03/09/2026
পরামর্শ দিচ্ছেন —
ডা. মো. মামুনুর রশিদ
MBBS (DU), DCH (Child) - PG Hospital, FCPS-II (Neonatology), PGT - Bangladesh Shishu Hospital & Institute, রেজিস্ট্রার - NICU & PICU (ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল)
নবজাতকের নাভি শুকানো নিয়ে যেসব ভুল আমরা করি! ⚠️
অনেকেই না বুঝে নাভিতে দিয়ে দেন
❌ নারকেল তেল
❌ ছাই
❌ হলুদ
❌ বিভিন্ন ঘরোয়া টোটকা
কিন্তু এগুলো আসলে ক্ষতিকর হতে পারে — সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে দেয়।
সঠিক পদ্ধতি:
✅ নাভি সবসময় শুকনো ও পরিষ্কার রাখুন
✅ কোনো কিছুই লাগাবেন না, প্রাকৃতিকভাবে শুকাতে দিন
✅ ডায়াপার নাভির নিচে ভাঁজ করে পরান, যাতে ঘষা না লাগে
✅ গোসলের পর নাভির চারপাশ শুকনো কাপড় দিয়ে হালকাভাবে মুছে দিন
কখন ডাক্তার দেখাবেন:
নাভির চারপাশে লালচেভাব, ফোলা, দুর্গন্ধযুক্ত পুঁজ বা রক্তক্ষরণ দেখলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।
সঠিক পরিচর্যাই নবজাতকের সুস্থ শুরুর প্রথম ধাপ।
সেভ করে রাখুন, নতুন বাবা-মায়ের কাজে লাগবে।
খৎনা একবারই হয়, সিদ্ধান্তটা হোক সচেতন।
📞 পরামর্শ: 01973932390 | 💬 WhatsApp: wa.me/8801973932390