UADW Doctor's Consultancy and Diagnostic Centre

UADW Doctor's Consultancy and Diagnostic Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from UADW Doctor's Consultancy and Diagnostic Centre, Medical and health, 80, waterworks Road, Lalbag, Dhaka.

"UADW Doctor's Consultancy and Diagnostic Centre "– লালবাগের বিশ্বস্ত চিকিৎসা সঙ্গী। আমরা প্যাথলজি ও রেডিওলজি টেস্ট, হোম স্যাম্পল কালেকশন, হোম ইসিজি (ECG) সেবা ও অনলাইন রিপোর্টিং সেবা প্রদান করি। অভিজ্ঞ ডাক্তার, নির্ভুল রিপোর্ট ও রোগীর প্রতি বিশেষ যত্ন। "উদয় ডক্টরস কনসালটেন্সি ও ডায়াগনস্টিক সেন্টার" – আপনার নিকটস্থ নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র, লালবাগ, ঢাকা।
আমরা সর্বাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্

ঞ মেডিকেল টিমের মাধ্যমে প্যাথলজি, রেডিওলজি ও আল্ট্রাসনোগ্রাফি সহ সকল ধরনের ডায়াগনস্টিক পরীক্ষা করি।

📌 আমাদের সেবা সমূহ:

• সম্পূর্ণ রক্ত, ইউরিন, সুগার, থাইরয়েড, লিভার ও অন্যান্য প্যাথলজি পরীক্ষা

• এক্স-রে, আল্ট্রাসনোগ্রাফি ও ইসিজি সেবা

• বাড়িতে বসে হোম স্যাম্পল কালেকশন এবং হোম ইসিজি (ECG) সেবা

• দ্রুত ও নির্ভুল অনলাইন রিপোর্টিং

• অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও প্রেসক্রিপশন সেবা

✅ আমাদের লক্ষ্য — দ্রুত, সঠিক ও রোগীবান্ধব সেবা প্রদান।
✅ রিপোর্ট ডেলিভারি সময়মতো এবং নির্ভুল ফলাফল নিশ্চিত করা।

📍 ঠিকানা: ৮০, ওয়াটারওয়ার্কস রোড, লালবাগ, ঢাকা-১২১১
📞 যোগাযোগ: +৮৮০ ১৯৪৪-০৩০০৩০

আপনার স্বাস্থ্য, আমাদের দায়িত্ব।

🌿 বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সচেতন হোন 🌿জ্বর, কাঁপুনি বা দুর্বলতা—এগুলোকে হালকাভাবে নেবেন না। সময়মতো পরীক্ষা ও চিকিৎস...
24/04/2026

🌿 বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে সচেতন হোন 🌿
জ্বর, কাঁপুনি বা দুর্বলতা—এগুলোকে হালকাভাবে নেবেন না। সময়মতো পরীক্ষা ও চিকিৎসাই পারে আপনাকে সুরক্ষিত রাখতে।
আজই ম্যালেরিয়া টেস্ট করান এবং নিজের ও পরিবারের সুস্থতা নিশ্চিত করুন।

📞 সিরিয়াল বা তথ্যের জন্য যোগাযোগ করুন: 01944-030030

🌞 গরমে স্কিন র‍্যাশ? এখনই সচেতন হোন!অতিরিক্ত গরমে ত্বকে র‍্যাশ, চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিতে পারে। একটু যত্ন আর সচেতন...
23/04/2026

🌞 গরমে স্কিন র‍্যাশ? এখনই সচেতন হোন!
অতিরিক্ত গরমে ত্বকে র‍্যাশ, চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিতে পারে। একটু যত্ন আর সচেতনতাই রাখতে পারে আপনার ত্বক সুস্থ ও সতেজ।

✔️ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকুন
✔️ হালকা ও আরামদায়ক পোশাক পরুন
✔️ নিয়মিত গোসল ও পর্যাপ্ত পানি পান করুন

