Dr. Rezwanur Rahman

Dr. Rezwanur Rahman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Rezwanur Rahman, Medical and health, Popular Consultation Center-3 Bhaban-6, Room No: 305, House: 8, Road: 2 Dhanmondi, Dhaka.

Consultant Nephrologist & Transplant physician at Popular Medical College Hospital
Professor and Head of Nephrology Department
Bangladesh Medical College Hospital
www.drrezwanurrahman.com

রোগীদের অল্পস্বল্প গল্পএক অসামান্য সন্তানের গল্প — “পুতুল”ডাক্তারি জীবনে অসংখ্য রোগী দেখি, অসংখ্য মুখ আসে-যায়। কিন্তু ক...
19/05/2026

রোগীদের অল্পস্বল্প গল্প
এক অসামান্য সন্তানের গল্প — “পুতুল”
ডাক্তারি জীবনে অসংখ্য রোগী দেখি, অসংখ্য মুখ আসে-যায়। কিন্তু কিছু মানুষ থেকে যায় হৃদয়ের খুব গভীরে। আজ আমি এমনই এক অসামান্য সন্তানের এবং তার সংগ্রামী মায়ের গল্প শেয়ার করতে চাই।
তাকে আমি প্রথমে চিনতাম শুধু “পুতুল” নামে। তখনও জানতাম না তিনি দেশের একজন খ্যাতিমান অভিনেত্রী, বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩-এর শ্রেষ্ঠ অভিনেত্রী, প্রথম আলো মেরিল শ্রেষ্ঠ অভিনেত্রীসহ বহু সম্মাননার অধিকারী। আমার কাছে তিনি শুধু একজন মেয়ে, যে তার মায়ের জন্য অসম্ভব রকমের যুদ্ধ করে যাচ্ছে।
প্রায় তিন বছর আগে, একদিন রাত বারোটার পরে তিনি তার মাকে নিয়ে আমার চেম্বারে আসেন। পরে জেনেছিলাম, তিনি অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলেন। তার মা নুরুন নাহার—অসাধারণ প্রাণবন্ত একজন মানুষ। প্রথম দেখাতেই তাকে ভালো লেগে গিয়েছিল। সেদিন থেকেই যেন শুরু হয় আমাদের দীর্ঘ পথচলা।
তখন তার মা ক্রনিক কিডনি ডিজিজ (CKD) এবং হাইপারপ্যারাথাইরয়েডিজমে ভুগছিলেন। সার্জারির প্রয়োজন ছিল, কিন্তু শারীরিক অবস্থা তা অনুমতি দিচ্ছিল না। ধীরে ধীরে কিডনির অবস্থা আরও খারাপ হতে থাকে। একসময় ডায়ালাইসিস শুরু করতে হয়।
এরপর শুরু হয় এক কঠিন অধ্যায়।
তিনি পপুলার হাসপাতালের ICU-তে প্রায় ১৫–২০ দিন সম্পূর্ণ অচেতন অবস্থায় ভর্তি ছিলেন। মেডিকেল বোর্ড বসেছে, দেশের অনেক বিশেষজ্ঞ ডাক্তার তাকে দেখেছেন। কিন্তু কোনোভাবেই জ্ঞান ফিরছিল না। অবস্থা এমন হয়ে দাঁড়ায় যে সবাই প্রায় আশা হারিয়ে ফেলছিল।
পরে অনেক বেশি খরচ হয়ে যাওয়ায় তাকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে রিক্সবন্ডের একটি কেবিনে রেখে চিকিৎসা চলতে থাকে। দিন যায়, রাত যায়—কিন্তু প্রায় ২৪ দিন পর্যন্ত কোনো জ্ঞান ফেরেনি।
এর মাঝেই আসে ৫ আগস্ট ২০২৪।
সেদিন বিকালে হঠাৎ তিনি প্রথম চোখ খুললেন।
আজও সেই মুহূর্তটা মনে পড়ে। আমরা সবাই যেন নতুন জীবন ফিরে পেলাম। সেই ঘটনাকে ঘিরে তখন অনেক হাসাহাসিও করেছিলাম।
কিন্তু পুতুলের সংগ্রাম তখনও শেষ হয়নি।
কিছুদিন পরপরই মাকে নিয়ে হাসপাতালে ভর্তি হতে হতো। এর মধ্যেই পুতুল নিজে গর্ভবতী হন। আর ভাগ্যের কী নির্মম পরিহাস—যখন তার ডেলিভারির সময় ঘনিয়ে আসে, তখন তার মা আবার গুরুতর অসুস্থ।
মাকে দেখার মতো পৃথিবীতে আর কেউ ছিল না।
আমি নিজের চোখে দেখেছি—একজন মেয়ে কীভাবে একই সময়ে নিজের গর্ভাবস্থা, অসুস্থ মা এবং সংসার সামলাচ্ছে। সে নিজে এক কেবিনে ভর্তি, পাশের কেবিনে ভর্তি তার মা। দুই কেবিনের মাঝের বারান্দা দিয়ে তার স্বামী ছুটে বেড়াচ্ছেন—কখনো স্ত্রীর কাছে, কখনো শাশুড়ির কাছে।
পুতুলের জীবনের সবচেয়ে বড় শক্তি তার স্বামী—অসাধারণ সহনশীল এবং নিবেদিত একজন মানুষ।
