Healthy Lifestyle & Total Fitness

Healthy Lifestyle & Total Fitness Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Healthy Lifestyle & Total Fitness, Health & Wellness Website, Dhaka.

শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিক সুস্থতার জন্য নির্ভরযোগ্য গাইড!

সুস্থ জীবনযাত্রা, ফিটনেস, পজিটিভ প্যারেন্টিং, সফল ক্যারিয়ার ও আত্মোন্নয়ন নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ।

**Stay fit, live better!**

07/06/2026

আবেগের চেয়েও জীবন অনেক বড়!
#আবেগ #জীবন

07/06/2026

ডায়পার পরানোর সঠিক নিয়ম ও র‍্যাশ থেকে বাঁচার ৫টি কার্যকরী উপায়! | Diaper Rash Solution

আপনার সোনামণি কি ডায়পার র‍্যাশের যন্ত্রণায় কান্নাকাটি করছে? সাধারণ কিছু ভুলের কারণে বাচ্চার কোমল ত্বকে এই সমস্যা প্রকট হতে পারে।

আজকের ভিডিওতে ডাক্তার অদিতির কাছ থেকে আমরা জানবো- ডায়াপার র‍্যাশ কেন হয়, এর লক্ষণগুলো কী কী এবং ঘরোয়া উপায়ে কীভাবে এটি দ্রুত সারিয়ে তোলা সম্ভব।

ডায়পার র‍্যাশ (Diaper Rash) : এটি শিশুদের একটি কমন সমস্যা। বিশেষ করে ১ বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে প্রস্রাবের অ্যামোনিয়া, দীর্ঘক্ষণ ভেজা ডায়াপার বা ডায়রিয়ার কারণে এই র‍্যাশ হতে পারে।

এই ভিডিওতে জিঙ্ক অক্সাইড ক্রিম (Zinc Oxide Cream), ভ্যাসলিনের ব্যবহার এবং বাচ্চার ত্বকের সঠিক যত্ন নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে।

ভিডিওতে আরও যা যা থাকছে:
- ডায়াপার র‍্যাশ কী?
- ডায়াপার র‍্যাশ হওয়ার আসল কারণ এন্টিবায়োটিক ওষুধ সেবন নাকি অন্যকিছু?
- কোন বয়সী বাচ্চাদের ঝুঁকি বেশি?
- র‍্যাশ চেনার উপায় বা লক্ষণসমূহ
- প্রতিরোধের ৬টি কার্যকরী টিপস
- কখন অবশ্যই ডাক্তার দেখাতে হবে?

আসলে ডায়াপার র‍্যাশ প্রতিরোধের জন্যে সবচেয়ে জরুরি হলো নিয়মিত ডায়াপার পরিবর্তন করা এবং বাচ্চাকে দিনে কিছুক্ষণ ডায়াপার ফ্রি রাখা। বাচ্চার ত্বকে সুগন্ধিযুক্ত পণ্যের বদলে মাইল্ড লোশন বা ভ্যাসলিন ব্যবহার করা ভালো।

আর যদি র‍্যাশের সাথে জ্বর থাকে বা ঘা হয়ে যায়, তবে দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

শারীরিক, মানসিক, আত্মিক যে-কোনো বিষয়ে পরামর্শের জন্যে নিঃসংকোচে কোয়ান্টাম পরামর্শ সেবায় যোগাযোগ করুন
+88 01793 760 680

#ডায়াপারর‍্যাশ #বাচ্চারযত্ন

🧷https://article.quantummethod.org.bd/bn/detail/40ab0526-d6bb-11eb-aed0-a82da487a303আম, কাঁঠাল, লিচু আর আনারস—মধুমাসের স...
07/06/2026

🧷https://article.quantummethod.org.bd/bn/detail/40ab0526-d6bb-11eb-aed0-a82da487a303

আম, কাঁঠাল, লিচু আর আনারস—মধুমাসের সুস্বাদু সব মৌসুমি ফলে মজে আছে চারপাশ! কিন্তু এই ফলগুলো কি কেবলই স্বাদের জন্য খাবেন? 🥭🍍🍉

প্রকৃতি এই সময়ে আমাদের শরীরের যা যা প্রয়োজন, ঠিক সেই পুষ্টিগুণ দিয়েই সাজিয়েছে এই ফলগুলোকে। এগুলো এক একটি ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ারহাউস, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণ কাজ করে।

তাই সুস্থ ও ফিট থাকতে প্রতিদিনের খাদ্যতালিকায় রাখুন রঙিন মৌসুমি ফল। 💡 বিস্তারিত জানতে উপরের লিংকে ক্লিক করে পুরো আর্টিকেলটি এখনই পড়ে নিন!

