27/05/2026
বদনজর, হাসাদ, যাদু, জ্বিন ও শয়তানি ক্ষতি থেকে নিরাপত্তার জন্য, প্রতিটা মুসলিমের জন্য সকাল-সন্ধ্যার হিফাজতের পূর্ণাঙ্গ মাসনুন আমলসমূহ।
✅প্রথম: প্রতিদিনের মৌলিক করণীয়
৫ ওয়াক্ত নামায যথাসময়ে পড়া
প্রতিদিন কুরআন তেলাওয়াত (বিশেষ করে সূরা বাকারাহ, আয়াতুল কুরসি, শেষ ২ আয়াত)
নিজেকে সর্বদা ওজু অবস্থায় রাখা
রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সুন্নাহ মেনে চলা
গুনাহ থেকে বেঁচে থাকা এবং নিয়ত শুদ্ধ রাখা।
✅দ্বিতীয়: সকাল ও সন্ধ্যার মাসনুন দোআ ও যিকির
✅১. আউযুবিকালিমাতিল্লাহ
أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ
উচ্চারণ:
আ‘উযু বিকালিমা-তিল্লা-হিত্তা-ম্মাতি মিন শাররি মা খালাক
সময়: সকালে ও সন্ধ্যায় ৩ বার
ফজিলত: যাদু, বিষ, জিন, শয়তান এবং সব প্রকার ক্ষতি থেকে হেফাজত
(তিরমিযী ৩৫৫৯)
---
✅২. বিসমিল্লাহিল্লাযি...
بِسْمِ اللَّهِ الَّذِي لَا يَضُرُّ...
উচ্চারণ:
বিসমিল্লাহিল্লাযি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস্সামা, ওয়া হুয়াস সামিয়ুল আলীম।
সময়: সকাল ও সন্ধ্যায় ৩ বার
ফজিলত: যেকোনো হঠাৎ বিপদ, দুর্ঘটনা, সন্ত্রাস, অপদ্রব্যের আক্রমণ থেকে রক্ষা
(তিরমিযী ৩৩৮৮)
---
✅৩. সূরা ইখলাস, ফালাক, নাস
৩ বার করে সকাল ও সন্ধ্যায়
ফজিলত: বদনজর, হিংসা, যাদু, ভয়, অজানা আতঙ্ক, জিন ও শয়তান থেকে হেফাজত
(বুখারি, মুসলিম)
✅৪. সূরা তাওবাহ – আয়াত ১২৯
حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
সময়: সন্ধ্যায় ৭ বার
ফজিলত: যে আল্লাহর উপর ভরসা করে, তাঁর জন্য তিনিই যথেষ্ট হয়ে যান
(আবু দাউদ)
✅৫. লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারীকালাহ...
لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
সময়: সকালে ১০০ বার (অথবা ফজর ও আসরের পর ১০ বার)
ফজিলত: শয়তান থেকে নিরাপত্তা, জিন-যাদুর আক্রমণ থেকে রক্ষা, বিশাল সওয়াব
(বুখারি ৪৮৫৭, আবু দাউদ)
✅তৃতীয়: ঘুমানোর আগের হেফাজতের আমল
১. ওজু করে ডান কাত হয়ে শোয়া।
২. আয়াতুল কুরসি পড়া (বুখারি)
৩. সূরা বাকারার শেষ দুই আয়াত: "আমানার রাসূলু..." (বুখারি)
৪. সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে ফুঁ দিয়ে শরীরে হাত বুলানো (বুখারি)
৫. বিছানা ঝেড়ে নেয়া ও তাসবিহ (৩৩x সুবহানাল্লাহ, ৩৩x আলহামদুলিল্লাহ, ৩৪x আল্লাহু আকবার)
✅চতুর্থ: বিশেষ হেফাজতের আমল
আজওয়া খেজুর (৭টি সকালে):
হাদীস: "যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি আজওয়া খেজুর খায়, সেদিন তাকে বিষ বা যাদু ক্ষতি করতে পারবে না।"
(বুখারি: ৫৩৬৪)
✅সুরা বাকারাহ তিলাওয়াত (অন্তত বাসায়):
রাসুল (সা.) বলেন: "যে ঘরে সূরা বাকারাহ পাঠ করা হয়, সেখানে শয়তান প্রবেশ করতে পারে না।"
(মুসলিম)
✅বিশেষ পরামর্শ
আমলগুলো বুঝে, বিশুদ্ধ নিয়তে ও আত্মবিশ্বাসসহকারে করুন।
সব দোআ ও যিকিরে অন্তর যেন আল্লাহর দিকে একান্ত মনোযোগী থাকে।
যদি যাদু বা জিনের সমস্যা প্রবল হয়, শরিয়াহসম্মত অভিজ্ঞ রাকীর মাধ্যমে রুকইয়াহ করান।
প্রতিদিন নিয়ম করে এই আমলগুলো করা আত্মা, মন ও শরীরের জন্য নিরাপত্তার ঢাল।
✅সাদকায়ে জারিয়া হিসেবে শেয়ার করে রেখে দিতে পারেন। আপনার টাইমলাইনে
আল্লাহ আপনাকে ও আপনার পরিবারকে সব অনিষ্ট থেকে হেফাজত করুন।
জাযাকুমুল্লাহু খাইরান।
🎤 Raqi Masud Bin Mizan
Senior Consultant & Managing Director
কালিগঞ্জ, ঝিনাইদহ
📞01761428288
#রুকইয়াহ_হিজামা_ঝিনাইদহ_কালিগঞ্জ_জিন_যাদু__চিকিৎসা_রাকি_মাসুদ_বিন_মিজান_ঢাকা_হোম_সার্ভিস