Doctor's Tips , ডাক্তারের পরামর্শ

Doctor's Tips , ডাক্তারের পরামর্শ অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে আমাদের পেজের সাথেই থাকুন ।

এই রিপোর্টটি দেখেন, এটি ১৪ বছর বয়সের এক কিশোরীর। তার ওজন স্বাভাবিকের চেয়ে ২৫ কেজি বেশি।রিপোর্টে খেয়াল করলে দেখবেন, তার ফ...
14/08/2026

এই রিপোর্টটি দেখেন, এটি ১৪ বছর বয়সের এক কিশোরীর। তার ওজন স্বাভাবিকের চেয়ে ২৫ কেজি বেশি।

রিপোর্টে খেয়াল করলে দেখবেন, তার ফাস্টিং ইনসুলিন (Fasting Insulin) মাত্রা ৫২.৬৩ µIU/ml (যেখানে স্বাভাবিক মাত্রা ৩-১৭ এর মধ্যে থাকা উচিত)।

এবং তার HOMA-IR ইনডেক্স ১১.৭৭। এটি অত্যন্ত মারাত্মক পর্যায়ের ইনসুলিন রেসিস্ট্যান্স (Insulin Resistance)।

👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️

​ইনসুলিন রেসিস্ট্যান্স আসলে কী?

​ ইনসুলিন হরমোনটি মূলত 'চাবি' হিসেবে কাজ করে, যা কোষের তালা খুলে গ্লুকোজকে ভেতরে ঢুকতে দেয়।

​অতিরিক্ত ওজন এবং ভুল খাদ্যাভ্যাসের কারণে এই কিশোরীর দেহের কোষের চারপাশে ফ্যাটের আস্তরণ জমে তালাগুলো জ্যাম হয়ে গেছে। ফলে ইনসুলিন আর তালা খুলতে পারছে না।

রক্তে গ্লুকোজ জমে যাচ্ছে দেখে প্যানক্রিয়াস (অগ্ন্যাশয়) ভাবছে চাবি হয়তো কম পড়ছে, তাই সে মরিয়া হয়ে আরও হাজার হাজার নতুন চাবি (ইনসুলিন) তৈরি করছে। রক্তে ইনসুলিনের বন্যা বয়ে যাচ্ছে, কিন্তু কোষের দরজা খুলছে না!

কৈশোরে অতিরিক্ত ওজন এবং ইনসুলিন রেসিস্ট্যান্স থাকলে ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস হওয়ার ঝুঁকি প্রায় ৪ গুণ বেড়ে যায়। এছাড়া অল্প বয়সেই ফ্যাটি লিভার, মেয়েদের ক্ষেত্রে পিসিওএস (PCOS) এবং মেটাবলিক সিনড্রোম (Metabolic Syndrome) দেখা দেওয়ার সরাসরি যোগসূত্র রয়েছে এই পরিস্থিতির সাথে।

👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️👩‍⚕️

​অভিভাবক হিসেবে এক্ষেত্রে আপনার করণীয় কী?

অভিভাবকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচে দেওয়া হলো:

★ ওজন নিয়ন্ত্রণ - যত দ্রুত সম্ভব ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান এর আন্ডারে রেখে ওজন নিয়ন্ত্রণ।

★​রিফাইন্ড কার্বোহাইড্রেট ও চিনিকে "না" বলুন:

রক্তে ইনসুলিন স্পাইক কমানোর প্রথম শর্ত হলো প্রসেসড ফুড, প্যাকেটজাত জুস, বেকারি আইটেম এবং অতিরিক্ত চিনিযুক্ত খাবার সম্পূর্ণ বন্ধ করা।

এর বদলে খাদ্যতালিকায় ফাইবার বা আঁশযুক্ত খাবার, শাকসবজি এবং স্বাস্থ্যকর ফ্যাট যোগ করতে হবে।

★​ফার্মেন্টেড বা গাজনকৃত খাবার: পরিপাকতন্ত্র বা গাট হেলথ (Gut Health) ভালো রাখতে ঘরে পাতা টক দইয়ের মতো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে দিন, যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে।

★​শারীরিক সক্রিয়তা বা ব্যায়াম: ইনসুলিনের কার্যকারিতা বা সেনসিটিভিটি বাড়ানোর সবচেয়ে বড় ওষুধ হলো মাসল মুভমেন্ট। প্রতিদিন অন্তত ৪৫ মিনিট ঘাম ঝরিয়ে হাঁটা, সাইকেল চালানো বা স্কিপিং করার রুটিন তৈরি করে দিন।

