Amatullahs Era

Amatullahs Era Alternative & Holistic Health Service · Religious Organization · Nonprofit Organization

কখনো কখনো জীবন আমাদের কিছুটা বাড়তি সময় এনে দেয়। হয়তো ব্যস্ততায় ঘেরা কোনো দুপুরে, কিংবা গভীর রাতে মনে জেগে ওঠা কোনো প্রশ্...
01/09/2026

কখনো কখনো জীবন আমাদের কিছুটা বাড়তি সময় এনে দেয়। হয়তো ব্যস্ততায় ঘেরা কোনো দুপুরে, কিংবা গভীর রাতে মনে জেগে ওঠা কোনো প্রশ্নের উত্তর খুঁজতেই সেই সময়ের সৃষ্টি।

আপনি হয়তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন, কুরআন ও সুন্নাহর আলোকে 'রুকইয়াহ শারইয়াহ'র সঠিক ও বিশুদ্ধ পদ্ধতিটি কীভাবে শেখা যায়। কেবল কিছু বাহ্যিক নিয়ম জানা নয়—বরং এর মূল চেতনা, সীমারেখা আর প্রয়োগের গভীর জ্ঞান অর্জনের একটা তাগিদ হয়তো মনের কোণে জমা ছিল। কিন্তু সময়ের টানাটানিতে অথবা সঠিক তথ্যের অভাবে সুযোগটি হাতছাড়া হয়ে যাচ্ছিল বারবার।

ঠিক সেই মুহূর্তেই যেন দরজায় টোকা দিল এক নতুন বার্তা—রেজিস্ট্রেশনের সময়সীমা দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে!

আসলে সব কিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে। হয়তো এই বাড়তি দিন কটি অন্য কারো নয়, বিশেষ করে আপনারই সিদ্ধান্তের অপেক্ষায় ছিল...।

⏳ বর্ধিত রেজিস্ট্রেশন সময়সীমা:৩১শে অক্টোবর, ২০২৬

🔗 রেজিস্ট্রেশন লিংক:কমেন্ট বক্সে দেওয়া রইল।

আপনার জীবনের এই ছোট্ট সিদ্ধান্তটি হয়তো নতুন এক ইতিবাচক অধ্যায়ের সূচনা করবে, ইন'শাআল্লাহ। পোস্টটি শেয়ার করে দিতে পারেন—হয়তো অন্য কেউও ঠিক এমন একটি সুযোগের পথ চেয়ে বসে আছে।

🌿 আরবি শেখার শুরুটা হোক এখান থেকেই!আরবি ভাষা শেখার আগ্রহ আছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?তাহলে আমাদের ফ...
31/08/2026

🌿 আরবি শেখার শুরুটা হোক এখান থেকেই!

আরবি ভাষা শেখার আগ্রহ আছে, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না?

তাহলে আমাদের ফ্রি আরবি ক্লাসে যুক্ত হতে পারেন। 🤍

📚 ফ্রি অনলাইন ক্লাস
📅 ৪ সেপ্টেম্বর, ২০২৬
🕘 রাত ৯:০০টা
💻 Zoom

🌸 শুধুমাত্র বোনদের জন্য

আরবি শেখার সুন্দর এই যাত্রায় আপনিও আমাদের সঙ্গে যুক্ত হোন, ইনশাআল্লাহ।

📩 বিস্তারিত জানতে ইনবক্স করুন।

হয়তো আপনার অপেক্ষাতেই ছিল এই বাড়তি সময়টুকু…রুকইয়াহ শারইয়াহ কোর্সের রেজিস্ট্রেশনের সময়সীমা দ্বিতীয়বারের মতো বৃদ্ধি করা হয়...
31/08/2026

হয়তো আপনার অপেক্ষাতেই ছিল এই বাড়তি সময়টুকু…

রুকইয়াহ শারইয়াহ কোর্সের রেজিস্ট্রেশনের সময়সীমা দ্বিতীয়বারের মতো বৃদ্ধি করা হয়েছে।

