Bangladesh Islamic Medical Society - BIMS

Bangladesh Islamic Medical Society - BIMS In the Pursuit of Building an Islamic Medical Society. Thus protecting the health of patients and the public.

A Network of Healthcare Professionals Practising Medicine Guided by Islamic Prinicples"

Bangladesh Islamic Medical Society (BIMS) serves to promote a better understanding and appreciation of the principles and values of Islam amongst all health care professionals. BIMS is a democratic, non political organization that aims to unite and inspire Muslim healthcare professionals to serve the community.

বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটির পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।ঈদ মোবারক।  تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ
27/05/2026

বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটির পক্ষ থেকে সবাইকে ঈদুল আযহার শুভেচ্ছা।
ঈদ মোবারক।
تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ

আজ ২৭ মে। Emergency Medicine Day.The theme for Emergency Medicine Day is “Safe Space for Emergency Medicine Teams.”“ইমার...
27/05/2026

আজ ২৭ মে।
Emergency Medicine Day.
The theme for Emergency Medicine Day is “Safe Space for Emergency Medicine Teams.”
“ইমার্জেন্সি মেডিসিন টিমের জন্য নিরাপদ কর্মস্থল।”

⭕ হাসপাতালের সবচেয়ে ব্যস্ততম জায়গা Emergency & Casualty। সড়ক দুর্ঘটনা হতে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ—সবার আগে যারা এগিয়ে আসেন, তারা হলেন Emergency তে কর্মরত Emergency Medical Officer (EMO).

📌 অথচ যতরকমের ভায়োলেন্স এবং হয়রানির শিকার হতে হয় তাদের। রোগীর মৃত্যু বা রোগীর অবস্থা খারাপ হওয়ার পেছনে কোনোরকম বাছবিচার ছাড়া দায়ী করা হয় ডাক্তারকে।

➡️ তাই দেশের আপামর সাধারণ মানুষকে মাথায় রাখতে হবে ‘Hospitals are not battlefields’ (হাসপাতাল কোনো যুদ্ধক্ষেত্র নয়)।
যথাযথভাবে রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য ইমার্জেন্সিতে কর্মরত চিকিৎসকের শ্রদ্ধা এবং সুরক্ষার ব্যাপার অত্যন্ত জরুরি।

📌 স্বাস্থ্য মন্ত্রণালয় এবং পলিসিমেকারদের প্রতি Bangladesh Islamic Medical Society (BIMS) এর পক্ষ থেকে আহ্বান থাকবে স্বাস্থ্য সুরক্ষা আইন যাতে করা হয়, এবং ডাক্তারদের জন্য নিরাপদ কর্মস্থল তৈরির ব্যাপারে সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হয়।

✅ কর্মস্থল হোক নিরাপদ,
রোগীরা পাক সঠিক চিকিৎসা,
ডাক্তাররা পান নিরাপত্তা ও সম্মান।

মনির আটটা থেকে ব্যথা শুরু হয়ে ছিল। নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে করতে এখন বাজে রাত বারটা। একটা ছোট হাসপাতালে নিয়েআস...
21/05/2026

মনির আটটা থেকে ব্যথা শুরু হয়ে ছিল। নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করতে করতে এখন বাজে রাত বারটা। একটা ছোট হাসপাতালে নিয়ে
আসা হয়ে ছিল তাকে সন্ধ্যায়। একপর্যায়ে কর্তব্যরত চিকিৎসক তার বাবা-মাকে ডেকে সিজারের সিদ্ধান্ত জানালেন।

রাত বারটা, হসপিটালে একজন মাত্র ডক্টর আছেন। কিন্তু অ্যানেস্থেসিওলজিস্ট পুরুষ।

কী আর করা? কোনো উপায় না পেয়ে মনির পরিবার সিজার করাতে রাজি হল।

যে মনি কখনোই তার দুই হাত কোনো পুরুষকে দেখায়নি, আজ তার সতরটাও পুরুষকে দেখাতে হচ্ছে।

এতক্ষণ আমরা একজন রোগীর গল্প শুনলাম যে সারা জীবন পর্দা করে ছিল, কিন্তু চিকিৎসার ক্ষেত্রে তার পর্দা ভঙ্গ করতে হল।

