Shahriar Kabir- Influencer & Motivator

Shahriar Kabir- Influencer & Motivator Hey I am Shahariar Kabir. Head of Business Development in Prothomalo. I'll tell you what kind of work we should and shouldn't do to stay healthy.

Health is the root of all our happiness so we should follow some tips to keep this health good. If you need any type of tips for fitness please send massage.

21/08/2023

সিংহ শিয়ালকে বলে - যা আমার জন্য খাবার নিয়ে আয়।

শিয়াল ঘোড়ার কাছে গিয়ে বলে- ভাইজান কেমন আছেন?
ঘোড়া চিন্তা করে- যে শিয়াল খ্যাক খ্যাক করা ছাড়া কোনো কথা বলে না- সে আজ এতো মধুর স্বরে ডাকছে কেন?
নিশ্চয়ই কোনো বদ মতলব আছে।
ঘোড়া শিয়ালের ডাকে সাড়া দেয় না।

শিয়াল এবার ময়ুরীর কাছে গিয়ে বলে- আপুমনি কেমন আছো। দেখতে খুবই মিষ্টি লাগছে।
ময়ুরীও বুঝতে পারে- শিয়ালের মুখে মিষ্টি বচন। নিশ্চয়ই লক্ষণ ভালো না।
সে ও সাড়া দেয় না।

শিয়াল এবার গাধার কাছে গিয়ে বলে- বাহ! তোমাকে খুবই হ্যান্ডসাম মনে হচ্ছে।
এরকম হ্যান্ডসাম একটা প্রাণী খেটে খেটে জীবনটা নষ্ট করে দিলো।
তোমাকে আর কষ্ট করতে হবেনা। রাজার বয়স হয়ে গেছে।
তিনি অবসরে যাবেন। আর তোমাকে রাজা বানাবেন।
চলো আমার সাথে সিংহাসনে চলো।

গাধা খুব খুশি হয়। শিয়ালের সাথে সিংহাসনে আসে।

সিংহের কাছে আসা মাত্রই সিংহের এক থাবায় গাধা তার কান দুটো হারায়।
কিন্তু কোনো রকমে পালিয়ে বাঁচে।

শিয়াল গাধার কাছে এসে বলে- এতো বোকা হলে রাজা হবে কিভাবে।
রাজা তোমার মাথায় মুকুট পরাবে। কিন্তু দুপাশে দুটো কান থাকলে কি রাজমুকুট ঠিকমতো মাথায় বসবে।
তাইতো তোমার কান দুটো তোলে নেয়া হয়েছে।
কিছু বুঝনা অবুঝ প্রাণী- এটাকে গ্রুমিং বলে।
চলো চলো আমার সাথে চলো। দেরি হলে অন্য কেউ আবার রাজা হয়ে যাবে।

গাধা আবার সিংহের কাছে আসে। এবার সিংহের আরেক থাবায় তার লেজখানা খসে পড়ে।
কিন্তু এবারও পালিয়ে বাঁচে।

শিয়াল যথারীতি গাধার কাছে এসে বলে- আবারও ভুল করলে।
লেজ থাকলে রাজ সিংহাসনে বসবে কিভাবে।
তাই তোমার লেজটা খসানো হয়েছে।
অবুঝ প্রাণী দূরদর্শী চিন্তা করতেই পারোনা।
এটা হলো আলট্রা গ্রুমিং। মানে একেবারে ফাইনাল টাচ।
চলো চলো তাড়াতাড়ি সিংহাসনে চলো।

গাধা আবারও সিংহাসনে আসে।
এবার আর সে বাঁচতে পারে না।
সিংহের থাবায় তার ক্ষত বিক্ষত দেহ খানা মাটিতে পড়ে আছে।
সিংহের দাঁতে মুখে রক্তের দাগ।

শিয়াল সিংহকে বলে - মহারাজ এতো কষ্ট করে আপনি খাবেন।
মাথাটা আমাকে দেন। সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই।
শিয়াল গাধার ব্রেণটুকু খেয়ে মাথার অবশিষ্ট অংশ সিংহকে দেয়।
সিংহ বলে- ব্রেণ কোথায়।
শিয়াল বলে- মহারাজ যে বারবার ধোকা খেয়েও আপনার কাছে এসেছে- আপনি কি মনে করেন তার ব্রেণ বলে কিছু আছে।

গাছের ডালের উপর থেকে ময়ুর বলে-
তার ব্রেণ ঠিকই আছে। কিন্তু অতি সহজ সরল হওয়ায় প্রতারকদের বুঝতে পারেনি।