কোর্সটি সম্পর্কে অনেকেই সময়মতো জানতে পারেননি। অথচ রুকইয়াহ শারইয়াহ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জনের আগ্রহ ছিল অনেকেরই।

তাই যারা এখনও জানতে পারেননি, সিদ্ধান্ত নিতে পারেননি, কিংবা রেজিস্ট্রেশনের সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন, তাদের কথা বিবেচনা করে আরও কিছু সময় দেওয়া হয়েছে।

রুকইয়াহ শুধু কিছু নির্দিষ্ট আমল জানার বিষয় নয়; বরং কুরআন ও সুন্নাহর আলোকে এর সঠিক ধারণা, পদ্ধতি, সীমারেখা ও প্রয়োগ সম্পর্কে জ্ঞান অর্জন করাও জরুরি।

আপনি যদি দীর্ঘদিন ধরে রুকইয়াহ শারইয়াহ সঠিকভাবে শেখার একটি সুযোগ খুঁজে থাকেন, তাহলে হয়তো এই বাড়তি সময়টুকুই আপনার জন্য।

⏳ বর্ধিত রেজিস্ট্রেশন সময়সীমা: ৩১শে অক্টোবর, ২০২৬

আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন সম্পন্ন করুন, ইনশাআল্লাহ।

🔗 রেজিস্ট্রেশন লিংক কমেন্টে দেয়া থাকবে।

আর আপনি যদি নিজে কোর্সটি না-ও করেন, পোস্টটি এমন একজনের কাছে পৌঁছে দিন,
যার জন্য এই জ্ঞানটি একদিন খুব প্রয়োজনীয় হয়ে উঠতে পারে।

﷽🌸 কুরআনের ভাষাকে কি আপনি আরও গভীরভাবে জানতে চান?আমরা কুরআন পড়ি, তিলাওয়াত করি, অনুবাদ পড়ি—কিন্তু কুরআনের প্রতিটি শব্দের ...
30/08/2026



🌸 কুরআনের ভাষাকে কি আপনি আরও গভীরভাবে জানতে চান?

আমরা কুরআন পড়ি, তিলাওয়াত করি, অনুবাদ পড়ি—কিন্তু কুরআনের প্রতিটি শব্দের সৌন্দর্য, বাক্যগঠনের গভীরতা এবং ভাষার সূক্ষ্ম অর্থগুলো মূল আরবি ভাষায় বোঝার অনুভূতি সত্যিই অনন্য। 🌿

আরবি ভাষা শেখা মানে শুধু একটি নতুন ভাষা শেখা নয়; বরং এটি কুরআন, হাদিস ও ইসলামী জ্ঞানের মূল উৎসগুলোর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার একটি মাধ্যম।

অনুবাদ আমাদের অর্থ বুঝতে সাহায্য করে, কিন্তু মূল আরবি ভাষায় কুরআন ও সুন্নাহ অধ্যয়নের স্বাদ ও উপলব্ধি নিঃসন্দেহে আলাদা। 🤍

এই প্রয়োজনকে সামনে রেখে আমাতুল্লাহ’স এরা আয়োজন করেছে একটি বিশেষ Arabic Language Course—যেখানে ধীরে ধীরে আরবি ভাষার ভিত্তি তৈরি করার পাশাপাশি নিয়মিত তামরীন ও অনুশীলনের সুযোগ থাকবে, ইন শা আল্লাহ।

🎓 বিশেষভাবে IOU-এর BAIS-এর বোনদের জন্যও এই কোর্সটি উপকারী হতে পারে।

IOU-এর Arabic-related courses বুঝতে এবং সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ভাষাগত ভিত্তি তৈরিতেও এই কোর্স সহায়ক হবে বলে আমরা আশাবাদী, ইন শা আল্লাহ।

📚 কোর্সে যা থাকছে

➖ আরবি ভাষার মৌলিক জ্ঞান
➖ প্রয়োজনীয় শব্দভাণ্ডার ও বাক্য গঠন
➖ আরবি ব্যাকরণের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ
➖ সঠিক উচ্চারণ ও ভাষা ব্যবহারের অনুশীলন
➖ নিয়মিত তামরীন (تمرين) ও অনুশীলনের সুযোগ
➖ কোর্স শেষে সার্টিফিকেট, ইন শা আল্লাহ

