Achari - আচারি

Achari - আচারি Premium Quality Pickles

🥄 আম্মচুরিকাএকটি ঘরোয়া স্বাদের নিখুঁত সংমিশ্রণ, যেখানে পুরনো দিনের টক-মিষ্টি আচার পেয়েছে নতুন রূপ।🟡 উপকরণ:আমচুরের টকতা...
19/04/2025

🥄 আম্মচুরিকা
একটি ঘরোয়া স্বাদের নিখুঁত সংমিশ্রণ, যেখানে পুরনো দিনের টক-মিষ্টি আচার পেয়েছে নতুন রূপ।

🟡 উপকরণ:
আমচুরের টকতা, কিশমিশের মিষ্টি, আলুবোখারার দারুন টেক্সচার, শুকনামরিচের ঝাঁজ, আর খাঁটি গুড়ের ঘ্রাণ — সব একসাথে এক বোতলে!

আমরা বিশ্বাস করি, আচার কেবল খাবার নয় — এটা এক টেবিল চামচে হাজারো স্মৃতি।
আম্মচুরিকা সেই ঘরের স্বাদের গল্প, যা এখন আপনার টেবিলেও পৌঁছাতে পারে।

📦 স্টক সীমিত | কোনো প্রিজারভেটিভ নেই | ১০০% বিশুদ্ধ উপাদানে তৈরি
📩 ইনবক্সে অর্ডার করতে এখনই যোগাযোগ করুন।

শুভ নববর্ষ ১৪৩২ | Achari - আচারি পরিবার🌿 নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন—সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩২-এর অগ্রিম শুভেচ্ছা...
13/04/2025

শুভ নববর্ষ ১৪৩২ | Achari - আচারি পরিবার

🌿 নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন—সবাইকে জানাই শুভ নববর্ষ ১৪৩২-এর অগ্রিম শুভেচ্ছা! 🌿

আজ বাংলার চিরাচরিত রীতি মেনে আমরা আচারী পরিবার থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। নতুন বছর যেন সবার জীবনে নিয়ে আসে সুস্থতা, সুখ, শান্তি ও সমৃদ্ধি। পুরনো সকল গ্লানি, মনখারাপি ভুলে নতুন উদ্যমে এগিয়ে যাক আমাদের পথচলা।

মায়াবী এই বসন্তে,
ফুল ফোটুক হৃদয়ে,
ভালোবাসা জেগে উঠুক প্রতিটি প্রাণে।
নববর্ষ হোক মঙ্গলময়—
আচারী পরিবারের পক্ষ থেকে শুভ কামনা রইল।

🎉 শুভ নববর্ষ ১৪৩২ 🎉

#শুভ_নববর্ষ_১৪৩২

30/03/2025

🌙 ঈদ মোবারক! 🤲✨
আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে খুশি, ঈদ মানে ভালোবাসা, ঈদ মানে পরস্পরের মাঝে সম্প্রীতির বন্ধন গড়ে তোলা।
আসুন, এই বিশেষ দিনে গরিব-দুঃখীদের কথা মনে রাখি, পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাই এবং আল্লাহর দেওয়া নিয়ামতের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করি।
🌸 তাকবির পাঠে মুখরিত হোক আমাদের চারপাশ
🌸 প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেই ঈদের আনন্দ
🌸 ভালোবাসা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই সকলেই
💛 Achari - আচারি -এর পক্ষ থেকে আপনাকে ও আপনার পরিবারকে জানাই ঈদ মোবারক! 🤲🌙✨
تَقَبَّلَ اللّهُ مِنَّا وَمِنْكُمْ
উচ্চারণ: "তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"
(আল্লাহ আমাদের ও আপনাদের পক্ষ থেকে ইবাদত কবুল করুন) 🤍

রমজানের পবিত্র এই মাসে আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা, রহমত ও বরকত দান করুন। আমাদের জীবনকে পবিত্র করুন, ইবাদত কবুল করু...
01/03/2025

রমজানের পবিত্র এই মাসে আল্লাহ তায়ালা আমাদের সকলকে ক্ষমা, রহমত ও বরকত দান করুন। আমাদের জীবনকে পবিত্র করুন, ইবাদত কবুল করুন এবং সবাইকে সুস্থতা ও শান্তি দান করুন। সবাইকে রমজান মোবারকের শুভেচ্ছা! ❤️

fans Achari - আচারি
#রমজান_মোবারক

🖤 একুশে ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🖤আমাদের গৌরব, আমাদের অহংকার— বাংলা ভাষা!আচারী ফ্যামিলির পক্ষ থেকে আমরা গ...
21/02/2025

🖤 একুশে ফেব্রুয়ারি - আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🖤

আমাদের গৌরব, আমাদের অহংকার— বাংলা ভাষা!

