SukunLife

SukunLife Ruqyah • Hijama • Counseling
Authentic & Shariah-Compliant

স্মার্টফোন ব্যবহারে ভারসাম্য আনার কৌশল:Nomophobia থেকে বের হওয়া মানে একদিনে ফোন ছেড়ে দেওয়া না—বরং ধীরে ধীরে নিজের “phone...
25/08/2026

স্মার্টফোন ব্যবহারে ভারসাম্য আনার কৌশল:

Nomophobia থেকে বের হওয়া মানে একদিনে ফোন ছেড়ে দেওয়া না—বরং ধীরে ধীরে নিজের “phone dependency” কমানো।

-শুরুটা ছোট ছোট অভ্যাস বদল দিয়ে করা যায়। যেমন, ঘুম থেকে উঠে সাথে সাথে ফোন না ধরা। প্রথম ২০–৩০ মিনিট নিজের জন্য রাখা—চা খাওয়া, একটু হাঁটা, বা শুধু চুপচাপ থাকা। এতে মস্তিষ্ক ফোনের উপর অতিরিক্ত নির্ভরশীল থাকে না।

-আর একটা বড় সাহায্য করে “screen time control”। দিনে কতক্ষণ ফোন ব্যবহার হচ্ছে সেটা দেখা এবং ধীরে ধীরে কমানো। প্রথমে হয়তো ৩–৪ ঘণ্টা, পরে সেটা কমিয়ে ২–৩ ঘণ্টা করা—এভাবে ধীরে ধীরে নিজের control ফিরিয়ে আনা যায়।

-Notification off করাও খুব effective। কারণ বারবার notification আসলে মন অস্থির হয়ে যায় এবং ফোন চেক করার অভ্যাস তৈরি হয়। তাই অপ্রয়োজনীয় apps-এর notification বন্ধ রাখা মানসিক চাপ অনেক কমায়।

-আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস হলো “no phone time” বানানো। যেমন খাবারের সময়, পড়ার সময়, বা ঘুমানোর ১ ঘণ্টা আগে ফোন দূরে রাখা। শুরুতে কষ্ট হলেও এটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়।

-সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো real life connection বাড়ানো। বন্ধুদের সাথে কথা বলা, বাইরে যাওয়া, বা কোনো hobby শুরু করা—এগুলো মনকে ফোন থেকে ধীরে ধীরে দূরে আনে।

Nomophobia পুরোপুরি একদিনে যাবে না, কিন্তু একটু সচেতন হলে এবং নিয়মিত চেষ্টা করলে ফোনের উপর নির্ভরশীলতা অনেক কমে যায়—আর মনও অনেক হালকা লাগে।

24/08/2026

ফজরের পর দিনের গুরুত্বপূর্ণ কাজগুলো ঠিক করে নিন। অপ্রয়োজনীয় ব্যস্ততা কমান। একটি কাজ শুরু করলে মনোযোগ দিয়ে শেষ করার চেষ্টা করুন।
ইবাদত, পরিবার, কাজ, পড়াশোনা, শরীর ও নিজের দায়িত্ব, সবকিছুর জন্য সময় রাখুন।
কারণ একজন মুমিনের জীবনে প্রোডাক্টিভিটি মানে শুধু বেশি কাজ করা নয়। বরং কম সময়ে বেশি কল্যাণ অর্জন করা।
আপনার আজকের ২৪ ঘণ্টা কোথায় খরচ হচ্ছে, একটু ভেবে দেখুন।
সময় চলে যাচ্ছে।
প্রশ্ন হলো, এর বিনিময়ে আপনি কী অর্জন করছেন?

SukunLife
The sukun every soul seeks

নিয়োগ বিজ্ঞপ্তি: ক্লাইন্ট সাপোর্ট এ লোক প্রয়োজন।  যারা মানুষকে সেবা দেয়ার মানসিকতা রাখেন, স্বেচ্ছাসেবী চিন্তা থেকে মানুষ...
24/08/2026

নিয়োগ বিজ্ঞপ্তি:
ক্লাইন্ট সাপোর্ট এ লোক প্রয়োজন। যারা মানুষকে সেবা দেয়ার মানসিকতা রাখেন, স্বেচ্ছাসেবী চিন্তা থেকে মানুষকে হেল্প করেন৷ দাওয়াহ’র কাজে পারদর্শী এবং মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলার স্বপ্ন দেখেন। তাদের পেশনকে পেশা বানানোর এটা সুবর্ণসুযোগ।

আরও মজার তথ্য শেয়ার করি, সাপোর্ট টিমের সদস্যদের ধীরে ধীরে রাকি হিসাবে গড়ে উঠারও সুযোগ আছে। কেউ ভালো আলিম হলে এবং নিজেকে একজন দক্ষ রাকি হিসাবে গড়ে তুলতে চাইলে সুকুনলাইফের সাপোর্ট টিমে যোগ দেয়ার মাধ্যমে তার পদযাত্রা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ।

