TB Diagnostic Center.

TB Diagnostic Center. Provide Tuberculosis Patient Diagnosis and Medicine.

হাম নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি কারণ ইতোমধ্যেই আপনারা অনেকেই দেখেছেন হাম রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু বাচ্চার মৃ*ত্য...
30/03/2026

হাম নিয়ে কিছু কথা বলা দরকার মনে করছি কারণ ইতোমধ্যেই আপনারা অনেকেই দেখেছেন হাম রোগে আক্রান্ত হয়ে বেশ কিছু বাচ্চার মৃ*ত্যু হয়েছে❗
তাই এই পোস্টটা লিখছি।

শুরুতে হাম চেনা কঠিন। প্রথম ৩-৪ দিন একদম সাধারণ ঠান্ডার মতো মনে হয় — জ্বর, নাক দিয়ে পানি, কাশি, চোখ একটু লাল। এই সময় কেউ হাম সন্দেহ করে না।
কিন্তু একটা জিনিস খুঁজবেন — বাচ্চার মুখের ভেতরে গালের দিকে ছোট সাদা দানা। একটু ভাতের মতো দেখতে। এটাকে বলে Koplik's Spots। এটা দেখলে বুঝবেন হামই হয়েছে, আর কিছু না।
এর ১-২ দিন পরে র‍্যাশ আসে। কান থেকে শুরু হয়, মুখে আসে, তারপর ধীরে ধীরে নিচে নামে। পায়ে যখন পৌঁছায়, তখন জ্বর সবচেয়ে বেশি — ১০৪°F পর্যন্ত উঠতে পারে।

এখন সবচেয়ে জরুরি অংশ।
হাম বেশিরভাগ ক্ষেত্রে ৭-১০ দিনে সেরে যায়। কিন্তু কিছু বাচ্চার জটিলতা হয় — এবং সেটা হলে দ্রুত হাসপাতালে নিতে হবে।
কোন লক্ষণগুলো দেখলে দেরি করবেন না —

**র‍্যাশ আসার পরেও জ্বর কমছে না বা আবার বাড়ছে — এটা নিউমোনিয়ার ইঙ্গিত হতে পারে। শ্বাস একটু দ্রুত বা কষ্টের মনে হলে আরও বেশি সন্দেহ।

***বাচ্চা অস্বাভাবিক ঘুমাচ্ছে, ডাকলে সাড়া কম দিচ্ছে, খিঁচুনি হচ্ছে — এটা ব্রেইনে প্রদাহের লক্ষণ হতে পারে। এটা হলে এক মুহূর্ত দেরি না করে হাসপাতাল।

***চোখ অনেক বেশি লাল, আলোতে কষ্ট হচ্ছে বা দেখতে সমস্যা হচ্ছে — চোখের জটিলতা হতে পারে।

**কান থেকে পানি পড়া বা কানে ব্যথা — কানের ইনফেকশন।

**পানি খাচ্ছে না, প্রস্রাব কমে গেছে — পানিশূন্যতা।
এগুলোর যেকোনো একটা দেখলে বাড়িতে বসে থাকবেন না।
───
একটা কথা না বললেই না।
হাম হলে শরীরে একটা অদ্ভুত জিনিস হয় — আগে যেসব রোগ থেকে শরীরের সুরক্ষা তৈরি হয়েছিল, সেই "মেমোরি" মুছে যায়। মানে হাম সেরে যাওয়ার পরেও বাচ্চাটা ২-৩ বছর ধরে অন্য সব রোগের বিরুদ্ধেও দুর্বল থাকে। এটাকে বিজ্ঞানীরা বলছেন Immune Amnesia।
শুধু একটা রোগ না, রোগের দরজা খুলে দেয় হাম।

চিকিৎসা প্রসঙ্গে বলি — হামের নির্দিষ্ট কোনো ওষুধ নেই। Vitamin A দেওয়া হয়, জ্বরের জন্য Paracetamol, আর পর্যাপ্ত পানি ও বিশ্রাম। বাকিটা শরীরকেই লড়তে হয়।
তাই প্রতিরোধের কোন বিকল্প নেই।

MMR টিকা —
৯ মাসে একটা, ১৫ মাসে আরেকটা।
সরকারি কেন্দ্রে বিনামূল্যে পাওয়া যায়।
৯৭% পর্যন্ত কার্যকর।

"টিকায় অটিজম হয়" — এই গল্পটা একটা ভুয়া গবেষণা থেকে ছড়িয়েছিল!!