🌿 কোর্সের বিস্তারিত

📌 মাসিক ফি: ১২০০ টাকা
📌 কোর্সের মেয়াদ: ৪ মাস
📌 মাধ্যম: Zoom
📌 ক্লাস: সপ্তাহে ২ দিন
📌 দিন: সোমবার ও বুধবার
📌 সময়: রাত ৭:৩০ – ৮:৩০
📌 শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২৬
📌 শুধুমাত্র বোনদের জন্য

🌱 কেন আরবি শিখবেন?

কারণ আরবি শেখার মাধ্যমে আমরা শুধু একটি ভাষা শিখি না—
আমরা কুরআনের ভাষার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার একটি পথ তৈরি করি।

ইসলামী জ্ঞানের মৌলিক গ্রন্থগুলো আরও ভালোভাবে বোঝার সক্ষমতা অর্জন করতে পারি এবং আমাদের দ্বীনি জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারি।

✨ আজ শেখা একটি আরবি শব্দ হয়তো আগামীকাল কুরআনের একটি আয়াতকে আপনার কাছে আরও গভীর ও অর্থবহ করে তুলবে।

তাই আরবি ভাষা শেখার এই সুযোগটি নিজের জন্য গ্রহণ করুন এবং এমন কোনো বোনের কাছে পৌঁছে দিন, যার জন্য এই কোর্সটি উপকারী হতে পারে।

🤍 হয়তো আপনার একটি শেয়ার বা মেনশনের মাধ্যমেই কোনো একজন বোন কুরআনের ভাষা শেখার পথে এগিয়ে যাবেন।

কাউকে কোনো ভালো কাজের পথ দেখানোও সওয়াবের কারণ হতে পারে। তাই সাদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন এবং প্রয়োজন মনে করলে আপনার প্রিয়জনদের মেনশন করুন।

بارك الله فيكم 🌸

🤲 আল্লাহ আমাদের কুরআনের ভাষা শেখার, তা বুঝে পড়ার এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।

آمين يا رب العالمين 🤍

﷽🌸 কুরআনের ভাষাকে কি আপনি আরও কাছ থেকে জানতে চান?কুরআন আমরা পড়ি, তিলাওয়াত করি, অনুবাদ পড়ি—কিন্তু কুরআনের আয়াতের প্রতিটি ...
25/08/2026



🌸 কুরআনের ভাষাকে কি আপনি আরও কাছ থেকে জানতে চান?

কুরআন আমরা পড়ি, তিলাওয়াত করি, অনুবাদ পড়ি—কিন্তু কুরআনের আয়াতের প্রতিটি শব্দের সৌন্দর্য, বাক্যগঠনের গভীরতা এবং ভাষার সূক্ষ্ম অর্থগুলো মূল আরবি ভাষায় বোঝার অনুভূতি সত্যিই অনন্য।

আরবি ভাষা শেখা শুধু একটি নতুন ভাষা শেখা নয়; বরং এটি কুরআন, হাদিস ও ইসলামী জ্ঞানের মূল উৎসগুলোর সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হওয়ার একটি মাধ্যম। 🌿

অনুবাদের মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। তবে মূল আরবি ভাষায় কুরআন ও সুন্নাহ অধ্যয়নের স্বাদ ও উপলব্ধি নিঃসন্দেহে ভিন্ন।

এই প্রয়োজনকে সামনে রেখে আমাতুল্লাহ'স এরা আয়োজন করেছে আরবি ভাষার একটি বিশেষ কোর্স—যেখানে ধীরে ধীরে আরবি ভাষার ভিত্তি তৈরি করার পাশাপাশি নিয়মিত অনুশীলনের সুযোগ থাকবে, ইন শা আল্লাহ।

