মাহবুব হোমিও চিকিৎসালয়

মাহবুব হোমিও চিকিৎসালয় নির্ভরযোগ্য হোমিও চিকিৎসালয়

🩺🩺মাসিকের সময় তলপেটে ব্যথায় করণীয়ঃমাসিকের সময় তলপেটে ব্যথা আমাদের দেশে একটা সাধারণ ব্যাপার। কিন্তু একটু সচেতন হলেই এই ব্...
29/07/2026

🩺🩺মাসিকের সময় তলপেটে ব্যথায় করণীয়ঃ

মাসিকের সময় তলপেটে ব্যথা আমাদের দেশে একটা সাধারণ ব্যাপার। কিন্তু একটু সচেতন হলেই এই ব্যথা এড়িয়ে চলা যায়। তবে বয়ঃসন্ধিতে মাসিক শুরু হওয়া থেকে মেনোপজ পর্যন্ত গড়ে প্রায় নব্বই শতাংশ মেয়ের অবিচ্ছেদ্য সঙ্গী হয়ে দাঁড়ায় যন্ত্রণাদায়ক ঋতুস্রাব। প্রজননতন্ত্রের স্বাস্থ্যরক্ষা অনেক জরুরি একটা বিষয় হলেও আমাদের সমাজে এ ব্যাপারে খোলাখুলি কথাবার্তা আজও নিষিদ্ধ, তাই অধিকাংশ মেয়েরাই ব্যাপারটিকে চেপে যায়। কিন্তু আপনি কি জানেন, যন্ত্রণাদায়ক ঋতুস্রাবের উপযুক্ত চিকিৎসা হওয়া প্রয়োজন?

▶️▶️মাসিকের সময় তলপেটে ব্যথার কারণ :-

প্রাকৃতিক কারনঃ মাসিক হওয়ার সময়, জরায়ুর মাংসল দেওয়াল সংকুচিত ও প্রসারিত হয় যা দূষিত তরল ও রক্ত বের করে দেওয়ার জন্য শরীরের একটি স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এসময় জরায়ুর আবরণী কলার রক্তনালিকা মাঝে মাঝেই জরায়ুকে রক্ত ও অক্সিজেন সরবরাহ করা সাময়িকভাবে বন্ধ করে দেয়। তখন জরায়ু থেকে কিছু রাসায়নিক পদার্থ নিঃসৃত হয় যা ব্যথা তৈরি করতে পারে। এটা স্বাভাবিক ব্যথা।

রোগ বা অসুস্থতাঃ কখনও কখনও ব্যথা হতে পারে আপনার মাঝে লুকিয়ে থাকা কোন রোগ থেকে। যেমন, এন্ডমেট্রিওসিস বা ওভারিয়ান সিস্ট থেকে। এছাড়াও, যদি সারভিক্স সরু থাকে বা ইনফেকশন থেকে থাকে তখনও ব্যথা হতে পারে।

▶️▶️লক্ষণসমূহ কি কি হতে পারে ?

তলপেটে প্রচণ্ড ব্যথাই প্রধান লক্ষণ, এর সাথে বমি হওয়া, খাবারে অরুচি, শারীরিক অবসাদ, মাথা ঘোরানো, চোখে ঘোলা দেখা বা অন্ধকার দেখা, দুর্বলতা, হালকা জ্বর, মাথা ব্যথা এবং পাতলা পায়খানা আপনার জীবন দুর্বিষহ করে তুলতে পারে। শুধু তাই নয়, খিটখিটে মেজাজ, রুক্ষ ব্যবহার, ধৈর্যহীনতা আপনার আশেপাশের মানুষের জন্য সমস্যা তৈরি করতে পারে।

▶️▶️চিকিৎসা :-

অনেকেই ব্যথার ওষুধ খেয়ে থাকেন কিন্তু আমি কখনই ব্যথার ওষুধ খাওয়ার পরামর্শ দেবনা। কারণ ব্যথার ওষুধ খাওয়াটা কখনই স্থায়ী সমাধান নয়। বিষয়টি অনেক দিনের হয়ে থাকলে হোমিওপ্যাথিক চিকিত্সা নিন। আশা করি ভালো হয়ে যাবেন।

