07/06/2026
জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধই আজই আপনারা মেয়ে সন্তানকে টিকা দিন 💯
ইপিআই কার্যক্রমের মাধ্যমে ১০ বছর বয়সী সকল কিশোরীদের ১ ডোজ জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ এইচপিভি টিকা সম্পুর্ণ বিনামূল্যে প্রদান করা হচ্ছে।
প্রতিটি স্থায়ী এবং অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। আজই নিকটস্থ টিকাকেন্দ্রে আপনার ১০ বছর বয়সী কিশোরীকে এইচপিভি টিকা দিন, এবং জরায়ুমুখ ক্যান্সার থেকে মুক্ত থাকুন ✌️
স্তনের ক্যান্সারের পর নারীদের মধ্যে মৃত্যুহার সবচেয়ে বেশি জরায়ুমুখের ক্যান্সারে।বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশে নারী ক্যান্সার রোগীদের মধ্যে ১৯ শতাংশই প্রজনন সম্পর্কিত ক্যান্সারে ভুগছেন।এর মধ্যে ১১ শতাংশই জরায়ুমুখের ক্যান্সারে ভুগছেন। এর বাইরে, পাঁচ শতাংশ ডিম্বাশয়ের ক্যান্সারে এবং তিন শতাংশ জরায়ু ক্যান্সারে আক্রান্ত।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশ এখন সাড়ে ২৬ হাজারেরও বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারে ভুগছেন!এছাড়া প্রতিবছর আরও প্রায় সাড়ে নয় হাজার নারী এই ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন।
একই সময়ে, পাঁচ হাজার আটশ' জনেরও বেশি নারী জরায়ুমুখের ক্যান্সারের কারণে মারা যাচ্ছেন।
তথ্যগুলো জেনেও কি বসে থাকবেন?নাকি আজই আপনার মেয়ে সন্তানের টিকা নিশ্চিত করবেন।আর যাদের বয়স ১৬ এর উপর এবং এখনো HPV vaccine দেয়া হয় নি,তারা একজন চিকিৎসকের পরামর্শে প্রাইভেট স্বাস্থ্যসেবা থেকে টিকাটি দিয়ে দিবেন ভভবিষ্যত সুরক্ষার জন্য 💯
Erina || Health Educator
Gavi, the Vaccine Alliance
UNICEF
World Health Organization (WHO)
নিজেকে জানো