জরুরতের ক্ষেত্রে এটা শরীয়তে জায়েজ আছে। কিন্তু যদি আমরা একটা শরীয়াহভিত্তিক হাসপাতাল তৈরি করতে পারি, তাহলে যে যে অসুবিধাগুলোর সম্মুখীন মনি হয়েছে তা অন্য কোনো মেয়েদের সম্মুখীন হতে হবে না।

কেননা শরীয়াহভিত্তিক হাসপাতালের মূল লক্ষ্য থাকে, রোগীর পর্দা, নামাজ এমনকি ঈমানের উপর যাতে কোনো হুমকি না আসে।
রোগী যেন বিশ্বস্ত চিকিৎসা পায়।
রোগী যাতে দ্বীনি পরিবেশে চিকিৎসাটা পেতে পারে।

আর সে শরীয়াহ হাসপাতাল প্রতিষ্ঠা করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ইসলামিক মেডিকেল সোসাইটি (বিমস)।

একেকটা কসাই।মারছে ভালো হয়েছে।আলহামদুলিল্লাহ খুশি হলাম।রোগীর স্বজনরা ডাক্তার মেরে উচিত কাজ করেছে।ডাক্তারকে মারধর করার সিস...
16/05/2026

একেকটা কসাই।

মারছে ভালো হয়েছে।

আলহামদুলিল্লাহ খুশি হলাম।

রোগীর স্বজনরা ডাক্তার মেরে উচিত কাজ করেছে।

ডাক্তারকে মারধর করার সিসিটিভি ফুটেজের ভিডিও দেখতে গিয়ে, উপরের কমেন্টগুলো পড়লাম। একদল অফলাইনে ডাক্তার পেটাচ্ছেন আর একদল অনলাইনে বুনো উল্লাসে মেতে উঠেছেন। জানি না কবে থেকে আমরা ডাক্তার পেটানোতে এতটা আমোদিত হতে শুরু করেছি।

“কবে আমরা মানুষ হব, বিবেক দিয়ে বিচার করব।”

এতজন মানুষ মিলে একজন ডাক্তারকে মারল। কি অদ্ভুত প্রহসনের পথে চলেছে দেশ! রোগী মারা গেলে ডাক্তারের দায় কতটুকু সে ধারণা ঐ ডাক্তার পেটানো মানুষগুলোর আছে?
ডাক্তাররা মেরে ফেলেছে!
তাই?
তাহলে ডাক্তাররা হায়াত-মউতের মালিক হল কবে থেকে?

বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার কোনো কুল-কিনারা নেই। নেই কোনো অভিভাবক। তাই আজ কোথাও নেই কোনো নিয়মের বালাই। তারই বলি আজ শরীয়তপুরের ডা. নাসির।

জানি না বাংলাদেশ আদৌ কখনো পথ খুঁজে পাবে কিনা!

নিজ দেশের ডাক্তারকে মারধর করে তারপর ভারতে যাবেন চিকিৎসার জন্য। বাহ বাহ, এটাই তো বাংলাদেশের মানুষের নিয়তি। নিজদেশের সম্পদ পায়ে ঠেলে দিয়ে অন্যদেশে যাবেন টাকা খরচ করে। এটাই হয়তো এ দেশের মানুষরূপী অমানুষদের ভবিষ্যৎ।

ডাক্তারদের সাথে এসব ঘটনার সম্পূর্ণ দায় নিঃসন্দেহে স্বাস্থ্য অধিদপ্তরের, স্বাস্থ্যমন্ত্রীর এবং অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ সকলের।

শরীয়তপুরে কর্তব্যরত একজন চিকিৎসকের ওপর যে বর্বরোচিত, নৃশংস হামলা চালানো হয়েছে, তার প্রতিবাদে Bangladesh Islamic Medical Society (BIMS) এর পক্ষ থেকে তীব্র নিন্দা, ক্ষোভ ও বিচারের দাবি জানানো হচ্ছে।

বিমসের পক্ষ থেকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মস্থলের দাবি জানানো হচ্ছে, প্রশাসনের সোচ্চার পদক্ষেপ আশা করছি।

