাদের ভৈরবদী জনসেভা ফাউন্ডেশন ...
13/02/2026

প্রতিবছরের মত এ বছরে মাহে রমজান উপলক্ষে ভৈরবদী গ্রামে কিছু মানুষকে হাদিয়া দেওয়া হয়েছে আমাদের ভৈরবদী জনসেভা ফাউন্ডেশন এর পক্ষ থেকে।
#ভৈরবদী

আলহামদুলিল্লাহ, আমাদের ভৈরবদী উম্মুল কোরআন মাদ্রাসার ছাত্রদের পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে। এটি তাদের জীবনের সবচে...
04/02/2026

আলহামদুলিল্লাহ, আমাদের ভৈরবদী উম্মুল কোরআন মাদ্রাসার ছাত্রদের পবিত্র কোরআনের সবক প্রদান করা হয়েছে। এটি তাদের জীবনের সবচেয়ে বরকতময় যাত্রার শুরু। দোয়া করি, আল্লাহ যেন তাদের হাফেজে কোরআন এবং নেককার মানুষ হিসেবে গড়ে ওঠার তৌফিক দান করেন। তাদের উস্তাদ ও অভিভাবকদের এই মেহনতকে আল্লাহ কবুল করুন। হে আল্লাহ! আপনি এই শিশুদের কবুল করুন, তাদের বক্ষকে কোরআনের নূরে আলোকিত করে দিন এবং তাদের দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। আমিন ❤️
#কোরআন_সবক #মাদ্রাসা_জীবন #নতুন_যাত্রা #আলহামদুলিল্লাহ

🏡
03/11/2025

🏡

আলহামদুলিল্লাহ...! অনেক দিন পর আমাদের মানব কল্যাণ সংগঠনের মিটিং হলো আজ। পুরোনো মুখগুলো আবার একসাথে, নতুন কিছু ভাবনা আর আ...
02/09/2025

আলহামদুলিল্লাহ...! অনেক দিন পর আমাদের মানব কল্যাণ সংগঠনের মিটিং হলো আজ। পুরোনো মুখগুলো আবার একসাথে, নতুন কিছু ভাবনা আর আগামীর পরিকল্পনা নিয়ে। সবার আন্তরিক উপস্থিতির জন্য কৃতজ্ঞ। সামনে আরও সুন্দর কিছু কাজের অপেক্ষায়। সংগঠন মানেই একটি পরিবার আবার একসাথে হাঁটার শুরু হোক!সংগঠন বেঁচে থাকে মানুষের প্রাণে আর আমরা আছি সেই প্রাণ নিয়েই। সংগঠন আবার নিজের গতি ফিরে পাবে ইনশাআল্লাহ!😊✌️❤️
ভৈরবদী জনসেভা ফাউন্ডেশন।
#মানব #কল্যাণ #সংগঠন

আলহামদুলিল্লাহ। আমি আমার সামর্থ অনুযায়ী দিয়েছি।সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু। নিচে আস-সুন্নাহর পেমেন্ট লিংক দেওয়া হলো👇
22/08/2024

আলহামদুলিল্লাহ। আমি আমার সামর্থ অনুযায়ী দিয়েছি।সর্বনিম্ন ১০ টাকা থেকে শুরু।
নিচে আস-সুন্নাহর পেমেন্ট লিংক দেওয়া হলো👇

22/08/2024

বন্যার্তদের সহযোগিতায় নিয়োজিত থাকা ব্যক্তিদের জন্য দুনিয়া ও পরকালের কল্যাণে নিয়োজিত থাকবেন স্বয়ং আল্লাহ

বদলে যাচ্ছে আবহাওয়ার চিরচেনা চরিত্র। গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। জলবায়ু পরিবর্তন এবং বৃক্ষ নিধনসহ আমাদেরই হাতের কামাইয়ের...
13/09/2023

বদলে যাচ্ছে আবহাওয়ার চিরচেনা চরিত্র। গরমের তীব্রতা ক্রমেই বাড়ছে। জলবায়ু পরিবর্তন এবং বৃক্ষ নিধনসহ আমাদেরই হাতের কামাইয়ের পরিণতি প্রত্যক্ষ করছি আমরা। এ থেকে রক্ষা পেতে দরকার প্রচুর পরিমাণে গাছ লাগানো।

