21/03/2025
গেইটেই তাঁদের ঠিকানা, সিঁড়ির নীচে এঁদের অনেকের ঘর।
প্রতিদিন দেখা হয়, তবুও নাম জানা হয় না কোনদিন। চাচা-মামা পরিচয়ে হারিয়ে যায় তাঁদের আইডেন্টিটি।
কোনদিন কি ভেবেছি, এরাও কারো বাবা, কারো সুপার হিরো। পরিবার ফেলে দূর শহরে বাস করেন হালাল আয়ে সংসার চালাবেন বলে।
সৎ মানুষের সম্মান কম এই দুনিয়াতে। তবুও কিছুটা আত্মসম্মান লুকিয়ে থাকে মনে, তাই তো বুক ফুলিয়ে পাহাড়া দেয় আমাদের ঘর, মালিকের সম্পদ।
আমরা কি পারি না এঁদের সাথে ইফতার সেহেরী শেয়ার করতে? সাম্যতার যে বানী ইসলাম শিখিয়েছে, সেটাই যেন পালন করি নিত্য দিনের জীবনে।