Tortaza Khabar

Tortaza Khabar "তরতাজা খাবার" এর শতভাগ বিশুদ্ধ ও স্বাস্থ্যকর খাবার, নিশ্চয়তা দেয় আপনার পরিবারের সুস্বাস্থ্য।
তাই ভালো খান, ভালো থাকুন।
(1)

"আসসালামু আলাইকুম"

"তরতাজা খাবার" পরিবার এ আপনাকে স্বাগতম।

ভোজনরসিক পরিবার হিসেবে আমরা সব সময়ই খাঁটি, বিখ্যাত, এবং তরতাজা খাবার পছন্দ করি। আমারা সন্ধান করি বাংলাদেশের বিখ্যাত সব খাবার এবং নিত্য প্রয়োজনীয় খাঁটি খাদ্য উপাদান। তাই সবার সাথে মজার মজার তরতাজা খাবার ভাগাভাগি করে খাওয়ার জন্য আমাদের এ ছোট্ট প্রয়াস।
আমরা আপনাকে শতভাগ বিশুদ্ধ ও স্বাথকর খাবারের নিশ্চয়তা দিয়ে থাকি।
আপনাদের সন্তুষ্টিই আমাদের তৃপ্তি।

আমি জানিনা আমাদের পেইজের রিপ্লাই আপনারা কত ফাস্ট পান, আমরা চেষ্টা করি কয়েক সেকেন্ড এর মধ্যে রিপ্লাই টা দিতে।আমি গত দুইদি...
08/09/2026

আমি জানিনা আমাদের পেইজের রিপ্লাই আপনারা কত ফাস্ট পান, আমরা চেষ্টা করি কয়েক সেকেন্ড এর মধ্যে রিপ্লাই টা দিতে।
আমি গত দুইদিন আগে একটা বিশাল বড় পেইজে আমার ছেলের জন্য ৩ টা খাবার অর্ডার করার জন্য নক দিয়েছিলাম। রাত ১১:৩০ এ মেসেজ দিয়েছি প্রায় দেড় ঘন্টা পর রিপ্লাই দিয়েছে। সাথে সাথে আরো দুইটা কথা জিগ্যেস করালাম বান্দা আর নাই। নাই মানে নাই। ১ সেকেন্ডের মধ্যে নাই। সেটা পরদিন সকাল গেলো দুপুর হলো, আমি বললাম আপনাদের মেসেজ সিস্টেম এতো বাজে কেনো, সারাদিন রাত লাগে রিপ্লাই দিতে।
তার কিছুক্ষণ পরে রিপ্লাই দিলো।
আমি তাদের এই অবস্থা দেখে নাম, এড্রেস আর কি কি নিবো বলে দিলাম।
তারপর তা সারা রাত গেলো পরদিন দুপুরে জানালো মোবাইল নাম্বার প্লিজ?
আরে ভাই হোয়াটসঅ্যাপ থেকে নক দিয়েছি তাহলে ত নাম্বার এখানেই আছে, সব কনফার্ম করে দেয়ার পরেও যদি কনফিউশান থাকে তাহলে ফোন দেন কনফার্ম করার জন্য। এটা সব পেইজ ই করে।
সেই দুপুরের পর আবার নাম্বার দিলাম আর আমি ভয়েসে বললাম আমার পার্সেল টা কাল ই লাগবে আমি এর পরে আর থাকবোনা,
আর রিপ্লাই নাই। আজব ত?
ঢাকার মধ্যে ১ দিন পরেই পেয়ে যাওয়ার কথা। কিন্তু তারা মেসেজের রিপ্লাই দেয়না ফোনও ধরেনা।
উনাদের এই অবস্থা দেখে বিকেল থেকে কয়েকবার হোয়াটসঅ্যাপে ফোন দিলাম, রিসিভ করেনা, নাম্বারে কল দিলাম যায়না, মেসেজের রিপ্লাই দেয়না।
আমি শুধু জানতে চেয়েছি কুরিয়ারে দিয়েছে কিনা, তাহলে আমি কুরিয়ার হাব থেকে আমার হাব এ নিয়ে আসবো কথা বলে। ওমা!! তাদের কোনো খবর ই নাই।
এখন বলে হোয়াটসঅ্যাপ উনি একা হেন্ডেল করে, দ্রুত রিপ্লাই পেতে হলে মেসেঞ্জারে নক দিতে হবে, আর মাত্র রিসিট কেটেছে , ৩-৪ দিন লাগবে আমার হাতে পেতে। 👿👿 বললাম কেন্সেল করেন। ৩-৪ দিন পরে out of bd থাকবো। একটা অর্ডার কনফার্ম করেই ২ দিন লাগে সব ডিটেইলস দেয়ার পরেও।
তারা যদি নিজে থেকে কনফার্মেশন না করতে পারে তাহলে ফোন নাম্বার দিয়ে দিলেইত পারে। যে আপনার ঠেকা আপনি ফোন দিয়া নেন তাও ত হয়।