একজন সন্তান হিসেবে পুতুল তার মায়ের জন্য যে পরিশ্রম করেছে—শারীরিক, মানসিক, আর্থিক—তা আমার পুরো ক্যারিয়ারে খুব কম মানুষের মধ্যে দেখেছি।
ধীরে ধীরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়। সন্তান সুস্থভাবে পৃথিবীতে আসে। মা-ও কিছুটা ভালো থাকেন। তারা বাসায় ফিরে যান এবং নিয়মিত ডায়ালাইসিস চলতে থাকে।
কিন্তু নতুন করে শুরু হয় আরেক যুদ্ধ।
বারবার vascular access failure হতে থাকে। ডায়ালাইসিসের জন্য কোনো fistula বা catheter দীর্ঘদিন কাজ করছিল না।
এই পর্যায়ে আমাদের সঙ্গে যুক্ত হন আমার অত্যন্ত কাছের ছোট ভাই, বাংলাদেশের অন্যতম সেরা vascular surgeon ডা. শাহিন এবং তার দল।
শুরু হয় এক নতুন সংগ্রাম।
বছরের পর বছর ডায়ালাইসিসের জন্য একের পর এক vascular access তৈরি করতে হয়েছে—ডান পাশের IJV catheter, একাধিক femoral catheter, ব্যর্থ RC fistula, এরপর Left B-C fistula, এমনকি দীর্ঘ ১.৫ বছর Left IJV permacath-এর ওপর নির্ভর করতে হয়েছে।
পরবর্তীতে গভীরে থাকা fistula vein ব্যবহারযোগ্য করতে Left arm cephalic vein superficialization করা হয়। দুই সপ্তাহ পর সেই fistula দিয়ে আবার dialysis শুরু হয়।
কিন্তু হঠাৎ নতুন সমস্যা দেখা দিল।
ধীরে ধীরে মুখমণ্ডল ও দুই হাত ফুলে যেতে লাগল। গলার শিরাগুলো অস্বাভাবিকভাবে ফুলে উঠতে শুরু করল। অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল।
কারণ খুঁজতে করা হলো central venogram।
সেখানে ধরা পড়ল এক ভয়াবহ সত্য—তার Superior Vena Cava (SVC) সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে, অর্থাৎ 100% chronic total occlusion।
এটি ছিল অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
ডা. শাহিন ও তার দল ধাপে ধাপে challenging percutaneous intervention এবং balloon venoplasty করেন। কিন্তু পর্যাপ্ত রক্তপ্রবাহ ফিরছিল না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় SVC stenting-এর।
সফলভাবে ১৪×৬০ মিমি self-expanding stent বসানো হয়।
আর তারপর যেন অলৌকিক পরিবর্তন।
মাত্র এক দিনের মধ্যেই মুখ ও দুই হাতের ফোলা নাটকীয়ভাবে কমে যায়। মনে হচ্ছিল, তিনি যেন নতুন জীবন ফিরে পেলেন।
এই পুরো সময়টাতে পুতুল প্রায়ই আমার দিকে তাকিয়ে বলত,
“স্যার, আমার কি আর কখনোই সংগ্রাম শেষ হবে না?”
আমি তাকে একটাই কথা বলতাম—
“আপনি এতগুলো সংগ্রাম পার করে এসেছেন। এবারও সফল হবেন, ইনশাআল্লাহ।”
আজও সেই সংগ্রাম চলছে। কিন্তু পুতুলের ধৈর্য, তার মায়ের প্রতি ভালোবাসা, আর তার স্বামীর নিরব সমর্থন—এই তিনটি জিনিস আমাকে গভীরভাবে স্পর্শ করেছে।
মজার বিষয় হলো, এতদিন আমি জানতামই না তিনি এত বড় একজন অভিনেত্রী। তার অভিনীত নাটক বা চলচ্চিত্রও আমার দেখা হয়নি। কিন্তু আমি যেটা দেখেছি, সেটা হয়তো যেকোনো পুরস্কারের চেয়েও বড়—
একজন মায়ের প্রতি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা।
যখন দেখলাম তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হয়েছেন, তখন আমি তাকে বলেছিলাম—
“দেখেন, আপনি দুনিয়াতেই সম্মান পেয়ে গেছেন।”
আমি দোয়া করি, আল্লাহ যেন পুতুলকে তার মা, সন্তান এবং পরিবারকে নিয়ে সুস্থ ও সুন্দর জীবন দান করেন। জীবনে আরও অনেক সাফল্য দান করেন।
আর সবচেয়ে বড় কথা—তার মায়ের খেদমতের এই অসাধারণ প্রতিদান যেন আল্লাহ আখেরাতে উত্তমভাবে কবুল করেন। তাকে উত্তম প্রতিদান দান করেন এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন।
আমিন।