🎓 IOU-এর BAIS-এর বোনদের জন্যও এই কোর্সটি বিশেষভাবে উপকারী হতে পারে।
আরবি ভাষার বিষয়ে যেসব কোর্স রয়েছে, সেগুলো বুঝতে ও সফলভাবে সম্পন্ন করতে এই কোর্সের মাধ্যমে একটি শক্ত ভিত্তি তৈরি হবে বলে আমরা আশাবাদী, ইন শা আল্লাহ।

📚 কোর্সে যা থাকছে:

➖ আরবি ভাষার মৌলিক জ্ঞান
➖ শব্দভাণ্ডার ও বাক্য গঠন
➖ আরবি ব্যাকরণের প্রয়োজনীয় বিষয়সমূহ
➖ সঠিক উচ্চারণ ও ভাষা ব্যবহারের অনুশীলন
➖ নিয়মিত তামরীন ও অনুশীলনের সুযোগ
➖ কোর্স শেষে সার্টিফিকেট, ইন শা আল্লাহ

🔰 কোর্সের বিস্তারিত:

✅ মাসিক ফি: ১২০০ টাকা
✅ মাধ্যম: Zoom
✅ কোর্সের মেয়াদ: ৪ মাস
✅ ক্লাস: সোমবার ও বুধবার
✅ সপ্তাহে: ২ দিন
✅ সময়: রাত ৭:৩০ থেকে ৮:৩০-এর মধ্যে ক্লাস শুরু হবে
✅ শুধুমাত্র বোনদের জন্য

🌱 কেন আরবি শিখবেন?

কারণ আরবি শেখার মাধ্যমে আমরা শুধু একটি ভাষা শিখি না—আমরা কুরআনের ভাষার সঙ্গে সরাসরি পরিচিত হওয়ার সুযোগ পাই।

ইসলামী জ্ঞানের মৌলিক গ্রন্থগুলো বোঝার সক্ষমতা অর্জন করতে পারি এবং আমাদের দ্বীনি জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারি।

✨ আজ শেখা একটি আরবি শব্দ হয়তো আগামীকাল কুরআনের একটি আয়াতকে আপনার কাছে আরও গভীরভাবে অর্থবহ করে তুলবে।

তাই আরবি ভাষা শেখার এই সুযোগটি নিজের জন্য গ্রহণ করার পাশাপাশি এমন কোনো বোনের কাছে পৌঁছে দিন, যার জন্য এটি উপকারী হতে পারে।

🤍 হয়তো আপনার একটি শেয়ার বা মেনশনের মাধ্যমে কোনো একজন বোন কুরআনের ভাষা শেখার পথে এগিয়ে যাবেন।

একটি ভালো কাজের দিকে কাউকে পথ দেখানোও সওয়াবের কারণ হতে পারে। তাই সাদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন এবং প্রয়োজন মনে করলে আপনার প্রিয়জনদের মেনশন করুন।

بارك الله فيكم

🤲 আল্লাহ আমাদের কুরআনের ভাষা শেখার, তা বুঝে পড়ার এবং সেই অনুযায়ী আমল করার তাওফিক দান করুন।
আমিন।

আপনার অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ আল্লহ দেখছেন, মনে মনে বলে ফেলা অশ্রাব্য কথাটাও আল্লহ শুনেছেন। গোপনে করে ফেলা পাপের সাক্...
22/08/2026

আপনার অন্তরে লুকিয়ে রাখা বিদ্বেষ আল্লহ দেখছেন, মনে মনে বলে ফেলা অশ্রাব্য কথাটাও আল্লহ শুনেছেন। গোপনে করে ফেলা পাপের সাক্ষীও তিনি হয়েছেন। যদি লজ্জা হয়, তবে চুপিচুপি নত হয়ে ক্ষমা চেয়ে ফেলুন। তিনি ক্ষমাশীল, অসীম দয়ালু।

