Homemade Diet Food

Homemade Diet Food রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং সুস্থ?

আজকে এবং আগামীকাল বসন্ত ঈদ উৎসব ২০২৫ চলছে ঋদ্ধি গ্যালারিতে। সকাল ১০টা থেকে রাত ন'টা পর্যন্ত। ঠিকানা: রোড ৯, মিরপুর ১১, ঢ...
14/03/2025

আজকে এবং আগামীকাল বসন্ত ঈদ উৎসব ২০২৫ চলছে ঋদ্ধি গ্যালারিতে। সকাল ১০টা থেকে রাত ন'টা পর্যন্ত। ঠিকানা: রোড ৯, মিরপুর ১১, ঢাকা।

আমরা আছি এখানে ১৪ ও ১৫ মার্চ। স্বাস্থ্যকর ইফতার ছাড়াও অভিজ্ঞ পুষ্টিবিদের তত্ত্বাবধানে তৈরি পুষ্টিগুড়া, মিক্সড নাট ও মাল্টিগ্রেইন ছাতু পাওয়া যাবে এখানে।

অর্ডার করতে কল করুন সকাল ১১টার মধ্যে এই হোয়াটসঅ্যাপ নম্বরে 01912-013696

স্বাস্থ্য সচেতন যে কেউ একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স গ্রহণ করতে চায়। কখনো হয়তো তৈরি করার সমস্যা, আবার কখনো হয়তো বহন করার সম...
08/01/2025

স্বাস্থ্য সচেতন যে কেউ একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স গ্রহণ করতে চায়। কখনো হয়তো তৈরি করার সমস্যা, আবার কখনো হয়তো বহন করার সমস্যার কারণে খেতে পারছেন না। এ বিষয়গুলোর দিকে খেয়াল রেখে আমরা তৈরি করেছি এমন একটি স্বাস্থ্যকর স্ন্যাক্স যা কোন প্রস্তুতি ছাড়াই খেতে পারবেন। বহন করাও যেমন সুবিধা আবার হেলদিও বটে।

স্বাস্থ্যকর স্ন্যাক্স হিসেবে মিক্সড বাদাম একটি স্বাস্থ্যকর খাদ্য।

💥উপাদান: এখানে যে শুধু বাদামই আছে তা নয়, কাজুবাদাম, পেস্তাবাদাম, চিনাবাদাম, কাঠবাদাম, আখরোট, খুরমা, কিশমিশ, মোরব্বা ইত্যাদি স্বাস্থ্যকর অনুপাতের ব্যবহারে মাধ্যমে তৈরি করা হয়। সহজে বহনযোগ্য।

💥জিম যারা করছেন, দূর্বলতা যাদের রয়েছে, যারা ব্যস্ততার কারণে স্ন্যাক্স তৈরি বা সংগ্রহ করতে পারছেন না, বন্ধূদের সাথে স্বাস্থ্যকরা আড্ডার জন্য একটি আদর্শ উপাদান। সরাসরি খাওয়ার যোগ্য। বয়াম খুললেই খেতে পারবেন।

💥সংরক্ষণ পদ্ধতি- নরমাল ফ্রিজে রাখুন। দেড় থেকে দুই মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

💥পুষ্টিমূল্য: প্রতি ১০০ গ্রামে রয়েছে-
ক্যালরি: ৬৫২ কিলোক্যালরি
উদ্ভিজ্জ প্রোটিন: ১৫.৮ গ্রাম
কার্বহাইড্রেট: ৩৬.৮ গ্রাম
অসম্পৃক্ত ফ্যাট: ৩২.৭ গ্রাম

💥সুবিধাসমূহ:
- সরাসরি খাওয়ার যোগ্য
- সহজে বহনযোগ্য
- ঘরে বানানো পায়েস বা আইসক্রিমে মিশিয়ে খাওয়া যায়

💥বিশেষ দ্রষ্টব্য: সাবধানতা কিডনি রোগী এবং বাদামে অ্যালার্জি ব্যতিত সবাই খেতে পারবে।

ডায়াবেটিস রোগীদের জন্য কার্বোহাইড্রেট কমিয়ে তৈরি করার ব্যবস্থা আছে।
প্রতি ২০০ গ্রাম ৪০০ টাকা।
আজই অর্ডার করুন। যোগাযোগ করুন 01912-013696 এই হোয়াটসঅ্যাপ নম্বরে।

