05/08/2026
সেদিন একটা জিজ্ঞাসা করেছিলাম Calcarea Carb কে আপনারা কীভাবে চেনেন? কী না হলে আপনারা প্রেসক্রিপশন করেন না?
প্রায় সবাই বলেছেন FFF সম্ভবত ওনারা Fatty, Flabby And Fair বোঝাতে চেয়েছেন, এছাড়াও ঘাম, ডিম পছন্দ এসব লক্ষণের কথাই সবচেয়ে বেশি এসেছে।
কিন্তু আমার মনে হয় এসমস্ত গুরুত্বপূর্ণ লক্ষণের পাশাপাশি মানুষটার ব্যাক্তিত্বের প্রতিও গুরুত্ব দেওয়া উচিৎ। কারণ এখনকার জীবনযাত্রার ব্যবহৃত খাবার খুব সহজে ফ্যাটি, ফ্লাবি করে তুলতে পারে। দ্বিতীয়ত ইনভাইরমেন্টের কারণে উজ্জ্বল চেহারার মানুষও খুব যে কম তাও নয়।
কিন্তু একই পরিবেশ, খাদ্যভাস কিংবা জীবনযাত্রার মধ্যে থেকেও আমরা মানুষের ব্যাক্তিত্বে পার্থক্য লক্ষ্য করি।
এই যেমন, মানুষ কী বলবে?—এই একটি প্রশ্নই আজ অসংখ্য মানুষের মানসিক শান্তিকে নীরবে গ্রাস করছে। আমরা যখন সিদ্ধান্ত নেয়, কথা বলতে যায়, এমনকি নিজের মতো করে বাঁচার আগেও বারবার ভাবি—অন্যরা কী ভাববে? এই অদৃশ্য সামাজিক ভয় ধীরে ধীরে আমাদের আত্মবিশ্বাসকে ক্ষয় করে, আমাদের স্বাভাবিক প্রবাহকে আটকে দেয়। ফলে জীবন নামের নদীটি যেখানে স্বচ্ছন্দে বয়ে যাওয়ার কথা, সেখানে সৃষ্টি হয় অজস্র বাঁক, দ্বিধা ও প্রতিবন্ধকতা।
আশ্চর্যের বিষয় হলো, আমরা অনেকেই বুঝতে পারি—এই অতিরিক্ত চিন্তা আমাদের ক্ষতি করছে। তবুও যেন এক অদৃশ্য শক্তির প্রভাবে আমরা এই চিন্তার বৃত্ত থেকে বের হতে পারি না। এই মানসিক টানাপোড়েন আমাদের ভিতরে সৃষ্টি করে অস্থিরতা, আত্মসন্দেহ এবং কখনো কখনো সামাজিক বিচ্ছিন্নতা। ধীরে ধীরে আমরা নিজের মধ্যে একটা অনিশ্চিতয়তা লক্ষ করি, আর অস্থিরতাকে আরও বাড়িয়ে দিতে থাকি।
কিন্তু এই প্রবণতা কী সম্পূর্ণ অস্বাভাবিক? না, একেবারেই না। মানুষের মধ্যে সামাজিক গ্রহণযোগ্যতার চাহিদা একটি স্বাভাবিক প্রবৃত্তি। আমরা সবাই চাই—আমাদের গ্রহণ করা হোক, আমাদের সম্মান দেওয়া হোক। তবে সমস্যা তখনই শুরু হয়, যখন এই চাওয়া আমাদের স্বাধীন চিন্তা ও ব্যক্তিত্বকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, স্বাভাবিকতাকে অস্থির করে তুলে, আত্মরক্ষার যে ইনার শক্তিবলয় আমাদের আছে সেখানে ভঙ্গুরতা লক্ষ করি।
এখানেই হোমিওপ্যাথির ভিন্নধর্মী দৃষ্টিভঙ্গি সামনে আসে। হোমিওপ্যাথি শুধু শারীরিক উপসর্গ নয়, মানুষের মানসিক গঠন, ভয়, দুশ্চিন্তা ও ব্যক্তিত্বের সূক্ষ্ম বৈশিষ্ট্যগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করে। “মানুষ কী বলবে” এই অতিরিক্ত চিন্তা, আত্মবিশ্বাসের ঘাটতি, কিংবা সামাজিক ভয়ের মতো মানসিক প্রবণতাগুলোকে হোমিওপ্যাথি একটি স্বতন্ত্র ব্যক্তিত্বের অংশ হিসেবে বিবেচনা করে এবং সেই অনুযায়ী চিকিৎসা নির্ধারণ করে।
ফলে চিকিৎসা শুধু রোগ নিরাময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং একজন মানুষকে তার নিজস্ব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে। ধীরে ধীরে রোগী তার ভেতরের শক্তি ফিরে পায়, আত্মবিশ্বাস বাড়ে, এবং সে নিজের মতো করে জীবনকে গ্রহণ করতে শেখে—অন্যদের মতামতের ভয় নয়, বরং নিজের মূল্যবোধের ভিত্তিতে।
Sensitive to criticism-
Delusion watched, she is being-
Confusion of mind
Lack of self confidence
(Most important remedy Calcarea Carbonicum)
ডা. আবু বক্কর সিদ্দিক
ডিএইচএমএস
০৪.০৮.২০২৬