Bangladesh Islamic Medical Society (BIMS) কাজ করে যাচ্ছে শরীয়াহ হাসপাতাল প্রতিষ্ঠা করার লক্ষ্যে। সহজ ভাবে বলতে গেলে শরীয...
15/05/2026

Bangladesh Islamic Medical Society (BIMS) কাজ করে যাচ্ছে শরীয়াহ হাসপাতাল প্রতিষ্ঠা করার লক্ষ্যে।

সহজ ভাবে বলতে গেলে শরীয়াহ মেনে যে হাসপাতাল তৈরি করা হবে, তাকেই শরীয়াহ হাসপাতাল বলা হয়। অর্থাৎ যেখানে আল্লাহ তায়ালা যেসব নিয়ম আমাদের জন্য দিয়েছেন সেগুলো মেনে একটি হাসপাতাল বানানো।

যদি চিকিৎসাসেবায় ইসলামি নীতিমালা ও নৈতিকতা মেনে চলার চেষ্টা করা হয়, তাহলে সেটিই হবে উত্তম।

এক্ষেত্রে আমরা যখন ওয়ার্ডে যাই, এই ব্যথাটা সব থেকে বেশি অনুভব করি। আমাদের মেয়েদের পর্দা করে রোগীকে সেবা দিতে যেয়ে বিভিন্ন প্রবলেমের শিকার হতে হয়।

➡️ কেন শরীয়াহ হাসপাতাল প্রয়োজন সংক্ষেপে আলোচনা করি:

1️⃣ পর্দা ও গোপনীয়তা রক্ষা :

রোগী, বিশেষ করে নারী রোগীদের চিকিৎসায় পর্দা, privacy এবং শালীনতা বজায় রাখার চেষ্টা করা।

2️⃣ হালাল ও ইসলামি নীতিসম্মত পরিবেশ, খাবার, ঔষধ বা অন্যান্য সেবায় যতটা সম্ভব হালাল ও শরীয়াহসম্মত বিষয় নিশ্চিত করা।

3️⃣ নৈতিক চিকিৎসা চর্চা :

প্রতারণা, অপ্রয়োজনীয় টেস্ট বা অতিরিক্ত বাণিজ্যিক মনোভাব কমিয়ে আমানত ও মানবিকতার উপর জোর দেওয়া।

4️⃣ ইবাদতের সুবিধা :

নামাজের জায়গা, আযান, রমজানে রোগীদের জন্য বিশেষ ব্যবস্থা ইত্যাদি রাখা।

6️⃣ ধর্মীয় সংবেদনশীলতা :

কিছু চিকিৎসা বিষয় যেমন: reproductive health, end of life care, organ donation—এ ইসলামি দৃষ্টিভঙ্গি অনুযায়ী পরামর্শ দিতে চাওয়া।

✅ একটি হাসপাতাল মানে শুধুমাত্র চিকিৎসা সেবা দেওয়া নয়, এটি হয়ে উঠুক দাওয়াতের মূল লক্ষ্য।

আকাশ আজ অদ্ভুত প্রশান্ত। ভাগ্যিস জানালার পাশেই যাইনাবের পড়ার টেবিল। এখানেই বসে সে আকাশের দিকে তাকিয়ে মন-প্রাণ খুলে কথা...
11/05/2026

আকাশ আজ অদ্ভুত প্রশান্ত। ভাগ্যিস জানালার পাশেই যাইনাবের পড়ার টেবিল। এখানেই বসে সে আকাশের দিকে তাকিয়ে মন-প্রাণ খুলে কথা বলতে পারে। কারো কাছে নয়, তার রবের কাছে। কারণ সে জানে, ওই সাত আসমানের ওপরে, মহান আরশের উপর আছেন তার রব, যিনি সবকিছু শোনেন, দেখেন এবং জানেন।

“...কত স্পষ্টই না তিনি দেখেন, কত স্পষ্টই না তিনি শোনেন। তিনি ছাড়া তাদের আর কোনো অভিভাবক নেই...”
(সূরা কাহফ, আয়াত ২৬)

প্রতি শুক্রবার, ফজরের নরম আলোয়, সূরা কাহফ তিলাওয়াত করতে করতে এই আয়াতটিতে পৌঁছালে যাইনাবের অন্তর ভরে ওঠে এক অদ্ভুত প্রশান্তিতে—যেন সমস্ত অস্থিরতা থেমে যায়।

সপ্তাহের বাকি দিনগুলো যেন তাকে কাবু করে ফেলে—প্রতিদিনের ক্লাস, আইটেম, ওয়ার্ড ।

তার বুকের ভেতর প্রায়ই প্রশ্ন জাগে,

কী উদ্দেশ্য এই জীবনের?

