Interventional Pain Medicine Specialist
Dr. Chandra Shekhar Karmakar
Assistant Professor
Department of Anaesthesia, Analgesia & Intensive Care Medicine
Bangladesh Medical University পেইন মেডিসিনে মাল্টিডিসিপ্লিনারি এপ্রোচের মাধ্যমে রোগীর জটিল ও দীর্ঘস্থায়ী ব্যথার চিকিৎসা করা হয়। ব্যথার প্রকৃত কারন অনুসন্ধান পূর্বক আমরা সি-আর্ম, আল্ট্রাসনোগ্রাম, সিটিস্ক্যানের সহায়তায় নিদিষ্ট স্ট্রাকচার যেটি ব্যথার জন্য দায়ী তাকে টার্গেট করে চিকিৎসা করা হয় ফলে ব্যথা নিরাময়ের সম্ভাবনাও বেশ হয়। ব্যাক পেইন, নেক পেইন, সোল্ডার, হাঁটু সহ সকল ধরনের ব্যথায় আধুনিক চিকিৎসা করা হয়।
ক্যান্সার রোগীদের ব্যথা নিরাময়ে বিভিন্ন ব্লক ও নিউরো লাইসিস যার মাধ্যমে ব্যথার দীর্ঘস্থায়ী সমাধান করা হয় যেমনঃ সিলিয়াক প্লেক্সাস ব্লক, হাইপোগ্যাস্ট্রিক প্লেক্সাস ব্লক,স্ফেনোপেলাটাইন গ্যাংলিয়ন ব্লক, গেসারিয়ন গ্যংলিয়ন ব্লক, গ্যাংলিয়ন ইমপার ব্লক, সিলেক্টিভ নার্ভ রুট ব্লক, ভার্ট্রিব্রাল ডিপোসিট কিম্বা ফ্র্যাকচারে ভার্টিব্রোপ্লাস্টি প্রভৃতি সকল এডভান্সড টেকনিক সফলতার সাথে করা হয়।
জয়েন্ট কিম্বা মাসকুলোস্কেলেটাল পেইনের ক্ষেত্রে পিআরপি কিম্বা আল্ট্রাসনো গাইডেড ইনজেকশন প্রভৃতি দেওয়া হয়।
ব্যাক এবং নেক পেইনের জন্য ক্ষেত্র বিশেষে সকল ধরনের ডায়াগনস্টিক এবং থেরাপিউটিক ব্লক, এপিডুরাল স্টেরয়েড থেরাপি, ওজন নিউক্লিওলাইসিস, মিডিয়ান ব্রান্স ব্লক, ভার্টিব্রোপ্লাস্টি সহ সকল এডভান্সড প্রসিডিউর করা হয়।