icddr,b Laboratory Services

icddr,b Laboratory Services The icddr,b laboratories serve as reference laboratories for clinical diagnostic analysis.

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই সতর্কতা জরুরি।এডিস মশার মাধ্যমে ছড়ানো ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।ডেঙ্গু প্রতির...
11/08/2026

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তাই সতর্কতা জরুরি।
এডিস মশার মাধ্যমে ছড়ানো ডেঙ্গু প্রতিরোধে আমাদের সচেতন হওয়া প্রয়োজন।

ডেঙ্গু প্রতিরোধে করণীয়:
• জমে থাকা পানি নিয়মিত ফেলে দিন।
• পানির পাত্র ঢেকে রাখুন।
• মশারি ব্যবহার করুন।
• মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা করবেন না। সময়মতো লক্ষণ শনাক্ত করা, প্রয়োজনীয় পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ।

নিজে সচেতন থাকুন, অন্যদেরও সচেতন করুন।

ডেঙ্গু-সংক্রান্ত পরীক্ষার জন্য যোগাযোগ করুন: ০১৭১৩১১৬৯৮২

নিজের ও প্রিয়জনের সুস্থতাকে গুরুত্ব দিন, বিশ্বমানের সেবা নিন।

আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ

আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজে যুক্ত হলো নতুন আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টারআইসিডিডিআর,বি আজ এর মহাখালী ক্যাম...
15/07/2026

আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজে যুক্ত হলো নতুন আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টার

আইসিডিডিআর,বি আজ এর মহাখালী ক্যাম্পাসে নতুন আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টার উদ্বোধন করেছে| এর মাধ্যমে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরি সার্ভিসেস-এ যুক্ত হলো আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি ও এক্স-রে সেবা।

আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক, প্রতিষ্ঠানের সিনিয়র লিডারশিপ টিমের সদস্য এবং অন্যান্য কর্মীদের উপস্থিতিতে কেন্দ্রটির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-র ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেসের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মো. ফজলুল কবির বলেন,"দীর্ঘদিন ধরে আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের সেবাগ্রহীতারা ল্যাবরেটরি পরীক্ষার পাশাপাশি ইমেজিং ও স্ক্রিনিং সেবা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানিয়ে আসছিলেন| সেই চাহিদার প্রতিক্রিয়ায় আমরা একই স্থানে আল্ট্রাসাউন্ড, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি ও এক্স-রে সেবা চালু করেছি, যাতে সেবাগ্রহীতারা আরও সহজে ও সুবিধাজনকভাবে এসব সেবা গ্রহণ করতে পারেন।"

আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টারটিতে আধুনিক ডায়াগনস্টিক প্রযুক্তির সঙ্গে আইসিডিডিআর,বি-র অভিজ্ঞ ও দক্ষ চিকিৎসক ও রেডিওলজিস্ট থাকছে| এখানে উচ্চমানের ইমেজিং ও স্ক্রিনিং সেবা প্রদান করা হবে, যা দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা-সংক্রান্ত যথাযথ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আইসিডিডিআর,বি-এর নির্বাহী পরিচালক ডা. তাহমিদ আহমেদ বলেন,"নতুন আল্ট্রাসাউন্ড ও স্ক্রিনিং সেন্টারের উদ্বোধন আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজের ধারাবাহিক বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। যারা আইসিডিডিআর,বি-তে টেস্ট করেন তারা গর্ব করতে পারেন এই জন্য যে, প্রতিবার যখন আপনারা আমাদের ডায়াগনস্টিক সেবা গ্রহণ করেন, তখন তার অর্জিত সঞ্চয়ের মাধ্যমে ঢাকায়, মতলব ও টেকনাফে অবস্থিত আমাদের হাসপাতালগুলোতে প্রতিবছর ৩ লক্ষেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানে সহায়তা করছেন।"

https://www.icddrb.org/news/icddrb-diagnostic-laboratory-services-expands-with-new-ultrasound-and-screening-center-15-07-2026

সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাই ক্যান্সার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়। ঝুঁকি বা উপসর্গ থাকলে চিকিৎসকের...
14/07/2026

সচেতনতা, প্রাথমিক শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসাই ক্যান্সার মোকাবিলার সবচেয়ে কার্যকর উপায়।
ঝুঁকি বা উপসর্গ থাকলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করান।

20/03/2026

ঈদ মোবারক!
এই ঈদ আপনার ও আপনার প্রিয়জনদের জীবনে শান্তি, আনন্দ ও সুস্বাস্থ্য বয়ে আনুক।
ঈদের ছুটির সময়ও আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ আপনার স্বাস্থ্যসেবায় খোলা থাকছে - মহাখালী, ধানমন্ডি, উত্তরা, মিরপুর, মতিঝিল, নিকেতন, বারিধারা ও গুলশানে।
সেন্টারের ঠিকানা ও যোগাযোগের বিস্তারিত জানতে ভিজিট করুন:
https://labservices.icddrb.org/contact-us
পরীক্ষা বা সেবা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
আইসিডিডিআর,বি ডায়াগনস্টিক ল্যাবরেটরিজ

Eid Mubarak!
May this Eid bring peace, joy, and good health to you and your loved ones.
icddr,b Diagnostic Laboratories remain open during the Eid holidays to support your health needs.
Visit our centres in Mohakhali, Dhanmondi, Uttara, Mirpur, Motijheel, Niketan, Baridhara, and Gulshan.
Find locations and contact details here:
https://labservices.icddrb.org/contact-us
For any queries about tests or services, feel free to reach out.
icddr,b Diagnostic Laboratories

Address

68 Shaheed Tajuddin Ahmed Sarani
Dhaka
1212

Opening Hours

Monday 07:00 - 22:00
Tuesday 07:00 - 22:00
Wednesday 07:00 - 22:00
Thursday 07:00 - 22:00
Friday 07:00 - 22:00
Saturday 07:00 - 22:00
Sunday 07:00 - 22:00

Telephone

+8801701226238

Alerts

Be the first to know and let us send you an email when icddr,b Laboratory Services posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to icddr,b Laboratory Services:

Shortcuts

Share