Health Story

Health Story Health Story Org Is a
Health awareness platform of Bangladesh. Top doctors explain Diabetes, Hypertension,
Heart Attack & Piles in simple Bangla.

26/08/2026

ভেরিকোস ভেইন, এটি কি শুধু সৌন্দর্যের সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে থাকতে পারে বড় কোনো ঝুঁকি?

পায়ের শিরা ফুলে যাওয়া বা আঁকাবাঁকা হয়ে ওঠাকে অনেকেই সাধারণ সমস্যা ভেবে বছরের পর বছর অবহেলা করেন। কিন্তু সময়মতো গুরুত্ব না দিলে কিছু ক্ষেত্রে সমস্যা আরও জটিল হতে পারে।

👨‍⚕️ Dr. Abul Hasan Muhammad Bashar
Professor & Head, Department of Vascular Surgery, National Institute of Cardiovascular Diseases

এই ভিডিওতে জানিয়েছেন:

✅ ভেরিকোস ভেইন আসলে কী?
✅ কেন এই সমস্যা হয়?
✅ কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হবেন?
✅ কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি?
✅ চিকিৎসা না করলে কী ধরনের জটিলতা হতে পারে?

🎥 ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিশেষ করে আপনার বা পরিবারের কারও পায়ের শিরা ফুলে যাওয়া, ব্যথা বা ভারী অনুভূতির সমস্যা থাকলে।

❤️ আপনার একটি শেয়ার হয়তো এমন একজন মানুষের কাছে ভিডিওটি পৌঁছে দেবে, যিনি দীর্ঘদিন ধরে সমস্যাটি অবহেলা করছেন।

📤 নিজে জানুন, অন্যকেও জানাতে শেয়ার করুন।

হাঁটার সময় এক পা অন্য পায়ের তুলনায় বেশি ঠান্ডা লাগে? পায়ে ব্যথা বা ক্র্যাম্প হয়?—এগুলোকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে...
26/08/2026

হাঁটার সময় এক পা অন্য পায়ের তুলনায় বেশি ঠান্ডা লাগে? পায়ে ব্যথা বা ক্র্যাম্প হয়?—এগুলোকে সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যাবেন না!
এগুলো কখনো কখনো Vascular Disease বা রক্তনালীর সমস্যার লক্ষণ হতে পারে। রক্তনালী সরু বা বাধাগ্রস্ত হলে পায়ে পর্যাপ্ত রক্তপ্রবাহ না পৌঁছানোর কারণে এমন উপসর্গ দেখা দিতে পারে।
⚠️ যে লক্ষণগুলো খেয়াল রাখবেন—
🔹 এক পা অন্য পায়ের তুলনায় ঠান্ডা অনুভূত হওয়া
🔹 পায়ে রক্তপ্রবাহ কমে যাওয়ার লক্ষণ
🔹 হাঁটার সময় পায়ে ব্যথা বা ক্র্যাম্প
🔹 পায়ের ক্ষত সহজে না শুকানো বা দীর্ঘদিন থাকা
🔹 পায়ের ত্বকের রং অস্বাভাবিকভাবে পরিবর্তন হওয়া
❤️ শরীর অনেক সময় বড় সমস্যার আগেই ছোট ছোট সংকেত দেয়। সেই সংকেতগুলো অবহেলা করবেন না।
📌 আপনার পরিবারে বয়স্ক ব্যক্তি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগে আক্রান্ত কেউ থাকলে পোস্টটি শেয়ার করে তাদেরও জানিয়ে দিন। সময়মতো সচেতনতা অনেক জটিলতা এড়াতে সাহায্য করতে পারে।

25/08/2026

ডায়াবেটিক রোগীরা কীভাবে হার্ট অ্যাটাক থেকে বাঁচবেন?

