শুভ্র এপ্রোন

শুভ্র এপ্রোন নিত্য নতুন মেডিকেল এবং হেলথ্ সর্ম্পকিত সব তথ্য পেতে যুক্ত হন শুভ্র এপ্রোন পেইজটিতে।

09/03/2023

বেলস পালসি মুখের পেশির প্যারালাইসিস। আমাদের মস্তিষ্ক থেকে আসা ৭ নম্বর ক্রেনিয়াল নার্ভের নাম ফেসিয়াল নার্ভ, যা মুখের পেশির কার্যকলাপ নিয়ন্ত্রণ করে। যখন এটি আংশিক বা সম্পূর্ণ প্যারালাইজড হয়ে যায়, তখন তাকে ফেসিয়াল প্যারালাইসিস বা বেলস পালসি বলা হয়।

এটি যেকোনো বয়সের নারী-পুরুষের হতে পারে। তবে নারীদের মধ্যে বেশি দেখা যায়।

কেন হয়
বেলস পালসি বিভিন্ন কারণে হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ভাইরাস সংক্রমণ, মধ্যকর্ণে ইনফেকশন বা সংক্রমণ, ঠান্ডাজনিত বা আঘাতজনিত কারণ, মস্তিষ্কের স্ট্রোক, হেড ইনজুরি, ফেসিয়াল টিউমার, কানের বা প্যারোটিড গ্রন্থির অস্ত্রোপচার-পরবর্তী ফেসিয়াল নার্ভ ইনজুরি ইত্যাদি।

কীভাবে বুঝবেন
বেলস পালসির উপসর্গ হঠাৎ দেখা যায়। আক্রান্ত রোগীর মুখ একদিকে বেঁকে যায়। আক্রান্ত পাশের চোখ বন্ধ হয় না, চোখ দিয়ে পানি পড়ে। কুলি করতে গেলে অন্য পাশে চলে যায় বা পড়ে যায়। খাবার গিলতে কষ্ট হয়। কপাল ভাঁজ করতে বা ভ্রু কোঁচকাতে পারে না। অনেক সময় কথা বলতে কষ্ট হয়। পানি পান করতে কষ্ট হয়। সব মিলিয়ে মুখের স্বাভাবিক কার্যক্ষমতা নষ্ট হয়ে যায়।

যেভাবে নির্ণয়
ক্লিনিক্যালি রোগীর মুখের পেশির কার্যক্রম পরীক্ষা করে এটি বোঝা সহজ। তবে কারণ নির্ণয় করতে অনেক সময় কিছু প্যাথলজিক্যাল ও রেডিওলজিক্যাল পরীক্ষা করার প্রয়োজন পড়ে। যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, এক্স-রে অব টেম্পরো-মেন্ডিবুলার জয়েন্ট, নার্ভ কন্ডাকশন ভেলোসিটি ইত্যাদি।

চিকিৎসা কী
এ রোগের চিকিৎসা নির্ভর করে এর কারণের ওপর। কারণ অনুযায়ী ওষুধ ভিন্ন, তবে সব ক্ষেত্রেই ওষুধের পাশাপাশি মূল চিকিৎসা হলো ফিজিওথেরাপি। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর অবস্থা অনুযায়ী চিকিৎসা দেন। যেমন—

মেকানিক্যাল থেরাপি: আইআরআর, প্যারাফিন ওয়াক্স থেরাপি, আলট্রা সাউন্ড থেরাপি, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন।

ম্যানুয়াল থেরাপি: প্রোপ্রাইওসেপ্টিভ নিউরো মাসকুলার ফ্যাসিলিটেশন, ইনফ্রা-রেড রেডিয়েশন থেরাপি, ইলেকট্রিক্যাল স্টিমুলেশন থেরাপি, অ্যাকটিভ ও প্যাসিভ ফেসিয়াল মাসল এক্সারসাইজ, স্পিচ রি-এডুকেশন থেরাপি, ব্যালুনিং এক্সারসাইজ, রিঙ্কলিং এক্সারসাইজ ইত্যাদি।

চিকিৎসার সময় রোগীকে কিছু নিয়ম মেনে চলতে হয়।

ঠান্ডা আবহাওয়া থেকে দূরে থাকতে হবে।

আইসক্রিম ও ফ্রিজের ঠান্ডা খাবার খাওয়া যাবে না।

বাইরে বা রোদে গেলে চোখে সানগ্লাস ব্যবহার করতে হবে যেন আক্রান্ত চোখে ধুলাবালু ঢুকতে না পারে।