প্রাথমিক / ঘরোয়া ভাবে কি করতে পারেন ?
কোন বোতলে গরম পানি ভরে বা কাপড় গরম করে তলপেটে ২০/২৫ মিনিট ছ্যাক লাগাতে হবে। এটা সপ্তাহে টানা ৩/৪ দিন করে করতে হবে। এতে ধীরে ধীরে মাসিকের সময় ব্যাথা কমে যাবে।
এছাড়া আরেকটা পদ্ধতি আছে- সিজ বাথ। ৩ মিনিট গরম পানিতে কোমর ডুবিয়ে বসে থাকতে হবে। পরের ২/১ মিনিট ঠাণ্ডা পানিতে। এভাবে ২০/২৫ মিনিট সিজ বাথ নিতে হবে। এটাও সপ্তাহে টানা ৩/৪দিন নিতে হবে। শুধু পানি বা পানিতে কিছু লবন, বেকিং সোডা বা ভিনেগারও ব্যবহার করা যায়।
খাদ্যতালিকা :-
আপনার খাদ্যতালিকাটা কি খেয়াল করেছেন? এতে কি আপনার জন্য প্রয়োজনীয় পুষ্টিটুকু আছে? আপনার খাদ্যতালিকায় অবশ্যই থাকতে হবে, আয়রন, ম্যাগনেশিয়াম, ক্যালশিয়াম সমৃদ্ধ খাবার।

▶️▶️সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসা পেতে হলে জানতে হবে তবে চিকিৎসকের পরামর্শ/নির্দেশনা ছাড়া কোনো ওষুধ সেবন করা উচিত নয়।
যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন।
ডাঃ তাহমিদা মাহবুব
ডি,এইচ,এম,এস(বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল)ঢাকা
বি,এস,এস,(স্নাতক) এম,এস,এস(গভ: বাংলা কলেজ)
যোগাযোগ :০১৯১৬৯৪৫৭৫৫
#সারা_দেশে_কুরিয়ারের_মাধ্যমে_ঔষধ_প্রেরণ_করা_হয়

08/03/2026

রোজায় সুস্থ থাকতে এবং শরীর সতেজ রাখতে সঠিক খাদ্যাভ্যাস খুবই জরুরি। নিচে রোজার খাদ্যাভ্যাস নিয়ে পরামর্শ দেওয়া হলো:

সেহরি:
পুষ্টিকর খাবার: সেহরিতে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন লাল চালের ভাত, আটা বা রুটি খাওয়া উচিত যা দীর্ঘক্ষণ শক্তি বজায় রাখে.
প্রোটিন: মাছ, মাংস, ডিম বা ডাল যোগ করুন যা প্রোটিনের চাহিদা মেটায়.
পর্যাপ্ত পানি: সেহরিতে পর্যাপ্ত পানি পান করুন, তবে একবারে খুব বেশি না খেয়ে ধীরে ধীরে পান করা ভালো.

ইফতার:
খেজুর ও পানি: ইফতার শুরু করুন খেজুর ও সাধারণ পানি বা ডাবের পানি দিয়ে.
ভিটামিন ও খনিজ: ইফতারে তাজা ফল বা ফলের রস রাখুন.
সহজপাচ্য খাবার: ভাজাপোড়া কম খেয়ে পুষ্টিকর খাবার যেমন- ছোলা, মুড়ি, দই, চিঁড়া বা স্যুপ খাওয়া যেতে পারে.
তৈলাক্ত খাবার বর্জন: ইফতারে তৈলাক্ত, ভাজা ও অতিরিক্ত মসলাদার খাবার বর্জন করা উচিত.
ইফতার থেকে সেহরি:
পানি পান: ইফতার থেকে সেহরির সময় পর্যন্ত পর্যায়ক্রমে প্রচুর পরিমাণে পানি পান করুন.
অতিরিক্ত না খাওয়া: ইফতারে বা রাতে একসাথে খুব বেশি খাবার খাবেন না, এতে হজমে সমস্যা হতে পারে.

সাধারণ পরামর্শ:
শরীরের যত্ন: রোজা রেখেও সুস্থ থাকতে স্বাস্থ্যসম্মত খাবার নির্বাচন করুন.
পর্যাপ্ত ঘুম: রোজার সময়েও পর্যাপ্ত ঘুমের প্রয়োজন.
রোজায় সুস্থ ও কর্মক্ষম থাকতে এই খাদ্যাভ্যাস অনুসরণ করা অত্যন্ত জরুরি।

Address

Dhaka
1218

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801916945755

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাহবুব হোমিও চিকিৎসালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাহবুব হোমিও চিকিৎসালয়:

Shortcuts

Share