নীরবে সয়ে যাওয়া যন্ত্রণার হিসেব আল্লহ রেখেছেন, কঠিন মুহূর্তেও হারামের মুখাপেক্ষী না হওয়ার দৃঢ়তা আল্লহ দেখেছেন, ছোট ছোট বিষয়েও সীমালঙ্ঘন না করার সাবধানতাও তিনি গুনে রেখেছেন, স্রোতের বিপরীতে একলা হাঁটার গল্পও আল্লহ মালিক জানেন, তীব্র নিন্দা বা অবহেলার মুখে তাঁর বিধান পালনের ক্ষুদ্র হিম্মতটুকু তিনি অগণন নেকির উপহারে কবুল করতে পারেন। আয়েশের মোহ কিংবা প্রবৃত্তির লোভ উপেক্ষা করে অন্যের তরে করা উপকার তিনি ঠিকই লিপিবদ্ধ করে রেখেছেন, জান্নাতের আশায় নেয়া দীর্ঘ শ্বাস, রব্বের উপর সোপর্দ করে চুপিসারে ফেলা চোখের পলক তিনি পর্যবেক্ষণ করেছেন। তাই হতাশ হবেন না। পৃথিবী না বুঝুক। বিশ্বজাহানের মালিক তো সব জানেন, সব শোনেন, সব বোঝেন। এবং প্রতিদানও তিনিই দিবেন।

""সুতরাং কেউ অণু পরিমাণ সৎকর্ম করে থাকলে সে তা দেখতে পাবে। এবং কেউ অণু পরিমাণ অসৎকর্ম করে থাকলে তাও দেখতে পাবে।""( সূরা যিলযাল, আয়াত : ৭-৮)
Sadia Islam
16.08.26

সুরা আল-কাহ্ফ এর ধারাবাহিক তাফসীর🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿আয়াত নং-  ১১০বলুন, ‘আমি তো তোমাদের মত একজন মানুষ, আমার প্রতি ওহী হয় যে, তোমা...
20/08/2026

সুরা আল-কাহ্ফ এর ধারাবাহিক তাফসীর

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

আয়াত নং- ১১০

বলুন, ‘আমি তো তোমাদের মত একজন মানুষ, আমার প্রতি ওহী হয় যে, তোমাদের ইলাহ একমাত্র সত্য ইলাহ। কাজেই যে তার রব-এর সাক্ষাত কামনা করে, সে যেন সৎকাজ করে ও তার রব-এর ‘ইবাদাতে কাউকেও শরীক না করে [১]

তাফসীরঃ
[১] এ আয়াতকে দ্বীনের ভিত্তি বলা হয়ে থাকে, এখানে এমন দু'টি শর্ত বৰ্ণনা করা হয়েছে যার উপরই সমস্ত দ্বীন নির্ভর করছে। এক, কার ইবাদত করছে দুই, কিভাবে করছে। একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে ইখলাসের সাথে। আবার সে ইবাদত হতে হবে নেক আমলের মাধ্যমে। আর নেক আমল হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথে আমল করলেই। মোদ্দাকথা, শির্ক ও বিদ“আত থেকে দূরে থাকার ব্যাপারে এ আয়াতে সুস্পষ্ট নির্দেশ রয়েছে।