06/06/2026

তুলনা নয়, সন্তানের অনন্যতাকে ভালোবাসুন

#সন্তানেরযত্ন #প্যারেন্টিংটিপস

💭 "আমি পারব"—এই একটি বিশ্বাসই বদলে দিতে পারে আপনার পুরো জীবন।আমরা অনেকেই বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সাম...
06/06/2026

💭 "আমি পারব"—এই একটি বিশ্বাসই বদলে দিতে পারে আপনার পুরো জীবন।

আমরা অনেকেই বড় স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য যে আমাদের মধ্যেই আছে, তা বিশ্বাস করতে পারি না। অথচ প্রতিটি বড় অর্জনের শুরু হয় একটি ছোট্ট চিন্তা থেকে—"হ্যাঁ, আমিও পারব।"
আপনি নিজেকে যেমন ভাবেন, ধীরে ধীরে তেমনই হয়ে উঠতে শুরু করেন। তাই নিজের সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাকে দেখুন; ব্যর্থতার ভয় নয়, সাফল্যের ছবিটা কল্পনা করুন।

📖 ভাবনার শক্তি ও সাফল্যের সম্পর্ক নিয়ে বিস্তারিত জানতে পড়ুন👇
https://meditation.quantummethod.org.bd/bn/detail/article/ed7bd68c-7c46-11ec-bee5-ca94c9fed17a

05/06/2026

অতি লিচু ক্ষতি আনে! অতিরিক্ত লিচু খাওয়ার অপকারিতা
#লিচু #লিচুগাছ #লিচুরঅপকারিতা

আপনার প্রশ্ন : আমি যখন পড়তে বসতে মানসিকভাবে প্রস্তুতি নিই তখন মনে হয়, এখন ৪টা ২৫, ৪টা ৩০ থেকে পড়ব। আবার ৪টা ৩০-এ মনে হয় ...
05/06/2026

আপনার প্রশ্ন : আমি যখন পড়তে বসতে মানসিকভাবে প্রস্তুতি নিই তখন মনে হয়, এখন ৪টা ২৫, ৪টা ৩০ থেকে পড়ব। আবার ৪টা ৩০-এ মনে হয় ৪টা ৪৫ থেকে পড়ব। শেষে আর পড়াই হয় না। এই ধরনের দীর্ঘসূত্রিতা থেকে মুক্তি পাব কীভাবে?

গুরুজীর উত্তর জানতে এই লিংকে ক্লিক করুন : https://quantummethod.org.bd/bn/detail/question/2633a896-5e84-11f1-a760-21f68a0857ce

04/06/2026

কোন আম কখন বাজারে আসে? জেনে নিন সঠিক সময়!

#আম

04/06/2026

দেশকে বদলাতে চাইলে আগে নিজেকে গড়ুন ! আদর্শ শিক্ষার্থীর বৈশিষ্ট্য

শুধু কি ভালো জিপিএ-ই জীবনে সাফল্যের মাপকাঠি? অনেক মেধাবী ছাত্র থাকা সত্ত্বেও কেন আমাদের সমাজ দুর্নীতি ও অস্থিরতা থেকে মুক্ত নয়? উত্তরটা লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গিতে।

শুধু পরীক্ষায় নম্বর বাড়ানো নয়, জীবনের খাতায় সফল হতে হলে প্রয়োজন নৈতিকতা এবং মানবিক গুণাবলি।

আজকের ভিডিওতে শরিফুল আলম আলোচনা করেছেন- কীভাবে একজন শিক্ষার্থী ভালো ছাত্র হওয়ার উপায় খুঁজে পাওয়ার পাশাপাশি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

আসলে একাডেমিক সাফল্যের (Academic Excellence) সাথে নৈতিক শিক্ষা ও মূল্যবোধের সমন্বয়ই পারে একটি সুন্দর ও উন্নত দেশ গঠন করতে।

আমরা প্রায়ই মনে করি- ভালো ছাত্র মানেই ভালো সার্টিফিকেট। কিন্তু একজন প্রকৃত ভালো ছাত্র সেই, যে সময়ের মূল্য দেয়, অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ করে এবং দেশ ও মানুষের প্রতি শ্রদ্ধাশীল থাকে।

ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং জানুন কীভাবে সুনাগরিকের গুণাবলি অর্জন করে আপনি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।

আমাদেরকে কমেন্ট করে আপনার মতামত জানান একজন ভালো মানুষ হওয়ার জন্যে আজ থেকে আপনি কোন গুণটি নিজের জীবনে যুক্ত করতে চান?

ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আমরা সবাই মিলে একটি সুন্দর দেশ গড়তে পারি।

জীবনমুখী শিক্ষা ও আত্মউন্নয়নমূলক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

শারীরিক, মানসিক, আত্মিক যে-কোনো বিষয়ে পরামর্শের জন্যে নিঃসংকোচে কোয়ান্টাম পরামর্শ সেবায় যোগাযোগ করুন
+88 01793 760 680

#ভালোছাত্রহওয়ারকৌশল #নৈতিকতাওশিক্ষা #চরিত্রগঠন #আদর্শশিক্ষার্থীরবৈশিষ্ট্য #সুনাগরিক #দেশগঠন #নৈতিকশিক্ষা

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি: নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে? ☀️🌡️গ্রীষ্মের রুদ্রতাপে চারপাশের প্রকৃতি যখন তপ্ত, তখন আম...
04/06/2026

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি: নিজেকে সুরক্ষিত রাখবেন কীভাবে? ☀️🌡️

গ্রীষ্মের রুদ্রতাপে চারপাশের প্রকৃতি যখন তপ্ত, তখন আমাদের শরীর ও মনের ওপর দিয়ে যায় এক অদৃশ্য ধকল। এই তীব্র দাবদাহে সামান্য অসচেতনতাও ডেকে আনতে পারে 'হিট স্ট্রোক' (Heat Stroke)—যা একটি আকস্মিক এবং মারাত্মক শারীরিক বিপর্যয়। যখন শরীরের নিজস্ব তাপমাত্রা নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ে এবং তাপমাত্রা ১০৪° ফ্যারেনহাইট ছাড়িয়ে যায়, তখনই মানুষ এই ঝুঁকিতে পড়ে। প্রকৃতির এই নিয়মে আমাদের হাত নেই, তবে সচেতনতা ও সঠিক লাইফস্টাইলের মাধ্যমে আমরা অবশ্যই নিজেদের সুরক্ষিত রাখতে পারি।

শরীরের কিছু পূর্বলক্ষণ (যা দেখে বুঝবেন বিপদ বাড়ছে): ⚠️

তীব্র মাথাব্যথা, মাথা ঘোরানো বা বমি বমি ভাব।

অতিরিক্ত ঘাম হওয়া অথবা হঠাৎ ঘাম বন্ধ হয়ে চামড়া শুকিয়ে লাল হয়ে যাওয়া।

বুক ধড়ফড় করা বা হার্টবিট অনেক বেড়ে যাওয়া।

হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়া বা কথা জড়িয়ে যাওয়া।

সুস্থ ও নিরাপদ থাকার সহজ উপায়: ✅

✔ নিয়মিত পানি পান: তৃষ্ণা না পেলেও সারাদিনে প্রচুর নিরাপদ পানি পান করুন। শরীর রিফ্রেশ রাখতে ডাবের পানি, লেবুর শরবত বা খাবার স্যালাইন খেতে পারেন। 🥥🥛
✔ রোদ এড়িয়ে চলা: খুব দরকার না হলে দুপুরের কড়া রোদে (বেলা ১১টা থেকে বিকেল ৪টা) বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন। বাইরে গেলে ছাতা, সানগ্লাস এবং ঢিলেঢালা সুতি পোশাক ব্যবহার করুন। ⛱️
✔ সহজ খাবার খাওয়া: এই গরমে অতিরিক্ত তেল-মসলাযুক্ত ও ভাজাপোড়া খাবার একদম খাবেন না। সহজে হজম হয় এমন পাতলা খাবার, শসা এবং মওসুমি ফল বেশি করে খান।
✔ আক্রান্ত হলে করণীয়: কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাকে অবিলম্বে ছায়াযুক্ত ঠাণ্ডা স্থানে নিয়ে যান। গায়ের ভারী জামাকাপড় আলগা করে দিয়ে শরীর ঠাণ্ডা পানি দিয়ে মুছে দিন। দ্রুত মাথায় ও ঘাড়ে পানি বা বরফ দিন এবং যত তাড়াতাড়ি সম্ভব নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। 🚑

তীব্র গরমে সুস্থ থাকার কোয়ান্টাম লাইফস্টাইল টিপস ও বিস্তারিত জানতে নিচের লিঙ্কে ক্লিক করুন—
🧷https://www.youtube.com/watch?v=XE3a4VPQ14M

নিজে সচেতন হোন, পরিবারের যত্ন নিন। দৃষ্টিভঙ্গি বদলান, সুস্থ থাকুন। 🌿🕊️

Address

Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Healthy Lifestyle & Total Fitness posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share