Green-hope Health Organization

Green-hope Health Organization Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green-hope Health Organization, Medical and health, Dhaka.
(2)

বাংলাদেশে ঘুনেধরা স্বাস্থ্য ব্যবস্থার পরিবর্তনের জন্য কাজ করছি
*স্বাস্থ্য বিষয়ক ভুল ধারণা ভাঙানো
*মানুষকে সঠিক চিকিৎসার দ্বারে পৌঁছানো
*স্বাস্থ্যসংক্রান্ত সকল বিভ্রান্তি কমানো লক্ষ্য
সেবা🏥 গ্রীনহোপ টেলিমেডিসিন,অনলাইন
🏥 গ্রীনহোপ ডক্টরস চেম্বার,সরাসরি আমাদের লক্ষ্যসমূহ
*সাধারণ মানুষের সাথে ডাক্তার দের মধ্যে একটি বিশ্বাস এবং আস্থার সম্পর্ক গড়ে তোলা।
*সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা গ

ড়ে তোলা
*বর্তমান সময়ের বিভিন্ন জটিল ও কঠিন রোগসমুহের ভয়াবহতা সম্পর্কে তাদেরকে অবহিত করা এবং সেগুলোর প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে শিক্ষা দান
*বিভিন্ন জটিল রোগসমূহ কে মানুষের কাছে সহজসাধ্য ভাষায় বোঝানো।
*রোগীদেরকে তাদের রোগসমূহ, চিকিৎসা কিংবা বিভিন্ন ওষুধ সেবন পদ্ধতি এগুলো বিষয়ে স্বচ্ছ ধারনা দেওয়া,
*শরীরবিত্তিয় রোগসমূহের সাথে সাথে মানসিক রোগসমূহের জন্য যথাযথ চিকিৎসা বা সাইকিয়াট্রি
কাউন্সিলিং ব্যবস্থা করা
*গৃহহীন,দুস্থ,অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার পাশাপাশি আর্থিক সহযোগিতা করা
*এক কথায়, দুশ্চিন্তা-হতাশা মুক্ত মানসিক ও শরীরিক সুস্বাস্থ্যের নিশ্চয়তার জন্যই সমাজের সকল মানুষের দ্বারপ্রান্তে গিয়ে আমাদের এই সেবাদান যেন এক অব্যাহত যাত্রা,,

22/08/2026

ক্রিয়েটিনিন কমানোর ওষুধ”—সত্যি নাকি প্রতারণা?

ক্রিয়েটিনিন কমে যাওয়া মানেই কিডনি ভালো হয়ে যাওয়া নয়।

ক্রিয়েটিনিন হলো কিডনির কার্যকারিতা মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ marker। পানিশূন্যতা, কিছু ওষুধ, acute kidney injury কিংবা দীর্ঘমেয়াদি কিডনি রোগসহ বিভিন্ন কারণে এটি বাড়তে পারে।

তাই “ক্রিয়েটিনিন কমানোর ওষুধ” খোঁজার আগে কেন ক্রিয়েটিনিন বেড়েছে—সেটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

কেউ যদি দ্রুত ক্রিয়েটিনিন কমানোর নিশ্চয়তা দেয়, সতর্ক থাকুন।

ক্রিয়েটিনিন নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? কমেন্টে লিখুন এবং তথ্যটি শেয়ার করুন।







20/08/2026

ফ্যাটি লিভার সারাতে বিটরুট? সুগার কমাতে আপেল সিডার ভিনেগার ? থামুন

বিটরুট, লেবু পানি, Apple Cider Vinegar, মেথি মিক্স বা চিয়া সিড—কোনোটিই স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নয়।

খাদ্যাভ্যাস ঠিক করা, নিয়মিত হাঁটা/ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং প্রয়োজন হলে সঠিক চিকিৎসাই দীর্ঘমেয়াদে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Shortcut নেই। কখনো ছিল না, কখনো থাকবেও না।

স্বাস্থ্য নিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে Marketing নয়—Evidence দেখুন।

19/08/2026

প্রেসস্ক্রিপশনে ২৪টা ওষুধ! সবগুলোই কি সত্যিই দরকার?

অনেকে প্রেসক্রিপশনটি নিয়ে প্রশ্ন তুলছেন, অনেকে আবার পুরো বিষয়টিকে শুধু “ডাক্তারের দোষ” হিসেবে দেখছেন।
কিন্তু একজন চিকিৎসক হিসেবে আমার প্রশ্নটা একটু ভিন্ন—
জবাবদিহিতা কি শুধু MBBS ডাক্তারের জন্য?
প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অপ্রয়োজনীয় ওষুধ থাকলে তার সমালোচনা অবশ্যই হওয়া উচিত। একজন চিকিৎসক হিসেবে রোগীর কাছে, নিজের পেশার কাছে এবং সমাজের কাছে আমাদের জবাবদিহিতা থাকা দরকার।
একইসঙ্গে, যথাযথ চিকিৎসা-যোগ্যতা ছাড়া যারা চিকিৎসক সেজে প্রেসক্রিপশন দিচ্ছেন, তাদের নিয়ন্ত্রণ করাও equally জরুরি।
সমাধান কাউকে অন্ধভাবে defend করা নয়—সমাধান হলো একটি শক্তিশালী regulatory system এবং সবার জন্য জবাবদিহিতা।
আপনার কী মতামত?
জবাবদিহিতা কি সবার জন্য সমান হওয়া উচিত? 👇
এই ভিডিওটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা চিকিৎসককে ব্যক্তিগতভাবে আক্রমণ করার উদ্দেশ্যে নয়; বরং prescription practice, patient safety এবং healthcare accountability নিয়ে আলোচনা করার জন্য।

