03/10/2026
খাবার খাওয়ার একটু পরেই আবার খিদে লাগছে?
একটু পর পর কিছু খেতে ইচ্ছে করে শুধু?
এই কারণে ওজনও কমানো যাচ্ছে না?
এর মানে হচ্ছে, আপনি ভুল খাবার খাচ্ছেন।
Culturally আমরা ভাত খাই, এটা আমাদের lifestyle-এর অংশ হয়ে গেছে। ভাত ছাড়া অন্য কোনো খাবারের existence আছে, এটা আমরা চিন্তাই করতে পারি না।
আমরা ভাত দিয়ে তরকারি, মাংস খাই, লবণ দিয়ে ভাত খাই, পান্তা ভাত খাই, ভাত দিয়ে বিরিয়ানি, তেহারি বানাই।
কিন্তু আপনার শরীর কি আসলেই সেটা চায়? আপনার শরীর তো Bangladeshi culture চাইলেও follow করতে পারে না।
আমাদের শরীরের common অসুখগুলো যেমন স্থূলতা এবং diabetes-ই তার প্রমাণ।
খাবার খাওয়ার একটু পরেই যদি খিদে লাগে, তাহলে বুঝবেন এর কারণ, আপনার শরীর যথেষ্ট পুষ্টি পাচ্ছে না।
আর এইকারনেই আপনি এক থালা ভাত খাওয়ার পরে আরেক থালা প্লেটে নিচ্ছেন, আপনার ব্রেইন সিগনাল পাঠাচ্ছে আরও পুষ্টিকর খাবার খেতে, কিন্তু আপনি ভাত এবং রুটিই খাচ্ছেন, যেগুলো মূলত পুষ্টিহীন খাবার।
কয়েকটা idea দিচ্ছি, কীভাবে এই nutrition-এর ঘাটতি পূরণ করবেন।
১। প্রতি বেলা খাবারে কমপক্ষে ৩০ গ্রাম protein রাখুন। বেশি না ভাজা মাছ খুব ভালো একটা option. একটা chicken drumstick-এ প্রায় ১১-১৩ গ্রাম protein থাকে, skin ছাড়া। ২ টুকরা মাঝারি সাইজের গরুর মাংসে প্রায় ১৮-২০ গ্রাম protein থাকে।
২। প্রতি বেলা খাবারে fiber বা আঁশযুক্ত খাবার খান। আমি recommend করি, ২ টেবিল চামচ চিয়া সিড প্রতি বেলা খাবারের আগে আগে খেতে।
৩। Multivitamin, multimineral শুধু অসুস্থ মানুষের জন্য ওষুধ না, এটা পুষ্টি সাপ্লিমেন্ট। যদি আপনার পুষ্টিকর খাবার খাওয়া কষ্টকর হয়, তাহলে multivitamin multimineral ট্যাবলেট প্রতিদিন খেলে পুষ্টির অভাব দূর হবে। ক্ষুধাও কম লাগবে।
৪। আমাদের খাবারের menu-তে probiotic সমৃদ্ধ খাবারের খুবই অভাব। ভালো probiotics শুধু টক দই ছাড়া আর খুঁজে পাওয়া tough. তাই probiotics capsule সাপ্লিমেন্ট হিসেবে খেতে পারেন। গবেষণায় দেখা গেছে, আমাদের অন্ত্রে থাকা খারাপ bacteria আমাদের craving নিয়ন্ত্রণ করে। তাই ভালো bacteria বাড়াতে চাইলে probiotics-এর সাথে vegetables, শাক-সবজি খান, এবং মিষ্টি, চিনি জাতীয় খাবার, processed food avoid করুন।
সাপ্লিমেন্টস নেওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন।
Educational content. Medical advice নয়।
References:
1. A single meal containing ~30g of high-quality protein maximally stimulates muscle protein synthesis; even distribution across meals outperforms skewing protein toward dinner: Mamerow MM, et al. Journal of Nutrition, 2014. PMID: 24477298
2. Chia seed consumption before/with a meal (7-14g) significantly reduces hunger, increases satiety, and lowers subsequent energy intake at the next meal: Ayaz A, et al. Nutrition Research and Practice, 2017.
3. Multivitamin/multimineral supplement users show significantly lower prevalence of nutrient intake inadequacy across 15 of 17 examined nutrients (including commonly under-consumed ones like vitamin D, calcium, iron) compared to food alone, based on NHANES data: Blumberg JB, et al. Nutrients, 2017.
4. Gut bacteria influence food cravings and intake regulation through gut-brain signaling: Review article, Frontiers, 2024. PMID: 39501848