২২ সালের কথা। সুকুনলাইফ রুকইয়াহ দিয়ে সেবা করবে, এই চিন্তায় একটি স্বতন্ত্র সাপোর্ট সিস্টেম গড়ে তুলে। যার দ্বারা প্রতিটি রোগীর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হয়৷ সে আমল না করলেও স্মরণ করিয়ে দেয়া হয়। ব্যস্ততার এই সময়ে মানুষ এই পরম যত্ন পেয়ে কোরআনের মাধ্যমে, আমলের সাথে, দীনের পথে ফিরে আসে। রুকইয়াহ'র মাধ্যমে একদিকে যেমন সুস্থতা পায়। সুকুনলাইফের গাইডেন্সে দীনের দিক অসম্ভব ঝুঁকে পড়ে— আলহামদুলিল্লাহ।

আমরা যা খুঁজছি:
— যিনি শুদ্ধভাষায় কথা বলতে জানেন, কমিউনিকেশনে এক্সপার্ট এন্ড স্মার্ট৷
—দীনের জরুরি পরিমাণ জ্ঞান আছে। আলিম হলে অগ্রাধিকার দেয়া হবে।
—ধৈর্যশীল এবং বিনয়ী, কথা বলে মানুষের হেল্প করতে পারেন৷
—হিউম্যান সাইকোলজি বুঝে ক্লাইন্ট ডিল করার অভিজ্ঞতা রাখেন৷

বেতন: (আলোচনাসাপেক্ষ)
কর্মঘণ্টা: ১০ ঘণ্টা (শুরুর ট্রেনিং পিরিয়ডে অতিরিক্ত সময় দিতে হবে)
ইনক্রিমেন্ট: ৩/৬ মাসের ভিতর প্রথম ইনক্রিমেন্ট হবে যোগ্যতানুসারে।

আপনার ভিতর যদি এমন কাজে সম্পৃক্ত হওয়ার তীব্র ইচ্ছা থাকে। উপরোল্লিখিত খিদমত করা স্বপ্ন হয়। পাশাপাশি উল্লেক্ষ্য যোগ্যতাও আছে। তবে সুকুনলাইফ আপনার জন্য ওপেন। এখনি সিভি জমা দিন।

ইমেইল— [email protected]
হোয়াটসঅ্যাপ: 01847801107

24/08/2026

কাউকে অন্ধের মতো অনুকরণ করবেন না

আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মানুষ জন্মেছে, তাদের একজনের সাথে অন্যজনের চেহারা কখনো হুবহু মেলেনি। তাহলে দুজন মানুষের স্বভাব বা প্রতিভা কীভাবে একরকম হতে পারে?

আপনি সবার থেকে আলাদা একটা মানুষ । আপনার মতো কেউ আগে আসেনি, আসবেও না। তাহলে কেন নিজেকে অন্যের অনুকরণের অন্ধকারে ঠেলে দেবেন?

অনেক মানুষ আছে যারা অন্যের অনুসরণ করতে গিয়ে নিজের স্বপ্ন, নিজের কণ্ঠ, নিজের প্রতিভার কথা ভুলে যায়। তখন তাদের মধ্যে হতাশা বাসা বাঁধে, তারা নিজেকে নিয়ে কষ্ট পেতে থাকে। অথচ এটা সারাজীবনের এক কষ্টকর অভ্যাসে পরিণত হয়।

মানুষ অনেকটা গাছের মতো। কোনো গাছের ফল মিষ্টি, কোনোটার টক। কোনো গাছ খাটো, কোনোটা লম্বা। মানুষও তেমনই। আপনি যদি কলা হয়ে থাকেন, নিজেকে পেয়ারার মতো গড়ে তোলার চেষ্টা করবেন না। কারণ কলা হয়ে থাকার মধ্যেই আপনার সব সৌন্দর্য আর মূল্য লুকিয়ে আছে।

নির্দিষ্ট একটা রঙ, একটা স্বাদ আপনার পছন্দ। এগুলোই আপনার সৃষ্টির বৈশিষ্ট্য। তাই নিজের বৈশিষ্ট্য পাল্টানোর চেষ্টা করবেন না, নিজের প্রতিভায় বিশ্বাস রাখুন, নিজের স্বাধীনতা নিজেই কেড়ে নেবেন না।

পৃথিবীর সব মানুষের গায়ের রঙ, ভাষা, চরিত্র ভিন্ন। এই ভিন্নতাই আল্লাহর এক বড় নিদর্শন। তাই এই ভিন্নতাকে উপেক্ষা না করাই আমাদের উচিত কাজ।

আপনার যে স্বভাব দিয়ে আপনাকে সৃষ্টি করা হয়েছে, তা নিয়েই সামনে এগিয়ে যান। নিজের মতো করে বাঁচুন, কারণ আপনার মতো আর কেউ নেই।

