DESH Pharma-দেশ ফার্মা

DESH Pharma-দেশ ফার্মা সকল প্রকার দেশি-বিদেশি ঔষধ পাইকারি ও খ

ফার্মেসি ব্যবসা মানেই লাভ আর লাভ? একবার নিজেই ফার্মেসি দিয়ে দেখুন! 😐দোকান ভাড়া, কর্মচারীর বেতন, বিদ্যুৎ বিল, লাইসেন্স, ম...
11/09/2026

ফার্মেসি ব্যবসা মানেই লাভ আর লাভ?
একবার নিজেই ফার্মেসি দিয়ে দেখুন! 😐
দোকান ভাড়া,
কর্মচারীর বেতন,
বিদ্যুৎ বিল,
লাইসেন্স,
মেয়াদোত্তীর্ণ ওষুধ,
কোম্পানির বকেয়া,
বাকির টাকা,
নষ্ট হওয়া স্টক—
সব হিসাব শেষে বুঝবেন, বিক্রি আর লাভ এক জিনিস নয়!
অনেকে বাইরে থেকে শুধু দেখে—
💰 “দিনে এত টাকা বিক্রি!”
কিন্তু ফার্মেসির মালিক জানেন—
এই টাকার কতটা সত্যিকারের লাভ আর কতটা শুধু ঘুরতে থাকা মূলধন।
তাই যারা ভাবছেন “ফার্মেসি খুললেই টাকা আসবে”,
তাদের বলছি—
👉 আগে একজন ফার্মেসি ব্যবসায়ীর পাশে ৬ মাস বসে হিসাবটা দেখুন, তারপর সিদ্ধান্ত নিন।
ফার্মেসি ব্যবসা সম্মানের ব্যবসা,(আগে ছিলো) কিন্তু এটা সহজ ব্যবসা নয়।
লাভ করতে হলে অভিজ্ঞতা, ধৈর্য আর সঠিক ব্যবস্থাপনা—তিনটাই লাগে। 💊
👉 যারা ফার্মেসি চালাচ্ছেন, কথাগুলো সত্যি মনে হলে পোস্টটা শেয়ার করে নতুনদের বাস্তবতা জানিয়ে দিন।
কারণ ফার্মেসির আসল গল্প—ফার্মেসিওয়ালারাই সবচেয়ে ভালো জানেন। ❤️💊

উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কি না দেখে নিন;আপনার শরীর ঠিক আছে কিনা তা বোঝার জন্য এই চার্ট খুবই গুরুত্বপূর্ণ⁉️
11/09/2026

উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কি না দেখে নিন;আপনার শরীর ঠিক আছে কিনা তা বোঝার জন্য এই চার্ট খুবই গুরুত্বপূর্ণ⁉️

সঠিক চিকিৎসার অভাবে দাদ আজ পুরো শরীরে‼️চিরতরে দাদ রোগ থেকে মুক্তির জন্য নিচের নিয়মগুলো মেনে চলুন-১.দাদ রোগে স্টেরয়েড মলম...
09/09/2026

সঠিক চিকিৎসার অভাবে দাদ আজ পুরো শরীরে‼️চিরতরে দাদ রোগ থেকে মুক্তির জন্য নিচের নিয়মগুলো মেনে চলুন-

১.দাদ রোগে স্টেরয়েড মলম( Dermasol,Dermomix,Halobet,betason)ব্যবহার করবেন না

২.দাদ রোগে Antifungal ওষুধ মিনিমাম দেড় মাস ব্যবহার করুন

৩.Antifungal মলম দিনে ২ বার ব্যবহার করুন দেড় মাস (যেমন-Terbinafine,Luliconazole,Naftifine)
৪.দাদ যে জায়গায় তার ২ সে.মি. বাহিরেও মলম ব্যবহার করুন
৫.দাদ ভাল হওয়ার ১৫ দিন পরও মলম ব্যবহার করুন।।
৬.Fluconazole এখন Maximum case এ রেজিস্টেন্ট.কাজ করে কম।

এই নিয়মগুলো মেনে চললে দাউদ থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। ফার্মেসি থেকে অযাচিত মলম ব্যবহার করবেন না।
উপকৃত হলে পোস্টটি শেয়ার করে দিন।।সমস্যা থাকলে কমেন্টে জানান।
Dr.Kafayatullah Noman.

