APRC Wellness Care ফিজিওথেরাপি, হিজামা এন্ড আকুপাংচার সেন্টার

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • APRC Wellness Care ফিজিওথেরাপি, হিজামা এন্ড আকুপাংচার সেন্টার

APRC Wellness Care ফিজিওথেরাপি, হিজামা এন্ড আকুপাংচার সেন্টার Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from APRC Wellness Care ফিজিওথেরাপি, হিজামা এন্ড আকুপাংচার সেন্টার, Medical and health, হাজী মোবারক বিরিয়ানির বিপরীত পাশে, সরদার বাড়ি, ১৬৪ বটতলা, খিলক্ষেত, ঢাকা-১২২৯, Dhaka.

আধুনিক ফিজিওথেরাপি ফিজিওথেরাপি, হিজামা এন্ড মেডিক্যাল আকুপাংচার সেন্টার।
সর্বাধুনিক ইলেক্ট্রোমেডিসিন এবং বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে অপারেশন ও ইনজেকশনবিহীন বাত-ব্যথা, প্যারালাইসিস, স্পোর্টস ইনজুরি এবং সকল জয়েন্ট ও মাংশপেশীর ব্যথার চিকিৎসা সেবা দেওয়া হয়

ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি স্বতন্ত্র ও স্বাধীন চিকিৎসা ব্যবস্থা। এ ব্যবস্থায় বাত-ব্যথা, প্যারালাইসিস, প্রত...
31/05/2026

ফিজিওথেরাপি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি স্বতন্ত্র ও স্বাধীন চিকিৎসা ব্যবস্থা। এ ব্যবস্থায় বাত-ব্যথা, প্যারালাইসিস, প্রতিবন্ধিতা এবং প্রতিবন্ধিতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের চিকিৎসা প্রদান করা হয়। এছাড়াও মানবদেহের যেকোনো অপারেশনের পূর্ববর্তী ও পরবর্তী রিহ্যাবিলিটেশনেও ফিজিওথেরাপির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই চিকিৎসাসেবা প্রদান করেন একজন ফিজিওথেরাপিস্ট, যিনি সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে ৪ বছর মেয়াদি ব্যাচেলর অব ফিজিওথেরাপি (BPT) ডিগ্রি এবং ১ বছর বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পন্ন করে মোট ৫ বছরের প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল কর্তৃক রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনার হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হন।
চিকিৎসাবিজ্ঞানের প্রায় সকল বিভাগেই ফিজিওথেরাপির গুরুত্ব অপরিসীম। মাসকিউলোস্কেলেটাল, অর্থোপেডিক, নিউরো, পেডিয়াট্রিক, কার্ডিও, গাইনি ও অন্যান্য বিভিন্ন বিভাগে একজন ফিজিওথেরাপিস্ট স্বতন্ত্রভাবে ফিজিওথেরাপি চিকিৎসা ব্যবস্থাপনা প্রদান করে থাকেন।
ফিজিওথেরাপি নিন, সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরুন।

ফিজিওথেরাপিস্ট এর কাছে না পঠিয়ে ডিরেক্ট অপারেশন করে দিলাম!!!!রাগ করলা???
19/05/2026

ফিজিওথেরাপিস্ট এর কাছে না পঠিয়ে ডিরেক্ট অপারেশন করে দিলাম!!!!
রাগ করলা???

