Sunnah Cure

Sunnah Cure Ruqyah | Consultancy | Hijama
Mental Health Support
Cure According to the Sunnah.
(2)

জাদুর প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো ছবি বা ফটোর মাধ্যমে করা জাদু। এটি জাদুর জগতে নিকৃষ্টতম জাদুর মধ্যে একটি। কেউ যখ...
05/08/2026

জাদুর প্রচলিত পদ্ধতিগুলোর মধ্যে একটি হলো ছবি বা ফটোর মাধ্যমে করা জাদু। এটি জাদুর জগতে নিকৃষ্টতম জাদুর মধ্যে একটি। কেউ যখন কাউকে জাদু করার জন্য জাদুকরের কাছে যায়, তখন জাদুকর তার কাছে যাকে জাদু করা হবে তার বিভিন্ন জিনিস চায়। এর মধ্যে একটি উপাদান হলো উদ্দেশ্য ব্যক্তির ফটো বা ছবি। ছবির ওপর জাদু করে, যাতে তার ওপর প্রভাব আরও শক্তিশালী হয়। এটা সমাজে বহুল প্রচলিত একটি পদ্ধতি।

ছবির ওপর জাদুর লক্ষণসমূহ

হঠাৎ করে নিজের চেহারা অস্বাভাবিক মনে হওয়া, আয়নায় নিজেকে দেখলে নিজেকে ক্লান্ত, বিবর্ণ বা স্বাভাবিকের চেয়ে ভিন্ন মনে হওয়া।

পুরোনো বা নতুন— নিজের কোনো ছবিই ভালো না লাগা, অকারণে নিজের ছবি মুছে ফেলতে বা ছিঁড়ে ফেলতে ইচ্ছা হওয়া।

সবসময় শরীরে ক্লান্তি ও অবসাদ অনুভব করা, বিশেষ করে মাথা ও কপালে দীর্ঘস্থায়ী ব্যথা থাকা।

অতিরিক্ত অন্যমনস্ক থাকা, ভুলে যাওয়া, মনোযোগ কমে যাওয়া এবং নিজেকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন মনে হওয়া।

অকারণে অতিরিক্ত ভয়, দুশ্চিন্তা, ওয়াসওয়াসা এবং সবসময় মনে হওয়া যে কেউ তাকে নজরদারি করছে বা অনুসরণ করছে।

‎ছবির জাদুর বিভিন্ন উদ্দেশ্য

‎ব্যক্তি ও তার আশপাশের মানুষ—যেমন স্ত্রী, পরিবার বা বন্ধুদের মধ্যে সমস্যা ও পারস্পরিক বিরাগ সৃষ্টি করা। হঠাৎ করেই মানুষ তার প্রতি অস্বাভাবিক আচরণ করতে শুরু করে, যদিও এর কোনো স্পষ্ট কারণ থাকে না।

‎ব্যক্তিকে মানসিক ও শারীরিকভাবে দুর্বল করে দেওয়া, যাতে সে অলস হয়ে পড়ে, কাজ বা পড়াশোনা করতে না পারে এবং সারাক্ষণ মাথাব্যথা ও অস্বস্তি অনুভব করে।

‎তার জীবনের গুরুত্বপূর্ণ বিষয়—যেমন বিয়ে, চাকরি বা অন্য গুরুত্বপূর্ণ কাজ—ব্যাহত করে দেওয়া, যেন কাজগুলো শেষ হওয়ার আগেই নষ্ট হয়ে যায়।

‎মানুষ যেন তাকে অস্বস্তিকরভাবে দেখে, অথবা সে নিজেই মনে করে তার চেহারা বদলে গেছে বা কুৎসিত হয়ে গেছে। ফলে সে আয়না বা নিজের ছবি দেখতে অপছন্দ করে।

এসব লক্ষণ দেখা দিলে প্রাথমিকভাবে জাদু নষ্টের কমন রুকইয়াহ করুন। প্রয়োজনে একজন অভিজ্ঞ রাকীর পরামর্শ নিন এবং সার্বিক অবস্থা মূল্যায়ন করে সরাসরি রুকইয়াহ করুন।

সুন্নাহ কিউর
রুকইয়াহ বিষয়ে যেকোনো পরামর্শ ও সিরিয়াল নিতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন বা নাম্বারে কল করুন।
+88 01600-069677

05/08/2026

সম্পূর্ণ ফ্রি কনসালটেন্সি এবং সেলফ রুকইয়াহ গাইডলাইন সেশনে আসছেন তো ইনশাআল্লাহ।

04/08/2026

পড়তে বসলেই বারবার হাই ওঠা, হঠাৎ শ্বাসকষ্ট, বুকে চাপ বা ব্যথা অনুভব হওয়া, মাথাব্যথা করা, অস্থিরতা লাগা—পড়ালেখা নষ্টের জাদুর লক্ষণ।