⚠️ সমস্যা বেশি হলে দেরি না করে ডাক্তারের পরামর্শ নিন।

📞 প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন : 01944-030030

উদয় ডক্টরস কনসালটেন্সি এন্ড ডায়াগনস্টিক সেন্টার
📍 ৮০, ওয়াটারওয়ার্কস রোড, পোস্তামোড়, লালবাগ, ঢাকা- ১২১১ (জনতা ব্যাংকের বিপরীতে)

💧গরমে ইউরিন ইনফেকশন এড়াতে সচেতন থাকুন!পানি পান করুন, পরিষ্কার থাকুন—সুস্থ থাকুন 🌿
22/04/2026

💧গরমে ইউরিন ইনফেকশন এড়াতে সচেতন থাকুন!
পানি পান করুন, পরিষ্কার থাকুন—সুস্থ থাকুন 🌿

🌡️ হিট স্ট্রোক—অবহেলা নয়, সচেতনতা জরুরি!☀️এই তীব্র গরমে হিট স্ট্রোক একটি মারাত্মক সমস্যা হয়ে উঠতে পারে। সময়মতো লক্ষণ চিন...
20/04/2026

🌡️ হিট স্ট্রোক—অবহেলা নয়, সচেতনতা জরুরি!☀️

এই তীব্র গরমে হিট স্ট্রোক একটি মারাত্মক সমস্যা হয়ে উঠতে পারে। সময়মতো লক্ষণ চিনে দ্রুত ব্যবস্থা নিলে বড় বিপদ এড়ানো সম্ভব।

🚨 লক্ষণগুলো খেয়াল রাখুন:
• শরীরের তাপমাত্রা হঠাৎ বেড়ে যাওয়া
• মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়া
• অতিরিক্ত ঘাম বা হঠাৎ ঘাম বন্ধ হওয়া
• দ্রুত শ্বাসপ্রশ্বাস ও হৃদস্পন্দন
• বমিভাব বা দুর্বলতা

🩺 করণীয়:
• দ্রুত ঠান্ডা স্থানে নিয়ে যান
• শরীরে ঠান্ডা পানি বা ভেজা কাপড় ব্যবহার করুন
• পর্যাপ্ত পানি/স্যালাইন পান করান
• টাইট কাপড় খুলে ঢিলা কাপড় পরান
• গুরুতর হলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন

👉 আপনার সচেতনতাই হতে পারে জীবন রক্ষার সবচেয়ে বড় উপায়।

📞 প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন : 01944-030030
উদয় ডক্টরস কনসালটেন্সি এন্ড ডায়াগনস্টিক সেন্টার

📍 ৮০, ওয়াটারওয়ার্কস রোড, পোস্তামোড়, লালবাগ, ঢাকা- ১২১১ (জনতা ব্যাংকের বিপরীতে)

গরমে শিশুর বাড়তি যত্নে থাকুন আরও সচেতন!💛এই তীব্র গরমে ছোট্ট শিশুরা খুব দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। তাই তাদের সুস্থ...
19/04/2026

গরমে শিশুর বাড়তি যত্নে থাকুন আরও সচেতন!💛

এই তীব্র গরমে ছোট্ট শিশুরা খুব দ্রুত ডিহাইড্রেটেড হয়ে যেতে পারে। তাই তাদের সুস্থ, স্বস্তিতে ও হাসিখুশি রাখতে কিছু সহজ কিন্তু গুরুত্বপূর্ণ যত্ন নেওয়া জরুরি—

💧 পর্যাপ্ত পানি বা তরল দিন
👕 হালকা ও সুতি কাপড় পরান
🌤️ সরাসরি রোদ থেকে দূরে রাখুন
🌬️ ঠান্ডা ও বাতাস চলাচলযুক্ত পরিবেশ নিশ্চিত করুন
🧴 ঘাম হলে দ্রুত মুছে দিন
🩺 হিট র‍্যাশ বা অসুস্থতার লক্ষণ দেখলে দ্রুত ব্যবস্থা নিন