আপনার পরিবারের প্যারকিনসন ডিজিজ অথবা বয়স্ক পেশেন্ট থাকলে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টারে।  কারণ ফিজিওথেরাপি চিকিৎসা প্য...
02/05/2026

আপনার পরিবারের প্যারকিনসন ডিজিজ অথবা বয়স্ক পেশেন্ট থাকলে আজই যোগাযোগ করুন আমাদের সেন্টারে। কারণ ফিজিওথেরাপি চিকিৎসা প্যারকিনসন ডিজিজ নিয়ন্ত্রণ এবং বয়স্ক পেশেন্ট চলাফেরা শক্তি ফিরিয়ে পায়।
যোগাযোগ : 01934236633 01607027296

সিজারিয়ান সেকশনের পরবর্তী কোমর ব্যথা সমাধানের জন্য ফিজিওথেরাপি নেন। আমাদের আছে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক APRC Wellnes...
25/04/2026

সিজারিয়ান সেকশনের পরবর্তী কোমর ব্যথা সমাধানের জন্য ফিজিওথেরাপি নেন।
আমাদের আছে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক
APRC Wellness Care
বটতলা, মেট্রো ডায়াগনস্টিক সেন্টারের বিপরীত পাশে
যোগাযোগ : 01934236633 01607027296

21/04/2026
07/04/2026

🧠 ফিজিওথেরাপি নিচ্ছেন? কিভাবে বুঝবেন চিকিৎসা ঠিক হচ্ছে নাকি শুধু সময় ও টাকা নষ্ট হচ্ছে?

বর্তমানে অনেক রোগী কোমর ব্যথা, ডিস্ক সমস্যা বা স্নায়ুর ব্যথার জন্য ফিজিওথেরাপি নিচ্ছেন। কিন্তু একটা বড় সমস্যা হলো — রোগীরা বুঝতে পারেন না চিকিৎসা সঠিক হচ্ছে কিনা।

সহজভাবে কিছু বিষয় জেনে রাখুন 👇

✅ ১️⃣ প্রথম দিন কি পরীক্ষা করা হয়েছে?
ভালো ফিজিওথেরাপিতে শুরুতেই আপনার সমস্যা শুনবে, নড়াচড়া পরীক্ষা করবে, ব্যথা কোথায় ছড়ায় দেখবে।
তারপর ফিজিওথেরাপি প্রেসক্রিপশন করবে।
❌ ঢুকেই মেশিন লাগানো শুরু করলে সতর্ক হোন।

✅ ২️⃣ আপনার রোগ আপনাকে বুঝানো হয়েছে?
ভালো ফিজিওথেরাপিস্ট বলবে —
• সমস্যা কী
• কেন হয়েছে
• কী করলে ভালো হবে
• কতদিন লাগতে পারে

❌ শুধু “১০ দিন থেরাপি নিন” — এটা যথেষ্ট না।

✅ ৩️⃣ আপনাকে Therapeutic Exercise শেখানো হয়েছে?
আধুনিক ফিজিওথেরাপির মূল চিকিৎসা হলো Therapeutic Exercise।
❌ শুধু মেশিন দিয়ে চিকিৎসা সম্পূর্ণ হয় না।

✅ ৪️⃣ বাড়ির জন্য নির্দেশনা দিয়েছে?
ভালো চিকিৎসায় থাকবে:
✔ বসা-ওঠার নিয়ম
✔ ঘুমানোর ভঙ্গি
✔ বাড়ির ব্যায়াম

✅ ৫️⃣ ১–২ সপ্তাহে কিছু উন্নতি হচ্ছে?
যেমন —
✔ ব্যথা ধীরে কমছে
✔ চলাফেরা সহজ হচ্ছে
✔ পায়ে নামা ব্যথা কমছে

একদিনেই ভালো না হলেও উন্নতির দিক থাকা উচিত।

🚨 সতর্ক থাকুন যদি দেখেন:
❌ মাসের পর মাস একই মেশিন
❌ কোনো ব্যায়াম নেই
❌ ভয় দেখানো (“ডিস্ক শেষ হয়ে গেছে”)
❌ প্রশ্ন করলে বিরক্ত হয়
❌ অন্য ডাক্তারের কাছে যেতে নিরুৎসাহিত করে

⭐ মনে রাখবেন:
ভালো ফিজিওথেরাপির লক্ষ্য হলো আপনাকে সুস্থ করে স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়া, সারাজীবন ক্লিনিকে আটকে রাখা না।

