HomeoExpress

Call Directions Website Contact the business

HomeoExpress Homeopathic Medical Education & Health Media Platform. Revolutionizing homeopathic medical knowledge, treatment, and patient's care institutions.

www.homeoexpress.com

Subscribe
☑ https://youtube.com/HomeoExpress
☑ https://instagram.com/HomeoExpress
☑ https://tiktok.com/HomeoExpress

Fb Group https://www.facebook.com/groups/homeoexpressgroup Welcome to Our Official page of www.homeoexpress.com

HomeoExpress is a homeopathic medical school. We are available on online learning platforms. We have a website, YouTube channel, page, Instagram, Twitter, and TikTok accounts. HomeoExpress is an advanced learning system designed to enhance the acquisition of homeopathic medical knowledge. It offers comprehensive educational resources, interactive modules, and case studies to ensure in-depth understanding and proficiency in homeopathy. With HomeoExpress, practitioners can access a vast repository of remedies and treatment protocols, enabling precise and personalized patient care. The system emphasizes holistic treatment approaches, integrating patient history and symptoms to formulate effective homeopathic remedies.

বহু ক্যান্সার কেস যা প্রাথমিক স্তরে এই সমস্ত বিশিষ্ট চিকিৎসকদের কাছে পাঠানো উচিত, না পাঠিয়ে নিজেদের জ্ঞানের স্বল্পতার জ...
23/09/2026

বহু ক্যান্সার কেস যা প্রাথমিক স্তরে এই সমস্ত বিশিষ্ট চিকিৎসকদের কাছে পাঠানো উচিত, না পাঠিয়ে নিজেদের জ্ঞানের স্বল্পতার জন্যই হোক, কিংবা অর্থ লোভের জন্যই হোক বেশিরভাগ হোমিওপ্যাথিক চিকিৎসকরা ঐসব প্রথম স্টেজের ক্যান্সার কেসগুলি যা শীঘ্র অপারেশন করে, রেডিয়াম থেরাপি দিয়ে নিশ্চিত সুস্থ জীবনে ফেরত পাঠানো যেতো, তা করতে কোনরকম সাহায্য করে না।

বহু কমজ্ঞানি হোমিওপ্যাথিক চিকিৎসকরা ঐসব রোগীগুলিকে মাসের পর মাস, বা বছরের পর বছর হাতে রেখে নিশ্চিত মৃত্যুর দিকে নিয়ে যায়। তারপর একসময় ঐসব রোগীরা এইসব সার্জনদের হাতে গিয়ে পড়ে। আমি দীর্ঘদিন ধরে দেখেছি ব্যানার্জি কোম্পানির বড় চিটিংবাজটি কোন ক্যান্সার বা গলব্লাডারের পাথর বা ব্রেন টিউমার কেস কখনো কোন মডার্ন মেডিসিনের ক্যান্সার স্পেশালিস্টদের কাছে রেফার করেনি, পচে গলে বহু মানুষকে আমি নিজের চোখে মরতে দেখেছি। অন্ধবিশ্বাসে দিনের পর দিন অপেক্ষা করার পর মানুষগুলি মরেছে।

ব্রেন টিউমার হোমিওপ্যাথিতে সারানো সম্ভব না হলেও বহু রোগী ভালো রাখা সম্ভব হয়েছে। বহু কেস তক্ষুনি অপারেশন করার কথা সার্জনরা বলেছিল, কিন্তু রোগী অপারেশন করেনি, বা তার শারীরিক কন্ডিশনের জন্য অপারেশন করা সম্ভব হয়নি, সেইজন্য রোগী হোমিওপ্যাথিক চিকিৎসা করেছে, এবং ভালো আছে। ব্রেন টিউমার অপারেশন না করিয়ে আমার কাছে চিকিৎসা করিয়ে ১৫/১৬ বছর দিব্যি ভালো আছে, সুস্থ জীবন যাপন করছে এমন অনেক কেস আছে।