আচারী ফ্যামিলির পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা জানাই সকল ভাষা শহীদদের প্রতি, যাদের আত্মত্যাগে আমরা আজ মাতৃভাষায় কথা বলতে পারছি। তাদের এই আত্মত্যাগ আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করে।

চলুন, বাংলা ভাষার সৌন্দর্য ও মর্যাদা অক্ষুণ্ণ রাখি এবং পরবর্তী প্রজন্মের কাছে এর গৌরবময় ইতিহাস তুলে ধরি।

শ্রদ্ধাঞ্জলি সকল ভাষা শহীদদের প্রতি। 🖤❤️

#একুশে_ফেব্রুয়ারি #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #বাংলা_ভাষা #শ্রদ্ধাঞ্জলি

🎉✨ Happy New Year 2025! ✨🎉Wishing you a year full of joy, health, and success. Let’s make 2025 unforgettable! 🥂💫        ...
31/12/2024

🎉✨ Happy New Year 2025! ✨🎉
Wishing you a year full of joy, health, and success. Let’s make 2025 unforgettable! 🥂💫

🌟 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🌟আচারি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭১ সা...
16/12/2024

🌟 মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🌟

আচারি পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয়েছিল আমাদের গৌরবময় স্বাধীনতা, যা এসেছে লক্ষ প্রাণের আত্মত্যাগ আর অসীম সাহসের বিনিময়ে।

আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি সকল শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা, এবং যাঁদের অবদান আমাদের লাল-সবুজের এই পতাকা এনে দিয়েছে।

এই বিজয়ের চেতনা আমাদের অনুপ্রাণিত করুক দেশপ্রেম, ঐক্য, এবং সৎকর্মে। আসুন, আমরা সবাই মিলে কাজ করি আমাদের প্রিয় বাংলাদেশকে আরও উন্নত, সুন্দর, এবং শান্তিপূর্ণ করে গড়ে তোলার জন্য। 🥰

🎉 মেলা... মেলা... মেলা... 🎉আজ মেলার ২য় দিন, শুক্রবার! 🌟🏢 "SOFOS GLOBAL ALLIANCE" - বিজয় মেলা ২০২৪আমাদের স্টলে আপনাদের আ...
06/12/2024

🎉 মেলা... মেলা... মেলা... 🎉
আজ মেলার ২য় দিন, শুক্রবার! 🌟
🏢 "SOFOS GLOBAL ALLIANCE" - বিজয় মেলা ২০২৪
আমাদের স্টলে আপনাদের আমন্ত্রণ রইল।
📍 স্টল নম্বর: ১৫
📅 তারিখ: ৫, ৬, ও ৭ ডিসেম্বর ২০২৪
🕗 সময়: সকাল ৮ টা থেকে রাত ১০ টা
🏛 স্থান:
লেগ্যাছি কনভেনশন হল
২৮৭/৫, ব্লক সি, খিলগাঁও, ঢাকা।
(খিদমাহ হসপিটালের পাশে, আরএফএল রিগাল ফার্নিচারের বিল্ডিং)

বিভিন্ন ধরনের সুস্বাদু আচারি আইটেম ও প্রিমিয়াম গাওয়া ঘি নিয়ে আমরা আছি আপনাদের জন্য। পরিবার-পরিজন নিয়ে আসুন এবং আমাদের স্টল ভিজিট করুন। দেখা হবে, অপেক্ষায় থাকলাম! ❤️

#বিজয়_মেলা২০২৪

মেলা... মেলা... মেলা... 🎉🌟 SOFOS GLOBAL ALLIANCEবিজয় মেলা ২০২৪আমাদের স্টল: নম্বর ১৫📅 তারিখ: ৫, ৬, ও ৭ ডিসেম্বর ২০২৪🕗 সম...
05/12/2024

মেলা... মেলা... মেলা... 🎉

🌟 SOFOS GLOBAL ALLIANCE
বিজয় মেলা ২০২৪

আমাদের স্টল: নম্বর ১৫
📅 তারিখ: ৫, ৬, ও ৭ ডিসেম্বর ২০২৪
🕗 সময়: সকাল ৮ টা থেকে রাত ১০ টা

🏛 ঠিকানা:
লেগ্যাছি কনভেনশন হল
২৮৭/৫, ব্লক সি, খিলগাঁও, ঢাকা।
(খিদমাহ হসপিটালের পাশে, আরএফএল রিগাল ফার্নিচারের বিল্ডিং)

🎊 আজ মেলার প্রথম দিন! 🎊
সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাই আমাদের স্টলে আসার জন্য।

পরিবার ও বন্ধুদের সাথে নিয়ে আসুন এবং বিজয় মেলা ২০২৪ এর উৎসবমুখর পরিবেশ উপভোগ করুন।

📸 আপনার মেলার মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করুন হ্যাশট্যাগ ব্যবহার করে।

আমাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করতে আমরা আপনাদের সবার অপেক্ষায় আছি।
চলে আসুন, দেখা হবে মেলায়! 😊

05/12/2024

Address

Dhaka
1219

Website

Alerts

Be the first to know and let us send you an email when Achari - আচারি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share