09/04/2026
আপনার মা আপনাকে খুব ভালোবাসেন, আপনি তার এক মাত্র মেয়ে, পারিবারিক অবস্থা খুব ভালো, কোনও কিছুর কোনও অভাব নেই কিন্তু মাছ খেতে বসলে মা কেন যেন সব সময় আপনাকে লেজ এর পিস টি দেন?
আপনার লেজ এর পিস প্রিয় এমন নয় তবুও ।
অন্য পিস চাইলে মা খুব বিব্রত হয়ে জলদি অন্য পিস দেন, সরি বলেন ।
আপনি বুঝতে পারেন না, মা কেন সরি বলেন বা বিব্রত হন আর কেনই বা সব সময় লেজ এর পিস টি তুলেন ।
অথবা
আপনার স্বামী খুব নম্রভাষী, বিনয়ী, কেয়ারিং একজন মানুষ । তার মেয়ের সাথে তার আচরণ খুব নরম কিন্তু তার ছেলেকে সে ধমক দেওয়া ছাড়া কথা বলতেই পারেন না । যদিও তিনি নিজেও জানেন ছেলেটি খুব ভদ্র, বিনয়ী, সে কোনও দুষ্টমি করে না ।
কখনও কি মনে হয়েছে আপনার প্রিয় মানুষটি যাকে আপনি খুব ভালো করে চিনেন, যার উদারতা আপনাকে মুগ্ধ করে রেখেছে
বছরের পর বছর, সে হঠাৎ কিভাবে এমন নীচু মনের একটা কাজ
করে ফেলল বা কটু একটি কথা বলে ফেলল?
বলে বা করে সে নিজেও অবাক হয়ে গেল, ক্ষমা চাইলো
অথবা
সে কিছুই করলো না, বুঝতেও পারলো না, সে মন্দ কিছু করেছে ?
এর মানে কী? এতদিন সব অভিনয় ছিলো?
না ।
মানুষ কখনও কখনও কাজটি ভুল জানার পরও ভুল করে ফেলে কারণ সে তার জীবনে কাউকে অনুরূপ সিচুয়েশন এ ঠিক সেভাবে
ওই কাজটি করতে দেখেছে ।
সেই ব্যক্তিটি হতে পারে বাবা, মা, শিক্ষক, বন্ধু, বস, রাস্তার অচেনা কেউ
এমনকি নাটক - সিনেমার কোনও কাল্পনিক ক্যারেক্টার ।
সাইকোলজির ভাষায় একে বলে
Isoprexis বা Chameleon Effect.
প্রথম ঘটনায় মা নিজের জীবনে তার মার কাছ থেকে সব সময় মাছের লেজের পিস পেয়েছেন। বাকী ভালো পিসগুলো পরত ভাই, বাবার পাতে ।
আগেকার দিনে মেয়েদের জন্য এ রকম পিসগুলোই নির্ধারিত থাকতো । মা র খুব আফসোস ও ছিলো এ নিয়ে । তিনি ভাবতেন তার সন্তানদের তিনি কখনোই এমন করবেন না । ছেলে মেয়ে নির্বিশেষে ভালো পিসগুলো দুজনকেই দিবেন ।
কিন্তু ওই যে নিজের মা কে দেখেছেন তাই নিজের মেয়েকে বেড়ে দিতে গিয়ে মনের অজান্তেই লেজের পিস টা উঠিয়ে নেন, নিজের মা র অপছন্দনীয় আচরণটাই অনুকরণ করে ফেলেন । যদিও তার নিজের পারিবারিক জীবন সচ্ছল , কোথাও অভাব নেই , তিনি নিজেও জানেন এটা ভুল ।
দ্বিতীয় ঘটনার বাবা শৈশবে ছিলেন খুব দুষ্ট । নিজের বাবার কাছ থেকে মার খাওয়া, গালি খাওয়া ছাড়া অন্য কোনও আচরণ তিনি পাননি । তার বোনদের বিয়ে হয়ে যায় তার জন্মের কয়েক বছরের মধ্যেই । তাই নিজের অজান্তেই, নিজের ছেলের সাথে তিনি কর্কশ কণ্ঠে কথা বলেন ।
ডা. তানজিনা নওরীন
জীবনধারা
চিকিৎসা ও কাউন্সেলিং কেন্দ্র