তবে বহু ক্যান্সার রোগী চিকিৎসক হয়তো রোগী হাতে রাখছে না, বা রাখতে চায় না, কিন্তু রোগী অপারেশন করতে চায় না, কিছুতেই সে অপারেশন করাবে না, কিংবা অপারেশনের প্রস্তুতি হিসাবে তার শারীরিক প্যারামিটারগুলি সায় দিচ্ছে না, তেমন কেসে আমরা হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে তাদেরকে চিকিৎসা করে পুরোপুরি ক্যান্সার মুক্ত না করতে পারলেও বহুদিন ভালো রাখতে পারি, তার জীবনী শক্তিকে সমৃদ্ধি করে তাকে আরও অনেকদিন বাঁচিয়ে রাখতে পারি।

- Dr Rabin Barman

23/09/2026

ডায়ারিয়া মল ও রেকটাম লক্ষণ নিয়ে প্রাণবন্ত বিশ্লেষণ !! By Dr. Rabin Barman Homeopathy. Homeopathic Materia Medica - Comperative

সঠিক উত্তর কোনটি?
22/09/2026

সঠিক উত্তর কোনটি?

কোন কোন ঔষধের লক্ষণ?
21/09/2026

কোন কোন ঔষধের লক্ষণ?

মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি?
19/09/2026

মানব দেহের সবচেয়ে বড় হাড় কোনটি?

রুব্রিক কী হবে?কোন কোন ঔষধের লক্ষন? #হোমিওপ্যাথি      # MateriaMedica
19/09/2026

রুব্রিক কী হবে?
কোন কোন ঔষধের লক্ষন?

#হোমিওপ্যাথি
# MateriaMedica

Spelling Test, সঠিক বানানটি কী হবে___?
18/09/2026

Spelling Test, সঠিক বানানটি কী হবে___?

কোন হাড়কে কলার বোন কিংবা বিউটি বোন বলা হয়?
18/09/2026

কোন হাড়কে কলার বোন কিংবা বিউটি বোন বলা হয়?

কোন কোন ঔষধের লক্ষণ___? লক্ষণ ও রুব্রিক পর্যালোচনা পোস্ট।
18/09/2026

কোন কোন ঔষধের লক্ষণ___?

লক্ষণ ও রুব্রিক পর্যালোচনা পোস্ট।



ক্রিয়োজোট ঔষধের মাদার টিংচার এক ধরনের গাছের রস থেকে তৈরী করা হয়েছে। গাছটির চলতি নাম বিচ ট্রি। আমাদের দেশে হিন্দি এবং বা...
17/09/2026

ক্রিয়োজোট ঔষধের মাদার টিংচার এক ধরনের গাছের রস থেকে তৈরী করা হয়েছে। গাছটির চলতি নাম বিচ ট্রি। আমাদের দেশে হিন্দি এবং বাংলায় এই গাছকে বলা হয় করঞ্জ গাছ।

এই গাছের আঠা বা নির্যাস থেকে ঔষধটি তৈরী হয়। এই আঠা বা নির্যাস খুবই উগ্র, ক্ষতকর এবং ভীষণ দূগন্ধ। তাই এই রস বা নির্যাসকে অনেকে উদ্ভিদ জগতের আলকাতরা বলে। জার্মানির ডাঃ সিরবিয়াস, এবং ইটালির ডাঃ ওহেল, দুজনে মিলে ঔষধটি সর্বপ্রথম পরীক্ষা করেন।

এই ঔষধের প্রধান চরিত্রগত লক্ষণ হচ্ছে --শরীরের সকল স্রাব উগ্র, ক্ষতকর, জ্বালাকর, এবং ভয়ানক দুর্গন্ধযুক্ত -- মহিলাদের মাসিক, সাদা স্রাব, পিউরোপ্রাল স্রাব, পাকস্থলী থেকে নির্গত হওয়া বমি, ক্যান্সারে আক্রান্ত জায়গা থেকে নির্গত পুঁজ বা ডিসচার্জ, সবই ভীষণ ক্ষতকর, জ্বালাকর, এবং উগ্র দূর্গন্ধযুক্ত।

