TriKaya

TriKaya Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from TriKaya, Alternative & holistic health service, k-17, South Banasree, Dhaka.

TRIKAYA is a holistic wellness brand that blends Ayurveda, Cosmic Energy Healing, Psychological Counselling and personalised therapies to balance the body, mind and spirit for overall well-being.

তাফাক্কুর, তাদাব্বুর, ধ্যান বা মেডিটেশন আসলে একই বিষয়। সেই অর্থে ধ্যান বা মেডিটেশন কোরআন এরই শিক্ষা। ইসলাম এর অন্যতম রুক...
02/06/2026

তাফাক্কুর, তাদাব্বুর, ধ্যান বা মেডিটেশন আসলে একই বিষয়।
সেই অর্থে ধ্যান বা মেডিটেশন কোরআন এরই শিক্ষা।
ইসলাম এর অন্যতম রুকন হলো নামাজ। সুরা মাউন এর ৪-৫ নম্বর আয়াতে বলা হয়েছে দুর্ভোগ সেই নামাজীদের জন্য যারা সচেতন ভাবেই নামাজে অমনোযোগী শুধু লোক দেখানোর জন্য নামাজে শামিল হয়...
তিরমীজ শরিফে বলা হয়েছে, " একাগ্রচিত্ততা ( হুদরিল ক্বালব ) ছাড়া নামাজ আল্লাহ গ্রহন করেন না। " তাই আমরা বলতে পারি, নামাজ কবুল হবার অন্যতম শর্ত হচ্ছে একাগ্রচিত্ততা বা মনোযোগ ।
সূরা সাবা, আয়াত ৪৬ এ বলা হয়েছে
قُلْ إِنَّمَا أَعِظُكُم بِوَاحِدَةٍ أَن تَقُومُوا لِلَّهِ مَثْنَىٰ وَفُرَادَىٰ ثُمَّ تَتَفَكَّرُوا ۚ مَا بِصَاحِبِكُم مِّن جِنَّةٍ ۚ إِنْ هُوَ إِلَّا نَذِيرٌ لَّكُم بَيْنَ يَدَىْ عَذَابٍ شَدِيدٍ
“(হে নবী! ওদের) বলো, আমি তোমাদের একটি মাত্র পরামর্শ দিচ্ছি—
এককভাবে বা যৌথভাবে আল্লাহর সামনে সচেতন হয়ে দাঁড়াও।
নিজের গভীরে ধ্যানে নিমগ্ন হও, (তাহলেই উপলব্ধি করতে পারবে) তোমাদের সঙ্গী আদৌ উন্মাদ নয়।
আসন্ন কঠিন শাস্তি সম্পর্কে সে একজন সতর্ককারী মাত্র।”
এখন আমরা যদি নিজেকে প্রশ্ন করি, আমি কি এভাবে নামাজ পড়তে পাড়ি? তাহলে অনেকের উত্তরই হবে, " না, পাড়িনা।" কারন, আমাদের মনোযোগ বিক্ষিপ্ত, নামাজে দাড়ালেই দুনিয়ার সব চিন্তা চলে আসে।
এখন আমি যদি প্রশ্ন করি, আমাদের কি মনোযোগ বাড়ানো উচিৎ?
এক বাক্যে সবার উত্তর হবে, "হ্যাঁ। উচিৎ।"
তাই আমি বলবো নামাজ তো বটেই, যে কোনো কাজে মনোযোগ বাড়াতে আমাদের দরকার অনুশীলন।
আর এই মনোযোগ বাড়ানোর বৈজ্ঞানিক স্বীকৃত কৌশলই হলো ধ্যান বা মেডিটেশন।
২০০৫ সালের একটা গবেষণায় দেখা গিয়েছে যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের ব্রেইন এর প্রিফ্রন্টাল কর্টেক্স এবং রাইট এন্টিরিয়র ইনসুলা এই দুইটি অংশের ঘনত্ব বাড়ে। আর এই দুইটি অংশই সরাসরি মনোযোগ বাড়াতে সাহায্য করে। ফলে যারা নিয়মিত মেডিটেশন করেন তাদের যে কোনো কাজে মনোযোগ ধরে রাখা সহজ হয়। তারা সহজেই নামজেও মনোযোগ ধরে রাখতে সক্ষম হন।
আমাদের প্রিয় রাসুল ( সঃ ) নিজে হেরা গুহায় ধ্যান বা মেডিটেশন করতেন। নবুয়্যত প্রাপ্তির আগে প্রতি রমজানে চলে যেতেন। প্রায় ১৫ বছর ধরে তিনি এই ভাবে নিরবে, নিভৃতে ধ্যান করতেন। তিনি ধ্যান করতেন এবং ধ্যান কে গুরুত্ব দিতেন। কিন্তু রাসুল ( সঃ ) উনার অনুসারীদের ওপর এই কঠোর অনুশীলনের ধ্যান চাপিয়ে দেন নি। কাউকে করতে নিষেধ করেন নি। তাই যে কেউ করতে পারেন।
আল্লামা শেখ ইউসুফ আল কারযাভী ( ইসলামি চিন্তাবিদ ও ফকিহ ) বলেছেন ধ্যান একটি উচ্চস্তরের ইবাদত।
বিভিন্ন ধর্মের মনিষীরাও ধ্যান করতেন বা করছেন। ধ্যান বা মেডিটেশন কোনো ধর্ম মেটার করেনা। আপনি আপনার মতো করে করতে পারেন। তবে মুসলিম হয়ে অমুসলিমদের মতো মন্ত্র পাঠ যার অর্থ ইসলামের সাথে সাংঘার্ষিক, তা পাঠ না করাই সর্বোত্তম।
প্রকৃত ঈমানদার বা মুত্তাকী হতে চাইলে ধ্যান আপনাকে সাহায্য করবে।
ধ্যান আপনার কাজে মনোযোগ বাড়াবে, প্রডাক্টিভিটি বাড়াবে, আত্মবিশ্বাস বাড়াবে। সর্বোপরি আপনাকে পরিবর্তন করবে।
নিজেকে পরিবর্তন করতে চাইলে TriKayaএবং PranOra সাথে থাকুন।