এখানে উল্লেখিত শির্ক শব্দ দ্বারা যাবতীয় শির্কই বোঝানো হয়েছে। তন্মধ্যে কিছু কিছু শির্ক আছে যেগুলো শির্ক হওয়া অত্যন্ত স্পষ্ট তাই তা থেকে বাঁচা খুব সহজ। এর বিপরীতে কিছু কিছু শির্ক আছে যেগুলো খুব সুক্ষ্ম বা গোপন। এ সমস্ত গোপন শির্কের উদাহরণের মধ্যে আছে, সামান্য রিয়া তথা সামান্য লোক দেখানো মনোবৃত্তি। সারমর্ম এই যে, আয়াতে যাবতীয় শির্ক হতে। তবে বিশেষ করে রিয়াকারীর গোপন শির্ক থেকে বারণ করা হয়েছে। আমল আল্লাহর উদ্দেশ্যে হলেও যদি তার সাথে কোনরূপ সুখ্যাতি ও প্রভাব-প্রতিপত্তির বাসনা থাকে, তবে তাও এক প্রকার গোপন শির্ক। এর ফলে মানুষের আমল বরবাদ এবং ক্ষতিকর হয়ে দাঁড়ায়। মাহমুদ ইবনে লবীদ রাদিয়াল্লাহু আনহু বলেনঃ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ “আমি তোমাদের সম্পর্কে যে বিষয়ে সর্বাধিক আশংকা করি, তা হচ্ছে ছোট শির্ক। সাহাবায়ে কেরাম নিবেদন করলেনঃ ইয়া রাসূলাল্লাহ! ছোট শির্ক কি? তিনি বললেনঃ রিয়া। [আহমাদঃ ৫/৪২৮, ৪২৯] অন্য এক বর্ণনায় এসেছে, “কেয়ামতের দিন আল্লাহ তা'আলা যখন বান্দাদের কাজকর্মের প্রতিদান দেবেন, তখন রিয়াকার লোকদেরকে বলবেনঃ তোমরা তোমাদের কাজের প্রতিদান নেয়ার জন্য তাদের কাছে যাও, যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা কাজ করেছিলে। এরপর দেখ, তাদের কাছে তোমাদের জন্য কোন প্রতিদান আছে কি না '' কেননা, আল্লাহ শরীকদের শরীকানার সম্পূর্ণ অমুখাপেক্ষী। [তিরমিযীঃ ৩১৫৪, ইবনে মাজাহঃ ৪২০৩, আহমাদঃ ৪/৪৬৬, বায়হাকী শু'আবুল ঈমানঃ ৬৮১৭]

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেন যে, আল্লাহ্ তাআলা বলেনঃ আমি শরীকদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার উর্ধের্ব। যে ব্যক্তি কোন সৎকর্ম করে এবং তাতে আমার সাথে অন্যকেও শরীক করে, আমি সেই আমল শরীকের জন্য ছেড়ে দেই। অন্য এক বর্ণনায় এসেছে, আমি সেই আমল থেকে মুক্ত; সে আমলকে আমি তার জন্যই করে দেই, যাকে সে আমার সাথে শরীক করেছিল। [মুসলিমঃ ২৯৮৫]

আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ‘আনহুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছেন, যে ব্যক্তি সুখ্যাতি লাভের জন্য সৎকর্ম করে আল্লাহ্ তা'আলাও তার সাথে এমনি ব্যবহার করেন; যার ফলে সে ঘূণিত ও লাঞ্ছিত হয়ে যায়। [আহমাদঃ ২/১৬২, ১৯৫, ২১২, ২২৩] অন্য হাদীসে এসেছে, “পিপড়ার নিঃশব্দ গতির মতই শির্ক তোমাদের মধ্যে গোপনে অনুপ্রবেশ করে। ” তিনি আরো বললেনঃ আমি তোমাদেরকে একটি উপায় বলে দিচ্ছি যা করলে তোমরা বড় শির্ক ও ছোট শির্ক (অর্থাৎ রিয়া) থেকে নিরাপদ থাকতে পারবে। তোমরা দৈনিক তিনবার এই দো’আ পাঠ করো।

اَللّٰهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ أَنْ أُشْرِكَ بِكَ وَأَنَا أَعْلَمُ، وَأَسْتَغْفِرُكَ لِمَا لَا أَعْلَمُ

[মুসনাদে আবু ইয়ালাঃ ১/৬০, ৬১ নং ৫৪, মাজমাউয যাওয়ায়েদঃ ১০/২২৪]

Tafsir Dr. Abu Bakar Zakaria

©️
আগের পর্বগুলো
https://t.me/+2pR8-61Vs241ZTU1

﷽🌿 কুরআনের ভাষা বুঝে পড়ার এক অপূর্ব অনুভূতি 🌿কুরআন ও সুন্নাহর আসল মিষ্টতা পেতে হলে আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করা অত্য...
17/08/2026



🌿 কুরআনের ভাষা বুঝে পড়ার এক অপূর্ব অনুভূতি 🌿

কুরআন ও সুন্নাহর আসল মিষ্টতা পেতে হলে আরবি ভাষার মৌলিক জ্ঞান অর্জন করা অত্যন্ত প্রয়োজনীয়। শুধু অনুবাদের ওপর নির্ভর না করে, সরাসরি আল্লাহর কালাম নিজের ভাষায় অনুধাবন করার আনন্দই আলাদা!