প্যাঁচা তার সন্তানকে বলে -এই ঘটনা থেকে তোমরা কি শিখলে।

শিখলামঃ

হঠাৎ করে কেউ যদি বড় আপন হয়ে ওঠে, বুঝতে হবে তার গোপন দূরভিসন্ধি আছে।
এটাও শিখলাম- যার যে কাজ তাকে সেটাই করতে হয়। অন্যের কুমন্ত্রণা শুনতে হয়না।
লোভের ফল কখনো মিষ্টি হয়না।
সাদাসিদা হওয়া ভালো। কিন্তু বোকা হওয়া ভালো না।
সবচেয়ে বড় জিনিসটা শিখলাম তা হলো- প্রতারকদের একবার বিশ্বাস করা যায়। কিন্তু বারবার বিশ্বাস করা যায় না।
অতি বিশ্বাস করে সে ঠকেছে। আর নিজের জীবন দিয়ে তার বিশ্বাসের মর্মন্তুদ পরিসমাপ্তি ঘটেছে।

একটা তুর্কীয় গল্পের ভাবানুবাদ

07/08/2023

অভিনেতা হুমায়ূন ফরীদি এবং তাঁর প্রথম স্ত্রী মিনুর সংসার ছিল সর্বসাকুল্যে ৪ বছরের। সেই সংসারে ফুটফুটে এক মেয়েরও জন্ম হয়েছিল। কিন্তু ১৯৮৪ সালে বিচ্ছেদ হয়ে যায় তাদের। সেই বছরেই হুমায়ূন ফরীদি অভিনেত্রী সুবর্ণা মুস্তাফাকে বিয়ে করে নতুন সংসার সাজিয়ে বসেন। এই দৃশ্যটি দূর থেকে দেখার কষ্ট সহ্য করতে হয় মিনুকে। সন্দেহ নেই, পৃথিবীর ভয়াবহতম কষ্টগুলোর একটি হলো নিজের প্রিয়জনকে অন্যের হতে দেখা।

পৃথিবী মানুষের পাওনা বুঝিয়ে দিতে পছন্দ করে। যে কষ্ট হুমায়ূন ফরীদি তাঁর প্রথম স্ত্রী মিনুকে দিয়ে এসেছিলেন, সেই একই কষ্ট ফিরে পেতে দুই যুগের বেশি সময় অপেক্ষা করতে হলো না তাঁর। ২০০৮ সালে ফরীদিকে ছেড়ে দিয়ে নিজের চেয়ে চৌদ্দ বছরের ছোটো বদরুল আনাম সৌদকে বিয়ে করে ফেললেন সুবর্ণা মুস্তাফা। এই দৃশ্যটি ফরীদিকে দেখতে হলো দূর থেকে, অনেক বছর আগে যেমনটি দেখেছিলেন তাঁর প্রথম স্ত্রী মিনু।

বাংলাদেশের কোনো এক জেলায় সংঘটিত হওয়া একটি ঘটনা শুনে শিউরে উঠেছিলাম। বাবাকে হত্যার দায়ে ছেলেকে গ্রেফতার করা হয়েছে। হত্যা করার সময় সে ছিল মাতাল৷ এক কোপে শরীর থেকে মাথা আলাদা করে ফেলেছে ছেলে। পুলিশ তদন্তের পর জানা গেল আরেক ভয়ঙ্কর তথ্য। যে বাবাকে হত্যা করা হয়েছে, সেই ব্যক্তি অনেক বছর আগে তার নিজের মাকে খুন করেছিল। প্রকৃতি তার প্রাপ্য বুঝিয়ে দিয়েছে কড়ায়-গণ্ডায়। একটুও কৃপণতা করেনি।

প্রকৃতির এই প্রতিশোধের বিষয়টি স্থান পেয়েছে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে নিয়ে শিল্প-সাহিত্যেও। হিন্দুদের কোনো এক ধর্মগ্রন্থে একজন রাজার কথা উল্লেখ করা হয়েছে৷ এক যুদ্ধে তার ৫ ছেলের সবাই নিহত হলো। তখন তিনি কেঁদে কেঁদে ঈশ্বরকে বললেন, 'ঈশ্বর! আমার সঙ্গে তুমি এমন নিষ্ঠুরতা কেন করলে?' ঈশ্বর জবাব দিলেন, 'খুব ছোটোবেলায় তুমি ৫টি প্রজাপতি মেরেছিলে, মনে পড়ে?' রাজা বললেন, 'আমি তো ওটা খেলাচ্ছলে করেছিলাম।' ঈশ্বর জবাব দিলেন, 'আমিও এটা খেলাচ্ছলে করলাম।' উল্লেখ্য, এটি রূপকথা হলেও উদাহরণটি কিন্তু সিগনিফিকেন্ট!