SukunLife
The sukun every soul seeks

23/08/2026

দিনের শুরুটা অনেকটা বইয়ের প্রথম পাতার মতো। প্রথম পাতাতেই পুরো গল্প লেখা থাকে না, কিন্তু শুরুটা ঠিক করে দেয় আপনি কোন দিকে এগোবেন।
আজ কী করা জরুরি, কী বাদ দেওয়া দরকার, কার হক আদায় করতে হবে, কোন কাজটি আল্লাহর সন্তুষ্টির জন্য করা যায়, এগুলো ঠিক করে নিন।
ইসলাম অলসতাকে উৎসাহ দেয় না। আবার এমন ব্যস্ততাকেও মূল্য দেয় না, যার কোনো উদ্দেশ্য নেই।
উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেন, “তোমাদের কেউ যেন এমন না হয় যে, কাজ না করেই বলে, হে আল্লাহ, আমাকে রিজিক দিন।’”
জীবন শুধু সময় পার করার নাম নয়। আমাদের প্রতিটি সকাল আসলে আমল, দায়িত্ব ও সিদ্ধান্তের জন্য নতুন একটি সুযোগ।

SukunLife
The sukun every soul seeks

Kleptomania (ক্লেপ্টোম্যানিয়া) এর চিকিৎসা:পকেটে কোটি টাকা, অথচ শপিং মলে গিয়ে স্রেফ একটা ১০ টাকার কলম চুরি করার তীব্র ইচ্...
23/08/2026

Kleptomania (ক্লেপ্টোম্যানিয়া) এর চিকিৎসা:

পকেটে কোটি টাকা, অথচ শপিং মলে গিয়ে স্রেফ একটা ১০ টাকার কলম চুরি করার তীব্র ইচ্ছা জাগছে মনে—এবং সেটি সামলাতে না পেরে পকেটে পুরেও নিলেন! শুনতে অদ্ভুত লাগলেও, এটাই হলো ক্লেপ্টোম্যানিয়া। এই চুরির পরেই যখন একজন মানুষ তীব্র অপরাধবোধে ছটফট করেন, তখন তার প্রয়োজন জেলখানা নয়, বরং সঠিক চিকিৎসা। কারণ এটি কোনো স্বভাবের দোষ নয়, এটি একটি মানসিক রোগ।
আসুন সংক্ষেপে জেনে নিই কীভাবে আধুনিক চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব:

১. সাইকোথেরাপি
সাইকোলজিস্টরা বিশেষ থেরাপি (CBT) এর মাধ্যমে রোগীর মনের লাগাম টেনে ধরেন:

নেতিবাচক কল্পনা: রোগীকে কল্পনা করানো হয় যে সে চুরি করতে গিয়ে ধরা পড়েছে এবং চরম অপমানিত হচ্ছে। এই ভীতি ভেতরের চুরির ইচ্ছাকে দমিয়ে দেয়।

অ্যাভারসিভ থেরাপি: চুরির তীব্র ইচ্ছা জাগলেই রোগীকে নিজের সামান্য শারীরিক কষ্ট (যেমন: হাতে থাকা রাবার ব্যান্ডে টোকা দেওয়া) দিতে বলা হয়। এতে মস্তিষ্ক বুঝে যায়—চুরির কথা ভাবলেই কষ্ট পেতে হবে।

২. প্রয়োজনীয় ওষুধ
মস্তিষ্কের কেমিক্যালের গড়মিল ঠিক করতে চিকিৎসকরা কিছু ওষুধ ব্যবহার করেন:

সেরোটোনিন বুস্টার: এটি মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী হরমোন বাড়িয়ে হুট করে চুরি করার তাড়না কমিয়ে দেয়।

অ্যাডিকশন ব্লকার: এই ওষুধগুলো চুরি করার পরের সাময়িক 'উত্তেজনা বা আনন্দ' পাওয়ার অনুভূতিকে ব্লক করে দেয়। আনন্দ না পাওয়ায় রোগী ধীরে ধীরে এই অভ্যাস ছেড়ে দেয়।

ফ্যামিলি সাপোর্ট: রোগীকে 'চোর' অপবাদ না দিয়ে পরিবারের উচিত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া। সঠিক থেরাপি আর ভালোবাসায় এই রোগ পুরোপুরি ভালো হওয়া সম্ভব!

23/08/2026

জিনের প্রভাবে মানুষ কী কী সমস্যায় পড়তে পারে?বিস্তারিত জানুন.!!

SukunLife
The sukun every soul seeks

শায়খ শামায়েল নাদভীর আলোচনার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সিয়ান সেমিনার সিজন সিক্স। এই আয়োজনে সিয়ানের সাথে থেকে আমরা সুন্দর অ...
22/08/2026

শায়খ শামায়েল নাদভীর আলোচনার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে সিয়ান সেমিনার সিজন সিক্স।

এই আয়োজনে সিয়ানের সাথে থেকে আমরা সুন্দর অভিজ্ঞতা অর্জন করেছি।

22/08/2026

বর্তমান সময়ে মানুষ যেমন দ্বীন থেকে দূরে যাচ্ছে। তেমনই বড় ব্যাক্তিরা দ্বীনে ফিরছে।

সুকুনলাইফের বুথের দিকে এত বিশাল লাইন কিসের?
22/08/2026

সুকুনলাইফের বুথের দিকে এত বিশাল লাইন কিসের?

Address

Dhanmondi 13, New 13 No Road
Dhaka
1209

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801915109430

Alerts

Be the first to know and let us send you an email when SukunLife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SukunLife:

Shortcuts

Share