Dhakaiya Rasoi by Rumana

Dhakaiya Rasoi by Rumana পেইজে পাবেন হালাল এবং ফ্রেশ হোমমেড ফুড বিস্তারিত জানতে আমাদের পেইজের পিন পোস্টটি ভিজিট করুন

বুটের হালুয়া
11/02/2025

বুটের হালুয়া

মালাই জর্দা
11/02/2025

মালাই জর্দা

10/02/2025

সব ই বরাত উপলক্ষে আপনারা আমাদের কাছে পাচ্ছেন ঘি এ ভাজা হরেক রকমের হালুয়া।
পি অর্ডার নেয়া হচ্ছে :
পূর্বের অভিজ্ঞতার আলোকে হালুয়ার প্রি অর্ডার নেয়া হচ্ছে। নয়তো শেষ সময়ে লজ্জায় পড়তে হয়। ক্লায়েন্টদের না করতেও খারাপ লাগে আর হালুয়া বানানো টাও অনেক সময় সাপেক্ষ এবং কষ্টকর হয়ে যায়।
তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনার পছন্দের হালুয়া অর্ডার কনফার্ম করে ফেলুন কারন আমাদের ক্যাপাসিটির বেশী অর্ডার নেওয়াও যাবে না।
আইটেমের নাম,এড্রেস মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন প্লিজ।
ধন্যবাদ।
👉বুটের হালুয়া
👉গাজরের হালুয়া
👉সুজির হালুয়া
👉নারিকেলের বরফি
👉নেসেস্তার হালুয়া
👉কাজু বরফি
👉পেপেঁর হালুয়া
👉ডিমের হালুয়া-
👉হাবশি হালুয়া
পাশাপাশি থাকছে
বীফ রেজালা-
চালের রুটি-

♦️নিম্নের ৬ রকমের হালুয়া ৪ পিস করে
👉বুটের হালুয়া
👉গাজরের হালুয়া
👉সুজির হালুয়া
👉নারিকেলের বরফি
👉নেসেস্তার হালুয়া (করাচি)
👉কাজু বরফি

শীত আসা মানেই বাঙালির মনে অন্যরকম এক উষ্ণতা। হিমেল হাওয়া, কুয়াশা ভরা সকাল, আর সঙ্গে থাকুক শীতের পিঠার মিষ্টি সুবাস—এ য...
10/01/2025

শীত আসা মানেই বাঙালির মনে অন্যরকম এক উষ্ণতা। হিমেল হাওয়া, কুয়াশা ভরা সকাল, আর সঙ্গে থাকুক শীতের পিঠার মিষ্টি সুবাস—এ যেন শীতের চিরচেনা ছবি। পিঠা শুধু খাবার নয়, এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর পরিবারকেন্দ্রিক আনন্দঘন মুহূর্তের অংশ।

ক্ষীর পাটিসাপটা:
পিঠার রাজ্যে পাটিসাপটার আলাদা এক মর্যাদা আছে। পাতলা ময়দার পরোটা বানিয়ে তার মধ্যে নারকেল আর ক্ষীরের মিশ্রণ ভরে রোল করা হয়। ক্ষীরের মিষ্টি ঘ্রাণ আর পাটিসাপটার কোমল স্বাদ শীতের সকাল কিংবা সন্ধ্যাকে করে তোলে আরও মধুর।

ভাপা পিঠা:
ভাপা পিঠা ছাড়া শীতের আড্ডা যেন অপূর্ণ। চালের গুঁড়া, নারকেল আর খেজুরের গুড় মিলে যে ভাপা পিঠা তৈরি হয়, তার তুলনা হয় না। গ্রামে মাটির চুলায় ভাপা পিঠার ধোঁয়া আর গুড়ের গন্ধ যেন শীতকে আরও রঙিন করে।

পুলি পিঠা:
নারকেলের পুর ভরা পুলি পিঠা শীতের আরেকটি মিষ্টি উপহার। চালের গুঁড়ার আস্তরণে ঢেকে রাখা এই পিঠা মাটির পাত্রে ভাপিয়ে অথবা দুধে ফুটিয়ে তৈরি করা হয়। দুধ পুলি পিঠার মিষ্টি স্বাদ ও সুবাস আপনাকে মনে করিয়ে দেবে মায়ের হাতে বানানো পিঠার কথা।

চিতই পিঠা:
চিতই পিঠা একটু ভিন্ন ধাঁচের। পাতলা কাঁসরির পিঠা চিতই চাটনি, খেজুরের গুড় বা মাংসের সঙ্গে খাওয়া হয়। ঠান্ডা সকালগুলোতে দুধ চিতই পিঠা খাওয়ার মজাই আলাদা। দুধ আর গুড়ের সঙ্গে মিশে থাকা চিতই পিঠা একে দেয় একেবারে স্বর্গীয় স্বাদ।

শীত মানেই যেন এক মিলনমেলা। পরিবারের সবাই মিলে পিঠা তৈরি, কুয়াশামাখা আড্ডা আর মিষ্টি হাসির গল্পে কেটে যায় শীতের রাত। পিঠা শুধু খাবার নয়, এটি আমাদের জীবনের গল্প, ঐতিহ্য আর ভালোবাসার প্রতীক।

আপনার প্রিয় পিঠা কোনটি?

চিকেন মোমো ও স্যুপি মমো: আপনার ক্ষুধার আসল গল্পএক সন্ধ্যার  গল্প বলি। শীতের ঠান্ডা হাওয়া বইছে, আর আপনি কম্বলের নিচে বসে ...
04/01/2025

চিকেন মোমো ও স্যুপি মমো: আপনার ক্ষুধার আসল গল্প

এক সন্ধ্যার গল্প বলি। শীতের ঠান্ডা হাওয়া বইছে, আর আপনি কম্বলের নিচে বসে আছেন। হঠাৎ পেটের খিদে জানান দিল, মন চাইল কিছু মজাদার, গরম গরম আর একদম মন ভরানোর মতো। ঠিক তখনই আপনার দরজায় কড়া নাড়ল এক বক্স চিকেন মোমো আর স্যুপি মমো!

