Homoeopathy tv

Homoeopathy tv হোমিওপ্যাথি টিভি , শুধু রোগ নয় রোগীর কথা বলে।

28/07/2026
আলহামদুলিল্লাহ। আজকে Rs com bd এর স্বত্বাধিকারী যার মনে প্রানে হোমিওপ্যাথির প্রতি অঘাত ভালবাসা ও বিশ্বাস জনাব, আশিকুর রহ...
16/07/2026

আলহামদুলিল্লাহ।
আজকে Rs com bd এর স্বত্বাধিকারী যার মনে প্রানে হোমিওপ্যাথির প্রতি অঘাত ভালবাসা ও বিশ্বাস জনাব, আশিকুর রহমান সজীব ভাইয়ের উপস্থিতিতে এম এম প্রিন্টিং এন্ড প্রেসের স্বত্বাধিকারী হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতির একনিষ্ঠ ভক্ত মোহাম্মদ কুদ্দুস ভাই। দশ হাজার লিফলেট এবং বাড়ীর চেম্বারের জন্য তিনটি বড় ব্যানার চেম্বারে দিয়ে গেল। কুদ্দুস ভাই অত্যন্ত আন্তরিকতার সাথে সুন্দর করে কাজটি গুছিয়ে করেছেন এ জন্য কুদ্দুস ভাইকে অসংখ্য ধন্যবাদ।

খেলা হউক সুস্থ বিনোদনের মাধ্যম। ফ্রান্সকে হারিয়ে এক অনবদ্য ক্রিড়া নৈপুণ্যে উপহার দিয়েখেলা ফাইনালে স্পেন।
15/07/2026

খেলা হউক সুস্থ বিনোদনের মাধ্যম। ফ্রান্সকে হারিয়ে এক অনবদ্য ক্রিড়া নৈপুণ্যে উপহার দিয়েখেলা ফাইনালে স্পেন।

14/07/2026
আসসালামু আলাইকুম। শুধু ঔষধে রোগ ভালো হয়না। রোগ্ন মানুষের জীবনী শক্তিকে ঔষধ কেবল সহযোগিতা করে। জীবনীশক্তিকে নিজেই রোগ থেক...
09/06/2026

আসসালামু আলাইকুম। শুধু ঔষধে রোগ ভালো হয়না। রোগ্ন মানুষের জীবনী শক্তিকে ঔষধ কেবল সহযোগিতা করে। জীবনীশক্তিকে নিজেই রোগ থেকে মুক্তি পেতে সহযোগিতা করতে হয়। এই সহযোগিতার পথটা দেখিয়ে দেয়ার দ্বায়িত্ব একজন চিকিৎসকের। চিকিৎসকের পরামর্শে রোগীর চেষ্টায় জীবনীশক্তি নিজে ঠিক হয়ে রোগীর দেহ মনকে ঠিক করে। বাক্স থেকে একটা ঔষধ দিয়ে দিলেই চিকিৎসক না। রোগীর সাথে বিশ্বস্ততার সাথে কথা বলে তার বর্তমান মানসিক ও শারীরিক কষ্ট গুলো কি কি, কিসে অসুবিধা বাড়ে কমে, কখন বাড়ে কমে, কি কারণে রোগের শুরু, প্রস্রাব, পায়খানা, ঘুম, ঘাম নানান বিষয় সম্পর্কে অবগত হয়ে ঔষধ নির্বাচন করে সঠিক শক্তি ও মাত্রায় দিতে হয়। এর সাথে ভালো হওয়ার পথে যে সকল বাধা থাকে তা রোগীকে পরিষ্কার ভাবে বলে দিতে হয়।
রোগী যদি ঔষধ সেবনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ মেনে চলেন তাহলেই আরোগ্য হবেন ইনশাআল্লাহ।

অথচ সোশাল মিডিয়ায় ফেইসবুক, ইউটিউবে হোমিওপ্যাথির ছাত্র, শিক্ষক, চিকিৎসক সমানে লিখে যাচ্ছেন এই রোগে এই ঔষধ। অমুক রোগে তমুক ঔষধ।
সাথে আবার নানান রকম গ্যারান্টি অথচ নিজের গ্যারান্টি নাই। একবার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন ত কি করছি আমরা। রূগ্ন মানুষের কষ্টের শেষ নাই যেখানে বাঁচা মরার লড়াই সেখানে আমরা ইচ্ছে মতো মুড়ি মুরকির মতো ঔষধ খাওয়ার পরামর্শ দিচ্ছি। হোমিওপ্যাথিতে কি শুধু ঔষধই সব? রোগ ডায়াগনোসিস করা, রোগীর বর্তমান কষ্ট জটিল হলে পরে কি হবে। এনাটমি ফিজিওলজি, ওষুধ নির্বাচন, ওষুধের শক্তি, ডোজ কিছুই লাগেনা?

