Trusted Thai Products by TBD Shop

Trusted Thai Products by TBD Shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Trusted Thai Products by TBD Shop, Cosmetics Store, Dhaka.

ঘামের দুর্গন্ধ শারীরিক জটিলতার পূর্ব লক্ষণএক্রিন ও অ্যাপক্রিন সোয়েট গ্ল্যান্ড শরীরে ঘাম সৃষ্টি করায়। এক্রিন সোয়েট গ্ল্যা...
25/10/2022

ঘামের দুর্গন্ধ শারীরিক জটিলতার পূর্ব লক্ষণ

এক্রিন ও অ্যাপক্রিন সোয়েট গ্ল্যান্ড শরীরে ঘাম সৃষ্টি করায়। এক্রিন সোয়েট গ্ল্যান্ডের কারণে মানুষ কুলকুল করে ঘামেন অর্থাৎ যাঁদের একটু বেশি ঘাম হয়। এঁদের ক্ষেত্রে শরীরের এই গ্রন্থিটি খুব সক্রিয় থাকে। শরীরের চাপা জায়গাগুলোতে ঘাম হয় অ্যাপক্রিন সোয়েট গ্ল্যান্ডের কারণে। এই গ্ল্যান্ডগুলির একটা নিজেস্ব গন্ধ থাকে এবং যা সবার সমান নয়। তবে কারও কারও ক্ষেত্রে এই গ্ল্যান্ডগুলির গন্ধ একটু বেশি হয় এবং তা বেশ কড়াও হতে পারে। গায়ের গন্ধকে ডাক্তারি পরিভাষায় ব্রোম হাইড্রোসিস বা অস্মিডরোসিস কিংবা ওজোক্রটিয়া বলা হয়।অনেকের আবার বিভিন্ন শারীরিক সমস্যা থাকে যেমন কেউ খুব স্থুলকায় বা উচ্চ রক্ত শর্করার সমস্যা, এঁরা এমনিতেই একটু বেশি ঘামেন। তার ফলে সচেতন না থাকলে ছত্রাকের সংক্রমণ হয়ে যেতে পারে। শরীরে ছত্রাকের সংক্রমণ হলে তার থেকে স্বাভাবিক ভাবে একটা গন্ধ বেরোতে পারে।

অনেকেই দিনের বেশ অনেকটা সময় হয়তো জলে পা ডুবিয়ে কাজ করেন কিংবা দীর্ঘক্ষণ ভেজা মোজা পরে থাকেন। এর থেকেও দুর্গন্ধ ছড়ায়। যার ফলে সেই ব্যক্তির আশপাশের লোকজন বেশ সমস্যায় পড়েন ও বিরক্ত হন। যাঁর মোজা থেকে গন্ধ ছাড়ছে, তিনি বিব্রত হন।

একজন যখন তার বয়ঃসন্ধিক্ষণে পদার্পন করে তখনও তার গা থেকে দুর্গন্ধ বেরতে পারে। যিনি খুব তেল-মসলা দেওয়া খাবারদাবার খান তাঁর গা থেকেও গন্ধ বেরতে পারে।

কারও কিডনিতে হয়তো কোনও সমস্যার রয়েছে তার থেকেও গায়ে গন্ধ হতে পারে। তাই অতিরিক্ত গায়ের গন্ধকে অবহেলা করাটা কোনও কাজের কথা নয়। কারণ তা বড় কোনও অসুখের লক্ষণও হতে পারে যেমন কিডনির সমস্যা আগেই বললাম এছাড়া যকৃতের কোনও সমস্যা। শরীরের পরিপাকক্রিয়া ঠিক না থাকলে গায়ে দুর্গন্ধ দেখা দিতে পারে।

অনেক সময় চিকিৎসকরা রোগীর গায়ের গন্ধ থেকেই সেই রোগীর কোনও অসুখ আছে কী না তা ধরে ফেলতে পারেন।যাঁর এই ধরণের সমস্যা রয়েছে তাঁর চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত কারণ যেমন বললাম গায়ের দুর্গন্ধ বড় কোনও রোগের বার্তা বহন করে আনতে পারে। তবে আপনারই কোনও সহকর্মী যিনি হয়তো আপনার পাশেই বসেন তাঁর এই ধরণের সমস্যার জন্য বাকিদের অসুবিধার মধ্যে পড়তে হয়েছে আর খুব দুঃখের ব্যাপার হল তিনি নিজে এই বিষয় সচেতন থাকেন না। কারণ তিনি সব সময় সেই গন্ধটার মধ্যেই রয়েছেন বলে তাঁর নাকের কোষ সেই গন্ধটা চিহ্নিত করতে পারেন না তাই তিনিও কোনও গন্ধ পান না। তাই যাঁর গায়ে গন্ধ তিনি বুঝতেই পারেন না আর তাঁকে বললে তিনি খুব অপমানিতও বোধ করেন। এই পুরো ব্যাপারটাই খুব দুঃখের।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Trusted Thai Products by TBD Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share