13/03/2025
জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
প্রিয় অভিভাবকবৃন্দ,
আপনাদের সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করে জানাচ্ছি যে, আগামী ১৫ ই মার্চ ২০২৫, শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ৬-১১ মাস বয়সী সকল শিশুদেরকে নীল রংয়ের এবং ১ থেকে ৫ বছর বয়সী শিশুদেরকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
ভিটামিন এ শিশুদের দৃষ্টিশক্তি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই, সকল অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ অনুরোধ, অনুগ্রহ করে আপনার শিশুকে যথাসময়ে লাইফ ট্রাস্ট ডায়গনস্টিক লিমিটেড, মিরপুর ১৪-এ অবস্থিত টিকা কেন্দ্রে নিয়ে আসুন।
সময়: সকাল ৮.০০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত
স্থান: লাইফ ট্রাস্ট ডায়গনস্টিক লিমিটেড, মিরপুর ১৪
মনে রাখবেন:
• শিশুকে ভরা পেটে নিয়ে আসবেন।
• শিশুর বয়স অনুযায়ী নির্ধারিত রংয়ের ক্যাপসুল খাওয়ানো হবে।
আপনার শিশুর সুস্থতা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে এই উদ্যোগে অংশগ্রহণ করুন। আপনার সহযোগিতা ও উপস্থিতি আমাদের এই কর্মসূচিকে সফল করবে।
ধন্যবাদান্তে,
লাইফ ট্রাস্ট ডায়গনস্টিক লিমিটেড
মিরপুর ১৪, ঢাকা। +8801731714277