30/03/2023
💢কোলাজেন কি💢
✅ তারুণ্য ধরে রাখতে কোলাজেনের প্রয়োজনীয়তা?
নাম জানা থাকলেও অনেকেরই এ বস্তু সম্পর্কে স্বচ্ছ ধারণা নেই। কোলাজেন হলো মানবশরীরের সৃষ্ট প্রাকৃতিক প্রোটিন। আমাদের শরীরের হাড়, পেশি, অস্থিসন্ধি, চুল, নখ ও ত্বকের গঠনে বিশেষ ভূমিকা রাখে। রক্তনালি, চোখের মণি ও দাঁতেও কোলাজেন থাকে।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের এর স্বাভাবিক উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে। এ জন্য বয়স্ক মানুষের হাড়, পেশি ও অস্থিসন্ধি দুর্বল হতে থাকে। ত্বকে ভাঁজ পড়তে থাকে।
ত্বকের তারুণ্য ধরে রাখতে কোলাজেনের কোনো বিকল্প নেই।
দক্ষিণ-পশ্চিম এশিয়ার দেশ, যেমন: জাপান, কোরিয়া, চীন, ইত্যাদি দেশের মানুষের তারুণ্যোজ্জ্বল ত্বকের অন্যতম রহস্য কোলাজেন। তাঁরা দৈনন্দিন রুপচর্জায় কোলাজেন সমরৃদ্ধ পোষাধনি ব্যাবহার করে যা শরীরে কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে। এ জন্যই অন্যান্য দেশের তুলনায় এসব দেশের নাগরিকদের তাদের বয়সের চেয়ে অনেক বেশি তরুণ দেখায়।
কোলাজেনের অভাবে যে সমস্যা দেখা যায় তার মধ্যে এই গুলো অন্যতম।
১) শরীরের মধ্যে দ্রুত বয়সের চাপ পড়া শুরু হয়।
২) শরীর দুর্বল হয়ে পরে এবং শক্তি হ্রাস পেতে শুরু করে ফলে কার্য ক্ষমতা কমে যায়।
৩) ত্বকের চামড়া পাতলা হয়ে যায় এবং বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হয়ে থাকে কম বয়সে।
৪) Collagen এর অভাবে মাথা দুর্বল হয়ে যায় এবং চুল ঝড়তে শুরু করে। ফলে মাথায় টাকের সৃষ্টি হয়।
৫) ত্বক লাল হয়ে যায়, পাতলা এবং শক্ত হয়ে যায় ফলে এবং লাল লাল ফুসফুড়ি দেখা যায়।
৬) খাদ্য হজমে বা পরিপাকে সমস্যা সৃষ্টি হয়।
৭) শরীরে চামড়া পাতলা এবং শক্ত হয়ে যাওয়ার কারনে ফুসফুসে সমস্যা হয় । শ্বাসকার্য পরিচালনা করতে অনেক কষ্ট হয় ।
৮) শরীরের জয়েন্টে জয়েন্টে ব্যথা অনুভব হয়। ফলে অস্থি বা হাড় দুর্বল হয়ে থাকে।
৯) বুকে ব্যথা অনুভব হতে থাকে।
১০) চোখ প্রথমে শুষ্ক হয়ে যাবে এবং পড়ে চোখে দেখা অনেক সমস্যা হয়ে যাবে।
১১) পেশি দুর্বল হয়ে থাকে এবং অবসাদ লাগবে শরীরে।
১২) মাথা ব্যথা, স্ট্রোক, মাসিকে সমস্যা, এসিডিটি ইত্যাদিসহ প্রধান অঙ্গে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে।
খাদ্যাভ্যাস অনুসরণ করা খুব একটা কঠিন নয়। কারণ আমাদের আশপাশে কোলাজেনসমৃদ্ধ এবং এর বৃদ্ধিতে সহায়তা করে—এমন খাবার প্রচুর আছে।
আমাদের শরীরে কোলাজেন প্রোকোলাজেন হিসেবে শুরু হয়। গ্লাইসিন ও প্রোলিন—এই দুই অ্যামাইনো অ্যাসিড মিলে শরীরে প্রোকোলাজেন তৈরি হয়। আর সমস্ত প্রক্রিয়ায় প্রভাবক হিসেবে থাকে ভিটামিন সি এবং কপার। তাই কোলাজেন ডায়েটে এই চার পুষ্টি উপাদানসমৃদ্ধ খাবার রাখতেই হবে।