★​পর্যাপ্ত ঘুম এবং স্ট্রেস ম্যানেজমেন্ট: রাত জাগলে শরীরে কর্টিসল (স্ট্রেস হরমোন) বেড়ে যায়, যা ইনসুলিন রেসিস্ট্যান্সকে আরও ভয়াবহ করে তোলে। রাত ১০টা থেকে ১১টার মধ্যে ঘুমোনো নিশ্চিত করতে হবে।

​যেহেতু অবস্থাটি বেশ জটিল, তাই এক্ষেত্রে ইন্টারনেট ঘেঁটে নিজে নিজে ডায়েট না করিয়ে একজন ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট এবং এন্ডোক্রাইনোলজিস্টের সরাসরি তত্ত্বাবধানে কাস্টমাইজড ডায়েট প্ল্যান ও চিকিৎসা শুরু করা জরুরি।

​বাচ্চাদের ওজন বৃদ্ধিকে "স্বাস্থ্য ভালো হচ্ছে" ভেবে অবহেলা করবেন না। সঠিক সময়ে পদক্ষেপ না নিলে আজকের এই ছোট্ট ভুলটি কাল বড় কোনো দীর্ঘমেয়াদী রোগের কারণ হতে পারে।

শুরু থেকে বাবা মা সচেতন থাকলে এই অবস্থা হয়না। একটা বাচ্চা যখন ডায়েট করে, তখন সবচেয়ে বেশি কষ্ট হয় তার বাব মায়ের!

12/08/2026

গর্ভের সন্তান
প্রতিব'ন্ধী হবে না
Folic Acid
৩ মাস আগে থেকে খেলে!

জ্বর ছেড়ে গেছে, রোগী হেসে কথা বলছে, পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে।ডেঙ্গুতে ঠিক এই মুহূর্তেই সবচেয়ে বেশি মানুষ মারা যা...
10/08/2026

জ্বর ছেড়ে গেছে, রোগী হেসে কথা বলছে, পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলছে।
ডেঙ্গুতে ঠিক এই মুহূর্তেই সবচেয়ে বেশি মানুষ মারা যায়।
ডেঙ্গুর ভাইরাসটা শরীরে ঢোকার পর তিনটা ধাপ পার হয়। প্রথম ৩ থেকে ৪ দিন উচ্চ জ্বর। এরপর জ্বর নামতে শুরু করে, আর তখনই শুরু হয় critical phase, যেটা চলে ২৪ থেকে ৪৮ ঘণ্টা। এই সময় রক্তনালী থেকে পানি বেরিয়ে যেতে থাকে, প্রেশার পড়ে যায়, শক হয়। বাইরে থেকে বোঝা যায় না।
আমরা বেশিরভাগ মানুষ এই সময়টায় প্লাটিলেট নিয়ে ব্যস্ত থাকি। বারবার টেস্ট, পেঁপে পাতার রস, প্লাটিলেট কত হলো। অথচ ডেঙ্গুতে বেশিরভাগ মৃত্যু প্লাটিলেট কমে যাওয়ার কারণে হয় না, হয় শক আর পানিশূন্যতার কারণে।
জ্বর নামার পর এই লক্ষণগুলোর যেকোনো একটা দেখলে সাথে সাথে হাসপাতালে নিন, সকাল হওয়ার জন্য অপেক্ষা করবেন না:
• পেটে তীব্র ব্যথা বা পেট চেপে ধরে রাখা
• বারবার বমি (৬ ঘণ্টায় ৩ বারের বেশি)
• প্রস্রাব কমে যাওয়া বা ৬ থেকে ৮ ঘণ্টা প্রস্রাব না হওয়া
• হাত-পা ঠান্ডা হয়ে আসা, শরীর ঘেমে যাওয়া
• অস্থিরতা, খিটখিটে ভাব, বা হঠাৎ ঝিমিয়ে পড়া
• মাড়ি বা নাক দিয়ে রক্ত, কালো পায়খানা
আর একটা কথা, যেটা না জানার কারণে অনেক পরিবার ভুল করে। জ্বরে ব্যথানাশক ওষুধ (আইবুপ্রোফেন, ডাইক্লোফেনাক, অ্যাসপিরিন জাতীয়) খাওয়াবেন না। এগুলো ডেঙ্গুতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়ায়। জ্বরের জন্য শুধু প্যারাসিটামল, আর পর্যাপ্ত পানি, স্যালাইন, ডাবের পানি, স্যুপ।
জ্বর তিন দিনের বেশি থাকলে টেস্ট করান। আর জ্বর নেমে গেলে নিশ্চিন্ত হবেন না, বরং পরের দুই দিন রোগীর দিকে আরও বেশি চোখ রাখুন।
পোস্টটা শেয়ার করে রাখুন। পরিবারের কারও জ্বর হলে কাজে লাগবে।

