22/08/2026
আজ ২২ আগস্ট ২০২৬ থেকে মুখে খাওয়ার কলেরা টিকা (Oral Cholera Vaccine) ক্যাম্পেইনের প্রথম রাউন্ড শুরু হচ্ছে। প্রথম রাউন্ড চলবে ২২ আগস্ট থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত।
টিকা পাওয়ার যোগ্যতা:
১ বছর ও তদূর্ধ্ব বয়সী সবাই, গর্ভবতী নারী ব্যতীত, নির্ধারিত ১৪টি ঝুঁকিপূর্ণ উপজেলা ও থানার বাসিন্দারা।
টিকা বিনামূল্যে দেওয়া হবে।
নির্ধারিত ১৪ এলাকা:
উপজেলা: ব্রাহ্মণবাড়িয়া সদর, নবীনগর, তাড়াইল, করিমগঞ্জ, হোসেনপুর, মুন্সীগঞ্জ সদর ও নারায়ণগঞ্জ সদর।
থানা: লালবাগ, গেণ্ডারিয়া, কদমতলি, কামরাঙ্গীরচর, শেরেবাংলা নগর, খিলক্ষেত ও তেজগাঁও।
নিজে এবং প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে নির্ধারিত কেন্দ্রে গিয়ে বিনামূল্যে মুখে খাওয়ার কলেরা টিকা গ্রহণ করুন।
#কলেরা #কলেরাটিকা #টিকাক্যাম্পেইন