শিশুর সুস্থতাই আপনার পরিবারের সুখ 😊

📞 প্রয়োজন হলে আজই যোগাযোগ করুন : 01944-030030

উদয় ডক্টরস কনসালটেন্সি এন্ড ডায়াগনস্টিক সেন্টার
📍 ৮০, ওয়াটারওয়ার্কস রোড, পোস্তামোড়, লালবাগ, ঢাকা- ১২১১ (জনতা ব্যাংকের বিপরীতে)

#গরমে_শিশুর_যত্ন

🌼 শুভ নববর্ষ 🌼উদয়-এর পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটি দিন হোক সুস্বাস্থ্য, সুখ আর...
13/04/2026

🌼 শুভ নববর্ষ 🌼

উদয়-এর পক্ষ থেকে সবাইকে জানাই নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা। নতুন বছরের প্রতিটি দিন হোক সুস্বাস্থ্য, সুখ আর সফলতায় ভরপুর।

সবাইকে জানাই পহেলা বৈশাখের শুভেচ্ছা! ১৪৩৩ ✨


08/04/2026

“প্রতিটি নতুন দিনের সাথে সুস্থতার নতুন আশা—এটাই উদয় স্বাস্থ্যকথা।”

👶 ১-৬মাসের শিশুদের হাম: সুরক্ষায় করনীয়।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-এ শিশুদের মধ্যে হাম উদ্বেগজনকভাবে বেড়েছে। টিকার বয়সের আগেই অনেক শিশু আক্রান্ত হচ্ছে এবং ইতোমধ্যে প্রায় ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে। তাই এখনই সচেতন হওয়া জরুরি।

🔴 হাম কেন এত বিপজ্জনক?
হাম প্রথমে সাধারণ সর্দি-জ্বর-কাশির মতো শুরু হলেও কখনও কিছু বুঝার আগেই মারাত্মক জটিলতা তৈরি করতে পারে।
সম্ভাব্য জটিলতা:
*নিউমোনিয়া (সবচেয়ে বেশি মৃত্যুর কারণ)
*ডায়রিয়া ও পানিশূন্যতা
*চোখের ক্ষতি ও অন্ধত্ব
*এনকেফালাইটিস (মস্তিষ্কে সংক্রমণ)
*মারাত্মক অপুষ্টি

👉 বিশেষ করে ১ বছরের কম বয়সী শিশুদের ঝুঁকি সবচেয়ে বেশি।
🧬 কেন টিকার আগেই শিশুরা আক্রান্ত হচ্ছে?
*জন্মের পর মায়ের অ্যান্টিবডি কিছুদিন সুরক্ষা দেয়,
৫–৬ মাস পর এই সুরক্ষা ধীরে ধীরে কমে যায় অথচ টিকার বয়স ৯ মাস।
👉 তাই ৬–৯ মাস বয়সী শিশু সবচেয়ে ঝুঁকিতে থাকে।

⚠️ হামের প্রাথমিক লক্ষণ (চেনা খুব জরুরি)
শুরুতে
👉জ্বর।
👉কাশি।
👉নাক দিয়ে পানি।
😪চোখ লাল ও পানি পড়া।
৩–৫ দিনের মধ্যে
👉মুখ থেকে শরীরে লাল ফুসকুড়ি।
👉জ্বর বেড়ে যাওয়া।
👉বুকের দুধ টেনে খেতে পারে না /খেতে চায় না।
👉 দুর্বলতা।

🚨 কখন দ্রুত হাসপাতালে যাবেন
👉জ্বর ৩ দিনের বেশি থাকলে।
👉শ্বাস নিতে কষ্ট হলে।
👉বুকের খাঁচা ডেবে যাওয়া।
👉বুকের দুধ টেনে খেতে পারে না।
👉খিঁচুনি।
👉অস্বাভাবিক ঘুম।
👉ডায়রিয়া বা বমি শুরু হওয়া।
👉প্রসাব কমে যাওয়া।
👉নিস্তেজ হয়ে যাওয়া।