বিষয়টি উপলব্ধি করে আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিবছর সারাদেশে ফলজ বৃক্ষ রোপণের পরিকল্পনা গ্রহণ করে। এই পরিকল্পনার অংশ হিসেবে ২০২১ সাল থেকে প্রতি বছর আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ফলদ গাছ লাগানো হয়। এতে পরিবেশ সুরক্ষা ও সাদাকায়ে জারিয়াহর পাশাপাশি গরিব মানুষের আয়েরও ব্যবস্থা হয়।

নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ বছর ১ লাখ গাছ লাগানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। আলহামদু লিল্লাহ, আমরা লক্ষ্যমাত্রা অতিক্রম করতে সক্ষম হয়েছি।

সারাদেশের ৬৪ জেলার স্কুল, কলেজ ও মাদারাসা-শিক্ষার্থীদের মাধ্যমে ১ লাখ ৭০০ গাছ রোপণ করা হয়েছে।

এর মধ্যে ছিল ৪৩ হাজার ২৯৮টি আমগাছ, ২৮ হাজার ৯৫৫টি পেয়ারাগাছ ও ২৮ হাজার ৪৪৭টি লেবুগাছ।

এছাড়াও পরীক্ষামূলকভাবে বিভিন্ন জাতের অ্যারাবিয়ান খেজুরগাছ লাগানো হয়। ফলাফল ইতিবাচক হলে সারাদেশে এসব জাতের খেজুরগাছ ব্যাপক ভিত্তিক লাগানো হবে ইন-শা-আল্লাহ।

©Ahmadullah

ঈদ মোবারকআলহামদুলিল্লাহ, ঈদ উপহার সামগ্রী প্যাকেজিং এবং বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই সামগ্রিক কর্মযজ্ঞে যারা অর্থ ...
22/04/2023

ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ,
ঈদ উপহার সামগ্রী প্যাকেজিং এবং বিতরণ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। এই সামগ্রিক কর্মযজ্ঞে যারা অর্থ দিয়ে, শ্রম ও সময় দিয়ে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি লিটন মিয়া ভাইয়ের প্রতি যিনি আমাদের সাথে স্বেচ্ছায় সহযোগী হিসেবে অনুদান দিয়েছেন এবং পরবর্তীতে সাথে থাকার প্রত্যয় ব্যাক্ত করেছেন।
আরো কৃতজ্ঞ থাকবো নির্জল ভাইয়ের প্রতি। যিনি আমাদের পন্য ক্রয়ে যথেষ্ট সহযোগিতা করেছেন। সাথে থেকে আন্তরিকতার সহিত যে কোন সময়ে আমাদের ডাকে সারা দিয়েছেন।
অনেক ভাই সহযোগিতার লক্ষে ব্যক্তিগতভাবে ম্যাসেঞ্জারে যোগাযোগ করেছেন।
প্রিয় ভাইয়েরা, আপনাদের সহযোগিতা এবং আন্তরিকতায় আমরা মুগ্ধ। এভাবেই ভালো কাজের পাশে থাকুন। আরো যারা বিভিন্নভাবে আমাদের সহযোগী ছিলেন আপনাদের সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা রইলো। মহান সৃষ্টিকর্তা আপনাদের কর্মের উত্তম প্রতিদান দান করুক।

©Ariful

আল্লাহ তুমি পূণ্যভূমি সিলেটকে রক্ষা করো।🥲সবাইকে বিপদ হতে হেফাজত করো, তুমি একমাত্র ভরসা।🤲🖤
18/06/2022

আল্লাহ তুমি পূণ্যভূমি সিলেটকে রক্ষা করো।🥲
সবাইকে বিপদ হতে হেফাজত করো,
তুমি একমাত্র ভরসা।🤲🖤

18/06/2022

বন্যায় সিলেটে ভয়াবহ অবস্থা।
হে আল্লাহ তুমি হেফাজত করো।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when জনসেবা ফাউন্ডেশন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share