Perfect Time Global Consultancy

Perfect Time Global Consultancy We’re a dedicated travel and migration agency helping you explore the world with confidence.

From visa support and travel planning to migration guidance — we make your global journey seamless, safe, and successful.

৫ বছরের কঠোর পরিশ্রমে  টাকায় ডেনমার্ক  পা রাখলেন মামুন ভাই“সফলতা কখনো হুট করে আসে না – আসে ধৈর্য, চেষ্টা আর অপেক্ষার ফল ...
31/07/2025

৫ বছরের কঠোর পরিশ্রমে টাকায় ডেনমার্ক পা রাখলেন মামুন ভাই

“সফলতা কখনো হুট করে আসে না – আসে ধৈর্য, চেষ্টা আর অপেক্ষার ফল হিসেবে।”

👉 ২০২১: স্বপ্ন দেখা শুরু
👉 ২০২২: রোমানিয়ার স্টুডেন্ট ভিসা রিজেক্ট
👉 ২০২৩: রোমানিয়ার ওয়ার্ক ভিসা রিজেক্ট
👉 ২০২৩: ক্রোয়েশিয়া ও মেসিডোনিয়ার পারমিট রিজেক্ট
👉 ২০২৪: সার্বিয়ার রিজেক্ট
👉 অবশেষে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমাদের মাধ্যমে ডেনমার্ক ভিসা পাওয়ার সফলতা 🎉

এই দীর্ঘ পথচলার পর মামুন ভাই এখন ডেনমার্ক এর মাটিতে
তাঁর সংগ্রামের গল্পটা খুব শিগগিরই ভিডিও ইন্টারভিউতে আপনাদের সামনে তুলে ধরবো।

Visa Reject! চীনে স্কলারশিপ পাওয়ার পরেও এম্বাসিতে ভিসা রিজেকশন স্বপ্ন পূরণে অনেক বড় একটি বাধা হতে পারে। এ বছর অনেক শিক্ষ...
09/05/2021

Visa Reject! চীনে স্কলারশিপ পাওয়ার পরেও এম্বাসিতে ভিসা রিজেকশন স্বপ্ন পূরণে অনেক বড় একটি বাধা হতে পারে।
এ বছর অনেক শিক্ষার্থী সাধারণ কিছু ভুলের কারণে চীনা ভিসা পাননি। আপনি যদি ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিকভাবে প্রস্তুতি নেন, তাহলে ভিসা রিজেকশন এড়ানো সম্ভব!
🔍 চাইনিজ স্টুডেন্ট ভিসা রিজেকশনের সাধারণ কারণ ও সমাধান:
1️⃣ ভুল বা জাল ডকুমেন্ট জমা দেওয়া ❌
📌 আপনার এডমিশন লেটার ও JW ফর্ম আসল কিনা তা যাচাই করুন। অনেক শিক্ষার্থী এজেন্সির মাধ্যমে কাজ করলেও নিজে চেক না করায় সমস্যায় পড়েন।
2️⃣ ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি যথেষ্ট না থাকা 💰
📌 নূন্যতম ৬ মাসের রেগুলার ট্রানজেকশন সহ ব্যাংক স্টেটমেন্ট জমা দিন।
📌 ব্যালেন্স কমপক্ষে 3,20,000 BDT বা তার বেশি থাকা উচিত।
📌 ব্যাংক অ্যাকাউন্ট নিজের, বাবা-মা বা প্রথম ডিগ্রি আত্মীয়দের হলে ভালো হয়।
3️⃣ নাম ও ডকুমেন্টের তথ্যের অসামঞ্জস্য 📄
📌 পাসপোর্ট, সার্টিফিকেট ও NID-তে নামের বানান এক থাকছে কিনা তা যাচাই করুন।
📌 তথ্যের গরমিল থাকলে এভিডেভিড করিয়ে সংশোধন করুন।
4️⃣ JW ফর্মের মেয়াদ শেষ হয়ে যাওয়া 🕐
📌 JW ফর্মের মেয়াদ শেষ হয়ে গেলে বিশ্ববিদ্যালয় থেকে NOC বা Extension Letter সংগ্রহ করে নতুন করে আবেদন করুন।
5️⃣ ভিসা ইন্টারভিউতে সঠিকভাবে উত্তর দিতে না পারা 🎤
📌 আপনার স্কলারশিপের শর্ত, ফাইন্যান্সিয়াল সোর্স, এবং চীনে থাকার খরচ কে বহন করবে – এসব প্রশ্নের উত্তর আগেভাগে প্রস্তুত করুন।
📌 প্রশ্নের উত্তর পরিপাটি ও আত্মবিশ্বাসের সাথে দিন।
6️⃣ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ভুলভাবে পূরণ করা 📝
📌 অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিটের আগে বারবার চেক করুন, যেন কোনো তথ্য ভুল না থাকে।
7️⃣ ভুল পোশাক ও অপ্রস্তুত ইন্টারভিউ স্টাইল 👔
📌 এম্বাসিতে যাওয়ার সময় স্মার্ট ও পরিপাটি পোশাক পরুন।
📌 আপনার চেহারায় আত্মবিশ্বাস ও পসিটিভিটি প্রকাশ করুন।
🚀 RK Education এ আমরা সঠিকভাবে স্টুডেন্ট ভিসার জন্য প্রয়োজনীয় সব ডকুমেন্ট প্রস্তুত করতে সহায়তা থেকে শুরু করে স্কলারশিপ নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয় থেকে আসল এডমিশন লেটার ও JW ফর্ম নিশ্চিত করা, ভিসা ইন্টারভিউ গাইডলাইন ও প্রয়োজনীয় প্রস্তুতি প্রদান, এবং ভিসা রিজেকশন এড়াতে এক্সপার্ট কনসালটেশন সার্ভিস প্রদান করি।
২০২৫ সেশনের আবেদনের জন্য ভিসা প্রসেসিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে এই পেইজে লাইক করে রাখুন,