📌 নিজের চিকিৎসা সম্পর্কে জানুন, প্রশ্ন করুন, সচেতন থাকুন — কারণ সচেতন রোগীই সবচেয়ে দ্রুত সুস্থ হয়।

#স্বাস্থ্যসচেতনতা #ফিজিওথেরাপি #কোমরব্যথা #ডিস্কসমস্যা

🚨বর্তমান সময়ে হাম ( Measles) একটি আলোচিত রোগের নাম। যেটিতে আক্রান্ত হয়ে রাজশাহী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অনেক শিশু ...
30/03/2026

🚨বর্তমান সময়ে হাম ( Measles) একটি আলোচিত রোগের নাম। যেটিতে আক্রান্ত হয়ে রাজশাহী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে অনেক শিশু মৃত্যুবরণ করেছে।
তাই চলো আমরা আজকে এই রোগটি সম্পর্কে জেনে নেই। যেমন : এ রোগটি কীভাবে ছড়ায়,এর প্রতিরোধ ও প্রতিকার কী।

🚨Measles (হাম) : একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ, যা সাধারণত শিশুদের বেশি হলেও যেকোনো বয়সের মানুষ হতে পারে। এটি Measles virus দ্বারা হয় এবং দ্রুত এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তিতে ছড়ায়। ⚠️

🚨 হাম কী?
হাম একটি acute viral infection, যার 📌 প্রধান লক্ষণ:
🔸জ্বর 🤒
🔹সর্দি
🔸কাশি
🔹চোখ লাল হওয়া (conjunctivitis)
🔸মুখের ভেতরে ছোট সাদা দাগ (Koplik spot)
🔹৩–৫ দিনের মধ্যে সারা শরীরে লালচে ফুসকুড়ি (rash) ওঠা

🦠 কীভাবে ছড়ায়?
হাম খুব সহজে ছড়ায়।

📌 ছড়ানোর প্রধান উপায়:
⚠️আক্রান্ত ব্যক্তির কাশি বা হাঁচি
⚠️তার লালা বা নাকের স্রাবের সংস্পর্শ
⚠️একই ঘরে থাকা (airborne transmission)

🚨 একজন আক্রান্ত ব্যক্তি rash ওঠার ৪ দিন আগে থেকে ৪ দিন পরে পর্যন্ত অন্যকে সংক্রমিত করতে পারে।

🚨 প্রতিরোধ (Prevention)
হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হলো টিকা নেওয়া 💉
📌 প্রধান প্রতিরোধ ব্যবস্থা:
⚠️ MMR vaccine (Measles, Mumps, Rubella) সময়মতো নেওয়া
⚠️আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখা (isolation)
⚠️কাশি–হাঁচির সময় মুখ ঢেকে রাখা
হাত পরিষ্কার রাখা 🧼
⚠️অপুষ্টি দূর করা (বিশেষ করে শিশুদের)
📌 বাংলাদেশে সাধারণত:
৯ মাস বয়সে ১ম ডোজ
১৫ মাসে ২য় ডোজ দেওয়া হয়

💊 প্রতিকার / চিকিৎসা (Management)
হামের নির্দিষ্ট antiviral চিকিৎসা নেই।

🚨চিকিৎসা মূলত supportive:

করণীয়:
⚠️পর্যাপ্ত বিশ্রাম 🛌
⚠️বেশি তরল খাবার
⚠️জ্বর হলে paracetamol
⚠️চোখ পরিষ্কার রাখা
⚠️Vitamin A supplementation (বিশেষ করে শিশুদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ)

Note : Photo collected from Google.

Address

হাজী মোবারক বিরিয়ানির বিপরীত পাশে, সরদার বাড়ি, ১৬৪ বটতলা, খিলক্ষেত, ঢাকা-১২২৯
Dhaka
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when APRC Wellness Care ফিজিওথেরাপি, হিজামা এন্ড আকুপাংচার সেন্টার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share