27/08/2026
🇶🇦 Advanced Training in Hypospadias Surgery
আলহামদুলিল্লাহ, Hypospadias Surgery-এর উপর Advanced Training গ্রহণের জন্য Sidra Medicine-এ দুই সপ্তাহের প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পেয়েছি।
বিশেষভাবে আনন্দের বিষয় হলো—Sidra Medicine-এর এই Advanced Hypospadias Training Program-এ প্রতি বছর সারা বিশ্ব থেকে মাত্র ২ জনকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয়—একজন March–April সেশনে এবং অন্যজন September–October সেশনে।
২০২৬ সালের September–October সেশনের জন্য নির্বাচিত একমাত্র trainee হিসেবে এই প্রশিক্ষণে অংশগ্রহণ করতে পারা আমার জন্য অত্যন্ত সম্মানের ও আনন্দের।
এই প্রশিক্ষণে complex hypospadias, failed hypospadias repair, redo urethroplasty, chordee correction, urethrocutaneous fistula management এবং আধুনিক surgical decision-making সম্পর্কে আরও উন্নত জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ হবে।
এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশের শিশুদের আরও উন্নত ও আধুনিক চিকিৎসাসেবায় কাজে লাগাতে চাই।
সবার দোয়া ও শুভকামনা কামনা করছি। 🤲
Dr. S. M. Nazmul Islam
Pediatric Surgeon & Pediatric Urologist
Bangladesh