05/08/2026
এই লেখাটা স্কিপ করার আগে ৩০ সেকেন্ড সময় দেন।আপনার ঘরে যদি ৩০ থেকে ৫০ বছরের কোনো মা, বোন, বউ বা ভাবী থাকে - কাল সকালে হয়ত...
02/08/2026

এই লেখাটা স্কিপ করার আগে ৩০ সেকেন্ড সময় দেন।
আপনার ঘরে যদি ৩০ থেকে ৫০ বছরের কোনো মা, বোন, বউ বা ভাবী থাকে - কাল সকালে হয়তো এই লেখাটাই তার জীবন বাঁচায় দিবে।

বিশ্বাস করেন ভাই, জরায়ু মুখের ক্যান্সার এমন এক ডাকাত, যে ১০ বছর আপনার ঘরে বসে থাকে, একটা শব্দ করে না। যেদিন শব্দ করে, সেদিন অনেক দেরি হয়ে যায়।

আজ ২ টা মানুষের গল্প বলি, একটু মন দিয়ে শুনেন।

গল্প - ১ : রহিমা আপা

গাজীপুরের রহিমা আপা। বয়স ৩৮। দুই বাচ্চার মা। সারাদিন সংসার, রান্না, বাচ্চাদের স্কুল। নিজের দিকে তাকানোর সময় কই?
গত ৬ মাস ধরে একটা সমস্যা। মাসিক শেষ হওয়ার পরও মাঝে মাঝে একটু একটু রক্ত যায়। উনি ভাবছে, "গরমে হইতেছে মনে হয়, বা বয়স হইতেছে।"
লজ্জায় কাউকে বলে না। ফার্মেসি থেকে একটা আয়রন ট্যাবলেট এনে খায়।

গল্প - ২ : স্কুলের সাথী ম্যাডাম

আমার পরিচিত এক স্কুল টিচার, সাথী ম্যাডাম। বয়স ৪৪। খুব পরিষ্কার-পরিচ্ছন্ন, শিক্ষিত মানুষ।
উনার সমস্যা অন্যরকম। স্বামীর সাথে থাকার পর পরই হালকা রক্ত আসে। আর সাদা স্রাব, সাথে খুব বাজে গন্ধ। উনি ভাবতেন, "ইনফেকশন হইছে বোধহয়।"
লজ্জায় ডাক্তারের কাছে যায় না। ইউটিউব দেখে ঘরোয়া ভাবে গরম পানি দিয়ে পরিষ্কার করে।

দুইজনই ভাবছে - এটা সাধারণ সমস্যা। ঠিক হয়ে যাবে।

কিন্তু ভিতরে ভিতরে কী হচ্ছিলো জানেন?

দুইটা মানুষ, দুইটা বয়স, দুইটা জীবন... কিন্তু ভিলেন একজনই।
তার নাম - জরায়ু মুখের ক্যান্সার (Cervical Cancer)

অনেকেই নাম শুনে ভয় পায়। সহজ করে বুঝাই।

আমাদের মা-বোনদের বাচ্চা যেখানে থাকে, তার মুখটাকে বলে জরায়ুর মুখ বা Cervix। এই মুখটাতে একটা ভাইরাস ঘর বাঁধে। নাম HPV। এই ভাইরাসটা ছড়ায় স্বামী-স্ত্রীর মেলামেশা থেকে। খুবই কমন ভাইরাস।

ভয়ংকর ব্যাপার হলো, এই ভাইরাস শরীরে ঢোকার ১০-১৫ বছর পর্যন্ত কোনো লক্ষণই দেখায় না। চুপচাপ ভিতরে ঘা বানাতে থাকে। সেই ঘা থেকেই একসময় ক্যান্সার হয়। এই জন্যই আমাদের দেশে বেশিরভাগ মা-বোনেরা যখন ডাক্তারের কাছে আসে, তখন স্টেজ ৩ বা ৪।

তাহলে এই ক্যান্সারটা কেন হয়? মন দিয়ে শুনেন, ৫ টা কারণ -

১. HPV ভাইরাস: এটাই মেইন ভিলেন। ৯৯% জরায়ু মুখের ক্যান্সার এই ভাইরাস থেকেই হয়।

২. অল্প বয়সে বিয়ে বা মা হওয়া: আমাদের দেশে ১৮ বছরের আগে বিয়ে এখনো হয়। তখন জরায়ুর মুখটা নরম থাকে, ভাইরাস সহজে আক্রমণ করতে পারে।

৩. বহু বছর ধরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়া: যারা ৫ বছরের বেশি একটানা পিল খান, তাদের রিস্ক একটু বেশি থাকে।

৪. সিগারেট বা ধোঁয়া: আপনি না খেলেও, ঘরে যদি স্বামী সিগারেট খায়, তার ধোঁয়াও এই ক্যান্সারের ঝুঁকি বাড়ায়।

৫. ১০ বছরেও একবার চেকআপ না করা: এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা দাঁত ব্যথা হলে ডাক্তারের কাছে দৌড়াই, কিন্তু ওই জায়গাটা নিয়ে লজ্জায় ১০ বছরেও একবার চেক করি না।

এবার আসেন, কোন লক্ষণগুলোকে আমরা ভুলেও অবহেলা করবো না?