ভাই আমার মাথায় আসেনা তারা কিভাবে কাস্টমার হেন্ডেল করে। আমাদের মেসেজ এর রিপ্লাই সেকেন্ডে সেকেন্ডে দেয়া হচ্ছে।
কয়েক সেকেন্ড বা মিনিট লেট হলে মনে হয় ইসস উনি জানি কি মনে করেছে যে রিপ্লাই দিতে দেরি করলাম। মাঝে মাঝে মডারেটর রিপ্লাই এর মাঝখানে আমি সরি বলি লেট রিপ্লাই হলে।

গত দুইদিনে বুঝলাম বড় বড় পেইজ মানেই অনেক ফেসালিটিস রাখে তা না। আমার ছোট্ট পেইজ হলেও আমরা আমাদের কাস্টমার দের সর্বোচ্চ দিয়ে বেস্ট সার্ভিস টা দেয়ার চেষ্টা করি এবং করবো ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ আমাদের রাইস নুডলস সবার এতো পছন্দ হচ্ছে 😊😊 কয়েলদিনের মধ্যে যা এনেছি সব শেষ। গতকাল আবার নতুন রাইস নুডলস আনা...
08/09/2026

আলহামদুলিল্লাহ আমাদের রাইস নুডলস সবার এতো পছন্দ হচ্ছে 😊😊 কয়েলদিনের মধ্যে যা এনেছি সব শেষ।
গতকাল আবার নতুন রাইস নুডলস আনা হয়েছে।

সবজি নুডলস এর পাশাপাশি রাইস নুডলস টাও নিচ্ছে। কারণ এটা চালের তৈরি নুডলস। ভাতের বিকল্প হিসেবে দেয়া যায়। আর এটা যেহেতু গ্লুটেন ফ্রি তাই ৬ মাস পর থেকেই দেয়া যায়।
চালের নুডলস তাই হজমে সমস্যা হয়না। মিষ্টি আইটেম হিসেবেও দেয়া যায়, ঝাল আইটেম হিসেবেও দেয়া যায়।

06/09/2026

🎁অফার কনটেস্ট বিজয়ী🎁
আমরা ২ টা রিভিউ ভিডিও সিলেক্ট করেছি
Nusrat Jebin Upo আর faaris
🎈🎉🏆🎉🎈congratulations 😍😍

06/09/2026

ছোট বেলা পড়েছিলাম
Early to bed, Early to rise

তাড়াতাড়ি শুয়ে পরো, তাড়াতাড়ি উঠে যাও।
কিন্তু দিন দিন আমাদের জামানা আর জীবনযাত্রা উলটা হয়ে যাচ্ছে। আমরা অনেক রাত পর্যন্ত জেগে থাকি আর সকালে দেরি করে উঠি।
এতে জীবনের আসল সম্পদ আমাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে। অল্পতেই বুড়ো হয়ে যাচ্ছি আর কর্মক্ষমতা কমে যাচ্ছে।

আমরা বাসায় ১০-১১ টার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করি। যেহেতু বিজনেস টা ই মোবাইল বা অনলাইন কেন্দ্রিক তাই স্ক্রিন টাইম অনেক দিতে হয়। এমনিতেই আমরা যারা অনলাইনে কাজ করি তারা মেন্টাল প্রসার টা বেশি নেই।কারণ ২৪ ঘন্টার বেশিরভাগ মোবাইলে দিতে হয়, বেশি রাত পর্যন্ত মোবাইলে কাজ করতে হয়, এতে ঘুমের বেঘাত ঘটে। তা আবার বাচ্চা, পরিবার এবং কাজের উপর প্রভাব পরে।

যদিও রাতের বেলা কাস্টমার মেসেজের চাপ থাকে কিন্তু আমি এখন আর এই প্রেসার টা নিতে পারিনা। এই রাতের বেলার জন্য কোনো মডারেটরও রাখিনি কারণ ১১ টার পর সবার ই ব্রেইনের রেস্ট দরকার। বেশিরভাগ মায়ের ই রাত ছাড়া সময় পায়না এটা বুঝি কারণ আমিও মা। বাচ্চা ঘুমালে গুরুত্বপূর্ণ কাজ গুলো করা হয়।
আপনাদের মেসেজের রিপ্লাই যতটুকু সম্ভব দেয়ার চেষ্টা করা হয়। রাতে না পেলেও সকালে পাবেন ইনশাআল্লাহ।
টাকা ইনকাম করতে যেয়ে শরীর নষ্ট করে আবার সেই টাকা ড. কে দিতে চাইনা।