আপনার এই দ্বীনি পথচলাকে সহজ ও সুন্দর করতে আমাতুল্লাহস এরা (Amatullah’s Era) নিয়ে এসেছে একটি বিশেষ আরবি ভাষা শেখার কোর্স। বিশেষ করে যারা International Open University (IOU)-এর BAIS কোর্সে আছেন, তাদের একাডেমিক প্রস্তুতি ও আরবি ভাষা সহজভাবে আয়ত্ত করার ক্ষেত্রে এই কোর্সটি দারুণ সহায়ক হবে, ইনশাআল্লাহ।

📖 কোর্সের সিলেবাসে যা থাকছে:

• আরবি ভাষার একদম মৌলিক বিষয় থেকে শিক্ষা

• নিত্যপ্রয়োজনীয় শব্দভাণ্ডার ও বাক্য গঠন

• প্রয়োজনীয় আরবি ব্যাকরণ (নাহু ও সরফ)

• সঠিক উচ্চারণ ও সরাসরি ভাষা চর্চা

• নিয়মিত অনুশীলনী ও পড়া মূল্যায়নের সুযোগ

• কোর্স সমাপনী সার্টিফিকেট (ইনশাআল্লাহ)

📌 কোর্সের প্রয়োজনীয় তথ্যাবলী:

• কোর্স ফি: ১২০০ টাকা (মাসিক)

• মাধ্যম: Zoom (অনলাইন)

• মেয়াদ: ৪ মাস

• ক্লাসের দিন: প্রতি সোমবার ও বুধবার (সপ্তাহে ২ দিন)

• সময়: রাত ৭:৩০ থেকে ৮:৩০ এর মধ্যে

• অংশগ্রহণকারী: শুধুমাত্র বোনদের জন্য

🌱 কেন এই কোর্সে যুক্ত হবেন?

আজকের অর্জিত একটুখানি জ্ঞানও হয়তো আপনাকে আগামীতে কুরআনের একটি আয়াতের গভীরে পৌঁছাতে সাহায্য করবে। দ্বীনি শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে এই সুযোগটি গ্রহণ করুন।

👤 ইন্সট্রাকটর পরিচিতি:

━━━━━━━━━━━━━━━

**Instructor**

**Ustada Mahbuba Mustary**

• Bridge to Master of Arts in Islamic Studies
International Open University

• B.Sc. Agriculture (Hons.)

• M.S. in Genetics and Plant Breeding
Bangladesh Agricultural University

• 4+ Years of Experience in Teaching the Arabic Language

🤍 ভালো কাজের দিকে আহ্বান করাও সওয়াবের কাজ। সাদাকায়ে জারিয়ার নিয়তে পোস্টটি শেয়ার করুন এবং আপনার প্রিয়জনদের কমেন্টে মেনশন করে জানিয়ে দিন।

بارك الله فيكم

আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুরআনের ভাষা শেখার এবং তা জীবনে ধারণ করার তাওফিক দান করুন। আমিন।

"যদি আপনি স্বীয় নফসের মাঝে গাফলত খুঁজে পান, তাহলে কবরস্থানে যান। নফসকে মনে করিয়ে দিন যে, সফরের সময় খুব শীঘ্রই এসে যাব...
15/08/2026

"যদি আপনি স্বীয় নফসের মাঝে গাফলত খুঁজে পান, তাহলে কবরস্থানে যান। নফসকে মনে করিয়ে দিন যে, সফরের সময় খুব শীঘ্রই এসে যাবে।"

— ইমাম ইবনুল জাওযী (রহ.)

