Onion Oil BD

Onion Oil BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Onion Oil BD, Beauty Supply Store, Sonargaon, Narayanganj, Dhaka.

বিশেষজ্ঞ পরামর্শঃ পেঁয়াজের পুষ্টিগুণ চুলের জন্য খুবই উপকারী । পেঁয়াজের অ্যান্টি-ফাঙ্গাল, অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি গুণাগুণ চুলের সমস্যা দূর করতে খুবই কার্যকর । পেয়াজের তেল চুল পড়া রোধ করে, চুল ঘন, শক্তিশালী ও স্বাস্থ্যকর করে।

13/11/2024

চুল কেন পড়ে?
চুল পড়ার বিষয়টি সাধারণত আমাদের দৈনন্দিন জীবনযাপনের ধরনের সঙ্গে জড়িত। রাত জাগা, দুশ্চিন্তাগ্রস্ত থাকা এবং হতাশাজনক জীবন যাপন করা চুল পড়ার অন্যতম কারণ। চুলে বিভিন্ন ধরনের কাটছাঁট করার কারণেও চুল পড়ে। চুলে জেল দেওয়া, আয়রন করা, রং করা, ইত্যাদি করলে চুল পড়ার প্রবণতা বেড়ে যায়।

21/08/2023

ক্যামিকেল যুক্ত পন্য ব্যবহার করে চুলের ১২ টা বাজিয়ে ফেলেছেন ??

সুন্দর চুল পেতে আমাদের পেয়াজের তেল ব্যবহার করুন।

পেয়াজের তেল ব্যবহারে যে সব সুফল পাবেনঃ
* চুলের গোড়া মজবুত করবে।
* চুল পড়া বন্ধ করবে
* চুল দ্রুত লম্বা করবে।
* চুলের রুক্ষতা দূর করে, সফট করবে।
* মাথার ত্বক খুশকি মুক্ত রাখবে।
* চুলের আগা ফাটার সমস্যা দূর করবে।
* চুলকে স্বাস্থ্যোজ্জ্বল ও আকর্ষণীয় করে তুলবে
* ক্ষতিগ্রস্ত চুলকে রিপেয়ার করবে।
* চুল সিল্কি করবে।
* চুল কালো করবে ।

#অর্ডার করতে ইনবক্সে নাম , নম্বর , ঠিকানা দিন ।

30/07/2023

চুল পরছে? স্বাভাবিক এর চাইতে অতিরিক্ত চুল পরছে, তাহলে আমাদের পেয়াজের তেল ব্যবহার করা শুরু করুন। পেয়াজের তেল ব্যবহার এর ফলে খুব তারাতাড়ি আপনার চুল পরা বন্ধ করবে ইনশাআল্লাহ ❤️❤️

অর্ডার করতে চাইলে ইনবক্স করুন।।।

19/05/2023

আসসালামু আলাইকুম।

কিছু Technical কারণে পেইজ থেকে আমরা আপনাদের জন্য রেগুলার কন্টেন্ট পোস্ট করতে পারিনি।

ইনশাআল্লাহ এখন থেকে আপনাদের সুবিধার জন্য আবার রেগুলার পোস্ট করা হবে।

সাথেই থাকুন।
ধন্যবাদ।

13/04/2023

🩸 উচ্চ রক্তচাপের ৮ টি কারণ

🔴 সাধারণত মানুষের ৪০ বছরের পর থেকে উচ্চ রক্তচাপ হওয়ার ঝুঁকি বাড়তে থাকে ( কিন্তু বর্তমানে অসাস্থকর জীবন যাপনের কারণে আরো কম বয়সেও হচ্ছে )
🔴 অতিরিক্ত ওজন বা স্থুলতা
🔴 পরিবারে কারও উচ্চ রক্তচাপ থাকলে
🔴 নিয়মিত ব্যায়াম বা শারীরিক পরিশ্রম না করলে
🔴 প্রতিদিন ছয় গ্রাম অথবা এক চা চামচের বেশি লবণ খেলে
🔴 ধূমপান বা মদ্যপান বা অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাদ্য/পানীয় খেলে
🔴 দীর্ঘদিন ধরে ঘুমের সমস্যা হলে
🔴শারীরিক ও মানসিক চাপ থাকলে

✅ রেগুলার প্রেশার মাপুন।
#সতর্ক_থাকুন
#সুস্থ_থাকুন

11/04/2023

🩸 উচ্চ রক্তচাপের ৭ টি লক্ষন 🩸

⭕ উচ্চ রক্তচাপের একেবারে সুনির্দিষ্ট কোন লক্ষণ সেভাবে প্রকাশ হয় না। তবে সাধারণ কিছু লক্ষণের মধ্যে রয়েছে:

🔴প্রচণ্ড মাথা ব্যথা করা, মাথা গরম হয়ে যাওয়া এবং মাথা ঘোরানো
🔴ঘাড় ব্যথা করা
🔴বমি বমি ভাব বা বমি হওয়া
🔴অল্পতেই রেগে যাওয়া বা অস্থির হয়ে শরীর কাঁপতে থাকা
🔴রাতে ভালো ঘুম না হওয়া
🔴মাঝে মাঝে কানে শব্দ হওয়া
🔴অনেক সময় জ্ঞান হারিয়ে ফেলা

⭕ এসব লক্ষণ দেখা দিলে নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ি ওষুধ নিতে হবে।

✅ রেগুলার প্রেশার মাপুন।
#সতর্ক_থাকুন
#সুস্থ_থাকুন

10/04/2023

🔴উচ্চ রক্তচাপ হলে কী সমস্যা তৈরি হয়?

