21/08/2026
🦋 ওজন বাড়ছে? নাকি কমছে?
ক্লান্তি, বুক ধড়ফড়, চুল পড়া, পিরিয়ডের সমস্যা—সবকিছুকে কি আপনি শুধু “স্বাভাবিক” বলে এড়িয়ে যাচ্ছেন?
একটু থামুন ✋
কারণ শরীর বদলালে আমরা সাধারণত কারণ খুঁজি না, নিজের দোষ খুঁজি।
😫 ওজন বাড়ছে?
“বেশি খাচ্ছি।”😔
😫ওজন কমছে?
“শরীর দুর্বল।”😔
😫সবসময় ক্লান্ত?
“ঘুম কম হচ্ছে।”😔
😫বুক ধড়ফড়?
“টেনশন বেশি।”😔
😫চুল পড়ছে?
“শ্যাম্পু ঠিক নেই।”😔
কিন্তু কখনো কখনো এই আলাদা আলাদা সমস্যাগুলোর পেছনে একটা কারণই লুকিয়ে থাকতে পারে তা হলো থাইরয়েড।😲
গলার সামনে ছোট্ট প্রজাপতির মতো এই গ্রন্থিটি শরীরের বিপাকক্রিয়া ও শক্তি ব্যবহারের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
⚠️ এটি কম কাজ করলে Hypothyroidism, আর বেশি কাজ করলে Hyperthyroidism।
🐢 Hypothyroidism — শরীরের গতি কেন কমে যায়
🔲 থাইরয়েড হরমোন কমে গেলে দেখা যেতে পারে—
🔹 অকারণে ওজন বাড়া
🔹 সারাক্ষণ ক্লান্তি ও ঘুমঘুম ভাব
🔹 ঠান্ডা বেশি লাগা
🔹 কোষ্ঠকাঠিন্য
🔹 চুল পড়া
🔹 ত্বক শুষ্ক হওয়া
🔹 মনোযোগ কমে যাওয়া বা মন খারাপ
🔹 মাসিক অনিয়মিত বা বেশি হওয়া
👉 তখন আপনি নিজেকেই বলছেন—
“আমি বোধহয় অলস হয়ে গেছি…”
কিন্তু সবসময় আপনি অলস নন।
হয়তো শরীরের ভেতরের গতি কমে গেছে।
⚡ Hyperthyroidism — শরীর যেন Fast Forward-এ
এবার ঠিক উল্টো।😲
🔲 থাইরয়েড হরমোন বেশি হলে হতে পারে—
🔸 খাওয়া ঠিক থাকলেও ওজন কমে যাওয়া
🔸 বুক ধড়ফড়/হৃদস্পন্দন বেড়ে যাওয়া
🔸 অতিরিক্ত ঘাম ও গরম লাগা
🔸 হাত কাঁপা
🔸 অস্থিরতা বা নার্ভাস লাগা
🔸 ঘুমের সমস্যা
🔸 দুর্বলতা
🔸 বারবার পায়খানা হওয়া
🔸 কিছু ক্ষেত্রে চোখের সমস্যাও
👉 তখনও আমরা বলি—
“বেশি চিন্তা করছে।”
হয়তো সত্যিই মানসিক চাপ আছে।
কিন্তু শরীরের ভেতরের আরেকটি কারণও থাকতে পারে।
❤️ আর মেয়েদের জন্য এই অংশটা খুব গুরুত্বপূর্ণ…
থাইরয়েডের সমস্যা শুধু ওজন বা চুল পড়ার বিষয় নয়।
সন্তান নেওয়ার ক্ষেত্রেও এর গুরুত্ব আছে।
থাইরয়েডের গুরুতর বা অনিয়ন্ত্রিত সমস্যা কিছু নারীর ক্ষেত্রে fertility বা conception-এ সমস্যা তৈরি করতে পারে।
আর pregnancy-তে untreated hypothyroidism বা hyperthyroidism থাকলে miscarriageসহ কিছু pregnancy complication-এর ঝুঁকি বাড়তে পারে।
তাই—
👉 সন্তান নিতে দেরি হচ্ছে?
👉 বারবার pregnancy loss হচ্ছে?
👉 মাসিক অনিয়মিত?