কীসের পেছনে এই অবিরাম দৌড়?

“আমি জ্বিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য।” (সূরা যারিয়াত: আয়াত ৫৬)

কিন্তু এই বাস্তবতা, এই দুনিয়া কেন যেন সেই উদ্দেশ্যটাকেই আড়াল করে রাখে।

» সেদিন মেডিসিনের ফিমেল ওয়ার্ডে ক্লাস চলছিল।
বেডের চারপাশে ভিড়। ছেলে-মেয়ে মিলিয়ে একদল শিক্ষার্থী। পেশেন্টের উরু পর্যন্ত সতর উন্মুক্ত করে পরীক্ষা শেখানো হচ্ছিল। যাইনাবের চোখ ঝাপসা হয়ে এলো। মুহূর্তেই তার মাথার ভেতর যেন এক অদৃশ্য শব্দ ঘুরতে লাগল—ভোঁ ভোঁ করে।

সে নিজেকে আর সামলাতে পারছিল না। মনে হচ্ছিল এই জায়গা থেকে এক দৌড়ে বের হয়ে যায়।

এটাই কি সেই চিকিৎসাব্যবস্থা, যেখানে মানুষের ইজ্জত, লজ্জা—সবচেয়ে নিরাপদ থাকার কথা?

রাসূলুল্লাহ ﷺ বলেছেন: “লজ্জা ঈমানের একটি অঙ্গ।” (সহীহ বুখারী, ২৪)

আরেক হাদীস এসেছে, “তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা করো।”
(তিরমিজি ২৪৫৮)

যাইনাবের হৃদয় যেন প্রশ্ন করে ওঠে, আজ কোথায় সেই লজ্জা? কোথায় সেই সম্মান, যা ইসলাম নারীদের দিয়েছে?

“ইশ! যদি এই সেক্টরেও শরীয়াহর সৌন্দর্য প্রতিফলিত হতো...”

রুমে ফিরে এসে তার মন ভারাক্রান্ত হয়ে পড়ে।
দুনিয়াটা যেন তার চোখে হঠাৎ খুব অপরিচিত মনে হয়।

» “আচ্ছা, এই অবস্থার পরিবর্তন কীভাবে সম্ভব?”

এই প্রশ্নটা আর তাকে ছাড়ে না।
বাইরে হালকা বৃষ্টি শুরু হয়েছে।
দমকা হাওয়ায় বৃষ্টির ফোঁটা এসে পড়ছে তার পড়ার টেবিলে।

সে আকাশের দিকে তাকিয়ে তার রবের সাথে কথা বলতে শুরু করে। নিঃশব্দে, গভীরভাবে, ভেঙে পড়া এক অন্তর নিয়ে দুআ করে।

যাইনাব জানে ইয়াশফীন হাসপাতালের কথা।
একটি স্বপ্ন, একটি সম্ভাবনা, একটি বীজ।

সে দুআ করে, এই দেশের প্রতিটি জেলায় যেন এমন হাসপাতাল গড়ে ওঠে। যেখানে একজন বোন তার অসুখ বলতে সংকোচ বোধ করবে না। যেখানে চিকিৎসা হবে সম্মান রক্ষা করে।

সে দুআ করে, যারা এই কাজের সাথে যুক্ত, তাদের মেহনত, অশ্রু, দুআ সব যেন কবুল হয়।

তার মনে পড়ে, বীজ বপন করা মানে শুধু আজকের জন্য না, বরং ভবিষ্যতের জন্য।

আজ একটি বীজ
আগামীকাল একটি গাছ,
একশ বছর পর—একটি বন।

সেও চায় একটি বীজ বপন করতে। হয়তো এর ফল সে দেখে যেতে পারবে না। কিন্তু আজ থেকে ১০০ বছর পর ঠিকই তা দিগ্বিদিক ছড়িয়ে পড়বে।