কিছু কিছু শারীরিক সমস্যা বা রোগে প্রানীজ প্রোটিন কমিয়ে দিতে হয়। তাদের প্রোটিনের চাহিদা পূরণে আমরা দিচ্ছি সম্পূর্ণ চিনি ম...
28/12/2024

কিছু কিছু শারীরিক সমস্যা বা রোগে প্রানীজ প্রোটিন কমিয়ে দিতে হয়। তাদের প্রোটিনের চাহিদা পূরণে আমরা দিচ্ছি সম্পূর্ণ চিনি মুক্ত একটি আদর্শ খাবার পুষ্টিগুঁড়া।
💥উপাদান:
কাজুবাদাম, পেস্তাবাদাম, চিনাবাদাম, কাঠবাদাম, আখরোট, সানফ্লাওয়ার সিডস, মিষ্টিকুমড়ার বিচি, তরমুজের বিচি, ওটস ইত্যাদি স্বাস্থ্যকর অনুপাতে দিয়ে তৈরি। কোন ফল-সবজি-দুধের সঙ্গে খেলে একটি সুষম ও সম্পূর্ণ খাবার হিসেবে বিবেচিত হবে।

💥বিশেষ দ্রষ্টব্য: জিম যারা করছেন, দূর্বলতা যাদের রয়েছে, যারা ব্যস্ততার কারণে সুষম খাবার তৈরি করতে পারছেন না তাদের জন্য একটি আদর্শ উপাদান।
💥সংরক্ষণ পদ্ধতি- নরমাল ফ্রিজে রাখুন। দেড় মাস পর্যন্ত সংরক্ষণ করা যাবে।
💥পুষ্টিমূল্য: প্রতি ১০০ গ্রামের জন্য-
ক্যালরি: ৫১৮ কিলোক্যালরি
উদ্ভিজ্জ প্রোটিন: ১৮ গ্রাম
আঁশযুক্ত কার্বহাইড্রেট: ৩৬ গ্রাম
অসম্পৃক্ত ফ্যাট: ৩৩ গ্রাম

💥যেভাবে খেতে হবে:
- ১ গ্লাস দুধের সাথে ২ টেবিল চামচ মিশিয়ে
- প্যানকেক তৈরি করে
- দুধে অ্যালার্জি থাকলে সাধারণ কুসুম গরম পানিতে মিশিয়ে
- ফ্রুট ককটেলের সাথে মিশিয়ে
- দইয়ের সাথে মিশিয়ে
- সালাদের সাথে মিশিয়ে

💥💥সাবধানতা: কিডনি রোগী এবং অ্যালার্জি ব্যতিত সবাই খেতে পারবে।
অর্ডার করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন 01912-013696

everyone
Healthy Vegan Eating
Healthy safety and safe

একটি স্বাস্থ্যকর লাঞ্চবক্স।
14/11/2024

একটি স্বাস্থ্যকর লাঞ্চবক্স।

স্কুলের টিফিনের একটি অনবদ্য স্বাস্থ্যসম্মত টিফিন। অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ করুন 01912-013696
12/11/2024

স্কুলের টিফিনের একটি অনবদ্য স্বাস্থ্যসম্মত টিফিন। অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ করুন 01912-013696

একটি আদর্শ খাবার যা কিনা যারা জিম করছেন তারাও খেতে পারেন। অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ 01912-013696 নম্বরে যোগাযোগ করুন।
12/11/2024

একটি আদর্শ খাবার যা কিনা যারা জিম করছেন তারাও খেতে পারেন। অর্ডার দিতে হোয়াটসঅ্যাপ 01912-013696 নম্বরে যোগাযোগ করুন।

আজ বিশ্ব খাদ্য দিবস।বর্তমান বাজারে নিত্ত্য প্রয়োজনীয় খাদ্যবস্তুর অত্যধিক দাম। যার জন্য প্রতিদিনকার পুষ্টি ঠিকমত সরবরাহ ক...
16/10/2024