04/12/2025

দিনাজপুর জেলা সিভিল সার্জন অফিস অভিযান , BRAC যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্রে জালিয়াতির | ​

02/12/2025

যক্ষ্মা রোগ এমনিতেই আতংকের। তার উপর এমন ফাঁকিবাজি আসলেই দুঃখজনক। কিছু বলার নাই😢😢
সারাদেশে যথাযথ কর্তৃপক্ষের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।
📍ব্র‍্যাক যক্ষ্মা রোগ নির্ণয় কেন্দ্র,দিনাজপুর।

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে  টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫
06/10/2025

আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫

Covid19 XBB
10/06/2025

Covid19 XBB

24/05/2025
কিভাবে বুঝবেন আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল..🍎ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ঘন ঘন হওয়া🍎খাবার একটু এদি...
16/02/2025

কিভাবে বুঝবেন আপনার ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল..

🍎ঠান্ডা, সর্দি, কাশি, জ্বর ঘন ঘন হওয়া
🍎খাবার একটু এদিক সেদিক হলেই পেটের সমস্যা বা হজমের সমস্যা হওয়া
🍅সহজেই ক্লান্তি বোধ করা
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপায়:
💪 প্রতিদিন অন্তত ২০ মিনিট সকাল ১০ টা থেকে বেলা ৩ টার মধ্যে শরীরের মোটামুটি ১৮ শতাংশ খালি জায়গায় সূর্যের আলো সরাসরি লাগানোর চেষ্টা করুন।
💪 চিনিযুক্ত খাবার অবশ্যই বাদ দিন।
💪 প্রতিদিন প্লেটে পর্যাপ্ত শাক-সব্জি-সালাদ রাখুন।
💪 ডাক্তারের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক খাবেন না।
💪 প্রো ও প্রি-বায়োটিক খাবার যেমন- টক দই, কিমচি, পান্তাভাত, ওটস, পেঁয়াজ, রসুন, আপেল, কলা, ফার্মেন্টেড ফুড প্রভৃতি খাবার তালিকায় রাখার চেষ্টা করুন। কারন এসবের অভাবে আপনার পেটের স্বাস্থ্য ঠিক থাকবে না, শরীরে পুষ্টি ঠিকভাবে শোষন হবে না।
💪 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সবথেকে বেশি কার্যকরী ভিটামিন সি। কিন্তু মাথায় রাখবেন, ভিটামিন সি শরীরে জমা থাকে না, প্রসাবের মাধ্যমে বের হয়ে যায়। তাই প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার খান, প্রয়োজনে থেরাপিউটিক ডোজে সাপ্লিমেন্ট দরকার হতে পারে।
💪 রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জিংক সাপ্লিমেন্ট ভালো কাজ করে।
💪 রোগ বালাই মোকাবেলা করতে ও শরীরকে ভেতর থেকে শক্তিশালী করতে দৈনিক খাবারে পর্যাপ্ত প্রোটিন রাখুন।
💪 আলট্রা প্রসেসড খাবার, সফট ড্রিংক্স থেকে দূরে থাকুন।
💪 শারীরিক পরিশ্রম করুন, কারন এটার সাথে রোগ প্রতিরোধ ক্ষমতার সরাসরি সম্পর্ক আছে।
💪 মানসিক সমস্যা বা মেন্টাল স্ট্রেসের কারনে রোগ-প্রতিরোধ ক্ষমতা ধীরে ধীরে কমে যেতে থাকে। মানসিক চাপ যথাসম্ভব কম নিবেন।
💪কম ও অপর্যাপ্ত ঘুমের অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। রাত সাড়ে দশ টা থেকে রাত চারটা যেনো আপনি অবশ্যই ঘুমিয়ে কাটান, সেটা খেয়াল রাখুন।

