24/08/2026
Psychology কিংবা Applied Psychology ফিল্ডের শিক্ষার্থীদের উদ্দেশ্যে,
আপনারা যদি ভবিষ্যতে Psychologist হিসেবে Private Practice, Clinical Setting অথবা Professional Job-এ কাজ করতে চান, তাহলে শুরু থেকেই Training ও Skill Development-এর ক্ষেত্রে একটি ধারাবাহিক এবং বাস্তবভিত্তিক Learning Path অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
একটি কার্যকর Learning Path হতে পারে:
1. Psychological Counseling (Basic to Advanced)
2. Cognitive Behavioral Therapy (CBT)
3. Dialectical Behavior Therapy (DBT)
তবে Training বাছাইয়ের ক্ষেত্রে শুধু কম ফি, Certificate বা প্রতিষ্ঠানের নাম দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। বরং Trainer-এর Academic Qualification, Clinical Expertise, Supervised Practice, Case Management Skill এবং বাস্তব Patient-Dealing Experience এসব বিষয়কে সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন।
একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার
Academic Expertise এবং Clinical Expertise একই বিষয় নয়।
একজন University Professor বা Academic Faculty এর গবেষণা, তাত্ত্বিক জ্ঞান ও Academic Expertise অত্যন্ত মূল্যবান। একইভাবে, নিয়মিত Clinical Practice-এর মাধ্যমে একজন Professional যে Case Assessment, Diagnosis, Treatment Planning, Therapeutic Intervention, Patient Management এবং Real-life Clinical Problem Solving-এর অভিজ্ঞতা অর্জন করেন, সেটিও একটি স্বতন্ত্র ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষতা।
অর্থাৎ, একজন ভালো Academic এবং একজন অভিজ্ঞ Clinician দুজনের Expertise-এর ক্ষেত্র ভিন্ন হতে পারে, একজনকে অন্যজনের বিকল্প হিসেবে দেখার প্রয়োজন নেই। Professional competence গড়ে ওঠে Academic Knowledge এর সঙ্গে Clinical Training ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে।
আমরা যেহেতু একটি Pure Medical & Clinical Organization, তাই আমাদের Training Programs-এ শুধু theoretical knowledge নয়, বরং Clinical Competency, Evidence-Based Practice এবং Patient-Dealing Experience কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
এই কারণেই Trainer নির্বাচন করার সময় আমরা শুধু তাঁর Degree বা Certificate দেখি না। আমরা জানতে চাই
আপনার Clinical Practice-এর অভিজ্ঞতা কতটুকু এবং আপনি বাস্তবে কতজন Patient/Client-এর সঙ্গে কাজ করেছেন?
কারণ বই থেকে Clinical Concept শেখা এবং বাস্তবে একজন মানুষের সমস্যা Assess করে তাকে Therapeutically Manage করা দুটি গুরুত্বপূর্ণ কিন্তু ভিন্ন ধরনের দক্ষতা।
আমাদের লক্ষ্য কোনো Academic Institution, Professor বা Professional-কে মূল্যায়ন করা নয় বরং Psychology শিক্ষার্থীদের এমন Training Environment দেওয়া, যেখানে তারা Knowledge + Skill + Clinical Experience এই তিনটির সমন্বয়ে একজন দক্ষ ও দায়িত্বশীল Mental Health Professional হিসেবে গড়ে উঠতে পারেন।
একজন Professional-এর প্রকৃত দক্ষতার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো তিনি বাস্তবে একজন Client/Patient-এর সমস্যাকে কতটা দক্ষতা, নৈতিকতা এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে Manage করতে পারেন। আমাদের লক্ষ্য সেরকম প্রফেশনাল তৈরি করা।
Department of Management, 20 Minute Medical