14/08/2026
20/10/2025

ব্রনের দাগ দূর করতে নিয়াসিনামাইড ভালো কাজ করে।

25/07/2025

আজীবন সুস্থ থাকার ফর্মুলা নাম্বার ওয়ান-
মুখে যে খাবারটা বেশি মজা লাগে, সেটা কম করে খান!

শিশুদের জন্য ঘিয়ের 12টি উপকারিতা .......ঘি সীমিত পরিমাণে খাওয়ানো হলে শিশুদের জন্য খুব উপকারী হতে পারে। আপনি যদি ভাবছেন,...
30/08/2024

শিশুদের জন্য ঘিয়ের 12টি উপকারিতা .......
ঘি সীমিত পরিমাণে খাওয়ানো হলে শিশুদের জন্য খুব উপকারী হতে পারে। আপনি যদি ভাবছেন, বাচ্চাদের জন্য ঘি ভাল কিনা, এখানে ঘি আপনার শিশুর বিভিন্ন উপায়ে উপকার করে তার তালিকা রয়েছে:
১) ওজন অর্জন করতে সাহায্য করে: ঘি স্বাস্থ্যকর ফ্যাট এবং ক্যালোরিতে পূর্ণ হয়। মায়ের দুধ খাওয়া বন্ধ করার পরে এটি আপনার শিশুর ওজন বৃদ্ধি করতে সাহায্য করতে পারে।

২) হাড়কে শক্তিশালী করতে সহায়তা করে: ঘিতে ভিটামিন কে থাকে যা শরীরের ক্যালসিয়াম উৎপাদনে সহায়তা করে, যা শক্তিশালী হাড়ের বিকাশের জন্য অপরিহার্য।
৩) অনাক্রম্যতা বাড়ায়: ঘি তার অ্যান্টিমাইকোবায়াল বৈশিষ্ট্যের জন্য পরিচিত এবং এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে, যা সংক্রমণ, কাশি ও ঠান্ডা প্রতিরোধের ক্ষেত্রে প্রতিরোধে সহায়তা করে।

৪) হজমের সহায়ক: ঘি একটি ছোট শৃঙ্খলাযুক্ত ফ্যাটি অ্যাসিড থাক যার নাম বাটয়রিক অ্যাসিড, যা প্রদাহ কমাতে এবং পাচনতন্ত্র উন্নত করতে সহায়তা করে। ঘি এছাড়াও পেটে অ্যাসিড স্রোতকে উদ্দীপনা দেয় যা খাদ্য হজম করতে সাহায্য করে।
৫) অপরিহার্য ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে: ঘিতে ক্যালসিয়াম থাকে যা হাড়ের জন্য ভাল। এতে ভিটামিন এ, ডি, ই ও কে রয়েছে যা চোখ, ত্বক এবং উন্নত অনাক্রমতার জন্য ভাল। ঘি ডিএইচএ বা ডোকোসাহেক্সএক্সেনোইক অ্যাসিড রয়েছে, যা চোখ এবং মস্তিষ্কের মধ্যে উপস্থিত একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত ফ্যাট।

৬) কার্সিনোজেনগুলি সরিয়ে দেয়: গবেষণায় দেখানো হয়েছে যে মাঝারি পরিমাণে ঘি খাওয়ার ফলে শরীর থেকে কার্সিনোজেন নির্মূল করা যায়, ফলে ক্যান্সার প্রতিরোধ করা যায়।৯) খারাপ কলেস্টেরলের মাত্রা কমায়: গবেষণায় দেখা গেছে যে অল্প পরিমাণে ঘি খাওয়ায় নিয়মিত শরীরের এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দিতে পারে। এলডিএল কোলেস্টেরল ধমনী ব্লক করা এবং হৃদরোগের জন্য দায়ী।

