26/05/2026
#মানসিক_রোগ ( )- রোগ লক্ষণে হোমিওপ্যাথিক রেমিডি/ঔষধ-
মানসিক রোগী লক্ষণ সমূহ-
মানসিক রোগী বললেই সাধারণত রাস্তার পাশের উশকো-খুশকো চুলের ছেঁড়া কাপড় পরা কিছু মানুষের চেহারা চিন্তায় আসে। অথবা চোখের সামনে মানসিক হাসপাতালের চিল্লাচিল্লি করা বা হাসাহাসি করা লোকদের চেহারা ভেসে উঠে। শুধুমাত্র এরাই কি মানসিক রোগী? না। প্রকৃত বাস্তবতা একটু ভিন্ন কথা বলে। এ কারনে প্রকৃত অর্থে কারা মানসিক রোগী তা জানা উচিত।
মানসিক রোগ কি-
মানসিক রোগ হলো মস্তিষ্কের এক ধরনের রোগ। বিশেষজ্ঞদের মতে, মানসিক রোগ হচ্ছে একজন ব্যক্তির সুস্থভাবে চিন্তা করতে, আবেগ নিয়ন্ত্রণ করতে এবং সঠিকভাবে আচরণ করতে না পারা।
মানসিক রোগীদের যেসব উপসর্গ দেখা যাবে সেগুলো হলো-
১. ভ্রান্ত বিশ্বাস।
২. আবেগের পরিবর্তন।
৩. আচরণ পরিবর্তন।
৪. কর্মক্ষমতা হ্রাস।
৫. মানসিক অস্থিরতা।
৬. মাথা ব্যথা-মাথা ঘোরা।
৭. দুশ্চিন্তা।
৮. মানসিক ভীতি।
৯. খিঁচুনি।
১০. একই চিন্তা, বা কাজ বারবার করা।
১১. মানসিক অবসাদ।
১২. বিষণ্নতা।
১৩. বিরক্তিবোধ।
১৪. অসহায় বোধ করা।
১৫. স্মরণশক্তি কমে যাওয়া।
১৬. ক্ষুধা না পাওয়া।
১৭. কোনও কাজে মনোযোগ দিতে না পারা।
১৮. আত্মহত্যা করার কথা বারবার ভাবা।
১৯. নোংরা কথাবার্তা।
২০. নোংরা আচরণ।
মানসিক রোগ থেকে রক্ষা পাওয়ার উপায়:-
তাহলে বুঝা গেলো আমরা যাদেরকে মানসিক রোগী ভাবি তারা ছাড়াও আরো অনেকে মানসিক রোগে আক্রান্ত। মানসিক রোগ থেকে বাঁচার জন্য প্রথমে প্রয়োজন দৃঢ় ইচ্ছা শক্তি এবং ভালোভাবে বেঁচে থাকার অদম্য ইচ্ছা। নিম্নলিখিত কিছু পরামর্শ মানসিক রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কার্যকরী হতে পারে-
১। দক্ষ মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করান।
২। ভারসাম্যপূর্ণ ও স্থায়ী দৈনন্দিন তালিকা মেনে চলুন।
৩। কাজে ব্যস্ত থাকুন।
৪। পর্যাপ্ত পরিমাণ ঘুমান।
৫। বিশ্রাম ও আরাম করার জন্য সময় নিন।
৬। পুষ্টিকর এবং সুষম খাবার গ্রহণ করুন।
৭। ধূমপান ও মদ্যপান সহ যাবতীয় নেশা জাতীয় দ্রব্য থেকে দূরে থাকুন।
৮। নিজেকে সবার থেকে আলাদা করা থেকে বিরত থাকুন।
৯। ধর্মীয় কাজে সময় দিন।
১০। পর্নোগ্রাফি দেখা পরিহার করুন।
#মানসিক_রোগ ( ) – রোগ লক্ষণ-
★ অকারণে হাসে, হাসি-কান্না পরিবর্তন হয় → Hyoscyamus, Stramonium, Crocus sativus, Ignatia, Cannabis indica.
★ অতিদ্রুত বিষয় পরিবর্তন করে, অতিরিক্ত কথা বলে → Lachesis, Hyoscyamus, Stramonium, Cannabis indica, Veratrum album.
