Dr. Mohammad Rafiur Rahman

Dr. Mohammad Rafiur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mohammad Rafiur Rahman, Medical and health, United City, Madani Avenue, Satarkul, Dhaka.

Senior Consultant, Cardiac Surgery Department, United Medical College & Hospital, United Healthcare Services Ltd., 100 feet Madani Avenue, Satarkul, Dhaka, Bangladesh.

21/07/2026

অতি আপনজন রক্ত কেন দিবেন না? কঠিন বিষয় খুব সহজ করে বুঝিয়েছেন ম্যাডাম।

19/07/2026
15/07/2026
৪০ বছর বয়সের একজন পেশেন্টের হার্টের বাইপাস সার্জারি করলাম আমরা। ১০ বছর আগে তাঁর হার্টের দুটি রক্তনালীতে ২টি স্টেন্ট/রিং ...
12/07/2026

৪০ বছর বয়সের একজন পেশেন্টের হার্টের বাইপাস সার্জারি করলাম আমরা।

১০ বছর আগে তাঁর হার্টের দুটি রক্তনালীতে ২টি স্টেন্ট/রিং বসানো হয়েছিল। ডায়াবেটিস ছিলো অনিয়ন্ত্রিত, লাইফস্টাইল এলোমেলো, নিয়মমাফিক মেডিসিন খাওয়ার ব্যাপারেও ছিল অনিহা।

কয়েকমাস পূর্বে বুকে চাপভাব সহ অস্বস্তি অনুভূত হওয়ায় পুনরায় করোনারি অ্যান্জিওগ্রাম করে দেখা গেলো হার্টের প্রায় সবগুলো রক্তনালিই খুবই খারাপভাবে সরু (Critically stenosed) হয়ে গেছে।

বয়স কম হওয়ায় তাঁর দীর্ঘ মেয়াদের সুস্থতার কথা চিন্তা করে আমরা যত বেশি সম্ভব ধমনী (Arterial Graft) ব্যাবহার করে হার্টের বাইপাস সার্জারি করার প্ল্যান করি।

বাইল্যাটারাল ম্যামারি আর্টারি (LIMA-RIMA), রেডিয়াল আর্টারি (RA) এবং এন্ডোস্কোপিক ভেইন হার্ভেস্টিং (EVH) পদ্ধতির মাধ্যমে পা থেকে শিরা (Vein) নিয়ে আমরা তাঁর ৬ টি বাইপাস করে দেই। আলহামদুলিল্লাহ, তিনি বর্তমানে সুস্থ আছেন।

কম বয়স, অ্যাগ্রেসিভ ডিজিজ প্যাটার্ন এ সবকিছু বিবেচনায় নিয়ে হসপিটাল থেকে ছুটির পূর্বেই খুব ভালো কার্ডিওলজিক্যাল ইভালুয়েশন (কার্ডিওলজিস্ট কনসালট্যান্টের মতামত) যেমন ফ্যামিলিয়াল হাইপার-কোলেস্টেরোলেমিয়া, ইত্যাদি আছে কিনা দেখে নিয়ে মেডিসিন অপটিমাইজ করা হবে ইনশাআল্লাহ।।

আমাদের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ (Outdoor & Indoor services) এ কর্মরত চিকিৎসক বৃন্দ এবং সার্ভিস সমূহ। কিউআর কোডটি আপনার মো...
09/07/2026

আমাদের বহির্বিভাগ ও অন্তঃবিভাগ (Outdoor & Indoor services) এ কর্মরত চিকিৎসক বৃন্দ এবং সার্ভিস সমূহ। কিউআর কোডটি আপনার মোবাইলে স্ক্যান করলেই পেয়ে যাবেন পুরো ব্রোশিওরটি।

https://drive.google.com/file/d/1xGtiXxOWcbTZXcaxvkTxcHIJoBqsxSpT/view?usp=drivesdk

সময়মতো হার্ট সার্জারি (যেমন: বাইপাস বা ভালভ সার্জারি) জীবন বাঁচাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ...
27/06/2026

সময়মতো হার্ট সার্জারি (যেমন: বাইপাস বা ভালভ সার্জারি) জীবন বাঁচাতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হার্টের কার্যকারিতা ফিরিয়ে আনে, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় এবং দীর্ঘস্থায়ী বুকে ব্যথা বা শ্বাসকষ্টের মতো সমস্যা থেকে মুক্তি দেয়।

জীবন রক্ষা:
গুরুতর হৃদরোগ, যেমন মারাত্মক ব্লক বা হার্ট ফেইলিউরের ক্ষেত্রে সময়মতো সার্জারি না করালে তা মারাত্মক প্রাণঘাতী হতে পারে।

হার্ট অ্যাটাক প্রতিরোধ:
সময়মতো সার্জারি রক্ত চলাচল স্বাভাবিক করে, যা ভবিষ্যতে আকস্মিক হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে হ্রাস করে।

কার্যকারিতা ও সক্ষমতা বৃদ্ধি:
সার্জারির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ভালভ মেরামত বা নতুন পথ তৈরির ফলে হার্ট তার স্বাভাবিক ছন্দে রক্ত পাম্প করতে পারে, যা রোগীর শারীরিক দুর্বলতা ও ক্লান্তি দূর করে।

জীবনের মান উন্নয়ন:
দ্রুত চিকিৎসার ফলে রোগী স্বাভাবিক দৈনন্দিন কাজকর্মে ফিরে যেতে পারেন এবং দীর্ঘমেয়াদী ওষুধের ওপর নির্ভরশীলতা কমে যায়।

সার্জারির সিদ্ধান্ত নেওয়ার আগে সম্পূর্ণ মূল্যায়নের জন্য আপনার কার্ডিওলজিস্ট ও কার্ডিয়াক সার্জনের পরামর্শ গ্রহণ করা উচিত।

27/06/2026

হার্ট সার্জারির (যেমন- বাইপাস বা ওপেন হার্ট) পর ফুসফুসে জমে থাকা কফ বা মিউকাস পরিষ্কার করা, ফুসফুসের কার্যকারিতা বৃদ্ধি করা এবং শ্বাসকষ্ট দূর করতে চেস্ট ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কাপিং (Cupping) থেরাপি বা ভাইব্রেশন থেরাপির মাধ্যমে বুকে আলতো চাপ দিয়ে বুকের ভেতরের কফ আলগা করা হয়, যা পরবর্তীতে কাশির মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়।

আমাদের হাসপাতালের দক্ষ ফিজিওথেরাপিস্টগন এবং হার্ট সার্জারি বিভাগে কর্মরত সকল চিকিৎসক ও নার্স এ কাজটি অত্যন্ত যত্নের সাথে করে থাকেন।

গুরুত্বসমূহ:

কফ নিষ্কাশন:
সার্জারির পর সাধারণত ফুসফুসে কফ জমতে পারে। কাপিং থেরাপি এই কফগুলোকে তরল বা আলগা করে শ্বাসনালী থেকে সহজে বের হয়ে আসতে সাহায্য করে।

ফুসফুসের সংক্রমণ রোধ:
কফ জমলে নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। নিয়মিত চেস্ট ফিজিওথেরাপি ফুসফুসকে পুনরায় প্রসারিত করে এবং সংক্রমণের ঝুঁকি কমায়।

শ্বাসকষ্ট দূর করা:
জমে থাকা কফ পরিষ্কার হলে স্বাভাবিক ও গভীরভাবে শ্বাস নিতে সুবিধা হয়।

Address

United City, Madani Avenue, Satarkul
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Rafiur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share