১০) শুকনো কাশির চিকিৎসায় সাহায্য করতে পারে: শিশুদের শুকনো কাশি গোলমরিচ-এর নির্যাস সহ ঘি দিয়ে চিকিৎসা করা যেতে পারে। এটি তৈরি করার জন্য কয়েক চা চামচ ঘি গরম করুন, এতে ৩-৪ টুকরো টুকরো মরিচ কাটুন, হালকাভাবে গরম করুন এবং তাপ থেকে সরিয়ে নিন। সব মরিচকে সরিয়ে দেওয়ার জন্য জন্য মিশ্রণটি ছেঁকে নিন এবং এই মরিচের নির্যাসযুক্ত ঘি অল্প পরিমাণে শিশুকে খাওয়ান তার শুকনো কাশি নিরাময় করতে।
১১) একজিমার চিকিৎসা করতে পারে: ঘি শিশুদের একজিমা এবং চুলকানিযুক্ত ত্বকের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে। খতিগ্রস্থ অংশে ঘি ঘষে দিন জায়গাটি আদ্র রাখতে। ঘি জীবাণু হ্রাস করে এবং একটি অ্যান্টিমাইকোবায়্যাল এজেন্ট হিসাবে কাজ করে, সংক্রমণ প্রতিরোধ করে ও একজিমা আরও ছড়িয়ে পরা থেকে আটকায়।

১২) থাইরয়েডের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে: ঘিতে আয়োডিন থাকে যা থাইরয়েড গ্রন্থির সঠিক কার্যকারিতার জন্য অপরিহার্য।

30/04/2022

জানেন কি মরিংগা পাউডার (Moringa Powder) বা সজিনা পাতা গুড়াকে সুপার ফুড বলা হয়।

সজিনা পাতা সম্পর্কে কিছু তথ্য যা আপনাকে অবাক করবেঃ
🌿সজিনা পাতায় কমলা লেবুর তুলনায় ৭ গুণ ভিটামিন-সি রয়েছে।
🌿 দুধের তুলনায় ৪ গুণ ক্যালসিয়াম এবং দুই গুণ আমিষ রয়েছে।
🌿 গাজরের তুলনায় ৪ গুণ ভিটামিন-এ পাওয়া যায়।
🌿 কলার চেয়ে ৩ গুণ পটাশিয়াম বিদ্যমান।

শুনে আরও অবাক হবেন যে সজিনার পাতা পানিকে আর্সেনিক মুক্তও করে।

আসুন এই অলৌকিক পাতার আরো কিছু বিস্ময়কর গুন জেনে নেইঃ

🌱সজিনার পাতা হৃদরোগীদের জন্যে ঠিক ওষুধের মত কাজ করে, উচ্চ রক্তচাপ কমায়, কোলেস্টেরল কমায়, ডায়বেটিস নিয়ন্ত্রিত রাখে।

🌱এক টেবিল চামচ শুকনা সজিনা পাতার গুঁড়া থেকে ১-২ বছর বয়সী শিশুদের অত্যবশ্যকীয় ১৪% আমিষ, ৪০% ক্যালসিয়াম ও ২৩% লৌহ ও ভিটামিন-এ সরবরাহ হয়ে থাকে।

🌱দৈনিক ৬ চামচ সজনে পাতার গুঁড়া একটি গর্ভবর্তী বা স্তন্যদাত্রী মায়ের চাহিদার সবটুকু ক্যালসিয়াম ও আয়রন সরবরাহ করতে সক্ষম।

🌱 সজিনা পাতা বহুমূত্র রোগের জন্যে অনেক উপকারী।

🌱সজিনার ডাটা থেকে সজিনার পাতা অধিক উপকারী।

🌱এলার্জি জনিত সমস্যা হলে সজিনার পাতা বেটে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে অনেক উপকার পাওয়া যায়।

🌱প্রতিদিন সকালে এক চামচ শুকনা গুড়া পানিতে গুলিয়ে খেলে পেটের প্রদাহ, গ্যাস্ট্রিক মুক্তি পাওয়া যায়।

🌱গেটেবাত এর জন্যে সজিনা পাতা বেটে হাটুতে বা যে স্থানে ব্যাথা হয় লাগিয়ে রাখলে ব্যাথা মুক্তি পাওয়া যায়।