শেনজেন ভিসা কিভাবে পাবেন? কি কি লাগবে? শেনজেন আসলে কি? এই সব প্রশ্নের সহজ সমাধান নিয়ে আজকের পোস্ট টা সাজানো হয়েছে। আশাকর...
09/05/2021

শেনজেন ভিসা কিভাবে পাবেন? কি কি লাগবে? শেনজেন আসলে কি? এই সব প্রশ্নের সহজ সমাধান নিয়ে আজকের পোস্ট টা সাজানো হয়েছে। আশাকরি আজকের এই পোস্ট থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।

যারা দেশ-বিদেশ ভ্রমণ করেন তাদের কাছে ‘শেনজন’ শব্দটি পরিচিত। অন্যরাও হয়তো শেনজেন ভিসার নাম শুনে থাকবেন। ‘শেনজেন ভিসা’ অন্যসব দেশের ভিসা থেকে আলাদা। এই ভিসার মাধ্যমে ইউরোপের ২৭টি দেশ ভ্রমণের সুযোগ রয়েছে। শেনজেনভুক্ত যেকোনো একটি দেশের ভিসা সংগ্রহ করে বাকি ২৬টি দেশ অনায়াসে ভ্রমণ করা যায়। এজন্য আলাদা ভিসার প্রয়োজন হয় না।

শেনজেনভুক্ত দেশের নামঃ

অস্ট্রিয়া, আইসল্যান্ড, ইতালি, এস্তোনিয়া, গ্রিস, চেক রিপাবলিক, জার্মানি, ডেনমার্ক, নেদারল্যান্ড, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, ফ্রান্স, ফিনল্যান্ড, বেলজিয়াম, মাল্টা, লুক্সেমবার্গ, লাতভিয়া, লিথুয়ানিয়া, স্পেন, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, সুইজারল্যান্ড, সুইডেন, হাঙ্গেরি এবং ক্রোয়েশিয়া-এই দেশগুলো শেনজেন দেশ।

শেনজেন চুক্তিঃ

১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে ইউরোপীয় দেশগুলো নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। দেশগুলোকে একীভূত করে নানা উন্নয়ন কার্য সম্পাদন করার উদ্দেশে এই চুক্তি হয়। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘শেনজেন ভিসা’।

শেনজেন অঞ্চলঃ

শেনজেন অঞ্চল বা শেনজেন এলাকা হলো ২৭টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত একটি এলাকা, যেখানে পারস্পরিক সীমান্তে সবধরনের পাসপোর্ট এবং অন্যান্য সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ প্রাপ্ত দেশসমূহ স্বাধীনতা, নিরাপত্তা এবং বিচার নীতি বেশিরভাগ ক্ষেত্রে একই রকম হওয়ায়, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে ইউভুক্ত দেশসমূহ একটি সাধারণ ভিসা নীতি মেনে চলে।

১৯৮৫ সালের শেনজেন চুক্তিতে এবং ১৯৯০ সালের শেনজেন কনভেনশনে অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হয়। উভয় চুক্তি লুক্সেমবার্গের শেনজেনে স্বাক্ষরিত হয়েছিল।