এই ঔষধের দ্বিতীয় উল্লেখযোগ্য লক্ষণ হচ্ছে --শরীরের যে কোন জায়গা আক্রান্ত হলে সেই সব জায়গার টিসু বা কোষ দ্রুত নষ্ট হতে আরম্ভ করে, ঘায়ে পরিণত হয়, দ্রুত পচন ধরে, এবং দুর্গন্ধযুক্ত উগ্র ক্ষতকর ডিসচার্জ বেরুতে আরম্ভ করে।

যে কোন ঘা, বা কাটা বা ক্ষত, তা সে ছোট বা সামান্য হলেও রক্ত বেরুতে থাকে, অর্থাৎ সহজেই রক্তস্রাবের প্রবণতা। শরীরের যে কোন অসুস্থতায় যে কোন দ্বার দিয়ে রক্তস্রাব হতে থাকে, যেমন - মাড়ি থেকে, পাকস্থলী থেকে, প্রস্রাবের জায়গা দিয়ে, মলদ্বার দিয়ে, মহিলাদের ভ্যাজাইনা দিয়ে, এমনকি দাঁত তোলার পরেও সেই জায়গা দিয়ে রক্ত পড়া সহজে বন্ধ হয় না, চুঁইয়ে চুঁইয়ে রক্ত বেরুতে থাকে।

রোগীর গঠনপ্রকৃতি আমাদের মনে রাখার প্রয়োজন। যে কোনো রোগে, যে কোনো রোগীকে লক্ষণ সমষ্টিতে আমরা ঔষধ প্রয়োগ করি বটে, কিন্তু ক্লিনিকালি অনেকে দেখেছেন কিছু ঔষধ কিছু নির্দিষ্ট শারীরিক গঠনযুক্ত রোগীদের উপর বিশেষভাবে কাজ করে।

এই ঔষধটির ক্ষেত্রে লক্ষ করা গেছে --যারা একটু কালো রংয়ের ব্যক্তি, চেহারা রোগা-পটকা, শরীরে কোন মেদ বৃদ্ধি নেই, বয়সের তুলনায় বেশী লম্বা হয়ে যাচ্ছে, চাক্ষুষ দর্শনে কোন সুঠাম ভাব চোখে লাগে না, চামড়ায় টান নেই, অল্প বয়সী ছেলেমেয়েদেরকেও যেন বৃদ্ধ-বৃদ্ধাদের মতন লাগে। ( এ্যাব্রো, আর্জেন্টাম নাইট্রি, ফ্লুওরিক এ্যাসিড )।

ক্রিয়োজোট / Dr Rabin Barman
____________________________________
||
Rubric Presentation by HomeoExpress
______________________

পচা ডিম বা পচনশীল কোনো পদার্থের মত দূর্গন্ধ -
MOUTH - ODOR - putrid
kali-m. KALI-P. KREOS. Lac-c. Lach. Lyc. Maland. Mang. MERC. Merc-c. mez. moni. Mur-ac. musca-d. NAT-M. NIT-AC. Nux-v. ol-j. petr. Ph-ac. phos. PHYT. plan. PLB. PSOR. Puls. pulx. pyrog. Rhus-t. ruta
______________________

গর্ত ও ক্ষয় হওয়া দাতের প্রচন্ড ব্যথা -
TEETH - PAIN - Decayed teeth; in
Ant-c. Cham. dulc. Kreos. mag-c. Merc. Mez. nux-v. spig. staph. thuj.
______________________

পাকস্থলীতে ঠান্ডা বা শীতল অনুভূতি -
STOMACH - COLDNESS
crot-h. elaps germ-met. graph. grat. helon. HEP. Hipp. ign. kali-ar. Kali-bi. kali-c. kali-i. kali-n. kali-p. kali-s. kali-sil. Kreos. Lach. Lact. laur. lepi. lyc. lyss. mag-c. mag-m. mag-s. meny. Nat-m. nit-ac. nux-m. ol-
______________________

- HomeoExpress




Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when HomeoExpress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HomeoExpress:

Shortcuts

Share