সুগার অনেক বাড়লেও অনেক সময় টেরই পাওয়া যায় না। আর দীর্ঘদিন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস হার্ট অ্যাটাক ও রক্তনালি ব্লকেজের ঝুঁকি বাড়িয়ে দেয়।

Health Story-তে কার্ডিওলজিস্ট Prof. Dr. M. A. Baqui স্যার এই ভিডিওতে বলেছেন! ডায়াবেটিক রোগীরা কীভাবে ৩টি সহজ নিয়মে হার্ট অ্যাটাক থেকে বাঁচতে পারেন:

✅ সঠিক মাত্রায় ওষুধ + নিয়মিত চেকআপ
✅ Diet control (মিষ্টি ও খাদ্য নিয়ন্ত্রণ)
✅ নিয়মিত physical exercise
✅ হোমে glucometer রেখে সুগার রেকর্ড রাখা

📌 আদর্শ লেভেল:
• খালি পেটে: ৬–৭ mmol/L
• খাওয়ার ২ ঘণ্টা পর: ৮–৯ mmol/L

বিস্তারিত কমেন্ট বক্স-এ।

#ডায়াবেটিস #হার্টঅ্যাটাক #হৃদরোগ #স্বাস্থ্যসচেতনতা

24/08/2026

ভুল নিয়মে হাঁটলে উচ্চ রক্তচাপ কমার বদলে বাড়তেও পারে!
কার্ডিওলজিস্ট ডাঃ এ.কে.এস জাহিদ মাহমুদ খান (MD Cardiology, MRCPS Glasgow, FSCAI USA) বলছেন হাঁটার সঠিক টাইমিং, স্পিড আর ডিউরেশন সম্পর্কে বিস্তারিত।
আজই জেনে নিন, সুস্থ থাকুন। 💪
#হৃদরোগ #উচ্চরক্তচাপ

23/08/2026

🩺 Health Story | Prof. Dr. Abul Hasan Muhammad Bashar

পায়ে হঠাৎ ব্যথা, ঠান্ডা পা, না-শুকানো ক্ষত বা পা কালো হয়ে যাচ্ছে?
এগুলো উপেক্ষা করলে অঙ্গ পর্যন্ত হারাতে পারেন।

NICVD-র Vascular Surgery বিভাগের প্রধান, Prof. Dr. Abul Hasan Muhammad Bashar স্যার বলছেন—
👉 ধমনী হঠাৎ ব্লক হলে মাত্র ৬ ঘণ্টা সময় থাকে
👉 Varicose Vein থেকে আলসার-রক্তপাত হলেও Vascular Surgeon এর কাছে যাওয়া জরুরি
👉 হাঁটতে ব্যথা → বিশ্রামে যন্ত্রণা → Gangrene, ধাপগুলো চিনুন।

Health Story'র YouTube চ্যানেলে স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও দেখুন। সুস্থ থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন।

#পায়েরব্যথা #স্বাস্থ্যসচেতনতা

হার্ট অ্যাটাকের ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ, চিনতে পারলে জীবন বাঁচানো সম্ভব। অনেকে ভেবে বসেন “এটা শুধু গ্যাস” বা “ক্লান্তি”। ...
23/08/2026

হার্ট অ্যাটাকের ৫টি গুরুত্বপূর্ণ লক্ষণ, চিনতে পারলে জীবন বাঁচানো সম্ভব।

অনেকে ভেবে বসেন “এটা শুধু গ্যাস” বা “ক্লান্তি”। কিন্তু এই সংকেতগুলো উপেক্ষা করলে দেরি হয়ে যেতে পারে:

1️⃣ বুকে চাপ/ব্যথা
2️⃣ শ্বাসকষ্ট
3️⃣ হাত, কাঁধ, পিঠ, ঘাড় বা চোয়ালে ব্যথা
4️⃣ ঠান্ডা ঘাম
5️⃣ বমিভাব বা মাথা ঘোরা

এক বা একাধিক লক্ষণ দেখা দিলে অপেক্ষা নয়, দ্রুত হাসপাতালে যান।

📚 Ref: AHA | NHS | CDC

📱

#হার্টঅ্যাটাকেরলক্ষণ #হার্টঅ্যাটাক #স্বাস্থ্যকথা #বুকেব্যথা

22/08/2026

ফাস্টিং সুগার🩸 ঠিক থাকলেই কি আপনি নিরাপদ?