রাতে ঘুমানোর সময় আক্রান্ত চোখের ওপর রুমাল বা নরম কাপড় দিয়ে রাখতে হবে, যাতে কোনো কিছু চোখের মধ্যে পড়তে না পারে।

অধ্যাপক আবু সালেহ আলমগীর, চেয়ারম্যান, বাংলাদেশ পেইন, ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, ঢাকা

24/02/2023

ব্রয়লার মুরগির মাংসে ক্ষতিকর লেডের (সিসা) উপস্থিতি পাওয়া গেছে আন্তর্জাতিক সর্বোচ্চ সহনীয় মাত্রার আড়াইগুন।

সবাই খাওয়া থেকে বিরত থাকি🙂

19/01/2023

দেশে প্রথমবার মৃত মানুষের কিডনি দুজনের দেহে প্রতিস্থাপন!

21/12/2022

মেডিকেল ভর্তি পরীক্ষা ১৭ মার্চ!

19/11/2022

53rd Convocation
Batch K-74 of
Dhaka Medical college.

07/11/2022

S***m journey and fertilization♥️

04/11/2022

৪০ তম বিসিএসে " স্বাস্থ্য ক্যাডার"এ প্রথম স্থান অধিকার করছেন ডা.শাহ মুবদি-উন-নাফি।
অনেক অভিনন্দন!♥️

01/11/2022

যারা ডায়েট করতে চান কিন্তু ঠিকভাবে করতে পারছেন না তারা সবার আগে সুগার খাওয়াটা ছেড়ে দিন আর সকালে অন্তত ৩০ মিনিট হাঁটার অভ্যাস করুন, এগুলো ম্যাজিকের মত ডায়েটে কাজ করে, ওজন কমবে প্লাস শরীর ও সুস্থ থাকবে!

19/10/2022

১২০০ কিডনি প্রতিস্থাপনের মাইলফলক অর্জন করলেন
ডা. কামরুল ইসলাম স্যার।

17/10/2022

ডেঙ্গুর অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে!
দিনের বেলায় ঘুমাতে গেলেও মশারি টাঙ্গিয়ে ঘুমানোর অভ্যাস করি, প্লিজ একটু সর্তক হই সবাই!

17/10/2022

আপনি যখন কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসা নেবেন , তখন তাঁকে স্বাধীনভাবে , তাঁর মেধার সর্বোচ্চ প্রয়োগ করে আপনার সেবা করার সুযোগ দিন। চিকিৎসকের উপর আস্হা না থাকলে আপনি অনুগ্রহ করে তাঁর কাছে আসবেনই না ।
একজন বিশেষজ্ঞের অধীনে ভর্তি হবার পর অহেতুক নিজের ক্ষমতা বা হেডম দেখানোর মানসিকতা পরিহার করুন । হাসপাতাল হেডম দেখানোর স্হান নয় । এতে করে আপনার অজান্তেই নিজের ক্ষতি করতে পারেন আপনি ।
যেকোনো চিকিৎসায় চিকিৎসক তাঁর স্বাভাবিক স্কিল , লব্ধ জ্ঞান , টিম ওয়ার্ক প্রয়োগ করে , মনে রাখবেন - সাফল্য একটা সমষ্টিগত প্রক্রিয়া । যখনই আপনি চিকিৎসককে বিভিন্ন সোর্স মারফত বুঝাতে চাইবেন আপনি একজন এলিয়েন টাইপের আদম - চিকিৎসক তখন অতীব সতর্কতা অবলম্বন করবে । এই অতীব সতর্কতা - তাঁর টিমওয়ার্ককে মারাত্মক প্রভাবিত করবে । স্বাভাবিক স্কিল নষ্ট হবার কারণে দিনশেষে আপনি জিহ্বা বাহির কইরা সাফার করবেন , ভুল ভ্রান্তির মেক্সিমামই হয় রোগী কিংবা তার এটেনডেন্টদের অতীব পাকনামোর কারণে ।

(ডা. আসিফ সৈকত)

Address

Dhaka
1213

Website

Alerts

Be the first to know and let us send you an email when শুভ্র এপ্রোন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share