22/08/2026
আজ গ্রামীণ কল্যাণের জন্য একটি বিশেষ ও আনন্দের দিন!
আজ আমাদের সম্মানিত চেয়ারম্যান মোঃ আশরাফুল হাসান মহোদয়ের হাত ধরে শুভ উদ্বোধন হলো গ্রামীণ কল্যাণ ফুলশাইন্দ সামাজিক হাসপাতাল ও গ্রামীণ কল্যাণের নতুন সিলেট আঞ্চলিক কার্যালয়। এর মাধ্যমেই সিলেটে আমাদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
একেবারে মানুষের কাছাকাছি থেকে সহজ, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াটাই গ্রামীণ কল্যাণের মূল লক্ষ্য। সিলেটের স্থানীয় মানুষ ও তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে এবং স্বাস্থ্যসেবাকে আরও সুসংগঠিত করার মাধ্যমে আমরা সামাজিক ব্যবসার সেই চেতনাকেই ছড়িয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
আসুন, সবাই মিলে বাংলাদেশের মানুষের জন্য একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলি।
A momentous step forward for Grameen Kalyan!
Today, our Honorable Chairman Md. Ashraful Hassan officially inaugurated the Grameen Kalyan Fulshaind Shamajik Hospital and our new Sylhet regional office in Fulshaind, Sylhet—marking Grameen Kalyan’s official presence in this vibrant region.
Our core mission is to bring accessible, high-quality, and affordable healthcare directly to local communities. By standing beside the families of Sylhet and strengthening health infrastructure, we continue to uphold and expand the spirit of social business where it is needed most.
Together, we build a healthier, stronger, and more resilient future for Bangladesh.