15/08/2026
বাংলাদেশের ডাক্তারী প্রফেশনটা এক অদ্ভুত প্রফেশন, কার ভূল সেটা কোন যায় আসেনা রোগী মারা গেছে মানেই ডাক্তার মাইর খাবে!!
একজনের ফুসফুসে ক্যান্সার ধরা পড়লো। তারে হসপিটালে ট্রিটমেন্ট না করায়া হোমিওপ্যাথি খাওয়াইতে থাকলেন। তারপর সে যখন মরণের দ্বারপ্রান্তে চলে গেলো,(কার্সিনোমা লাস্ট স্টেইজ)তখন তারে নিয়ে আসলেন হাসপাতালে। আইসিউতে জায়গা নাই জেনেও সেখানে ফালায় রাখলেন এরপরে রোগী সেখানেই মারা গেলো।
এরপরেই আপনারা প্রথম কাজ কী করলেন? ডাক্তাররে ধইরা আচ্ছামতো মাইর দিলেন, রক্তাক্ত করলেন। কারন ডাক্তার আপনার সুস্থ রোগীরে মাইরা ফেলছে!
মুগদা মেডিকেলের গতকালকের ঘটনা। রোগীর কিছু হইলেই ডাক্তার এর দোষ। জানেও না মেডিকেল সাইন্স কেমনে কাজ করে কিন্তু ডাক্তারকে মারতে একপায়ে খাড়া৷ ক্রিটিক্যাল রোগীকে ফালায় রাখবেন, সময়মতো হাসপাতালেও আনবেন না, আবার মারা গেলে ডাক্তার মাইরা ফেলছে!
স্বাস্থ্যমন্ত্রী, আপনি ক্যান্টিনের ডাল চেক করতে থাকেন। ডাক্তাররা মার খেয়ে সাফ হয়ে যাক। কোনো সুরক্ষা আইনের দরকার নাই।