📖 সূত্র: সাইদুল খাতির (পৃষ্ঠা: ৫১৩)



রুকইয়াহ একপ্রকার ইবাদত। যেভাবে দুআর মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক সেভাবেই রুকইয়াহর মাধ্যমেও আল্লাহর কাছেই...
14/08/2026

রুকইয়াহ একপ্রকার ইবাদত। যেভাবে দুআর মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য চাই, ঠিক সেভাবেই রুকইয়াহর মাধ্যমেও আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করা হয়। এটি নিছক কোনো ঝাড়ফুঁক বা লোকজ পদ্ধতি নয়, বরং এটি খাঁটি তাওহীদভিত্তিক একটি ইবাদত, যার মূলে রয়েছে আল্লাহর কালাম, তাঁর নাম ও গুণাবলী, এবং তাঁর রাসূলুল্লাহ ﷺ থেকে বর্ণিত দুআ দরূদ। তাই একে কখনোই হেলাফেলার বিষয় মনে করা উচিত নয়।

অনেকে রুকইয়াহকে এমনভাবে দেখেন, যেন এটি একটি পরীক্ষামূলক পদ্ধতি মাত্র। তাঁরা ভাবেন, রুকইয়াহ করে দেখা যাক কাজ হয় কিনা, কাজ না হলে কবিরাজের কাছেই যেতে হবে। এই মানসিকতা মারাত্মক ভুল এবং আকীদাগতভাবে বিপজ্জনক। কারণ কোনো বিকল্প ব্যর্থ হওয়ার পর রুকইয়াহ করা কোনো দ্বিতীয় বিকল্প নয়, বরং এটি স্বয়ং ইবাদত, যার ফলাফল সম্পূর্ণভাবে আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। রুকইয়াহ করে সুস্থতা না পেলে কবিরাজ, জ্যোতিষী বা শিরকী পদ্ধতির দিকে ঝোঁকা মানে হলো আল্লাহর প্রতি আস্থা হারিয়ে এমন পথ বেছে নেওয়া, যা ঈমানকে বিনষ্ট করে দেয়। রাসূলুল্লাহ ﷺ কবিরাজ ও গণকের কাছে যাওয়াকে কঠোরভাবে নিষেধ করেছেন, এবং যাঁরা তাদের কাছে গিয়ে তাদের কথা বিশ্বাস করেন, তাঁদের ব্যাপারে ভয়াবহ সতর্কবাণী দিয়েছেন।

আল্লাহ তায়ালা কুরআনে ইরশাদ করেন,

আর আমি কুরআন নাযিল করি, যা মুমিনদের জন্য শিফা ও রহমত, কিন্তু তা যালিমদের ক্ষতিই বাড়িয়ে দেয়।
(সূরা বনী ইসরাঈল, ৮২)

এই আয়াতে আল্লাহ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, কুরআন নিজেই শিফা, অর্থাৎ নিরাময়ের উৎস। কিন্তু এই শিফা লাভ করতে হলে প্রয়োজন খাঁটি ঈমান ও পূর্ণ আস্থা। যে ব্যক্তি সন্দেহপূর্ণ মন ও দুর্বল বিশ্বাস নিয়ে রুকইয়াহ করেন, তাঁর জন্য এটি প্রত্যাশিত ফল না-ও দিতে পারে, কারণ প্রতিকারের কার্যকারিতা নির্ভর করে আল্লাহর প্রতি আস্থা ও আন্তরিকতার উপর।

তাই রুকইয়াহ শুরু করার আগে হৃদয় থেকে এই বিশ্বাস মজবুত করতে হবে যে, আল্লাহর কালামেই প্রকৃত শিফা নিহিত। কোনো সংশয় নয়, কাজ না হলে কী হবে এমন চিন্তাও নয়, বরং পূর্ণ তাওয়াক্কুল ও দৃঢ় প্রত্যয় নিয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেই রুকইয়াহ শুরু করতে হবে। মনে রাখতে হবে, ফলাফল আল্লাহর হাতে; আমাদের দায়িত্ব কেবল সঠিক পদ্ধতিতে, সঠিক আকীদা নিয়ে চেষ্টা করা এবং ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখা।

Address

Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Amatullahs Era posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share