যখন জীবনের সবকিছু এলোমেলো হয়ে যায়, যখন এ জীবনের উদ্দেশ্য ঝাপসা হয়ে আসে

সে নিজেকে মনে করিয়ে দেয়—
হয়তো সে কারো দুআর উত্তর।

“আর যখন আমার বান্দারা তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে, আমি তো নিকটবর্তী...”
(সূরা বাকারা: আয়াত ১৮৬)

এই পৃথিবীতে তার আগমন অর্থহীন নয়। তার রব তাকে উদ্দেশ্যহীন সৃষ্টি করেননি। সে যে এই পৃথিবীতে তার রবের খলিফা।

09/05/2026

Enjoy the videos and music you love, upload original content, and share it all with friends, family, and the world on YouTube.

Topic: ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে গিফট নিচ্ছেন?  ইসলাম কি বলে?  স্পিকার: মুফতি আব্দুর রহমান (হাফিযাহুল্লাহ) ডা. আশরা...
08/05/2026

Topic: ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে গিফট নিচ্ছেন? ইসলাম কি বলে? স্পিকার: মুফতি আব্দুর রহমান (হাফিযাহুল্লাহ) ডা. আশরাফুল আলম
Time: May 8, 2026 09:30 PM Dhaka
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/82325746077?pwd=YSHNdPgJPduy5LpnSkN43uw0wsdxpG.1

Meeting ID: 823 2574 6077
Passcode: 748760

Zoom is the leader in modern enterprise cloud communications.

07/05/2026

📣 ❝RAMFIT Presents Free Webinar this coming friday❞

🔴 ইন্টার্নরা রাউন্ড শেষে ডিউটিরুমে সবাই ফ্রেশ অর্ডার করছে। প্রচুর কাজ। আজ আবার সেমিনারও আছে। সবাই কাজ গুছিয়ে নিচ্ছে দ্রুত। কিছুক্ষণ পর ওটিরুমে ডাক পড়বে ওটি গ্রুপের।
“আসতে পারি?” মেডিকেল অফিসার রুমে প্রবেশের অনুমতি দিলেন মেডিকেল রিপ্রেজেনটেটিভকে।

তিনি এসে ইন্টার্নদের সংখ্যা জানতে চাইলেন। এরপর সবার জন্য হিসাব করে প্যাড, কলম দিয়ে গেলেন।

🟢 “স্যার, আজকে আমাদের সেমিনারে আসবেন। বেশি সময় লাগবে না। দুপুর ১ টায় শেষ হয়ে যাবে। আর আপনার মেডিসিন ওয়ার্ডে ইন্টার্ন কতজন?”

“আমার ওয়ার্ডে ২৬ জন।” CA উত্তর দিলেন MR কে।

“তাহলে স্যার একটু ওয়ার্ড ম্যানেজ করে আধাঘন্টার জন্য হলেও তাদেরকে আসতে বলবেন। লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে আমাদের ফার্মাসিউটিক্যাল থেকে।”

⭕ রাত ৮ টার চেম্বারে যথেষ্ট রোগী আজকে। ডাক্তার রীতিমতো ঘামতে শুরু করেছেন এসিরুমে। এরমধ্যে এক ফাঁকে MR তাদের কোম্পানির ঔষধের description দিয়ে গেলেন একবার। আবার আসার অনুমতি চাচ্ছেন। তিনি এসে বললেন, “আমাদের কোম্পানি থেকে এ বছর ডাক্তারদের জন্য থাইল্যান্ড ট্যুরের আয়োজন করা হচ্ছে। আপনাকে আমন্ত্রণ জানানো হবে।”

🔵 আজ ইন্টার্নদের Oath taking চলছে। দীর্ঘ পাঁচ বছরের পরিশ্রম শেষে ডাক্তার নামক দীর্ঘ আরো একটা পথে পথচলা শুরু করতে যাচ্ছে তারা। তাদেরকে বিভিন্ন মগ, টিশার্ট, ব্যাগ, ক্যাপ দেওয়া হচ্ছে, যেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানির নাম ও তাদের ঔষধের নাম লিখা আছে। আজকের আয়োজনে স্পনসর্ড করেছে কোম্পানিটা।

➡️ ডাক্তারি প্র্যাক্টিস করতে গিয়ে প্রতিনিয়ত উপরের ঘটনাগুলোর সাক্ষী হই আমরা।

❓কিন্তু একজন মুসলিম ডাক্তার হিসেবে এসব গিফট নেওয়া কি ঠিক হচ্ছে?