ডা. রেজওয়ানুর রহমান
MBBS, MD (Nephrology), FRCP (Edin)
Professor & Head, Department of Nephrology
Bangladesh Medical College Hospital
Consultant Nephrologist
Popular Medical College Hospital, Dhanmondi

আজ বিশ্ব উচ্চরক্তচাপ দিবস ২০২৬।বিশ্বে ১৪০ কোটি মানুষ উচ্চরক্তচাপে ভুগছেন — অথচ মাত্র ৪ জনে ১ জনের রক্তচাপ সঠিকভাবে নিয়ন...
17/05/2026

আজ বিশ্ব উচ্চরক্তচাপ দিবস ২০২৬।

বিশ্বে ১৪০ কোটি মানুষ উচ্চরক্তচাপে ভুগছেন — অথচ মাত্র ৪ জনে ১ জনের রক্তচাপ সঠিকভাবে নিয়ন্ত্রণে আছে। উচ্চরক্তচাপকে বলা হয় "নীরব ঘাতক" — কারণ এটি কোনো লক্ষণ ছাড়াই বছরের পর বছর ধরে শরীরের ভেতরে নীরবে ক্ষতি করে যায়।

পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে এই দিবস উপলক্ষে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের স্বনামধন্য কিডনি রোগ বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, এন্ডোক্রাইনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ, গাইনোকোলজিস্ট, হাসপাতাল কর্তৃপক্ষ এবং আমাদের প্রিয় জুনিয়র চিকিৎসক ও ইন্টার্ন ডাক্তারদের প্রাণবন্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে সত্যিকার অর্থেই জ্ঞানসমৃদ্ধ করে তুলেছে।

সম্মেলনে উচ্চরক্তচাপের কারণ, এর বহুমাত্রিক প্রভাব এবং বিশেষভাবে সেকেন্ডারি হাইপারটেনশনের বিভিন্ন কারণ অত্যন্ত প্রাঞ্জলভাবে আলোচিত হয়েছে।

🫘 উচ্চরক্তচাপ ও কিডনির সম্পর্ক — যা অনেকেই জানেন না:
→ উচ্চরক্তচাপ কিডনি বিকলের দ্বিতীয় প্রধান কারণ
→ ক্ষতিগ্রস্ত কিডনি আবার রক্তচাপ আরও বাড়িয়ে দেয়
→ এই দুষ্টচক্র একসময় ডায়ালাইসিস বা কিডনি প্রতিস্থাপনের দিকে নিয়ে যায়

🫀 উচ্চরক্তচাপ যে অঙ্গগুলো নীরবে ধ্বংস করে:
→ হৃদপিণ্ড: হার্ট অ্যাটাক ও হার্ট ফেইলিউর
→ মস্তিষ্ক: স্ট্রোক ও স্মৃতিভ্রংশ
→ চোখ: দৃষ্টিশক্তি কমে যাওয়া
→ কিডনি: ধীরে ধীরে বিকল হয়ে যাওয়া