সবার আগে নিজের শরীরের সুস্থতা।

Love yourselfe❤️
&
Eat healthy, Be happy ❤️

এতো কিউট কিউট পেকেটদেখলেই খুশি, খাওয়া ত পরের কথা।😁😁খাবেন আর ভাববেন এটা কি খেলাম😋😍বাংলাদেশের মানুষ সাদা নুডলস আর ইন্সটেন্...
05/09/2026

এতো কিউট কিউট পেকেট
দেখলেই খুশি, খাওয়া ত পরের কথা।😁😁
খাবেন আর ভাববেন এটা কি খেলাম😋😍

বাংলাদেশের মানুষ সাদা নুডলস আর ইন্সটেন্ড নুডলস দেখতে দেখতে ক্লান্ত
এই নুডলস দেখলেই অবাক🤩🤩
আরে জিনিস টা কি❓❓

আপু আপনাদের নুডলস অনেক চিকন করে ফেলেছেন?আপু আপনাদের নুডলস এতো মোটা বাচ্চা কি খেতে পারবে?এই দুইটা কথার জন্য একবার যাই ডাই...
04/09/2026

আপু আপনাদের নুডলস অনেক চিকন করে ফেলেছেন?

আপু আপনাদের নুডলস এতো মোটা বাচ্চা কি খেতে পারবে?

এই দুইটা কথার জন্য একবার যাই ডাইনে, আরেকবার যাই বায়ে😃😃
চিকন করলেও কমপ্লেইন
মোটা করলেও কমপ্লেইন
😁
চিন্তা করতেছি নুডলস এর কয়েকটা সাইজ রাখবো কিনা। প্রাইস এর সাথে সাথে সাইজ টাও উল্লেখ করা থাকবে। যার যেটা ভালো লাগে নিবে😃😃😃

02/09/2026

বৃষ্টির দিনে এই রেড ডায়মন্ড গুলো কে কিনতে টাকার গাছ নিয়ে যেতে হয় বাজারে😄
বৃষ্টি হলেই সব সবজির দাম আকাশে উঠে আর যেগুলো আনসিজনের সবজি তার ধারে কাছেও যাওয়া যায়না।

কিন্তু কষ্ট তা না, কষ্ট হচ্ছে দাম দিয়ে আনলাম কিন্তু বর্ষাকালে সবজি ১ দিনের বেশি ২ দিন থাকলেই পচা শুরু করে। বেশি করে এনে যে কয়েকদিন বানাবো সেই সুযোগ নেই। প্রতিদিন ই সবজি আনতে হচ্ছে। আজকে অনেক গুলো গাজর ফেলেছি, ১৬০ টাকা কেজি গাজর।
দাম উতালপাতাল হলেও প্রতিদিন এই সবজি কিনার ডিউটি পালন করতে হয়😃😃
কিচ্ছু করার নাই।
রেড ডায়মন্ড গুলো একেক দিন একেক কালার বের হয়, একদিন খয়েরি, একদিন টকটকা লাল, একদিন পিংক 😂😂 মহা যন্ত্রনা আছি এই কালারফুল সুন্দরীদের নিয়ে।
এর ই নাম জীবন 🤣🤣🤣

নুডলস আমাদের দেশে স্ন্যাকস আইটেম হিসেবেই সবার কাছে পরিচিত।  কিন্তু অনেক দেশে নুডলস ই মেইন ডিস।আমরা যেমন ভাতের সাথে মাছ দ...
02/09/2026

নুডলস আমাদের দেশে স্ন্যাকস আইটেম হিসেবেই সবার কাছে পরিচিত। কিন্তু অনেক দেশে নুডলস ই মেইন ডিস।
আমরা যেমন ভাতের সাথে মাছ দিয়ে, সবজি দিয়ে, চিকেন-বিফ দিয়ে খাই তেমনি সেই দেশের মানুষ নুডলস এর সাথে মাছ -মাংস, সবজি দিয়ে খায়।

আমাদের দেশে নুডলস মানেই ডিম বা চিকেন😄😄😄

কারণ আমাদের দেশে নুডলস এর ভ্যারাইটিস নেই। আমাদের ভেজিটেবল নুডলস এর ফিশ বা বিফ দিয়ে রান্না করলে সেই টেস্ট হবে।😋😋😋

👇(কাস্টমার রিভিউ ছবি ❤️)

শারেকের সকালের নাস্তা। হাফ আপেল গ্রেট করা১ টা কলা২ চামচ ওটস১ টা ডিমসবগুলো মিক্স করে বাটার দিয়ে পেন কেকের মতো করে দিয়েছি ...
02/09/2026