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে শরীরের গুরুত্বপূর্ণ কয়েকটি অঙ্গে জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।

অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ থেকে হৃদযন্ত্রের পেশি দুর্বল হয়ে যেতে পারে এবং এর ফলে দুর্বল হৃদযন্ত্র রক্ত পাম্প করতে না পেরে ব্যক্তির হৃতপিণ্ড কাজ বন্ধ করতে পারে বা হার্ট ফেল করতে পারে।

এছাড়া, এমন সময় রক্তনালীর দেয়াল সঙ্কুচিত হয়ে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও থাকে।

উচ্চ রক্তচাপের কারণে কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, মস্তিষ্কে স্ট্রোক বা রক্তক্ষরণও হতে পারে। এরকম ক্ষেত্রে রোগীর মৃত্যুর সম্ভাবনা থাকে।

আর বিশেষ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণে রেটিনায় রক্তক্ষরণ হয়ে একজন মানুষ অন্ধত্বও বরণ করতে পারেন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক আফরোজা আনোয়ার জানান যে অধিকাংশ ক্ষেত্রেই উচ্চ রক্তচাপের কারণ নির্দিষ্ট করে জানা যায় না।

বিবিসি বাংলাকে তিনি বলেন, "যাদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কারণ নির্দিষ্টভাবে বলা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে সেটিকে প্রাইমারি বা এসেনশিয়াল ব্লাড প্রেশার বলা হয়ে থাকে।"

"উচ্চ রক্তচাপের সবচেয়ে ভয়ের বিষয় হলো, অনেক সময়ই উচ্চ রক্তচাপের কোনো প্রাথমিক লক্ষ্মণ দেখা যায় না। লক্ষ্মণ না থাকলেও দেখা যায় শরীরের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং রোগী হয়তো বুঝতেই পারেন না যে তার মারাত্মক শারীরিক ক্ষতি হচ্ছে।"

অপেক্ষাকৃত বয়স্ক মানুষের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা বেশি দেখা দেয়ার সম্ভাবনা থাকে বলে বয়স ৪০ হওয়ার পর থেকে কয়েক মাস অন্তর ব্লাডপ্রেশার মাপা দরকার বলে মন্তব্য করেন মিজ আনোয়ার।

আর যারা দীর্ঘ দিন ধরে রক্তচাপের সমস্যায় ভুগছেন, তাদের প্রতি সপ্তাহে একবার প্রেশার মেপে দেখা উচিত।

তবে একবার রক্তচাপ বেশি দেখা গেলেই যে কারও উচ্চ রক্তচাপ আছে, সেটা বলা যাবে না।

পর পর তিন মাস যদি কারও উচ্চ রক্তচাপ দেখা যায়, তখনই বলা যাবে যে তার উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে।

✅ রেগুলার প্রেশার মাপুন।
#সতর্ক_থাকুন
#সুস্থ_থাকুন

09/04/2023

✅ বাচতে হলে, জানতে হবে ✅

🔴উচ্চ রক্তচাপ কী???

হৃৎপিণ্ডের ধমনীতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে সেটিকে উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার হিসেবে চিহ্নিত করা হয়।

দু'টি মানের মাধ্যমে এই রক্তচাপ রেকর্ড করা হয় - যেটার সংখ্যা বেশি সেটাকে বলা হয় সিস্টোলিক প্রেশার, আর যেটার সংখ্যা কম সেটা ডায়াস্টলিক প্রেশার।

প্রতিটি হৃৎস্পন্দন অর্থাৎ হৃদপিণ্ডের সংকোচন ও সম্প্রসারণের সময় একবার সিস্টোলিক প্রেশার এবং একবার ডায়াস্টলিক প্রেশার হয়।

একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের রক্তচাপ থাকে ১২০/৮০ মিলিমিটার মার্কারি।

কারও ব্লাড প্রেশার রিডিং যদি ১৪০/৯০ বা এর চেয়েও বেশি হয়, তখন বুঝতে হবে তার উচ্চ রক্তচাপের সমস্যা আছে।

অন্যদিকে রক্তচাপ যদি ৯০/৬০ বা এর আশেপাশে থাকে, তাহলে তাকে লো ব্লাড প্রেশার হিসেবে ধরা হয়।

যদিও বয়স নির্বিশেষে রক্তচাপ খানিকটা বেশি বা কম হতে পারে।

#সতর্ক_থাকুন
#সুস্থ_থাকুন

07/04/2023

সতর্ক থাকুন, সুস্থ থাকুন।

Address

Sonargaon, Narayanganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Onion Oil BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share