অনেকে শুধু খালি পেটের সুগার নরমাল দেখে ভাবেন, “আমার ডায়াবেটিস কন্ট্রোলে আছে।”
কিন্তু Prof. Dr. Mir Mosarraf Hossain (Mamun) স্যার বলছেন কী বলেছেন, তা দেখুন এই ভিডিওতে।

✅ Fasting

পায়ের🦵 শিরা ফুলে-পেঁচিয়ে যায় কেন? পায়ের শিরা যদি অস্বাভাবিকভাবে ফুলে, মোটা বা পেঁচানো হয়ে দৃশ্যমান হয়, কালচে দাগ দ...
22/08/2026

পায়ের🦵 শিরা ফুলে-পেঁচিয়ে যায় কেন?

পায়ের শিরা যদি অস্বাভাবিকভাবে ফুলে, মোটা বা পেঁচানো হয়ে দৃশ্যমান হয়, কালচে দাগ দেখা যায়, তাহলে এটি Varicose Veins (ভেরিকোজ ভেইন) হতে পারে।

শিরার ভালভ দুর্বল বা ঠিকভাবে কাজ না করলে রক্ত নিচের দিকে জমে শিরায় চাপ বাড়তে পারে। ফলে শিরা ফুলে ও পেঁচিয়ে যেতে পারে।

এর সঙ্গে পায়ে ব্যথা, ভারী লাগা, ফোলা, চুলকানি বা ত্বকের পরিবর্তন দেখা দিতে পারে। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে অনেকের উপসর্গ আরও বাড়তে পারে।

👉 আপনার পায়ে এমন শিরা দেখা গেলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন।

স্বাস্থ্য সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পেতে Health Story-এর সঙ্গে থাকুন।

#ভেরিকোজভেইন #পায়েরশিরা #পায়েরব্যথা #স্বাস্থ্যসচেতনতা

21/08/2026

হার্ট অ্যাটাকের পর কি স্বাভাবিক জীবনে ফেরা সম্ভব?
হার্ট অ্যাটাক মানেই কি আগের মতো স্বাভাবিক জীবন আর সম্ভব নয়?
সঠিক চিকিৎসা, নিয়মিত ফলোআপ এবং জীবনযাত্রায় প্রয়োজনীয় পরিবর্তনের মাধ্যমে অনেকেই আবার স্বাভাবিক দৈনন্দিন জীবনে ফিরতে পারেন।
এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন
👨‍⚕️ ডাঃ এ. কে. এম জাহিদ মাহমুদ খান
Associate Professor | হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ
ভিডিওতে জানুন—হার্ট অ্যাটাকের পর কী কী বিষয়ে সতর্ক থাকা জরুরি, জীবনযাত্রায় কী পরিবর্তন দরকার এবং সুস্থ থাকার জন্য কোন বিষয়গুলো গুরুত্ব দেবেন।
▶️ ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং হার্টের যত্ন সম্পর্কে সচেতন হোন।
❤️ এমন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যতথ্য পেতে Health Story ফলো করুন।
#হার্টঅ্যাটাক #হৃদরোগ #হৃদরোগবিশেষজ্ঞ #স্বাস্থ্যপরামর্শ

20/08/2026

অনিয়মিত জীবনেও ডায়াবেটিস নিয়ে কীভাবে ভালো থাকা যায়! সে বিষয়েই জানাচ্ছেন সংগীত পরিচালক মীর হাসান স্বপন।

প্রায় ১৫ বছর যাবত তিনি ডায়াবেটিস নিয়ে তার কর্মজীবন, স্টুডিও ও মিউজিক নিয়ে কাজ করে যাচ্ছেন।
এ ক্ষেত্রে তার কী কী সমস্যার সম্মুখীন হতে হয়, এবং ডায়াবেটিস বেড়ে গেলে তিনি কি করেন, কমে গেলে কি করেন, বিস্তারিত এই ভিডিওতে তিনি জানাচ্ছে।

ডায়াবেটিস নিয়ে আপনিও কীভাবে ভালো থাকবেন! এই ভিডিও দেখলে আপনিও বিষয়টি বুঝতে পারবেন।

ভিডিওটি দেখুন, এবং পরিচিতদের মাঝে শেয়ার করুন।

ভালো থাকুন, সুস্থ থাকুন, Health Story'র সাথেই থাকুন।

#মীরহাসানস্বপন #রোগীর_কথা #ডায়াবেটিস

Address

Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Health Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Health Story:

Shortcuts

Share