🛡️ আমাদের করনীয়
*ভিড় ও জনসমাগম এড়িয়ে চলুন
*অসুস্থ ব্যক্তিকে শিশুর কাছে আসতে দেবেন না।
*নিয়মিত হাত ধোয়া নিশ্চিত করুন, হাত ধুয়ে অথবা স্যানিটাইজ করে নবজাতককে ধরবেন।
*শিশুকে এক্সক্লুসিভ বুকের দুধ দিন,বুকের দুধ ইমু্উনিটি বাড়ায়।
*আক্রান্ত হলে শিশুকে আলাদা রাখুন,Vitamin-A 50000 পর পর দুইদিন দিবেন।

✅হাম সম্পর্কে আরো বিস্তারিত জানতে কমেন্টে দেখুন।

ডা. আইভি আক্তার
এমবিবিএস,বিসিএস
(স্বাস্থ্য), ডিসিএইচ (বিএমইউ)
ইএনএস, সিসিডি, ডিএমইউ
শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ
উদয় ডক্টর কনসালটেন্সি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লালবাগ,ঢাকা।
মেডিকেল অফিসার , ডিএনসিসি ডেডিকেটেড কোভিড–১৯ হাসপাতাল
মহাখালী, ঢাকা।

বিশ্ব স্বাস্থ্য দিবসে আমাদের অঙ্গীকার—আপনার সুস্থতাই আমাদের প্রথম দায়িত্ব।নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, সুস্থ থাকুন।আজই...
06/04/2026

বিশ্ব স্বাস্থ্য দিবসে আমাদের অঙ্গীকার—
আপনার সুস্থতাই আমাদের প্রথম দায়িত্ব।

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করুন, সুস্থ থাকুন।
আজই যোগাযোগ করুন “উদয় ডক্টরস কনসালটেন্সি এন্ড ডায়াগনস্টিক সেন্টার”-এ।

📍 ৮০, ওয়াটারওয়ার্কস রোড, পোস্তামোড়, লালবাগ, ঢাকা- ১২১১ (জনতা ব্যাংকের বিপরীতে)
📞 অ্যাপয়েন্টমেন্ট: 01944-030030

ভিন্নতা নয়, এটিই তাদের শক্তি।বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আসুন আমরা সবাই মিলে ভালোবাসা, সহানুভূতি আর গ্রহণযোগ্যতার হাত বাড়া...
01/04/2026

ভিন্নতা নয়, এটিই তাদের শক্তি।

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে আসুন আমরা সবাই মিলে ভালোবাসা, সহানুভূতি আর গ্রহণযোগ্যতার হাত বাড়াই।
প্রতিটি মানুষই অনন্য—তাদের বুঝি, পাশে থাকি, অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলি। 💚

30/03/2026

মাথা ঝিমঝিম করে? মাত্র ১৫ সেকেন্ডের এই ম্যাজিক ট্রিকেই মিলবে আরাম!

স্বাধীনতার চেতনায় উজ্জ্বল হোক প্রতিটি হৃদয়।২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও জাতির প্রতি অঙ্গ...
26/03/2026

স্বাধীনতার চেতনায় উজ্জ্বল হোক প্রতিটি হৃদয়।
২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও জাতির প্রতি অঙ্গীকার - একটি সুন্দর, সুস্থ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে চলি।

উদয় ডক্টরস কনসালটেন্সি এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পক্ষ থেকে সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ❤️

21/03/2026

আমি কুসুম গরম পানি আমাকে খাওয়ার উপকারিতা জানুন,

Address

80, Waterworks Road, Lalbag
Dhaka
1211

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 15:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Alerts

Be the first to know and let us send you an email when UADW Doctor's Consultancy and Diagnostic Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share