যাই হউক আমি সাধারণ মানুষকে অনুরোধ করবো ফেইসবুক, ইউটিউব দেখে কেউ ঔষধ সেবন করবেন না। হোমিওপ্যাথিক সঠিক ঔষধ যেমন দ্রুত কাজ করে ঠিক তেমনই ঔষধ সঠিক না হলে, শক্তি মাত্রা সঠিক না হলে দ্রুত ক্ষতি করে রোগ যন্ত্রণা আরো জটিল করে তুলে।
মনে রাখবেন যার ইফেক্ট আছে তার সাইড ইফেক্ট আছে। প্রতিটি ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া সমান। যারা বলে হোমিওপ্যাথিক ঔষধ কোন ক্ষতি করে না উনারা ঔষধ সম্পর্কে জানেনা।

সবশেষে আবারও অনুরোধ করবো নিজে নিজে কোন পদ্ধতির ঔষধই সেবন করবেন না। প্রয়োজনে আপনার এলাকার বা কাছাকাছি কোন চিকিৎসকের পরামর্শ নিন।

ডা. মোহাম্মদ কালন মিয়া
ডিএইচএমএস
রেজিষ্ট্রেশন নং ৪৫৯৪৩
বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা কাউন্সিল।

আসসালামু আলাইকুম ঈদের ছুটে কাটিয়ে ঢাকার চেম্বারে আজ।
01/06/2026

আসসালামু আলাইকুম
ঈদের ছুটে কাটিয়ে ঢাকার চেম্বারে আজ।

অনেকেই বলেন হোমিওপ্যাথিক ঔষধ খেলে অনেক কিছু খাওয়া যায় না!!হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেক খাবার দাবার নিষিদ্ধ করে দেন। এ জন্...
01/06/2026

অনেকেই বলেন হোমিওপ্যাথিক ঔষধ খেলে অনেক কিছু খাওয়া যায় না!!
হোমিওপ্যাথিক চিকিৎসকরা অনেক খাবার দাবার নিষিদ্ধ করে দেন। এ জন্য হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা বা চিকিৎসা চালিয়ে যাওয়া এক ধরনের প্যারা। সত্যি কথা হচ্ছে এগুলো ভ্রান্ত ধারণা ও ভুল। একজন প্রকৃত হোমিওপ্যাথিক চিকিৎসক যিনি জানেন কখনোই সকল রোগীকে সমানে মিষ্টি, চিনি,লবণ, টক, গরুর মাংস, চিংড়ি, ইলিশ, বোয়াল, ইত্যাদি খাবার গুলো একসাথে নিষেধ করেন না। কিছু নামধারী,উত্তরাধিকার সূত্রে পাওয়া, স্বপ্নে পাওয়া, মায়ের দোয়া, চিকিৎসক আছেন যারা শোনা কথায় চিকিৎসক ওনারা এ সকল খাবার গুলো নিষেধ করে দেন। এই ভাবেই প্রচলনটা শুরু হয়েছে। যা প্রকৃত পক্ষে ভুল। একজন হোমিওপ্যাথিক চিকিৎসক রোগীর খাবার দাবার সম্পর্কে জেনে তার জন্য যে খাবার অসুবিধার কারণ হয়, রোগ বৃদ্ধির কারণ হয় বা রোগ আরোগ্যর পথে বাধা সৃষ্টি করে সেই খাবারটা সাময়িক সময়ের জন্য নিষেধ করেন বা কমিয়ে আনতে বলেন। যেমন - হাই প্রেসার এর রোগী অতিরিক্ত লবণ খেলে অসুবিধা তাকে লবণ নিষেধ করতে পারে। ডায়াবেটিস রোগী মিষ্টি খেলে অসুবিধা বা সুগার বেড়ে যায় এজন্য মিষ্টি বা অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার নিষেধ করতে পারে। গরুর মাংস খেলে পায়খানা শক্ত হয়ে যায় পাইলসে সমস্যা বাড়ে তাকে গরুর মাংস খাওয়া নিষেধ করতে পারে। আবার কারো পাতলা পায়খানা হয়ে যায় তাকেও নিষেধ করতে পারে। সহজ কথা হচ্ছে সব খাবারে সবাইকে সমান ক্ষতি করে না। ঠিক তেমনি কিছু খাবার আছে রোগী না খেলে অসুবিধা সেই খাবারগুলো নিষেধ করলে রোগীর অসুবিধা হইতে পারে। যেমন - রোগীর সোডিয়াম কম, আয়োডিন কম তাকে লবণ নিষেধ করলে অসুবিধা হতে পারে। কিছু ডায়াবেটিস রোগীর সুগার কমে যায় তাকে মিষ্টি খাওয়া নিষেধ করলে অসুবিধা হইতে পারে। মাঝেমধ্যে তাকে মিষ্টি খাওয়াতে হবে। মাছ খেলে ডায়রিয়া হয় তাকে যদি মাছ খাওয়ানো হয় তার ডায়রিয়া ভালো হবেনা। ঠিক এভাবেই একজন রোগী কি খাবে কি খাবে না নির্ধারিত হয়। সবার জন্য একই খাবার বন্ধ করে দেয়া উচিৎ নয়।

আমি আমার রোগীর জন্য ক্ষতির কারণ হয় সে সকল খাবার কমিয়ে আনতে বলি বা ধীরে ধীরে বাদ দিতে বলি। আমি খুব সহজে হালাল খাবার নিষেধ করিনা।

অতএব সত্যটা জানুন হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন। হোমিওপ্যাথি চিকিৎসা নিরাপদ ও কার্যকর।

আসসালামু আলাইকুম
31/05/2026

আসসালামু আলাইকুম

Address

Dhanmondi
Dhaka
1209

Telephone

+8801726914357

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homoeopathy tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Homoeopathy tv:

Shortcuts

Share