21/08/2026
ডা. খায়রুল ইসলামের মৃত্যুতে বাংলাদেশ হেলথ ওয়াচের গভীর শোক
বাংলাদেশ হেলথ ওয়াচ (BHW) ওয়াটারএইড-এর আঞ্চলিক পরিচালক ও বাংলাদেশ হেলথ ওয়াচের ওয়ার্কিং গ্রুপ মেম্বার ডা. খায়রুল ইসলামের আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। আজ, ২১ আগস্ট ২০২৬ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ডা. খায়রুল ইসলাম ছিলেন একজন নিবেদিতপ্রাণ জনস্বাস্থ্য পেশাজীবী এবং ওয়াটার, স্যানিটেশন ও হাইজিন (WASH) খাতের একজন গুরুত্বপূর্ণ অবদানকারী।
তাঁর অকাল মৃত্যু বাংলাদেশের জনস্বাস্থ্য ও উন্নয়ন অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। বাংলাদেশ হেলথ ওয়াচ তাঁর পরিবার, স্বজন, ওয়াটারএইডের সহকর্মী এবং তাঁর সঙ্গে কাজ করা সকল সহকর্মী ও শুভানুধ্যায়ীর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।
মরহুমের আত্মার চিরশান্তি কামনা করছি।
Bangladesh Health Watch mourns the passing of Dr. Khairul Islam
Bangladesh Health Watch (BHW) expresses its deepest sorrow at the sudden passing of Dr. Khairul Islam, Regional Director of WaterAid and Working Group Member of Bangladesh Health Watch, who breathed his last this morning, August 21, 2026.
Dr. Khairul Islam was a dedicated public health professional and a strong advocate for water, sanitation and hygiene (WASH), contributing significantly to public health, health systems and human development in Bangladesh and beyond.
His untimely passing is a profound loss to the public health and development community. BHW extends its heartfelt condolences to his family, friends, colleagues at WaterAid, and all those who had the privilege of working with him.
May his soul rest in eternal peace.