✅ আজই যা করতে পারেন:
• রক্তচাপ মাপুন — স্বাভাবিক মাত্রা ১৩০/৮০ mmHg-এর নিচে
• ওষুধ নিয়মিত খান — ভালো লাগলেও বন্ধ করবেন না
• লবণ কম খান — দিনে এক চা চামচ কম খেলেও পার্থক্য হয়
• প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন
• ধূমপান ছাড়ুন, মদ্যপান এড়িয়ে চলুন
• ডায়াবেটিস বা কিডনি রোগ থাকলে রক্তচাপের লক্ষ্যমাত্রা আরও কঠোর

💙 আমার কিডনি রোগীদের প্রতি বিশেষ বার্তা:
আপনার কিডনি ইতিমধ্যেই চাপে আছে। প্রতিটি mmHg গুরুত্বপূর্ণ। নিয়মিত ফলো-আপ করুন — চিকিৎসা কখনো মাঝপথে ছেড়ে দেবেন না।

বিশেষ কৃতজ্ঞতা ও আন্তরিক শ্রদ্ধা জানাই প্রফেসর এ কে এম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম স্যারকে। তাঁর দূরদর্শী নেতৃত্ব ও চিকিৎসা শিক্ষার প্রতি অসামান্য নিষ্ঠার ফলেই এত সুশৃঙ্খল ও অর্থবহ একটি আয়োজন সম্ভব হয়েছে। এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমার সম্মানিত শিক্ষকদের সামনে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য তাঁর প্রতি অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জানাই।

আসুন, আমরা সবাই সচেতন হই — নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করি এবং এই নীরব ঘাতকের হাত থেকে নিজেদের ও প্রিয়জনদের সুরক্ষিত রাখি।

একসাথে আমরা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারি — এবং আমাদের কিডনি, হৃদপিণ্ড ও মস্তিষ্ককে রক্ষা করতে পারি।

সুস্থ থাকি। সচেতন থাকি। 💙

— অধ্যাপক ডা. রেজওয়ানুর রহমান
MBBS, MD (নেফ্রোলজি), FRCP (Edin)
বিভাগীয় প্রধান, নেফ্রোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল
ইভনিং কনসালট্যান্ট নেফ্রোলজিস্ট, পপুলার মেডিকেল কলেজ হাসপাতাল

🌙 ঈদ মোবারক 🌙আলহামদুলিল্লাহ, এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সুযোগ পেয়েছি। এই আনন্...
20/03/2026

🌙 ঈদ মোবারক 🌙
আলহামদুলিল্লাহ, এক মাসের সংযম, আত্মশুদ্ধি ও ইবাদতের পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপনের সুযোগ পেয়েছি। এই আনন্দঘন দিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি—তিনি যেন আমাদের সকলের জীবনে শান্তি, সুখ ও বরকত নাযিল করেন।
রমজানের শিক্ষা—সহানুভূতি, দানশীলতা ও কৃতজ্ঞতা—আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ছড়িয়ে পড়ুক। মহান আল্লাহ আমাদের সিয়াম, নামাজ ও সকল নেক আমল কবুল করুন এবং আমাদের ভুলত্রুটি ক্ষমা করে দিন।
এই শুভক্ষণে আমার সম্মানিত সহকর্মী, প্রিয় শিক্ষার্থী, প্রিয় রোগী ও শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ আপনাদের সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও সমৃদ্ধি দান করুন।
🤲 মহান আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও কল্যাণময় জীবন দান করুন।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক!
— প্রফেসর ডা. রেজওয়ানুর রহমান

রোগীদের অল্পস্বল্প গল্পআজহার আঙ্কেল—ডায়ালাইসিস রোগীদের অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীককখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে আসে...
26/01/2026