01/02/2025

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা- - তীব্র গরম থেকে দূরে থাকুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রা...
24/04/2024

তীব্র গরমে হিট স্ট্রোকের ঝুঁকি কমাতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা-

- তীব্র গরম থেকে দূরে থাকুন, মাঝে মাঝে ছায়ায় বিশ্রাম নিন।

- প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করুন। হেপাটাইটিস এ,ই,ডায়রিয়াসহ প্রাণঘাতী পানিবাহী রোগ থেকে বাঁচতে রাস্তায় তৈরী পানীয় ও খাবার এড়িয়ে চলুন। প্রয়োজনে একাধিকবার গোসল করুন।

- গরম আবহাওয়ায় ঢিলেঢালা পাতলা ও হালকা রঙের পোশাক পরুন।

- গরম আবহাওয়ায় যদি ঘাম বন্ধ হয়ে যায়, বমি বমি ভাব দেখা দেয়, তীব্র মাথাব্যথা হয়, শরীরের তাপমাত্রা বেড়ে যায়, প্রস্রাব কমে যায়, প্রস্রাবে জ্বালাপোড়া হয়, খিঁচুনি এবং অজ্ঞান হওয়ার মতো কোনো লক্ষণ দেখা দেয়, তাহলে অবিলম্বে হাসপাতালে যান এবং ডাক্তারের পরামর্শ নিন।

21/04/2024

চলছে "Heat Wave"

তাই সাবধান হোন।

তাপমাত্রাঃ ৪০-৫০° সে.।

স্বভাবিক পানি পান করুন।
ধীরে ধীরে।

ঠান্ডা পানি পান পরিহার করুন। বরফ/বরফ পানি পুরোপুরিই পরিহার করুন।

করণীয় ও পরিত্যজ্য--

১) যখন তাপমাত্রা ৪০°সে-এ পৌঁছে তখন খুব ঠান্ডা পানি পান করতে নিষেধ করেন চিকিৎসকগণ। কারণ এতে রক্তনালী হঠাৎই সঙ্কুচিত হয়ে হঠাৎই স্ট্রোক হতে পারে।

২) যখন বাহিরের তাপমাত্রা ৩৮°সে অতিক্রম করে তখন ঘরে চলে আসুন বা ছায়ায় অবস্থান করুন। ঠান্ডা পানি পান করবেন না। স্বভাবিক তাপের পানি পান করুন বা ঈষৎ গরম পানি। তাও ধীরে ধীরে।

৩) ঘরে এসেই হাত-পা-মুখ ধুবেন না।হাত-মুখ ধোয়ার আগে একটু অপেক্ষা করুন। দেহকে ঘরের তাপের সাথে খাপ খেতে দিন।
অন্ততঃ আধা ঘন্টা অপেক্ষা করুন হাত-মুখ ধোয়ার আগে বা গোসলের আগে।

৪) অল্প অল্প করে বারে বারে স্বাভাবিক পানি পান করুন।জ্যুস বা এজাতীয় পানিয় পরিহার করুন। স্বাভাবিক শরবত, ডাব বা লবণ পানির শরবত পান করতে পারেন যদি তা আপনার জন্য অন্য কারণে নিষিদ্ধ না হয়ে থাকে।তবে তাও স্বল্প পরিমানে।

★ প্রচন্ড গরমে বা যদি আপনি খুবই ক্লান্ত থাকেন তবে ভুলেও বরফ মিশ্রিত পানি বা ফ্রিজের পানি পান করবেন না,যদিও ওইসময় ঠান্ডা পানি খুব ভালো লাগে। এটা শরীরে প্রশান্তি ভাব এনে দেয়।কিন্তু এতে হঠাৎই দুর্ঘটনা ঘটতে পারে।

নিজে জানুন। অন্যকে জানান।

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Alerts

Be the first to know and let us send you an email when TB Diagnostic Center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share