শারেকের সকালের নাস্তা।

হাফ আপেল গ্রেট করা
১ টা কলা
২ চামচ ওটস
১ টা ডিম

সবগুলো মিক্স করে বাটার দিয়ে পেন কেকের মতো করে দিয়েছি অল্প আচে ঢেকে দিয়েছি যাতে শক্ত না হয়ে যায় আর সিদ্ধ হয় ভালো ভাবে।

৫ মিনিটেই তৈরি ওটস দিয়ে মজাদার ন্যাচারাল ডেজার্ট।
এই খাবার টা আমার শারেক (১ বছর ৫ মাস) খুব পছন্দ করে মাশাল্লাহ।

৬ মাস পর থেকে ওটস দিয়ে ডিম দিয়ে রান্না করে কলা মিক্স করে লিকুইড করে দিতাম। কিন্তু এখন লিকুইড লিকুইড তার বেশি পছন্দ না। সে হাতে ধরে কিছু খেতে চায়।
তাই এভাবে বানিয়ে দেই।

আমাদের বাসার যিনি কাজের আপা আছেন উনার একটা মেয়ে আছে। বয়স ৩। অর বাবা ২ মাস ধরে জেলে আছে নে*শা সংক্রান্ত বিষয় নিয়ে। ত অর ন...
31/08/2026

আমাদের বাসার যিনি কাজের আপা আছেন উনার একটা মেয়ে আছে। বয়স ৩। অর বাবা ২ মাস ধরে জেলে আছে নে*শা সংক্রান্ত বিষয় নিয়ে। ত অর নাম মরিয়ম। আরো কয়েকটা বাসায় কাজ করে দুপুরে আমাদের বাসায় আসে কাপড় দোয়ার জন্য। ঘর ক্লিন করার জন্য আরেকটা খালা রেখেছি কারন এতো রুম বাচ্চা নিয়ে উনি মুছতে পারেনা। নুডলস এর জায়গা টা আলাদা, বানানো, প্যাকিং, ডেলিভারি + অফিস রুম, স্টোর রুম। আবার আমাদের বাসার রুমগুলো সব খালাই প্রতিদিন ক্লিন করে যায় সকালে।
ত এই মরিয়ম বাসায় এসে আমার ছোট ছেলে শারেকের সাথে খেলে। প্রথম কয়েকদিন মারামারি করতো, কিন্তু আমি স্বাভাবিক থাকতাম, মরিয়ম কে ঘরে নিয়ে বসাতাম, এইটা অইটা চকলেট বিসকিট যা থাকত দিতাম। বাসায় ভালো মন্দ যা ই রান্না হোক মা মেয়ে খেয়ে যায়। শারেকের সব খেলনা + বই সব নিয়ে খেলে, আমিও সাথে শারেক কে নিয়ে খেলি বই পরি। কারণ শারেক এখনো অর বয়সি কাউকে দেখেনি, খেলা কাকে বলে বা সম বয়সি বাচ্চাদের সাথে কি আচরন করতে হয় তা বুঝেনা।
এখন শারেক মারামারি করেনা, মরিয়ম এর সাথে আমি যেমন আচরণ করি তা ও খুব ফলো করে তাই অর সাথেও শারেক হাসিখুশি খেলে।
একদিন একটা কেক কাটার ছুড়ি দেখে মরিয়ম বলছে আন্টি এটা দিয়ে কি করবেন। আমি অর জিজ্ঞেস করার ধরন দেখে বললাম এইটা দিয়ে কি করে।
মরিয়ম বলে হেপি বাড্ডে টুলু করে😄😄😄
আমি হাসতে হাসতে শেষ। এই নাইফ দিয়ে টুলু কাটে। বললাম অন্তত আমার নামের নামের মান-ইজ্জত মারস নাই। হেপি টা ঠিক ভবেই বলছস।
অর মা বলতেছে অনেক দিন আগে গ্রামের বাড়িতে কেক কাটতে দেকছিলো তা ই মনে রাখছে। এর পর কেক কাটা দেখে নাই। আমি বললাম আচ্ছা আন্টি একটা কেক নিয়া আসমু তুই টুলূ করিস। আর ও কি খুশি😄😄
গতকাল sorry বাবদ আমার উনি একটা কেক নিয়ে আসছিলো। সেটা যখন আজকে বললাম মরিয়ম হেপি বাড্ডে টুলু করবি??? আর আমার পিছ ছাড়েনা😄😄

তারপর ওকে চকলেট কেক কেটে দিলাম।

হেপি বাড্ডে টুলু🤣🤣🤣🤣

Address

Dhaka
1212

Telephone

+8801745584296

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tortaza Khabar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tortaza Khabar:

Shortcuts

Share