লেবু!!
20/05/2026

লেবু!!

পৃথিবীর অন্যতম সেরা সুপারফুড- " ব্রোকলি "স্বাস্থ্য সচেতন মানুষ, ফিটনেস অনুরাগী কিংবা ওজন নিয়ন্ত্রণে আগ্রহীদের খাদ্যতালিক...
21/01/2026

পৃথিবীর অন্যতম সেরা সুপারফুড- " ব্রোকলি "

স্বাস্থ্য সচেতন মানুষ, ফিটনেস অনুরাগী কিংবা ওজন নিয়ন্ত্রণে আগ্রহীদের খাদ্যতালিকায় ব্রোকলি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সবজি। পুষ্টিগুণে ভরপুর এই সুপারফুডটি নিয়মিত গ্রহণ করলে শরীর পায় বহুমুখী উপকার।

নিচে ব্রোকলির প্রধান উপকারিতাগুলো সংক্ষেপে তুলে ধরা হলো-

১️। ফ্যাট লস ও ওজন নিয়ন্ত্রণে কার্যকরঃ
ব্রোকলিতে ক্যালরির পরিমাণ কম হলেও ফাইবারের পরিমাণ তুলনামূলকভাবে বেশি। ফলে এটি খেলে দীর্ঘ সময় পেট ভরা থাকে এবং অপ্রয়োজনীয় খাবার গ্রহণ কমে যায়। যারা ওজন কমানো বা ফ্যাট লস (Cutting) প্রক্রিয়ার মধ্যে আছেন, তাদের জন্য এটি একটি আদর্শ খাদ্য।

২️। ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধঃ
ব্রোকলি শরীরের জন্য প্রয়োজনীয় একাধিক ভিটামিন ও মিনারেলের চমৎকার উৎস।
এতে আছে ভিটামিন C, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে এবং ব্যায়ামের পর শরীরের রিকভারি প্রক্রিয়ায় ভূমিকা রাখে। আছে ভিটামিন K ও ক্যালসিয়াম, যা হাড়ের ঘনত্ব ও শক্তি বজায় রাখতে সাহায্য করে। ভারী কাজ বা ওয়েট ট্রেনিং–এর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩️। পেশি গঠনে সহায়কঃ
অন্যান্য অনেক সবজির তুলনায় ব্রোকলিতে প্রোটিনের পরিমাণ কিছুটা বেশি। নিরামিষ খাদ্য থেকে প্রোটিন গ্রহণ করতে চাইলে ব্রোকলি একটি ভালো সহায়ক উপাদান হতে পারে। তবে এটি একমাত্র প্রোটিন উৎস হিসেবে যথেষ্ট নয়। এ কথা মনে রাখা জরুরি।

৪️। হজম শক্তি উন্নত করেঃ
ব্রোকলিতে থাকা উচ্চমাত্রার আঁশ (Fiber) হজম প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সহায়তা করে। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে এবং অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করতে পারে।

৫️।ক্যান্সার প্রতিরোধে সম্ভাব্য ভূমিকাঃ
কিছু বৈজ্ঞানিক গবেষণায় ইঙ্গিত পাওয়া গেছে যে ব্রোকলিতে থাকা Sulforaphane নামের একটি উপাদান কোষের সুরক্ষায় ভূমিকা রাখতে পারে এবং ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে। তবে এটি চিকিৎসার বিকল্প নয়, এ বিষয়ে আরও গবেষণা চলমান।