মাসিক ছাড়াও মাঝে মাঝে রক্ত যাওয়া
স্বামীর সাথে মেলামেশার পর রক্ত আসা
অনেক দিন ধরে দুর্গন্ধযুক্ত সাদা স্রাব বা পানি যাওয়া
তলপেটে সবসময় চাপ চাপ ব্যথা বা কোমরে ব্যথা
মাসিক একদম বন্ধ হয়ে যাওয়ার পরেও হঠাৎ রক্ত যাওয়া (এটা সবচেয়ে বিপজ্জনক)

এইগুলোর একটাও যদি আপনার বা আপনার বোনের থাকে, প্লিজ লজ্জা পাইয়েন না। এটা লজ্জার না, এটা জীবনের ব্যাপার।

ভয় পাইয়েন না ভাই... সুখবর হচ্ছে...

জরায়ু মুখের ক্যান্সার একমাত্র ক্যান্সার, যাকে হওয়ার ১০ বছর আগেই আটকানো যায়। মাত্র ৩০০ টাকার একটা পরীক্ষায়।

পরীক্ষাটার নাম VIA Test। সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এটা মাত্র ১০০-৩০০ টাকায় বা ফ্রীতেও হয়। ৫ মিনিট লাগে। কোনো ব্যথা নাই। ভিনেগার বা সিরকা জাতীয় একটা জিনিস দিয়ে জরায়ুর মুখটা দেখা হয়। সাথে সাথে রেজাল্ট।

WHO বলছে, ৩০ থেকে ৪৯ বছর বয়সী প্রত্যেক নারীর ৩-৫ বছর পর পর এই টেস্টটা করা উচিত।

তাহলে এখন কী করবেন? ৩ টা কাজ করেন, আজকেই -

১. VIA টেস্টটা করান: আপনার মা, বোন, স্ত্রীর বয়স যদি ৩০ এর বেশি হয়, আজকেই উপজেলা হাসপাতালে খোঁজ নেন। এই একটা টেস্টে ১০ বছর আগেই বোঝা যায় ভিতরে ঘা হচ্ছে কিনা। ঘা থাকলে ডাক্তাররা সাথে সাথেই সামান্য চিকিৎসায় সারিয়ে দেন, ক্যান্সার হওয়ার আগেই।

২. HPV ভ্যাকসিন: আপনার ঘরে যদি ৯ থেকে ২৬ বছরের মেয়ে থাকে, তাকে HPV ভ্যাকসিন দেন। এটা জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে ৯০% কাজ করে। এটা CDC এবং WHO দ্বারা অনুমোদিত।

৩. লজ্জা ভাঙেন, কথা বলেন: এই লেখাটা আপনার বউকে, বোনকে দেখান। আমাদের মা-বোনেরা নিজের অসুখের কথা লজ্জায় বলে না। আপনি একটু সাহস দিলে, একটু পাশে নিয়ে হাসপাতালে গেলে, একটা জীবন বেঁচে যেতে পারে।

ভাই, বিশ্বাস করেন, আমি অনেক রোগী দেখেছি যারা শেষ সময়ে এসে বলে, "ভাই, যদি ২ বছর আগে একবার টেস্টটা করতাম..."

আমরা টাকা হলে মোবাইল কিনি, শাড়ি কিনি, কিন্তু ৩০০ টাকার একটা টেস্ট করি না।

এই লেখাটা শেয়ার করলে আপনার টাকা কমবে না। কিন্তু আপনার একটা শেয়ারে যদি একটা মা বেঁচে যায়, এর চেয়ে বড় সওয়াব আর কী হতে পারে?

কমেন্টে জানান, আপনার পরিবারের কেউ কি কখনো VIA টেস্ট করিয়েছে?

শেষে একটা কথা -

বুকে হাত দিয়ে বলেন তো... শেষ কবে আপনি আপনার মা বা বউকে নিয়ে শুধু চেকআপের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলেন, কোনো অসুখ ছাড়াই?

Address

Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Doctor's Tips , ডাক্তারের পরামর্শ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Doctor's Tips , ডাক্তারের পরামর্শ:

Shortcuts

Share