এক কামড়ে রসালো চিকেন মোমো, তার সঙ্গে হালকা মশলাদার চাটনি—এ যেন স্বাদের এক অন্য জগৎ। আর স্যুপি মমো? সুতনু মোমোর ভেতর টইটম্বুর সুপের উষ্ণ স্বাদ যেন আপনার মন আর পেট একসঙ্গে ভরিয়ে তোলে।

আমাদের অনলাইন হোমমেড ফুড পেইজ থেকে পুরোপুরি স্বাস্থ্যকর উপকরণ দিয়ে তৈরি এই মোমো শুধু খাবার নয়, এক টুকরো ভালোবাসা।

🍴 অর্ডার করুন আজই!
গরম গরম চিকেন মোমো আর স্যুপি মোমো পৌঁছে যাবে আপনার দরজায়।
📞 অর্ডার করতে ইনবক্স করুন।

ঘরের মতো স্বাদ, ভালোবাসার গল্পে গল্পে।

31/12/2024
শীতের শীতে শীতের পিঠা
26/12/2024

শীতের শীতে শীতের পিঠা

ছেলেবেলাটা সব মানুষকেই পিছুটানে, কিন্তু শীতকালটা আসলে উর্মিকে একটু বেশিই পিছুটানে। বারবার ছোট বোন শর্মির কথা মনে হয়।ছোট...
23/12/2024

ছেলেবেলাটা সব মানুষকেই পিছুটানে, কিন্তু শীতকালটা আসলে উর্মিকে একটু বেশিই পিছুটানে। বারবার ছোট বোন শর্মির কথা মনে হয়।
ছোটবেলায় শীতের পিঠা খাওয়া নিয়ে বোনটার সাথে কত খুনসুটিই না হতো। কে কয় পিস পিঠা কম খেলো কে কয় পিস পিঠা বেশি খেলো। কার হাতের বানানো পিঠা বেশি মজা তা নিয়েও যোদ্ধ চলত।
উর্মির পছন্দ পাটিসাপটা আর শর্মির পছন্দ ভাপা পিঠা।স্বাদে কোন পিঠা বেশি অতুলনীয় ভাপা না পাটিসাপটা এ নিয়ে যেন তর্কের অন্ত ছিল না।
সময়ের বিবর্তনে ভাগ্য এবং জীবনের তাগিদে আজ দুইজন দুই মেরুতে।
কুয়াশাচ্ছন্ন সকালে ধোঁয়া উঠা কফির মগ হাতে নিয়ে সুদূর ইংল্যান্ড থেকে এইসবই ভাবছিল উর্মি, আর আনমনে ফেসবুকের টাইমলাইন স্ক্রল করছিল।
পৃথিবীর যেখানেই থাকে না কেন মনটা যেন সেই বাংলাদেশেই পড়ে থাকে।
জন্মভূমি, প্রিয় মানুষের দেশ।
এসব ভাবতে ভাবতে হঠাৎ ফেসবুকের একটা পেজের দিকে নজর আটকে গেল উর্মির।
পেইজটায় হোমমেইড ফুড সেল করে এবং হোম ডেলিভারি দেয়।
উর্মি পেইজে নক করে আপুকে জিজ্ঞেস করল যে উনারা কি ভাপাপীঠা হোম ডেলিভারি দিতে পারবে কিনা।
আপু রাজি হওয়ার সাথে সাথে উর্মি শর্মির জন্য
অর্ডার কনফার্ম করে বিকাশে পেমেন্ট করে দিল।
অর্ডার করার পর দিন যথা সময়ে কমিটমেন্ট অনুযায়ী আপু খাবার পৌঁছে দিল শর্মির বাসায়,
খুশির চাইতে অবাকই বেশী হল,এই পিঠায় আপুর ছোয়া না থাকলেও কত যে ভালোবাসা লুকিয়ে আছে তা বর্ণনাতীত।

আপনিও চাইলে নিজের জন্য বা কাউকে গিফট হিসেবে খাবার পাঠানোর জন্য আমাদের পেইজটি Dhakaiya Rasoi এক পলক ঘুরে আসতে পারেন।
শুধুমাত্র ঢাকা সিটির জন্য।

আমাদের পেইজে পাবেন :
সি ফুড আইটেম
শাহী খাবার
ডেজার্ট /মিষ্টি জাতীয় খাবার
হরেক রকমের হালুয়া
নানা ধরনের পিঠা পায়েশ
এবং বাংলা খাবার।
ইচ্ছে করলে কাস্টমাইজ করেও অর্ডার দিতে পারবেন।
ধন্যবাদ সবার জন্য শুভকামনা
এবং আমার জন্য দোয়া চাই।

19/12/2024

আসতেছি আবার,
বিরতির পর,
সকলের দোয়া চাই।

বুটের হালুয়ার জন্য ইনবক্স করেন প্লিজ
28/02/2024

বুটের হালুয়ার জন্য ইনবক্স করেন প্লিজ

18/02/2024

লে হালুয়া

শবে বরাতের হালুয়া, অর্ডার করতে ইনবক্স করুন প্লিজ।
10/02/2024

শবে বরাতের হালুয়া, অর্ডার করতে ইনবক্স করুন প্লিজ।

Address

Wari
Dhaka

Telephone

+8801601400143

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dhakaiya Rasoi by Rumana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dhakaiya Rasoi by Rumana:

Share