Healthroot

Healthroot নিরাপদ খাদ্য, সুস্থ জীবন।

Healthroot | Safe Food • Awareness • Education • Solutions • Support • Community • Public Welfare 🇧🇩

সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন এবং দ্রুত টিকা নেওয়া প্রয়োজন। পরিচিতদের শেয়ার করে জানিয়ে দিন।
04/08/2026

সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন এবং দ্রুত টিকা নেওয়া প্রয়োজন। পরিচিতদের শেয়ার করে জানিয়ে দিন।

26/07/2026

বাজারে পাওয়া ৩৪ টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক। নিউজ লিংক কমেন্টে

ভিটামিন B12-এর ঘাটতি: নীরব কিন্তু গুরুতর সমস্যা!শুধু দুর্বলতা নয়, ভিটামিন B12-এর অভাব ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্...
15/07/2026

ভিটামিন B12-এর ঘাটতি: নীরব কিন্তু গুরুতর সমস্যা!
শুধু দুর্বলতা নয়, ভিটামিন B12-এর অভাব ধীরে ধীরে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রত্যঙ্গকে প্রভাবিত করতে পারে। দীর্ঘদিন এই ঘাটতি থাকলে রক্তশূন্যতা, স্নায়ুর সমস্যা, হাত-পা ঝিনঝিন করা, জিহ্বার প্রদাহ, এমনকি স্মৃতিশক্তি ও মনোযোগেও প্রভাব পড়তে পারে।
ভিটামিন B12-এর ভালো উৎস:
- মাছ
-মাংস
- ডিম
-দুধ ও দুগ্ধজাত খাবার
⚠️ দীর্ঘদিন ক্লান্তি, অবশভাব বা দুর্বলতা থাকলে নিজে থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Vitamin B12 Test করানো উচিত।
মনে রাখবেন: সঠিক সময়ে শনাক্ত হলে B12-এর ঘাটতি সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

হার্ট অ্যাটাক হঠাৎ করে ঘটে না।  আগে থেকেই বুক ব্যাথা, শ্বাসকষ্ট এবং কিছু লক্ষন দেখা যায়।
15/07/2026

হার্ট অ্যাটাক হঠাৎ করে ঘটে না। আগে থেকেই বুক ব্যাথা, শ্বাসকষ্ট এবং কিছু লক্ষন দেখা যায়।

সতর্কতা❗
15/07/2026

সতর্কতা❗

13/07/2026

জুসে ফল নাই, সসে টমেটো নাই, ঘিতে দুধ নাই তবুও বেচে আছি এটাই তো কত। কিডনীর দয়া ছাড়া এমন বাচা সম্ভব না!!

Pray For Chittagong
11/07/2026

Pray For Chittagong

ছোটবেলা থেকেই প্রায় সবাই চিপস, চানাচুর বা বিস্কুটের প্যাকেটে এই ছোট্ট সবুজ বা লাল বিন্দুটি দেখে আসছি। কিন্তু কখনো কি ভে...
11/07/2026

ছোটবেলা থেকেই প্রায় সবাই চিপস, চানাচুর বা বিস্কুটের প্যাকেটে এই ছোট্ট সবুজ বা লাল বিন্দুটি দেখে আসছি। কিন্তু কখনো কি ভেবেছেন, এটি কেন ব্যবহার করা হয়?
এই ছোট্ট চিহ্নটি আসলে জানিয়ে দেয় পণ্যটি ভেজ (Vegetarian) নাকি নন-ভেজ (Non-Vegetarian) উপাদান দিয়ে তৈরি।
ছোট একটি চিহ্ন, কিন্তু সচেতন ভোক্তার জন্য গুরুত্বপূর্ণ একটি তথ্য। তাই পণ্য কেনার আগে শুধু মেয়াদই নয়, এই চিহ্নটিও একবার দেখে নিন।

ডায়াবেটিস রোগীদের কাদা মাটিতে খালি পায়ে হাঁটা অত্যন্ত বিপজ্জনক এবং পুরোপুরি নিষেধ। ডায়াবেটিসে পায়ের নার্ভ দুর্বল (Ne...
10/07/2026

ডায়াবেটিস রোগীদের কাদা মাটিতে খালি পায়ে হাঁটা অত্যন্ত বিপজ্জনক এবং পুরোপুরি নিষেধ। ডায়াবেটিসে পায়ের নার্ভ দুর্বল (Neuropathy) হয়ে যেতে পারে, যার ফলে পায়ে কোনো কাঁচে বা কাঁটায় ফোটা ব্যথা বা ছোটখাটো ক্ষত অনেক সময় রোগী বুঝতে পারেন না। কাদা মাটিতে অসংখ্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ছত্রাক থাকে, যা এসব উন্মুক্ত ক্ষত থেকে দ্রুত ইনফেকশন বা গ্যাংগ্রিন সৃষ্টি করতে পারে।পায়ের সুরক্ষায় করণীয়:জুতো পরুন: কখনোই খালি পায়ে কাদা, মাটি বা ঘাসের ওপর হাঁটবেন না। কাদা বা ভেজা রাস্তায় হাঁটার প্রয়োজন হলে রাবারের গামবুট বা পুরো পা ঢাকা জলরোধী (Waterproof) জুতো পরুন।
পরিষ্কার রাখুন: কাদা মাটিতে হাঁটার পর অ্যান্টিসেপটিক সাবান দিয়ে পা ভালো করে ধুয়ে ফেলুন।ভালোভাবে মুছুন: পা ধোয়ার পর নরম তোয়ালে দিয়ে, বিশেষ করে আঙুলের ফাঁকগুলো খুব ভালোভাবে শুকিয়ে নিন।নিয়মিত পরীক্ষা: প্রতিদিন রাতে ঘুমানোর আগে পায়ের তলা, আঙুলের ফাঁকে কোনো লালচে ভাব, ফোসকা বা ক্ষত আছে কি না তা আয়না দিয়ে নিজে পরীক্ষা করুন।আপনার পায়ের বা নখের কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এর নির্দেশিকা অনুযায়ী ডাক্তারের পরামর্শ নিন। হাঁটার জন্য সবসময় শুষ্ক, সমতল জায়গা বেছে নেওয়া উচিত।

সুস্থ থাকতে লিভারের যত্ন নিনলিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিদিন এটি শত শত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন কর...
09/07/2026

সুস্থ থাকতে লিভারের যত্ন নিন
লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। প্রতিদিন এটি শত শত গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করে, যার মধ্যে রক্ত পরিশোধন, পুষ্টি উপাদান সংরক্ষণ এবং ক্ষতিকর টক্সিন অপসারণ অন্যতম।
লিভারের ক্ষতি সাধারণত ধীরে ধীরে শুরু হয়—
সুস্থ লিভার → ফ্যাটি লিভার → ফাইব্রোসিস → সিরোসিস → লিভার ক্যান্সার
লিভার সুস্থ রাখতে-
• সুষম খাদ্য গ্রহণ করুন
• অতিরিক্ত চিনি ও প্রক্রিয়াজাত খাবার কমান
• নিয়মিত ব্যায়াম করুন
• ধূমপান ও অ্যালকোহল থেকে দূরে থাকুন
• প্রয়োজন হলে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন

আজকের ছোট্ট সচেতনতাই আগামী দিনের বড় রোগ থেকে সুরক্ষা দিতে পারে।

#সুস্থ_জীবন #লিভার_সুস্থ_রাখুন

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Healthroot posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Healthroot:

Shortcuts

Share