শেনজেন অঞ্চলের জনসংখ্যা প্রায় ৪২ কোটি। আয়তন ৪৩,১২,০৯৯ বর্গকিলোমিটার । প্রায় ১৭ লাখ মানুষ প্রতিদিন একটি অভ্যন্তরীণ ইউরোপীয় সীমান্ত পেরিয়ে কাজ করার জন্য অন্য দেশে যাতায়াত করে এবং কিছু অঞ্চলে এরা কর্মশক্তির এক তৃতীয়াংশ পর্যন্ত গঠন করে।

প্রতি বছর শেনজেন এলাকায় মোট ১৩০ কোটি সীমান্ত পারাপার ঘটে থাকে। প্রতি বছর সড়কপথে ২ লাক ৮০ হাজার কোটি ইউরো মূল্যের ৫.৭ কোটি আমদানি-রফতানি সংগঠিত হয়।

ভৌগলিক অবস্থা, বাণিজ্য অংশীদার এবং অন্যান্য কারণের উপর নির্ভর করে শেনজেন অঞ্চলের মধ্য দিয়ে বাণিজ্যের ব্যয় ০.৪২% থেকে ১.৫৯% পর্যন্ত হ্রাস পায়। সেনজেন এলাকার বাইরের দেশগুলোও এ কারণে উপকৃত হয়।
শেনজেন অঞ্চলের রাজ্যগুলি শেনজেনভুক্ত নয় এমন দেশগুলোর সঙ্গে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার করেছে।

শেনজেন ভিসাঃ

ইউরোপ তথা শেনজেন দেশগুলোতে পর্যটন কিংবা যেকোনও কাজে প্রত্যেক ব্যক্তি সর্বোচ্চ ৯০ দিন অবস্থান করতে পারেন। এজন্য পেতে হয় শেনজেন ভিসা। এক ভিসাতেই ২৭টি দেশে বেড়ানো যায়। তাই এটি ভ্রমণপ্রেমীদের কাছে আরাধ্য।

শেনজেন ভিসার মেয়াদ ৯০ দিনের। অর্থাৎ এ কয়দিনের মধ্যে বেড়ানো বা ব্যবসা সংক্রান্ত প্রয়োজনে ইউরোপ ঘুরে আসা যায়। শেনজেনভুক্ত যেকোনো একটি দেশের ভিসা নিয়ে অন্যান্য দেশগুলোতেও ভ্রমণ করা যায়।

শেনজেন ভিসা পাওয়ার উপায়ঃ

শেনজেন ভিসা পাওয়ার জন্য অনলাইনে আবেদন ফর্ম আছে। গুগলে ইংরেজিতে শেনজেন ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম লিখে সার্চ দিলে এই ভিসার আবেদনের লিংক পাবেন। ভিসার জন্য আবেদন করুন এই লিংকে।

আবেদন ফর্মটি সতর্কতার সঙ্গে পূরন করতে হবে। দুই পাশের প্রতিটি ঘর পূরণ করতে হবে। এই ফর্মে কোনো ঘর ফাঁকা থাকলে অথবা তথ্যে ভুল থাকা যাবে না। এমন হলে ভিসার আবেদন প্রক্রিয়াকরণ করা হবে না। আবেদন ফরমের একটি কপি জমা দিতে হবে। আর ফর্মে অবশ্যই তারিখ ও স্বাক্ষর থাকতে হবে।

বাংলাদেশ থেকে শেনজেন ভিসা পাওয়ার উপায়ঃ

২৭টি শেনজেনভু্ক্ত দেশের যে কয়টির দূতাবাস বাংলাদেশে আছে সেখানে যোগাযোগ করে শেনজেন ভিসার জন্য আবেদন করা যাবে। মনে রাখতে হবে শেনজেনভুক্ত যেকোনো দেশের দূতাবাস থেকেই এই ভিসার জন্য আবেদন করা যাবে।

শেনজেন ভিসা ফিঃ

শেনজেন ভিসা পাওয়ার স্ট্যান্ডার্ড ফি ৮০ ইউরো ডলার। এই ফি প্রাপ্তবয়স্কদের জন্য। ছয় থেকে ১২ বছর বয়সীদের জন্য ভিসা ফি ৪০ ইউরো। ছয় বছরের নিচের শিশুদের ভিসা ফি লাগে না।

Address

Mirpur 12, Block D, Besides Of Bangabandhu College
Dhaka
1216

Telephone

+8801886688200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Perfect Time Global Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share