আজ বিশ্ব খাদ্য দিবস।
বর্তমান বাজারে নিত্ত্য প্রয়োজনীয় খাদ্যবস্তুর অত্যধিক দাম। যার জন্য প্রতিদিনকার পুষ্টি ঠিকমত সরবরাহ করা অনেকটাই কঠিন হবে বলে মনে হচ্ছে। এ অবস্থায় পুষ্টি পেতে বা নিজেদের শারীরিক সমস্যা এড়ানোর জন্য কয়েকটি উপায় দেয়া হচ্ছে, যা মেনে চলতে পারেন। যেমন:

- মানুষের জীবন চক্রে পুষ্টির চাহিদা একেক বয়সে একেক রকম। তাই যে বয়সে যে পুষ্টি প্রয়োজন সে অনুযায়ী গ্রহন করুন। ধরলাম পরিবারের সদস্যসংখ্যা বড়-ছোট মিলিয়ে ৬ জন। এখানে বড় বা প্রাপ্ত বয়স্ক ৪ জন আর ছোট ২ জন। হয়তো প্রতিদিন সকালের খাবারে ৬টা ডিম দরকার হয়। ডিম একটি আদর্শ খাবার। ছোট খাবার হিসেবে পুষ্টি অনেক বেশি। বড়দের জন্য প্রতিদিন অত্যাবশ্যকিয় নয়। সেজন্য ছোটদের প্রতিদিন ডিম দিন আর বড়রা সপ্তাহে ২টি করে ডিম খাওয়ার চেষ্টা করুন।

- পেঁয়াজ রান্নার স্বাদ বৃদ্ধি করে। আবার বিশ্বে অনেক দেশের খাবারে পেঁয়াজ ব্যবহারই হয় না। সেজন্য রান্নায় দেশি রসুন ও দেশি আদা দিয়ে মজাদার করে রান্না করতে পারেন। রসুন প্রোবায়োটিকে ভূমিকা রাখে। অর্থাৎ অন্ত্রের উপকারী ব্যক্টেরিয়ার উন্নতি ঘটায়। এতে খাদ্য হজম ও বিপাকক্রিয়ার জন্যেও উপকারি। তাছাড়া রসুনে অ্যালিসিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আছে সেলেনিয়াম যা অক্সিজেন সরবরাহ বাড়িয়ে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। এমনকি রক্ত পরিশোধনেও কাজ করে।

- আমাদের দেশি রান্নাগুলোতে কাঁচামরিচের ব্যবহারের ঐতিহ্য রয়েছে। বর্তমানের বাজারের উর্ধ্বগতিতে রান্নার ধরণে কিছুটা পরিবর্তন আনা যায়। যেমন স্বাদের ভিন্নতায় পাঁচফোড়নের ব্যবহার মন্দ হয় না। শুধু তা-ই নয়, দেশের বাইরে ঘুরতে গেলে দেখা যায় আমাদের দেশি রান্নার খাবার পাওয়াই যায় না। সেভাবেও চাইলে রান্নার ধরণ পরিবর্তন করা যায়। যদি ঝাল খেতেই হয় তাহলে রান্নায় ব্যবহার না করে খাওয়ার সময় খেলেও আপনার কাঁচামরিচের ব্যবহার কমানো যায়।

- আজকাল শাক-সবজিরও দাম বেশি। সে্ক্ষেত্রে খাওয়ার টেবিলে কয়েকপদের আইটেম না করে শাকমিশ্রিত সবজি রান্না করুন। সঙ্গে যদি কিছু ডাল মিশিয়ে রান্না করা যায় তাহলে অনেকগুলো পুষ্টি একসাথেই খাওয়া যায়।

বর্তমান পরিস্থিতিতে নিজেদের সুস্থ রাখার চেষ্টা করি। রান্নার ধরণ পরিবর্তন করি। খাওয়ার ধরণও পরিবর্তন করে নিজেদেরকে পরিপুষ্ট রাখার চেষ্টা করি। সুস্থতা সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নিয়ামত। অতএব আফসোস বা হতাশগ্রস্থ না হয়ে নিজে ও পরিবারের সবার খাদ্যের নিশ্চয়তা নিশ্চিত করি।

Address

Navana Zohura Square, 28, Kazi Nazrul Islam Road, BanglaMotor
Dhaka
1000

Telephone

+8801886013696

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homemade Diet Food posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Homemade Diet Food:

Share