#২৪টা_ওষুধ

11/08/2026

“৪৫০ মিলি রক্ত দিয়ে মাত্র ৮ মিনিটেই বদলে দিতে পারেন একটি জীবন!”

রক্ত দিলে কি শরীর দুর্বল হয়ে যায়?

অনেকেই মনে করেন রক্ত দিলে শরীর দুর্বল হয়ে যাবে, কিন্তু সুস্থ ও যোগ্য ব্যক্তির ক্ষেত্রে নিয়ম মেনে রক্তদান সাধারণত নিরাপদ।

এই ভিডিওতে জানুন—
✅ একবারে কতটুকু রক্ত নেওয়া হয়
✅ শরীর কীভাবে সেই রক্ত পূরণ করে
✅ কারা রক্ত দিতে পারেন
✅ কতদিন পর আবার রক্ত দেওয়া যায়
✅ রক্তদানের আগে কী কী বিষয় খেয়াল রাখতে হবে

আপনার কয়েক মিনিটের একটি সিদ্ধান্ত—অন্য একজন মানুষের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ❤️

আপনি শেষ কবে রক্ত দিয়েছেন? কমেন্টে জানান।

#রক্তদান

08/08/2026

অ্যান্টিবায়োটিক অর্ধেক খেলে কী হয়? 😨

শরীর একটু ভালো লাগছে বলে ২–৩ দিন পর অ্যান্টিবায়োটিক বন্ধ করে দিচ্ছেন? ⚠️

নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করা যেমন ঠিক নয়, তেমনি ডাক্তার যে সময়ের জন্য দিয়েছেন তার আগেই নিজের ইচ্ছায় বন্ধ করাও ঠিক নয়।

অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার antimicrobial resistance তৈরি করতে পারে—যার ফলে ভবিষ্যতে কিছু সংক্রমণে ওষুধ কম কার্যকর হতে পারে।

তাই মনে রাখুন:

💊 ডাক্তার যেভাবে ও যতদিনের জন্য অ্যান্টিবায়োটিক দিয়েছেন, সেভাবেই নিন।
❌ নিজের ইচ্ছায় শুরু বা বন্ধ করবেন না।
👨‍⚕️ কোনো পার্শ্বপ্রতিক্রিয়া বা সমস্যা হলে চিকিৎসকের সঙ্গে কথা বলুন।

আপনি কি কখনো অ্যান্টিবায়োটিক অর্ধেক খেয়ে বন্ধ করেছেন? সত্যি করে কমেন্টে জানান। 😄

ভিডিওটি শেয়ার করুন—একজন মানুষও যদি ভুলভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত হন, তাতেই এই সচেতনতা সফল। ❤️

আমি Dr. Razib — GreenHope Health.


#স্বাস্থ্যসচেতনতা

04/08/2026

শুধু সুগার মাপলেই হবে না—এই পরীক্ষাটাও জরুরি

অনেকেই পায়ে জ্বালা, ঝিমঝিম বা অবশ অনুভব করলেও গুরুত্ব দেন না। অথচ এগুলো Diabetic Neuropathy-এর প্রাথমিক লক্ষণ হতে পারে।
সময়মতো Nerve Screening করলে ঝুঁকি অনেক আগেই ধরা সম্ভব। তাই GreenHope Mobile Health Camp-এ রয়েছে মাত্র ১৫০ টাকায় ৭টি গুরুত্বপূর্ণ স্বাস্থ্য Screening Test, যার মধ্যে রয়েছে—
✅ Diabetic Nerve Screening
✅ ECG
✅ মেশিনে চোখ পরীক্ষা
✅ ইউরিন পরীক্ষা
✅ রক্তে শর্করা পরীক্ষা
✅ রক্তচাপ মাপা
✅ আরও প্রয়োজনীয় Screening
📍 আপনার এলাকায় GreenHope Mobile Camp আয়োজন করতে চাইলে কমেন্টে "Interested" লিখুন।
📲 এই ভিডিওটি আপনার পরিবারের কোনো ডায়াবেটিস রোগীর কাছে এখনই শেয়ার করুন। সচেতনতা অনেক বড় জটিলতা প্রতিরোধ করতে সাহায্য করতে পারে।
Dr. Razib | GreenHope Health organisation.