তাহলে শুধু “হরমোনের সমস্যা” বলে বসে না থেকে চিকিৎসকের সঙ্গে থাইরয়েডের বিষয়টিও আলোচনা করুন।
বিশেষ করে আগে থেকেই thyroid disease বা thyroid antibody-এর সমস্যা থাকলে pregnancy planning-এর সময় thyroid function মূল্যায়ন গুরুত্বপূর্ণ।
👶 আরেকটা বিষয় অনেক মা জানেনই না…
বাচ্চা হওয়ার পরও থাইরয়েডের সমস্যা শুরু হতে পারে।
একে বলা হয় Postpartum Thyroiditis।
সন্তান জন্মের কয়েক মাসের মধ্যে কারও প্রথমে হতে পারে—
⚡ বুক ধড়ফড়
⚡ অস্থিরতা
⚡ ঘুমের সমস্যা
⚡ গরম লাগা
⚡ ওজন কমা
এরপর আবার থাইরয়েড হরমোন কমে গিয়ে দেখা দিতে পারে—
🐢 প্রচণ্ড ক্লান্তি
🐢 ওজন বাড়া
🐢 ঠান্ডা লাগা
🐢 কোষ্ঠকাঠিন্য
🐢 মন খারাপ
🐢 মনোযোগ কমে যাওয়া
অনেক মা তখন ভাবেন—
“বাচ্চা হয়েছে, তাই তো এমন লাগছে।”
এই জায়গাতেই সচেতন হওয়া দরকার।
কারণ postpartum thyroiditis অনেক সময় delivery-এর পরের স্বাভাবিক ক্লান্তি বা mood change-এর সঙ্গে গুলিয়ে যেতে পারে।
❓ কিন্তু থাইরয়েডের সমস্যা হয় কেন?
সবসময় আপনার lifestyle-এর দোষ নয়।
🔲 Hypothyroidism-এর অন্যতম কারণ—
👉 Hashimoto’s thyroiditis, যেখানে শরীরের immune system ভুল করে থাইরয়েডকে আক্রমণ করে।
👉 এছাড়াও thyroiditis, কিছু ওষুধ, থাইরয়েডের আগের চিকিৎসা এবং iodine-এর ঘাটতি/অতিরিক্ততাও ভূমিকা রাখতে পারে।
🔲 Hyperthyroidism-এর অন্যতম কারণ—
👉 Graves’ disease, এটিও autoimmune সমস্যা।
👉 এছাড়া thyroid nodule, thyroiditis, অতিরিক্ত iodine বা অতিরিক্ত thyroid hormone medicine-এর কারণেও হতে পারে।
তাই—
❎ থাইরয়েড হয়েছে মানেই lifestyle খারাপ”—এটা ভুল।
কিন্তু রোগ ধরা পড়ার পর lifestyle ঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
🥗 রোগ ধরা পড়লে রুটিন কেমন হবে?
এখানেই অনেকেই শুধু ওষুধের ওপর নির্ভর করেন।
কিন্তু আপনাকেও নিজের অংশটা করতে হবে।
🌸 Hypothyroidism হলে—
✅ চিকিৎসকের দেওয়া ওষুধ নিয়মিত খাবেন
✅ নিজের ইচ্ছায় dose কমাবেন/বাড়াবেন না
✅ পর্যাপ্ত ঘুমের চেষ্টা করবেন
✅ নিয়মিত হাঁটা বা শারীরিক কার্যক্রম রাখবেন
✅ অতিরিক্ত calorie ও processed food কমাবেন
✅ সুষম খাবার খাবেন—মাছ, ডিম, শাকসবজি, ডালসহ
✅ অজানা “thyroid supplement” বা iodine supplement নিজে থেকে খাবেন না
✅ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী TSH/প্রয়োজনীয় পরীক্ষা করবেন
✋থাইরয়েডের ওষুধ খেলেই সব দায়িত্ব শেষ—এটা ভাববেন না।
🌸 Hyperthyroidism হলে—
✅ চিকিৎসকের ওষুধ নিয়মিত খাবেন
✅ অতিরিক্ত caffeine/energy drink এড়িয়ে চলবেন, বিশেষ করে বুক ধড়ফড় থাকলে
✅ পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেবেন
✅ নিজে থেকে iodine supplement/seaweed বা “thyroid cure” জাতীয় কিছু খাবেন না
✅ ওজন কমে গেলে পুষ্টিকর খাবার নিশ্চিত করবেন
✅ বুক ধড়ফড়, শ্বাসকষ্ট বা অস্বাভাবিক দুর্বলতা হলে দ্রুত চিকিৎসা নেবেন
✅ নিয়মিত follow-up ও প্রয়োজনীয় blood test করবেন
Hyperthyroidism-কে শুধু lifestyle দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না।
সঠিক চিকিৎসা প্রয়োজন।
🩸 তাহলে কখন পরীক্ষা করবেন?