রোগীদের অল্পস্বল্প গল্প
আজহার আঙ্কেল—ডায়ালাইসিস রোগীদের অনুপ্রেরণার এক জীবন্ত প্রতীক
কখনো কখনো কিছু মানুষ আমাদের জীবনে আসেন…
শুধু রোগী হিসেবে নয়—
অনুপ্রেরণা হয়ে, সাহস হয়ে, আশার আলো হয়ে।
আজহার আঙ্কেল ঠিক তেমনই একজন মানুষ।
যখনই আমার কোনো নতুন রোগী ডায়ালাইসিস শুরু করতে ভয় পান,
যখন কেউ হতাশ হয়ে বলেন—
“ডাক্তার, আমার জীবন তো শেষ…”
আমি তখন তাদেরকে একটি গল্প বলি।
আজহার আঙ্কেলের গল্প।
আজহার আঙ্কেল গত ২৬ বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস করছেন—
যা সম্ভবত বাংলাদেশের প্রেক্ষাপটে একটি বিরল এবং অনন্য উদাহরণ।
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে কিডনি ও ডায়ালাইসিস বিভাগ যাত্রা শুরুর একেবারে প্রথম সময় থেকেই তিনি আমাদের সঙ্গে আছেন।
বলতে গেলে জীবনের বড় একটি সময় তিনি এই হাসপাতালেই কাটিয়েছেন—
এই হাসপাতালকেই তিনি নিজের পরিবারের মতো করে আপন করে নিয়েছেন।
আজহার আঙ্কেল একজন নিঃসঙ্গ মানুষ।
তবে তাঁকে আগলে রেখেছেন তাঁর বড় ভাই—
অসাধারণ ভালোবাসা আর যত্ন দিয়ে, বছরের পর বছর।
কিন্তু আজহার আঙ্কেলের সবচেয়ে বড় পরিচয় হলো—
তিনি কখনো হার মানেননি।
আমি যখনই তাঁকে জিজ্ঞেস করি—
“আঙ্কেল, কেমন আছেন?”
তিনি মিষ্টি করে হেসে বলেন—
“ভালো আছি ডাক্তার…”
কতটা শক্ত মানুষ হলে…
এত কষ্টের মাঝেও মুখে হাসি থাকে!
চোখে থাকে শান্তি!
কোনো অভিযোগ থাকে না!
তবে সত্যিটা হলো—
এখন আর আগের মতো ভালো নেই তিনি।
অস্টিওপোরোসিসের কারণে তাঁর পায়ের হাড় ক্ষয় হয়ে যাচ্ছে,
হাঁটার শক্তি কমে এসেছে,
বেশিরভাগ সময় এখন তাঁকে হুইলচেয়ারে চলাচল করতে হয়।
তবুও…
তাঁর ভিতরের প্রাণশক্তি যেন অফুরন্ত।
তার বেঁচে থাকার স্পৃহা,
বেঁচে থাকার অদম্য ইচ্ছা—
এই স্পৃহাই তাঁকে টেনে নিয়ে যাচ্ছে ২৬ বছর ধরে।
আজকে আজহার আঙ্কেল এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে।
আর তাই তাঁর ডায়ালাইসিস জীবনের ২৬ বছর পূর্তি উপলক্ষে
আমি তাঁকে একটি ফুল দিয়ে সম্মান জানালাম—
একজন যোদ্ধাকে ছোট্ট করে ভালোবাসা জানানো।

আমি আজহার আঙ্কেল ও তাঁর পরিবারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই—
এত দীর্ঘ সময় ধরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে আস্থা রাখার জন্য।
এবং ধন্যবাদ জানাই আমার টিমের প্রতিটি সদস্যকে—
যারা আঙ্কেলকে নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন
ভালোবাসা, যত্ন আর দায়িত্ববোধ নিয়ে।
আজহার আঙ্কেলের জন্য আমাদের সবার দোয়া—
আল্লাহ যেন তাঁকে আরও অনেক বছর সুস্থভাবে আমাদের মাঝে রাখেন,
এবং তিনি যেন নতুন ডায়ালাইসিস শুরু করা রোগীদের কাছে
সাহস ও অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকেন।

ডাঃ রেজওয়ানুর রহমান
এমবিবিএস, এমডি (নেফ্রোলজি), এফআরসিপি (এডিন)
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
কিডনি রোগ ও ডায়ালাইসিস বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল

গতকাল ১৫ই সেপ্টেম্বর ২০২৫ আমাদের জন্য ছিল এক স্মরণীয় দিন। কারণ সেদিন ফৌজিয়া আমাতুল্লাহ তার প্রথম জন্মদিন উদযাপন করতে এ...
16/09/2025