হুমায়ূন আহমেদের একটি খুব জনপ্রিয় ছোটোগল্পের নাম 'পিঁপড়া'৷ এই গল্পে দেখা যায়—মকবুল নামে এক ধনী গৃহস্থকে সারাক্ষণই পিঁপড়া তাড়া করে। এর থেকে বাঁচার জন্য এহেন কোনো ব্যবস্থা নেই, যা সে করে না। রাতে ঘুমানোর আয়োজনেও আনে বিশেষত্ব। খাটের চার পায়ার নিচে পানির পাত্র রাখার ব্যবস্থা রাখে, যেন পিঁপড়া না ওঠে। কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। সর্বশেষ এক চিকিৎসকের কাছে সে খুলে বলে তার বৃত্তান্ত। তার বাড়িতে থাকা দুঃসম্পর্কের এক কিশোরী আত্মীয়াকে ধর্ষণের পর হত্যা করেছিল সে। তার লাশে ওঠা পিঁপড়াই প্রথম পিছু নেয় তার। সেই থেকে চলছে...।

মানুষের চূড়ান্ত বিচারের জন্য আল্লাহ পরকালের ব্যবস্থা রেখেছেন। কিন্তু অনেক পাপের শাস্তি তিনি দুনিয়াতেও দিয়ে থাকেন। আধুনিক সমাজ যেটাকে 'Revenge of nature' বলে থাকে। এটা সত্য, কোনো অংশেই মিথ্যে নয়। আমরা আজ অন্যায়ভাবে কাউকে কষ্ট দিলে কাল হয়তো অন্য কেউ একই কষ্টটা আমাদের দেবে। পৃথিবীটা এভাবেই ফাংশন করে। কাজেই নিজের ব্যাপারে সতর্ক থাকাটা প্রয়োজন সবচেয়ে বেশি।

কবিগুরু লিখে গেছেন অনেক বছর আগে…..

'প্রত্যেক সামান্য ত্রুটি, ক্ষুদ্র অপরাধ/ ক্রমে টানে পাপ পথে, ঘটায় প্রমাদ।'
#সংগৃহীত

No Caption !
06/08/2023

No Caption !

22/07/2023

হজরত মুহাম্মদ (সাঃ) বলেছেন- মুমিনদের জন্য দুনিয়া হলো কারাগার স্বরুপ আর কাফেরদের জন্য এ দুনিয়া জান্নাত সমতুল্য।

17/07/2023

বয়স বাড়ার সাথে সাথে দুটো জিনিস নিয়মিত চেক করুন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।

চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন

“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

৷৷ সংগৃহীত।।

পাঁচ ওয়াক্ত নামাজ এর সময় সূচী। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মত এবং গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন।...
10/07/2023

পাঁচ ওয়াক্ত নামাজ এর সময় সূচী। আল্লাহ আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মত এবং গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। আমিন।

পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী !
09/07/2023

পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচী !

PERFECT Electronics এ দেশব্যাপী আকর্ষনীয় কমিশনে নিজ জেলায় DISTRICT MANAGER নিয়োগ চলছে। আপনি গ্রাজুয়েট হয়ে থাকলে এবং সেলস...
03/07/2023

PERFECT Electronics এ দেশব্যাপী আকর্ষনীয় কমিশনে নিজ জেলায় DISTRICT MANAGER নিয়োগ চলছে। আপনি গ্রাজুয়েট হয়ে থাকলে এবং সেলসে ৩-৫ বছরের অভিজ্ঞতা থেকে থাকলে অথবা আপনার পরিচিত কেউ থেকে থাকলে আপনার বা তার মূল্যবান সিভিটি হোয়াটসআপ করুন এই নম্বরে- ⁨01718-210630⁩

02/07/2023

বছরে মোট ৫ দিন রোজা রাখা নিষেধ। তাহলো- ঈদুল ফিতর, ঈদুল আজহা এবং আইয়ামে তাশরিকের তিন দিন। ঈদুল আজহার পরের তিন দিন তথা জিলহজ মাসের ১১, ১২ ও ১৩ তারিখকে 'আইয়ামে তাশরীক' বলা হয়। হাদিসে পাকে এ দিনগুলোকে ‘পানাহার ও আল্লাহর জিকির’-এর দিন বলা হয়েছে। এ তিন দিন ফরয বা নফল রোযা রাখা নিষেধ।

সে কারণে জিলহজ মাসের আইয়ামে বিজে ১৪ এবং ১৫ তারিখে এবং ১৩ তারিখের পরিবর্তে ১৬ তারিখ বা অন্য যেকোনো দিন রোজা রাখা যাবে। তাহলেও সারা মাস রোজা থাকার সওয়াব পাওয়া যাবে ইন শা আল্লাহ।

বি.দ্রঃ আজ জিলহজ্ব মাসের ১৩ তারিখ। সুতরাং এই মাসে আগামী ৩ দিন আইয়ামে বীজের রোজা রাখা যাবে যাতে পুরো মাসে রোজা রাখার সমান সওয়াব পাওয়া যাবে ইনশাআল্লাহ

01/07/2023

‘মফিজ’ হওয়ার যোগ্যতা কি আমাদের আছে?