👉 একটা লক্ষণ দেখেই থাইরয়েড বলা যায় না।
👉 কিন্তু কয়েকটি লক্ষণ দীর্ঘদিন ধরে একসঙ্গে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন।
👉 সাধারণত TSH দিয়ে মূল্যায়ন শুরু করা হয়। প্রয়োজন অনুযায়ী Free T4/T3 এবং অন্যান্য পরীক্ষা লাগতে পারে।
💥 বিশেষ করে—
❤️ pregnancy planning
❤️ infertility
❤️ repeated miscarriage
❤️ pregnancy-তে thyroid-এর ইতিহাস
❤️ delivery-এর পর অস্বাভাবিক পরিবর্তন
⚠️ এসব ক্ষেত্রে বিষয়টিকে হালকাভাবে নেবেন না।
🧠 এবার নিজের সঙ্গে একটা প্রশ্ন করুন…
আপনি কি গত কয়েক মাস ধরে নিজের শরীরকে দোষ দিয়ে যাচ্ছেন?
👉 আমি মোটা হয়ে গেছি…
👉 আমি খুব দুর্বল…
👉 আমি আগের মতো নেই…
👉 আমার মাথা ঠিকমতো কাজ করে না…
👉 বাচ্চা হচ্ছে না, নিশ্চয়ই আমারই সমস্যা…
একটু থামুন 🤚
নিজেকে দোষ দেওয়ার আগে কারণটা খুঁজুন।
কারণ আপনি আপনার শরীরের বাইরের পরিবর্তনটা দেখছেন—
কিন্তু ভেতরে কী হচ্ছে, সেটা তো দেখছেন না।
🦋 শেষ কথাটা মনে রাখবেন
✅Hypothyroidism হোক বা Hyperthyroidism—দুটোকেই গুরুত্ব দিন।
✅ভয় পাওয়ার জন্য নয়।
✅সময়মতো ধরার জন্য।
✅ওষুধের পাশাপাশি নিজের খাবার, ঘুম, শারীরিক কার্যক্রম এবং follow-up-এর দায়িত্বও নিন।
✅আর আপনি যদি মা হওয়ার পরিকল্পনা করেন, pregnant হন, অথবা সদ্য মা হয়ে থাকেন তাহলে থাইরয়েডকে একদম অবহেলা করবেন না।
🫠 কারণ একটি ছোট্ট গ্রন্থির হরমোনের ভারসাম্য শুধু আপনার ওজন নয়—আপনার reproductive health এবং pregnancy-এর ওপরও প্রভাব ফেলতে পারে।
👍তাই আজ থেকে একটা নিয়ম করুন—
👉 শরীর বদলালে নিজেকে দোষ দেবেন না।
👉 আগে কারণটা খুঁজবেন। ❤️
📌 জরুরী চিকিৎসা সেবা ২.০ পেইজের পোস্টটি Save করে রাখুন।
📤 আর এমন একজনকে Share করুন, যে দীর্ঘদিন ধরে নিজের শরীরের পরিবর্তনকে “স্বাভাবিক” বলে এড়িয়ে যাচ্ছে।
😒 আর কমেন্টে সত্যি করে বলুন—
আপনার ক্ষেত্রে কোনটা বেশি মিলে?
👇 ওজন বাড়ছে
নাকি
👇 ওজন কমছে
হয়তো আপনার একটি কমেন্ট দেখে অন্য একজন প্রথমবার ভাববে—
“আচ্ছা… আমারও তো একবার পরীক্ষা করা দরকার!”
#জরুরীচিকিৎসাসেবা২০