01/08/2026

৯০% মানুষ জানেনা এই মাথা ব্যথা সম্পর্কে 😰

মাথাব্যথা সব সময় সাধারণ সমস্যা নয়। কিছু ধরনের মাথাব্যথা মস্তিষ্কে রক্তক্ষরণ (Brain Hemorrhage), স্ট্রোক, মেনিনজাইটিস বা অন্যান্য গুরুতর রোগের লক্ষণ হতে পারে।

এই ভিডিওতে জানবেন—
✔️ কোন ৫ ধরনের মাথাব্যথায় এক মুহূর্তও দেরি করা উচিত নয়।
✔️ কোন লক্ষণগুলো দেখলে দ্রুত হাসপাতালে যেতে হবে।
✔️ কেন শুধু ব্যথার ওষুধ খেয়ে অপেক্ষা করা বিপজ্জনক হতে পারে।

⚠️ এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য সচেতনতার জন্য। আপনার বা আপনার পরিচিত কারও এমন লক্ষণ থাকলে দ্রুত নিকটস্থ হাসপাতালে বা জরুরি বিভাগে যোগাযোগ করুন।

ভিডিওটি শেয়ার করুন—একটি সঠিক তথ্য কারও জীবন বাঁচাতে পারে।

— Dr. Razib | GreenHope Health
সঠিক তথ্য • সঠিক সময়ে • জীবন বাঁচায়


29/07/2026

FCPS প্রায় শেষ, তবুও চেম্বার নেই—কিন্তু মাথা নত করিনি

FCPS প্রায় শেষ। তবুও বড় চেম্বার নেই, রোগীও খুব বেশি নেই। কিন্তু জীবনে কিছু সিদ্ধান্ত নিয়েছি—অপ্রয়োজনীয় পরীক্ষা নয়, অপ্রয়োজনীয় ওষুধ নয়, আর রোগীর বিশ্বাসের সঙ্গে আপস নয়। এই ভিডিও কোনো অভিযোগ নয়; এটি একজন চিকিৎসকের নৈতিকতার গল্প এবং সেই সব সৎ ডাক্তারদের প্রতি সম্মান, যারা নীরবে নিজের আদর্শ ধরে রেখে কাজ করে যাচ্ছেন।



26/07/2026

কোষ্ঠকাঠিন্য অবহেলা করবেন না—কারণ থাকতে পারে ভেতর

ষ্ঠকাঠিন্য হলেই কি ইসবগুল খাওয়া উচিত?
অনেকেই বছরের পর বছর ইসবগুল খেয়ে যান, কিন্তু কোষ্ঠকাঠিন্যের আসল কারণ জানার চেষ্টা করেন না। এই ভিডিওতে আলোচনা করেছি—
✅ ইসবগুল কীভাবে কাজ করে
✅ কখন ইসবগুল উপকারী
✅ পানি কম খেলে কী সমস্যা হতে পারে
✅ কোষ্ঠকাঠিন্যের সাধারণ কারণগুলো
✅ কখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত
✅ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধের সহজ ও বৈজ্ঞানিক উপায়
⚠️ এই ভিডিওটি শুধুমাত্র স্বাস্থ্য-শিক্ষামূলক। আপনার দীর্ঘদিনের বা নতুন করে শুরু হওয়া কোষ্ঠকাঠিন্য, মলে রক্ত, ওজন কমে যাওয়া, বা অন্য উদ্বেগজনক লক্ষণ থাকলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিন।
👉 আরও বৈজ্ঞানিক স্বাস্থ্য বিষয়ক ভিডিও পেতে Dr. Razib – GreenHope Health চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

#কোষ্ঠকাঠিন্য
#ইসবগুল

24/07/2026

Ultrasound-এ কিডনী সিস্ট ? ভয় পাওয়ার আগে এটা জানুন!

আপনার আল্ট্রাসনোগ্রামে কিডনিতে সিস্ট (Kidney Cyst) ধরা পড়েছে? অনেকেই মনে করেন এটি মানেই কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বা ক্যান্সার। বাস্তবে অধিকাংশ Simple Kidney Cyst সম্পূর্ণ নিরীহ এবং চিকিৎসারও প্রয়োজন হয় না।
এই ভিডিওতে জানবেন— ✔️ Simple Kidney Cyst কী? ✔️ কতটা সাধারণ? ✔️ কখন এটি স্বাভাবিক? ✔️ কখন Polycystic Kidney Disease (PKD)-এর সন্দেহ করবেন? ✔️ কখন নেফ্রোলজিস্টের পরামর্শ নেওয়া জরুরি?
👉 আপনার বা পরিবারের কারো Ultrasound Report-এ Kidney Cyst ধরা পড়লে রিপোর্টটি কমেন্টে জানাতে পারেন। আমরা যথাসাধ্য দিকনির্দেশনা দেওয়ার চেষ্টা করব।
Dr. Razib
GreenHope Health
সঠিক তথ্য • সচেতনতা • সুস্থ জীবন




Address

Dhaka
1200

Telephone

+8801816754373

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green-hope Health Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green-hope Health Organization:

Shortcuts

Share