🥦 খাওয়ার সঠিক পদ্ধতিঃত
ব্রোকলির পুষ্টিগুণ বজায় রাখতে বেশি ভাজাভুজি না করে ভাপ দিয়ে (Steamed) অথবা হালকা সেদ্ধ করে খাওয়াই সবচেয়ে ভালো। এতে ভিটামিন ও মিনারেলের ক্ষয় কম হয়।

- কাজী হাসনাইন আহমেদ।
( আয়ুর্বেদাচার্য )
ফাউন্ডার- ত্রিকায়া

আজ বিশ্ব মেডিটেশন ডে একটু থামুন। শ্বাস নিন। নিজের ভেতরের শব্দ শুনুন।মেডিটেশন কোনো ধর্ম নয়, কোনো বিলাসিতাও নয়।এটা নিজের স...
21/12/2025

আজ বিশ্ব মেডিটেশন ডে

একটু থামুন। শ্বাস নিন। নিজের ভেতরের শব্দ শুনুন।
মেডিটেশন কোনো ধর্ম নয়, কোনো বিলাসিতাও নয়।এটা নিজের সঙ্গে নিজের দেখা করার এক নিঃশব্দ সময়।
যেখানে মন ধীরে ধীরে শান্ত হয়,
চিন্তা গুছিয়ে আসে,আর জীবনের ভার হালকা লাগে।
প্রতিদিন মাত্র কয়েক মিনিটের ধ্যান
মানসিক চাপ কমাতে,মনোযোগ বাড়াতে এবং অন্তরের ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে।
এটা আজ বৈজ্ঞানিকভাবেও স্বীকৃত।
আজকের দিনে একটা ছোট প্রতিজ্ঞা হোক-
📌 প্রতিদিন নিজের জন্য অন্তত ৫ মিনিট।
📌 ফোন নয়, চিন্তা নয়,শুধু শ্বাস আর সচেতনতা।
শান্ত মনই সুস্থ জীবনের প্রথম ধাপ।
আজ থেকেই শুরু হোক সেই যাত্রা।
PranOra এর সাথেই থাকুন।




বডিবিল্ডার মি. বাংলাদেশ শাকিব নাজমুশ আত্মহত্যা করেছেন ( ফেসবুক থেকে জানতে পারা) । আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যের বিষয়টি...
19/12/2025

বডিবিল্ডার মি. বাংলাদেশ শাকিব নাজমুশ আত্মহত্যা করেছেন ( ফেসবুক থেকে জানতে পারা) ।

আমাদের সমাজে মানসিক স্বাস্থ্যের বিষয়টি এখনও অবহেলিত।

ভালো শরীর বা অর্থ থাকলেই সব নয়, মানসিকভাবে শক্ত না হলে বেঁচে থাকাটাই কঠিন হয়ে পড়ে।

জীবনের কোনো পর্যায়ে কষ্ট, চাপ বা হতাশা এলে দয়া করে একা লড়াই করবেন না।

বন্ধু, অভিভাবক, শিক্ষক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।

সাহায্য চাওয়া দুর্বলতা নয়, বরং সাহসের পরিচয়।

এভাবে বারবার আমাদের তরুণ, সম্ভাবনাময় প্রতিভাদের হারানোর মতো বিলাসিতা আমাদের নেই।

আসুন, শরীরের পাশাপাশি মনের শক্তিও গড়ে তুলি, যাতে জীবনের সব উত্থান-পতন মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়া যায়।

STOP SCROLLING! 🇧🇩 ১৬ ডিসেম্বর = ডাবল বিজয়! 🇧🇩৬০০ টাকা পরামর্শ ফি! এই কথা টা আজকে ভুলে যান।মাত্র ১৬ টাকায় অনলাইনে চিকিৎস...
16/12/2025

STOP SCROLLING!

🇧🇩 ১৬ ডিসেম্বর = ডাবল বিজয়! 🇧🇩

৬০০ টাকা পরামর্শ ফি! এই কথা টা আজকে ভুলে যান।মাত্র ১৬ টাকায় অনলাইনে চিকিৎসা পরামর্শ ।
হ্যাঁ, ঠিকই পড়েছেন, মহান ১৬ ডিসেম্বর উপলক্ষে অনলাইনে পরামর্শ ফি মাত্র ১৬ টাকা!

যে ডাক্তার মানুষকে বোঝে, ১৬ টাকায় তার সাথে কথা বলার সুযোগ আজ বিজয় দিবসে!

পেটের সমস্যা, গ্যাস, কোষ্ঠকাঠিন্য, লাইফস্টাইল ডিজিজ, মানসিক চাপ, অনিদ্রা, ডায়াবেটিস, ব্যক্তিগত সমস্যা, আইবিএস সহ অনেক কিছুর পরামর্শের জন্য এক কলই যথেষ্ট।

⏰ শুধু বিজয় দিবস উপলক্ষে সারাদিন

📲 এখনই কল করুন: 01777-013801
🌐 www.trikaya.life

Address

K-17, South Banasree
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when TriKaya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share