‎✳️রুকইয়াহ কনসালটেন্সি ও সেলফ রুকইয়াহ গাইডলাইন সেশন‎‎অনেকেই জ্বীন, জাদু, বদনজর বা অন্যান্য প্যারানরমাল সমস্যার সন্দেহে...
03/08/2026

‎✳️রুকইয়াহ কনসালটেন্সি ও সেলফ রুকইয়াহ গাইডলাইন সেশন

‎অনেকেই জ্বীন, জাদু, বদনজর বা অন্যান্য প্যারানরমাল সমস্যার সন্দেহে ভোগেন। কিন্তু বুঝতে পারেন না—আসলেই সমস্যাটি রুকইয়াহ-সংশ্লিষ্ট কি না, কী ধরনের সমস্যা হতে পারে, সেলফ রুকইয়াহ কোথায় থেকে শুরু করবেন বা কীভাবে সঠিকভাবে সেলফ রুকইয়াহ করবেন। আবার অনেকেই বছরের পর বছর সেলফ রুকইয়াহ করছেন, বিভিন্ন রুকইয়াহ অডিও শুনছেন বা নানা পরামর্শ অনুসরণ করছেন। কিন্তু বাস্তবে দেখা যায়, নিজের সমস্যার প্রকৃতি সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকা, সেলফ রুকইয়াহর সঠিক পদ্ধতি, ধারাবাহিকতা, করণীয় ও বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অনেকেই কাঙ্ক্ষিত উপকার পান না।

‎এই বিষয়গুলো বিবেচনা করে সুন্নাহ কিউর আয়োজন করেছে একটি সম্পূর্ণ ফ্রি "রুকইয়াহ কনসালটেন্সি ও সেলফ রুকইয়াহ গাইডলাইন সেশন"।

‎🌟 এই সেশনে যা থাকছে—
‎— আপনার উপসর্গ ও সমস্যার প্রাথমিক মূল্যায়ন এবং সম্ভাব্য দিকনির্দেশনা
‎— সেলফ রুকইয়াহর সঠিক পদ্ধতি
‎— রুকইয়াহর পূর্বপ্রস্তুতি ও প্রয়োজনীয় নির্দেশনা
‎— করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ
‎— প্রচলিত ভুল ও বিভ্রান্তি থেকে বাঁচার উপায়
‎— কখন সেলফ রুকইয়াহ যথেষ্ট, আর কখন অভিজ্ঞ রাকীর পরামর্শ নেওয়া প্রয়োজন
‎— প্রশ্নোত্তর পর্ব ও প্রয়োজনীয় দিকনির্দেশনা

‎এই সেশনের উদ্দেশ্য হলো কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিকভাবে সেলফ রুকইয়াহ করার জন্য অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা। যাতে ভুল পদ্ধতি বা বিভ্রান্তির কারণে সময় নষ্ট না হয়, সঠিক পরিকল্পনা অনুযায়ী চিকিৎসা ও সেলফ রুকইয়াহ করতে পারেন, এবং সহজেই দ্রুত সুস্থতা লাভ করতে পারেন, ইনশাআল্লাহ।

‎🗓️ তারিখ ও সময়
‎০৮-০৮-২০২৬ (শনিবার)
‎সকাল ৯:০০টা থেকে রাত ৯ টা পর্যন্ত

‎📍 স্থান
‎সুন্নাহ কিউর
‎Shahabuddin Tower, Flat–1D
‎House–8 & 9, Road–7, Block–M, Banasree, Rampura, Dhaka–1219
‎(Behind South Banasree Power House)

‎নিবন্ধন
‎নিবন্ধনের জন্য কমেন্টে দেওয়া Google Form পূরণ করুন অথবা আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন।

‎অফিস যোগাযোগ
01600-069677
‎আপনাকে ও আপনার পরিবারকে কুরআন ও সহিহ সুন্নাহর আলোকে সঠিক রুকইয়াহ সম্পর্কে জানার এই
‎ সুযোগে আন্তরিকভাবে আমন্ত্রণ।

আলহামদুলিল্লাহ, আগে বিয়ের প্রস্তাবই আসতো না এবং শারীরিক মানসিক অনেক সমস্যা ছিল। রুকইয়াহ'র পর এখন ভালো ভালো প্রস্তাব আস...
02/08/2026