🌱সজিনার ফুল এ ও অনেক উপকার আছে যেমন : হজম শক্তি বাড়ায়, কোষ্ট কাঠিন্য দূর করে ইত্যাদি।

🌱সজিনার পাতা পোকার কামড়ের তাতক্ষনাৎ এন্টিসেপ্টিক হিসেবে অনেজ ভালো কাজ করে।

🌱 সজিনার পাতা ক্রিমিনাশক হিসেবে কাজ করে। ক্রিমি সমস্যা করলে সজিনা পাতা গুড়ো করে অথবা অন্য খাবারের সাথে খান।

🌱সজিনা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, শরীর কে কর্মঠ রাখে। হাড় এর ক্ষমতা বৃদ্ধি করে যা আত্মরক্ষার ও ভূমিকা পালন করে।

🌱 সজিনা পাতা যকৃত ও কিডনির কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সাহায্য করে। রোগ প্রতিরোধ করে কিডনি ও লিভার সুস্থ রাখে।

🌱সজিনা পাতা গর্ভবস্থায় মায়ের শরীর সুস্থ রাখতে সাহায্য করে এবং মায়ের বুকের দুধ বৃদ্ধি করে কোনো ধরনের পার্শ প্রতিক্রিয়া ছাড়া।

🌱শরীরের ওজন কমাতে অনেক সাহায্য করে। ব্যায়াম এর পাশাপাশি সজিনা পাতা খান।

🌱 ডাক্তার ও বিশেষজ্ঞ দের মতে সজিনা পাতা ও ডাটা প্রায় ৩০০+ রোগের জন্যে উপকারী ও রোগ নিরাময় করে।

🌱সজনে পাতা বাচ্চাদের পেট পরিষ্কার রাখে।

🌱 সজনে পাতা চামড়া ও চুলের জন্যে ও ভালো।

এবার এর ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেওয়া যাকঃ

💅ত্বক এর জন্যে : মধুর সাথে সজিনা পাতার রস বা শুকনো গুড়া মিশিয়ে মুখে লাগানে পারেন। এতে মুখের চামড়া টান টান হয়, পরিষ্কার হয় ব্রণ দূর হয়।

💅 ত্বক এর ক্ষতস্থান এর মধ্যে লাগাতে পারেন পাতা বেটে বা গুড়া পেস্ট করে। সজনে পাতা ত্বক এর মধ্যে ক্ষত থাকলে তা ও সারায়।

💅চুলের জন্যে : সজনে পাতার রস বা শুকনা গুড়া পেস্ট করে সাথে মধু মিক্স করে বা এমনি মাথায় দিয়ে ম্যাসাজ করুন। এতে চুল পড়া কমবে। মাথার ত্বক পুষ্টি গুণ পাবে। মাথা ঠান্ডা থাকবে। চুল সুন্দর ও ঘন হবে।

16/04/2022

রমজানে রোজা রাখা এক ধরনের ইন্টারমিটেন্ট ফাস্টিং। গবেষণায় দেখা গেছে একাধারে ৩০ দিন এইভাবে IF করলে (১৪ ঘন্টার বেশি) নিন্মলিখিত উপকার গুলো পাওয়া যায়ঃ
১. ক্যান্সারের ঝুঁকি কমে
২. সার্কেডিয়ান রিদম উন্নত হয়
৩. DNA মেরামত হয়
৪. ইন্সুলিনের কার্জক্ষমতা বাড়ে
৫. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে
৬. গ্লুকোজ ও ফ্যাট মেটাবলিজম বৃদ্ধি পায়
৭. ব্রেইনের কার্জক্ষমতা বাড়ে

Address

House No-1, Road-3, Block-C, Mirpur-1, Dhaka
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 00:30
Tuesday 09:00 - 00:30
Wednesday 09:00 - 00:30
Thursday 09:00 - 00:30
Friday 09:00 - 00:30
Saturday 09:00 - 00:30
Sunday 09:00 - 00:30

Telephone

+8801880772048

Alerts

Be the first to know and let us send you an email when DESH Pharma-দেশ ফার্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DESH Pharma-দেশ ফার্মা:

Shortcuts

Share