★ অতিরিক্ত চিন্তা, মাথা সবসময় কাজ করে → Nux vomica, Arsenicum album, Cannabis indica, Coffea cruda.
★ অপমান জমিয়ে রাখে, ভিতরে কষ্ট পায় → Staphysagria, Ignatia, Natrum muriaticum, Colocynthis.
★ অন্ধকারে ভয়, একা থাকতে ভয় → Stramonium, Arsenicum album, Phosphorus, Pulsatilla, Calcarea carbonica.
★ অহংকার, নিজেকে বড় মনে করে, মহত্বের ভ্রম → Platina, Veratrum album, Lachesis, Cannabis indica, Sulphur.
★ আত্মহত্যার চিন্তা, গভীর দুঃখ ও হতাশা → Aurum metallicum, Natrum sulphuricum, Ignatia, Arsenicum album, Sepia.
★ ঈর্ষা, সন্দেহ, অতিরিক্ত হিংসা → Lachesis, Hyoscyamus, Nux vomica, Platina.
★ একা থাকতে ভয় → Stramonium, Arsenicum album, Phosphorus, Pulsatilla, Calcarea carbonica.
★ কান্নাকাটি, সান্ত্বনা চায় → Pulsatilla, Ignatia, Phosphorus, Causticum, Natrum muriaticum
★ কান্না পেলেও সান্ত্বনা অপছন্দ → Natrum muriaticum, Sepia, Aurum metallicum, Ignatia.
★ গভীর দুঃখ, হতাশা, আত্মহত্যার চিন্তা → Aurum metallicum, Natrum sulphuricum, Ignatia, Arsenicum album, Sepia.
★ ধর্মীয় উন্মাদনা, অদ্ভুত আধ্যাত্মিক চিন্তা → Stramonium, Veratrum album, Lachesis, Cannabis indica.
★ দীর্ঘদিনের মানসিক রোগের প্রবণতা → Sulphur, Psorinum, Medorrhinum, Syphilinum, Tuberculinum.
★ মনে হয় কেউ তাকে অনুসরণ করছে বা ক্ষতি করবে → Hyoscyamus, Stramonium, Lachesis, Anacardium, Cannabis indica.
★ মানসিক পরিশ্রমে দুর্বলতা → Kali phosphoricum, Nux vomica, Picric acid, Phosphoric acid.
★ মানসিক রোগের সাথে অনিদ্রা → Coffea cruda, Nux vomica, Arsenicum album, Passiflora, Kali phosphoricum.
★ স্মৃতিশক্তি দুর্বল, মনোযোগ কম → Anacardium, Kali phosphoricum, Baryta carbonica, Lycopodium.
★ রাগী, সামান্য বিরোধিতা সহ্য করতে পারে না → Nux vomica, Chamomilla, Lycopodium, Anacardium, Staphysagria.
★ সন্দেহপ্রবণ, মনে করে সবাই তার বিরুদ্ধে → Anacardium orientale, Hyoscyamus, Lachesis, Cannabis indica, Stramonium.
★ হঠাৎ উন্মাদনা, মারধর বা সহিংস আচরণ → Belladonna, Stramonium, Hyoscyamus, Veratrum album.
★ ভয়, আতঙ্ক, মৃত্যুভয়, অস্থিরতা → Aconitum napellus, Arsenicum album, Stramonium, Calcarea carbonica, Argentum nitricum.
নোট: মানসিক রোগে শুধুমাত্র একটি লক্ষণ দেখে ঔষধ নির্বাচন না করে রোগীর সম্পূর্ণ মানসিক ও শারীরিক লক্ষণ (Totality of Symptoms) বিবেচনা করে চিকিৎসা করা উত্তম।
অতএব, চিকিৎসক এর পরামর্শ ছাড়া কোনো ঔষধ সেবন উচিৎ না।
ডা. জিয়াউল হক
মাহিন হোমিও মেডিকেল
৮৮ কাঞ্চন টাওয়ার
কাঁঠাল বাগান চ,
কলাবাগান, ঢাকা- ১২০৫
01707-956015