✅ এসব প্রশ্নের উত্তর নিয়ে আগামীকাল ৮/৫/২৬ তারিখ রাত ৯:৩০ এ RAMFIT আয়োজন করছে ফ্রি ওয়েবিনার।

📚 টপিক : ফার্মাসিউটিক্যাল কোম্পানি থেকে গিফট নিচ্ছেন? ইসলাম কী বলে?

🎤 স্পিকার : মুফতি আবদুর রহমান

🖥️ ভেন্যু : জুম

📌 আগ্রহীরা জয়েন হোন কমেন্টে দেওয়া আমাদের ইভেন্টে।

06/05/2026

📚 ❝Enrollment is ongoing for Fiqh of Medicine Level-1 2026❞

মেডিকেলে এসে আমাদের প্রথম এবং প্রধান একটা কাজ হয়ে উঠে পড়াশোনা করা। নিজেকে একজন জ্ঞান অন্বেষণকারী বানানো।

এনাটমি, ফিজিওলজি, ফরেনসিক মেডিসিন, প্যাথলজি বা মেডিসিন-সার্জারির প্রতিটা টপিক পড়ার সময় আমরা নিজেদেরকে একজন দক্ষ এবং জ্ঞানী ডাক্তার হিসেবে গড়ে তোলার পরিশ্রম করে যায়।

শুধু কি ডাক্তার হওয়া পর্যন্ত এ পরিশ্রম চলে? না। আমাদের ডাক্তারদের জীবন থেকে পড়াশোনা কখনোই ছুটি নেয় না। ডাক্তার হওয়ার পর আমরা পোস্ট গ্রাজুয়েশনের প্রস্তুতি নিতে শুরু করি।

প্রতিনিয়ত বোনস, ভিসেরা, ক্যাডেভার থেকে জ্ঞান অর্জন করি আমরা। হাসপাতালেের প্রতিটি মর্নিং এবং ইভিনিং ওয়ার্ড আমাদেরকে শিখায় জ্ঞানের নানা অলি-গলি।

ইন্টার্নশীপের এক বছর প্রতিটা রোগী আমাদেরকে শিখায় জীবনের নানাদিক। আমরা আইটেম, OSPE এর রেসে, ওয়ার্ডে দৌড়াতে দৌড়াতে শিখতে থাকি মানব শরীরের বিস্ময়কর ব্যাপারগুলো, নিজের কল্পনায় দেখতে থাকি ব্যাকটেরিয়া-ভাইরাসের অদেখা জগত, নানা রোগের ব্যবস্থাপনা।
ওটিরুম আমাদেরকে শিখায় মানব শরীর কতটা সম্মানের, কতটা সতর্কতার সাথে incision দিতে হয়।

তো সে Knowledge Seeker এর কিছু etiquettes রয়েছে, যাতে জ্ঞান অর্জন আমাদেরকে দাম্ভিক, রূঢ় না বানায়। আমরা যেন জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার বদলে অন্ধ হয়ে না যায়।

📌 RAMFIT প্রতিবছরের মতো এইবারও আয়োজন করছে Fiqh of Medicine Level-1 2026
(FOML1 ‘26)। এনরোলমেন্ট চলছে।

➡️ Etiquettes of Knowledge Seeker জানতে আজই এনরোল করুন ফিকহ অফ মেডিসিন লেভেল-১ কোর্সে।

⭕ বিস্তারিত জানতে inbox করুন RAMFIT page এ।

Address

217/A, Outer Circular Road, Moghbazar
Dhaka
1217

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Islamic Medical Society - BIMS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangladesh Islamic Medical Society - BIMS:

Share