আলহামদুলিল্লাহ, আগে বিয়ের প্রস্তাবই আসতো না এবং শারীরিক মানসিক অনেক সমস্যা ছিল। রুকইয়াহ'র পর এখন ভালো ভালো প্রস্তাব আসে এবং একটু ওয়াসওয়াসা সমস্যা ছাড়া বাকি সমস্যা ভালো হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলাই একমাত্র প্রকৃত সুস্থতার দানকারী।

আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক পায়ে ব্যথা একবার হিজামা করাতেই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এই ব্যাথার কারণে ঠিক মতো ঘুমাতে...
02/08/2026

আলহামদুলিল্লাহ
দীর্ঘ অনেক পায়ে ব্যথা একবার হিজামা করাতেই ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
এই ব্যাথার কারণে ঠিক মতো ঘুমাতে পারতেন না।

আজকে এক বোন রুকইয়াহ শেষে ৩০ গ্রাম রয়েল জেলী নিয়ে গেলেন। যাদের AMH বা যে পুরুষদের শুক্রাণু কম বা মটিলিটি এবং মরফোলজি ক...
02/08/2026

আজকে এক বোন রুকইয়াহ শেষে ৩০ গ্রাম রয়েল জেলী নিয়ে গেলেন।
যাদের AMH বা যে পুরুষদের শুক্রাণু কম বা মটিলিটি এবং মরফোলজি কম তাদের জন্য বেস্ট চিকিৎসা এটি।

হিজমার সুন্নাহ তারিখ ১-৩-৫ আগস্ট
01/08/2026

হিজমার সুন্নাহ তারিখ
১-৩-৫ আগস্ট

31/07/2026

জ্বীনের সাহায্য গ্রহণের পরিণতি কী? আল্লাহ তাআলা কুরআনে বলেছেন জাহান্নামই স্থায়ী ঠিকানা।

وَيَوْمَ يَحْشُرُهُمْ جَمِيعًا يَا مَعْشَرَ الْجِنِّ قَدِ اسْتَكْثَرْتُمْ مِنَ الْإِنسِ ۖ وَقَالَ أَوْلِيَاؤُهُم مِّنَ الْإِنسِ رَبَّنَا اسْتَمْتَعَ بَعْضُنَا بِبَعْضٍ وَبَلَغْنَا أَجَلَنَا الَّذِي أَجَّلْتَ لَنَا ۚ قَالَ النَّارُ مَثْوَاكُمْ خَالِدِينَ فِيهَا إِلَّا مَا شَاءَ اللَّهُ ۗ إِنَّ رَبَّكَ حَكِيمٌ عَلِيمٌ

(সেই দিনের কথা মনে রেখ) যে দিন আল্লাহ তাদের সকলকে একত্র করবেন (এবং দুষ্ট জিনদেরকে বলবেন), হে জিন সম্প্রদায়! তোমরা বিপুল সংখ্যক মানুষকে পথভ্রষ্ট করেছ। তখন মানুষের মধ্যে যারা তাদের বন্ধু, তারা বলবে, হে আমাদের প্রতিপালক! আমরা একে অন্যের দ্বারা উপকৃত হয়েছি এবং এখন আমরা আমাদের সেই সময়ে উপনীত হয়েছি, যা আপনি আমাদের জন্য নির্ধারণ করেছিলেন। আল্লাহ বলবেন, (এখন) জাহান্নামই তোমাদের ঠিকানা, যাতে তোমরা সর্বদা থাকবে; যদি না আল্লাহ অন্য রকম ইচ্ছা করেন। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক হিকমতওয়ালা, সর্বজ্ঞ।
সূরা আনআম ১২৮
এই আয়াত পড়ে আপনারা কি বুঝলেন??

31/07/2026

জ্বীন এবং জাদুর ভিত্তি হলো উক্বাদ বা গিঁট। আর উক্বাদ থেকেই তৈরি হয় জ্বীনের সুরক্ষার দূর্গ, ঢাল এবং আশ্রয়কেন্দ্র।‌ তাই যত দ্রুত গিঁট ধ্বংস করা যায় তত দ্রুত সুস্থ হওয়া যায়।

উক্বাদ ভাঙ্গার সবচেয়ে সহজ উপায় হলো হিজামা করা, গিঁটের পয়েন্টে প্রেশার প্রয়োগ করা, অলিভ অয়েল মালিশ করা, গিঁট নষ্টের আয়াত তিলাওয়াত করা এবং রুকইয়াহ অডিও শ্রবণ করা ইত্যাদি।

Address

House-8, 9 , Road-7, Block/M, Banasree, Rampura
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Sunnah Cure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sunnah Cure:

Shortcuts

Share