24/11/2025
কোরিয়ানদের কফি প্রেম......
এরা এত কফি কিভাবে খায়??? সকাল নাই, বিকাল নাই, রাত সারাক্ষণ হাতে একটা কফির গ্লাস থাকবেই।
বিশেষ করে আমেরিকানো যেন এদের জাতীয় পানীয় হয়ে গেছে। দুধ চিনি ছাড়া কফি আবার বরফ দেয়া...
ওরে আল্লাহ্ আমাকে মাফ করো, এত তিতা স্বাদ।
এরা যেমন বাইরে খাবার খেতে পছন্দ করে তেমনই এখানে প্রচুর রেস্টুরেন্ট। কফি শপ তো এত বেশি যেন আমাদের দেশের গলিতে গলিতে চায়ের টং দোকান।
তবে এদের কফি শপ গুলো “এস্থেটিক” আর অনেক শপ আছে শুধুই টেইক এওয়ে হয়।
কম্পোজ কফি শপের কফি বিশেষ করে ভ্যানিলা লাটে আমার বেশ পছন্দের কফি বর্তমানে।
যদিও সকালে এক মগ আমেরিকানো সকালে ঘুম থেকে উঠার পর যে ঝিমুনি ভাব আসে সেটা এক ঝটকায় দূর করে দেয়। এবং স্বাস্থ্যের জন্যও বেশ ভালো এই কফি।
কোরিয়ান ছোট থেকে বড় (বাচ্চা বাদে) সবাই কফি তে আসক্ত। মাঝে মাঝে মনে হয় এরা পানির চেয়ে বেশি কফি খায়।