বাংলাদেশের উত্তরবঙ্গের লোকজন বেশ সোজা সরল হন- যেটাকে অনেকে বোকামির পরিচয় মনে করেন। সে কারণে কারো বাড়ি উত্তরবঙ্গে হলে বা সেখানকার কেউ কোনো কথা/কাজে বোকামির পরিচয় দিলে অন্যরা তাঁকে নিয়ে হাসাহাসি করেন আর ‘মফিজ’ (বোকা অর্থে) বলে সম্বোধন করেন! কিন্তু মফিজ কথাটির সূত্রপাত যেভাবে- সেটা জানতে পারলে অনেকেই টাসকি খাবেন!

গাইবান্ধা জেলার প্রত্যন্ত গ্ৰামে মফিজ নামে স্বল্পশিক্ষিত এক ড্রাইভার ছিলেন। তাঁর সারাজীবনের শখ ছিল নিজে একটা বাস-এর মালিক হবেন। তো বৃদ্ধ বয়সে নিজের সারাজীবনের সঞ্চয় আর বাবার দেওয়া জমি বিক্রি করা টাকায় একটা পুরাতন বাস কিনে নিজেই ঢাকা-গাইবান্ধা রুটে চালাতে থাকেন। তিনি দারিদ্রতার মাঝে বসবাস করতেন বলে গরিবের কষ্ট হৃদয় দিয়ে অনুভব করতেন। সে কারণেই জনদরদী মফিজ নিজের ব্যবসায়িক স্বার্থ জলাঞ্জলি দিয়ে তাঁর এলাকার গরিব মানুষজনকে অতি অল্প ভাড়ায় বাসের ছাদে বসিয়ে ঢাকায় নিয়ে যেতেন।

একসময় বয়সের ভারে ন্যূজ্ব মফিজ নিজে বাস চালানো ছেড়ে দিয়ে অন্য ড্রাইভার নিয়োগ করেন। কিন্তু দিনমজুরি শ্রেণীর লোকেরা কম ভাড়ায় যাতায়াতের সুবিধা পাওয়ার আশায় তাঁর বাড়িতে ধরনা দিতে শুরু করেন। তিনি তখন সাদা কাগজে ‘মফিজ’ লিখে (স্বাক্ষর করে) সুপারভাইজারকে দিতে বলতেন আর নামমাত্র ভাড়ায় বাসের ছাদে বসে ঢাকা যাতায়াতের ব্যবস্থা বহাল রাখেন। মালিক মফিজ ড্রাইভারের নির্দেশে বাসের সুপারভাইজার ‘মফিজ’ স্বাক্ষর যুক্ত কাগজ পেলে কম ভাড়া আদায় করতেন।

প্রতিদিন বাস যাত্রা শুরুর আগে সুপারভাইজার বাসের ছাদের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলতেন- ছাদে কয়জন মফিজ আছো? অর্থাৎ ক’জনের কাছে বাসের মালিক মফিজের স্বাক্ষরিত স্লিপ আছে? আর এইভাবেই গরিবের বন্ধু ‘মফিজ’ শব্দটি উত্তরবঙ্গের সোজা-সরল মানুষের প্রতীক হয়ে যায়।

আমরা অনেকেই উত্তরবঙ্গের মানুষ পেলে ঠাট্টা করে ‘মফিজ’ শব্দটি উচ্চারণ করি। কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো- সত্যিকারের জনদরদী মফিজ হওয়ার যোগ্যতা আমাদের কয়জনার আছে ?!?

01/07/2023

চলেন- আগামীকাল হতে পরবর্তী ৭ দিন শুধুমাত্র প্রয়োজনে “মোবাইল ফোন” ব্যবহার করি।

মোবাইল ফোন দ্বারা নিজেরা ব্যবহৃত না হই।

ঈদ মোবারক ❤️🤍
29/06/2023

ঈদ মোবারক ❤️🤍

Address

19 Karwan Bazar
Dhaka
1215

Telephone

+8801730111333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shahriar Kabir- Influencer & Motivator posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shahriar Kabir- Influencer & Motivator:

Share