গতকাল ১৫ই সেপ্টেম্বর ২০২৫ আমাদের জন্য ছিল এক স্মরণীয় দিন। কারণ সেদিন ফৌজিয়া আমাতুল্লাহ তার প্রথম জন্মদিন উদযাপন করতে এসেছিল আমার চেম্বারে। তার মা মাফিয়া আমাদের প্রিয় ট্রান্সপ্লান্ট যোদ্ধা, যিনি ২০১৭ সালে কিডনি প্রতিস্থাপন করেছিলেন। আল্লাহর অশেষ কৃপায় ও আমাদের তত্ত্বাবধানে ঠিক এক বছর আগে, এই বিশেষ দিনে, ফৌজিয়া জন্ম নিয়ে মাফিয়া দম্পতির জীবনে আলো ছড়িয়েছিল।

আমি ছোট্ট ফৌজিয়ার সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করি। একই সঙ্গে মাফিয়া ও তার স্বামীকে আন্তরিক ধন্যবাদ জানাই এমন চমৎকার একটি সারপ্রাইজ জন্মদিনের মুহূর্ত আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।

আল্লাহুম্মা বারিক লাহু।

---

ডা. রেজওয়ানুর রহমান, এমবিবিএস, এফসিপিএস (মেডিসিন), এমডি (নেফ্রোলজি), এফআরসিপি (এডিন)
অ্যাসোসিয়েট প্রফেসর ও প্রধান, নেফ্রোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল

18/05/2025

রক্তচাপ নিয়ন্ত্রণ করুন এবং সুস্থ থাকুন

18/05/2025

উচ্চ রক্তচাপ (হাইপারটেনশন) কী এবং কেন এটি কিডনি রোগের জন্য বিপজ্জনক?

🔴 হাইপারটেনশন হলো এমন এক অবস্থা, যেখানে রক্তচাপ দীর্ঘদিন ধরে স্বাভাবিকের চেয়ে বেশি থাকে। একে “নীরব ঘাতক” বলা হয় কারণ এটি প্রায়ই কোন লক্ষণ ছাড়াই কিডনি, হৃদযন্ত্র, মস্তিষ্ক এবং চোখের মারাত্মক ক্ষতি করে ফেলে।

🧠 উচ্চ রক্তচাপ:
✅ কিডনির রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত করে
✅ কিডনির ফিল্টার ক্ষমতা কমিয়ে দেয়
✅ কিডনি রোগের (CKD) ঝুঁকি বাড়ায়
✅ অনেক CKD রোগীর মধ্যে হাইপারটেনশনই প্রথম লক্ষণ

🔄 অপরদিকে, কিডনি রোগও উচ্চ রক্তচাপকে আরও খারাপ করে তোলে।

📌 আপনার যা করণীয়:
✔ নিয়মিত রক্তচাপ মাপুন
✔ সুষম খাদ্য গ্রহণ করুন (লবণ কম, শাকসবজি ও ফলমূল বেশি)
✔ প্রতিদিন ৩০ মিনিট হাঁটুন
✔ ওজন নিয়ন্ত্রণ করুন
✔ ধূমপান ও অতিরিক্ত লবণ/অ্যালকোহল পরিহার করুন
✔ চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ নিন

🌿 রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে শুধু হার্ট নয়, কিডনিও রক্ষা পায়।

🙏 আসুন, নিজের এবং পরিবারের সকল সদস্যের রক্তচাপ নিয়মিত মাপা ও জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে একটি সুস্থ ও দীর্ঘ জীবন নিশ্চিত করি।


ডা. রেজওয়ানুর রহমান
সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
নেফ্রোলজি বিভাগ
বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল

ঈদ মোবারক!আপনার এবং আপনার পরিবারের জন্য ঈদুল ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহ তাআলা আপনার সকল নেক দোয়া কব...
31/03/2025

ঈদ মোবারক!
আপনার এবং আপনার পরিবারের জন্য ঈদুল ফিতর বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। আল্লাহ তাআলা আপনার সকল নেক দোয়া কবুল করুন এবং জীবনে সুখ ও সফলতা দান করুন।
ঈদ মোবারক!

ডাঃ রেজওয়ানুর রহমান

01/03/2025

কিডনি প্রতিস্থাপনের রোগী মাহে রমজানে সিয়াম পালন করতে পারবেন কিনা সে সম্পর্কে কিছু সাধারণ আলোচনা

28/02/2025

মাহে রমজান উপলক্ষে কিডনি রোগীদের জন্য সাধারণ নির্দেশিকা

Address

Popular Consultation Center-3 Bhaban-6, Room No: 305, House: 8, Road: 2 Dhanmondi
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Rezwanur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr. Rezwanur Rahman:

Share